SSC 2027 অর্থনীতি ৩য় অধ্যায় MCQ সাজেশন ১০০% কমন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ২০২৭ সালের SSC পরীক্ষার প্রশ্নপত্র থেকে অনুশীলন করতে চাও, তাদের জন্য এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন ও MCQ সমাধান অনেক সহায়ক হবে। এই অধ্যায়ের নাম- উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বোর্ড বইয়ের প্রতিটি লাইন থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো নিয়মিত অধ্যয়ন করলে এমসিকিউ, জ্ঞানমূলক ও সৃজনশীল সকল প্রশ্নের উত্তর করতে পারবে ইনশাআল্লাহ্। চলো, এবার আলোচনা করা যাক।
উপযোগ, ভোগ ও ভোক্তা (Utility, Consumption and Consumer)
প্রশ্ন ১: অর্থনীতিতে উপযোগ বলতে কী বোঝায়?
ক) দ্রব্যের দাম
খ) দ্রব্যের দ্বারা অভাব পূরণের ক্ষমতা
গ) দ্রব্যের সৌন্দর্য
ঘ) দ্রব্যের গুণগত মান
উত্তর: খ) দ্রব্যের দ্বারা অভাব পূরণের ক্ষমতা
প্রশ্ন ২: উপযোগ কিসের ধারণা?
ক) ব্যক্তিগত মানসিক ধারণা
খ) সামাজিক ধারণা
গ) অর্থনৈতিক ধারণা
ঘ) সাংস্কৃতিক ধারণা
উত্তর: ক) ব্যক্তিগত মানসিক ধারণা
প্রশ্ন ৩: নিচের কোনটি উপযোগ প্রদান করে?
ক) খাদ্য
খ) বস্ত্র
গ) চিকিৎসকের সেবা
ঘ) উল্লিখিত সবগুলো
উত্তর: ঘ) উল্লিখিত সবগুলো
প্রশ্ন ৪: ভোগ বলতে কী বোঝানো হয়?
ক) দ্রব্য ধ্বংস করা
খ) দ্রব্য বিক্রি করা
গ) দ্রব্যের উপযোগ গ্রহণ করা
ঘ) দ্রব্য মজুত রাখা
উত্তর: গ) দ্রব্যের উপযোগ গ্রহণ করা
প্রশ্ন ৫: নিচের কোনটি ভোগের উদাহরণ নয়?
ক) ভাত খাওয়া
খ) কলম ব্যবহার করা
গ) আগুনে কাপড় পুড়ে ছাই হওয়া
ঘ) ঘড়ি ব্যবহার করা
উত্তর: গ) আগুনে কাপড় পুড়ে ছাই হওয়া
প্রশ্ন ৬: যে ব্যক্তি ভোগ করে তাকে কী বলা হয়?
ক) উৎপাদক
খ) ভোক্তা
গ) ব্যবসায়ী
ঘ) মালিক
উত্তর: খ) ভোক্তা
প্রশ্ন ৭: ভোক্তার ক্ষেত্রে কোন শর্ত প্রযোজ্য?
ক) সে উৎপাদন করে
খ) সে অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে
গ) সে সঞ্চয় করে
ঘ) সে বিতরণ করে
উত্তর: খ) সে অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে
প্রশ্ন ৮: বাজার অর্থনীতিতে কোন দ্রব্য ভোক্তার আওতাভুক্ত নয়?
ক) সহজলভ্য অবাধ দ্রব্য
খ) খাদ্য
গ) বস্ত্র
ঘ) বইপত্র
উত্তর: ক) সহজলভ্য অবাধ দ্রব্য
প্রশ্ন ৯: ভোগের মূল উদ্দেশ্য কী?
ক) দ্রব্য ধ্বংস করা
খ) অভাব পূরণ করা
গ) দ্রব্য মজুত করা
ঘ) দ্রব্য বিনিময় করা
উত্তর: খ) অভাব পূরণ করা
আরও পড়ুন: SSC 2026 অর্থনীতি ২য় অধ্যায় MCQ
প্রশ্ন ১০: অর্থনীতিতে উপযোগ, ভোগ ও ভোক্তা -এরা একে অপরের সাথে কিভাবে সম্পর্কিত?
ক) ভোগ ছাড়া উপযোগ সম্ভব নয়
খ) ভোক্তা ছাড়া ভোগ হয় না
গ) উপযোগ, ভোগ ও ভোক্তা একে অপরের পরিপূরক
ঘ) কোন সম্পর্ক নেই
উত্তর: গ) উপযোগ, ভোগ ও ভোক্তা একে অপরের পরিপূরক
মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ (Total Utility and Marginal Utility)
প্রশ্ন ১১: মোট উপযোগ বলতে কী বোঝায়?
ক) দ্রব্যের একক ভোগ থেকে প্রাপ্ত তৃপ্তি
খ) দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টি
গ) দ্রব্যের দামের যোগফল
ঘ) দ্রব্য ভোগের সংখ্যা
উত্তর: খ) দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টি
প্রশ্ন ১২: প্রান্তিক উপযোগ কী?
ক) অতিরিক্ত দ্রব্য বিক্রি করে আয়
খ) অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করে প্রাপ্ত তৃপ্তি
গ) দ্রব্যের মোট দাম
ঘ) দ্রব্য ভোগের অভ্যাস
উত্তর: খ) অতিরিক্ত এক একক দ্রব্য ভোগ করে প্রাপ্ত তৃপ্তি
প্রশ্ন ১৩: ভোগের পরিমাণ বাড়লে মোট উপযোগ কীভাবে বাড়ে?
ক) সমান হারে
খ) ক্রমবর্ধমান হারে
গ) ক্রমহ্রাসমান হারে
ঘ) পরিবর্তন হয় না
উত্তর: গ) ক্রমহ্রাসমান হারে
প্রশ্ন ১৪: প্রান্তিক উপযোগ ধনাত্মক থাকলে মোট উপযোগ কী করবে?
ক) কমবে
খ) বাড়বে
গ) অপরিবর্তিত থাকবে
ঘ) ঋণাত্মক হবে
উত্তর: খ) বাড়বে
প্রশ্ন ১৫: প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কী অবস্থায় থাকবে?
ক) সর্বোচ্চ অবস্থায়
খ) সর্বনিম্ন অবস্থায়
গ) ঋণাত্মক অবস্থায়
ঘ) পরিবর্তনশীল অবস্থায়
উত্তর: ক) সর্বোচ্চ অবস্থায়
প্রশ্ন ১৬: প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কী করবে?
ক) বাড়বে
খ) কমবে
গ) অপরিবর্তিত থাকবে
ঘ) দ্বিগুণ হবে
উত্তর: খ) কমবে
প্রশ্ন ১৭: উপযোগ পরিমাপের মাপকাঠি হিসেবে এখানে কী ধরা হয়েছে?
ক) দ্রব্যের সংখ্যা
খ) টাকার পরিমাণ
গ) ভোগের সময়
ঘ) দ্রব্যের মান
উত্তর: খ) টাকার পরিমাণ
প্রশ্ন ১৮: কোন নীতিটি প্রমাণিত হয় যে ভোগের পরিমাণ বাড়লে প্রান্তিক উপযোগ কমতে থাকে?
ক) উপযোগ নীতি
খ) প্রান্তিক হ্রাসমান উপযোগ নীতি
গ) আয় নীতি
ঘ) ভোগ নীতি
উত্তর: খ) প্রান্তিক হ্রাসমান উপযোগ নীতি
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি (Law of Diminishing Marginal Utility)
প্রশ্ন ১৯: ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কী বলে?
ক) ভোগ বাড়লে প্রান্তিক উপযোগ বাড়ে
খ) ভোগ বাড়লে প্রান্তিক উপযোগ অপরিবর্তিত থাকে
গ) ভোগ বাড়লে প্রান্তিক উপযোগ ক্রমে কমে
ঘ) ভোগ বাড়লে প্রান্তিক উপযোগ দ্বিগুণ হয়
উত্তর: গ) ভোগ বাড়লে প্রান্তিক উপযোগ ক্রমে কমে
প্রশ্ন ২০: একই জিনিস বারবার ভোগ করলে কী ঘটে?
ক) আগ্রহ বাড়ে
খ) উপযোগ বাড়ে
গ) আগ্রহ কমে যায়
ঘ) দাম বেড়ে যায়
উত্তর: গ) আগ্রহ কমে যায়
আরও পড়ুন: SSC 2026 ভূগোল ১ম অধ্যায় সাজেশন | ১০০% কমন
প্রশ্ন ২১: ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি প্রযোজ্য হওয়ার জন্য ভোক্তার কেমন হতে হবে?
ক) ধনী
খ) স্বাভাবিক বিচারবুদ্ধি সম্পন্ন
গ) উৎপাদক
ঘ) প্রতিযোগী
উত্তর: খ) স্বাভাবিক বিচারবুদ্ধি সম্পন্ন
প্রশ্ন ২২: ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী দ্রব্যের দাম কিসের সমান হবে?
ক) গড় উপযোগ
খ) মোট উপযোগ
গ) প্রান্তিক উপযোগ
ঘ) আয়ের পরিমাণ
উত্তর: গ) প্রান্তিক উপযোগ
প্রশ্ন ২৩: ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হওয়ার সময় ভোক্তার কোনটি পরিবর্তিত হবে না?
ক) আয়, রুচি ও পছন্দ
খ) দ্রব্যের দাম
গ) ভোগের পরিমাণ
ঘ) মোট উপযোগ
উত্তর: ক) আয়, রুচি ও পছন্দ
প্রশ্ন ২৪: ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কিসের উপর ভিত্তি করে গঠিত?
ক) অভ্যাস
খ) নির্দিষ্ট সময়
গ) আয়ের পরিমাণ
ঘ) দ্রব্য উৎপাদন
উত্তর: খ) নির্দিষ্ট সময়
প্রশ্ন ২৫: বারবার একই দ্রব্য ভোগ করলে অতিরিক্ত এককের উপযোগ কেন কমে যায়?
ক) কারণ আয় বাড়ে
খ) কারণ ভোক্তার আগ্রহ কমে যায়
গ) কারণ দ্রব্যের দাম বাড়ে
ঘ) কারণ রুচি পরিবর্তিত হয়
উত্তর: খ) কারণ ভোক্তার আগ্রহ কমে যায়
চাহিদা (Demand), চাহিদা বিধি, চাহিদা সূচি ও চাহিদা রেখা
প্রশ্ন ২৬: অর্থনীতিতে চাহিদা হতে হলে কতটি শর্ত পূরণ করতে হয়?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: খ) ৩টি
প্রশ্ন ২৭: নিচের কোনটি চাহিদার শর্ত নয়?
ক) দ্রব্য পাওয়ার ইচ্ছা
খ) আর্থিক সামর্থ্য
গ) অর্থ ব্যয় করে দ্রব্য ক্রয়ের ইচ্ছা
ঘ) দ্রব্য মজুত রাখা
উত্তর: ঘ) দ্রব্য মজুত রাখা
প্রশ্ন ২৮: চাহিদার সঠিক সংজ্ঞা কোনটি?
ক) দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা
খ) দ্রব্য কিনতে আর্থিক সামর্থ্য
গ) দ্রব্য ক্রয়ের ইচ্ছা ও সামর্থ্যের সমন্বয়
ঘ) দ্রব্যের উচ্চ মূল্য
উত্তর: গ) দ্রব্য ক্রয়ের ইচ্ছা ও সামর্থ্যের সমন্বয়
প্রশ্ন ২৯: চাহিদা ও দামের সম্পর্ক কেমন?
ক) সরাসরি
খ) বিপরীত
গ) নিরপেক্ষ
ঘ) একরৈখিক
উত্তর: খ) বিপরীত
প্রশ্ন ৩০: চাহিদা বিধি অনুযায়ী দাম কমলে কী হয়?
ক) চাহিদা কমে
খ) চাহিদা বাড়ে
গ) চাহিদা অপরিবর্তিত থাকে
ঘ) চাহিদা শূন্য হয়
উত্তর: খ) চাহিদা বাড়ে
আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ২য় অধ্যায় MCQ সাজেশন | ১০০% কমন
প্রশ্ন ৩১: চাহিদা বিধি অনুযায়ী দাম বাড়লে কী হয়?
ক) চাহিদা বাড়ে
খ) চাহিদা অপরিবর্তিত থাকে
গ) চাহিদা কমে
ঘ) চাহিদা দ্বিগুণ হয়
উত্তর: গ) চাহিদা কমে
প্রশ্ন ৩২: চাহিদা বিধির অন্য নাম কী?
ক) সরবরাহ নীতি
খ) প্রান্তিক উপযোগ নীতি
গ) চাহিদা সূত্র
ঘ) ভোগ নীতি
উত্তর: গ) চাহিদা সূত্র
প্রশ্ন ৩৩: চাহিদা বিধি প্রযোজ্য হওয়ার জন্য কোনটি অপরিবর্তিত থাকতে হবে না?
ক) ভোক্তার রুচি
খ) ভোক্তার আয়
গ) বিকল্প দ্রব্যের দাম
ঘ) দ্রব্যের দাম
উত্তর: ঘ) দ্রব্যের দাম
প্রশ্ন ৩৪: “দাম (↑) → চাহিদা (↓), দাম (↓) → চাহিদা (↑)” – এটি কোন নীতি প্রকাশ করে?
ক) চাহিদা বিধি
খ) সরবরাহ বিধি
গ) প্রান্তিক উপযোগ বিধি
ঘ) মূল্য নীতি
উত্তর: ক) চাহিদা বিধি
প্রশ্ন ৩৫: চাহিদা বিধির উদাহরণ কোনটি?
ক) ইলিশ মাছের দাম বেড়ে গেলে কম কেনা
খ) ইলিশ মাছের দাম কমলে বেশি কেনা
গ) উভয়ই
ঘ) কোনোটিই নয়
উত্তর: গ) উভয়ই
প্রশ্ন ৩৬: চাহিদা সূচি কী বোঝায়?
ক) দ্রব্যের উৎপাদন তালিকা
খ) নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে বিভিন্ন চাহিদার পরিমাণ
গ) ভোক্তার আয়
ঘ) দ্রব্যের মান
উত্তর: খ) নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে বিভিন্ন চাহিদার পরিমাণ
প্রশ্ন ৩৭: চাহিদা সূচি প্রকাশের মাধ্যম কী?
ক) সূচি বা তালিকা
খ) গল্প
গ) গাণিতিক সমীকরণ
ঘ) আয়তন
উত্তর: ক) সূচি বা তালিকা
প্রশ্ন ৩৮: চাহিদা সূচি গ্রাফে প্রকাশ করলে তাকে কী বলা হয়?
ক) প্রান্তিক রেখা
খ) ভোগ রেখা
গ) চাহিদা রেখা
ঘ) মোট উপযোগ রেখা
উত্তর: গ) চাহিদা রেখা
প্রশ্ন ৩৯: চাহিদা রেখার ঢাল কেমন হয়?
ক) ঊর্ধ্বমুখী
খ) নিম্নমুখী
গ) সমান্তরাল
ঘ) খাড়া
উত্তর: খ) নিম্নমুখী
প্রশ্ন ৪০: চাহিদা রেখার ঢাল নিম্নমুখী হওয়ার কারণ কী?
ক) দাম বাড়লে উপযোগ বাড়ে
খ) দাম কমলে চাহিদা বাড়ে
গ) আয় কমে
ঘ) দ্রব্যের মান খারাপ হয়
উত্তর: খ) দাম কমলে চাহিদা বাড়ে
আরও পড়ুনঃ এসএসসি ২০২৬ ভূগোল ও পরিবেশ ২য় অধ্যায়: MCQ ও জ্ঞানমূলক
প্রশ্ন ৪১: নিচের কোনটি চাহিদা বিধির শর্ত নয়?
ক) ক্রেতার আয় অপরিবর্তিত থাকবে
খ) ক্রেতার রুচি অপরিবর্তিত থাকবে
গ) দ্রব্যের দাম অপরিবর্তিত থাকবে
ঘ) বিকল্প দ্রব্যের দাম অপরিবর্তিত থাকবে
উত্তর: গ) দ্রব্যের দাম অপরিবর্তিত থাকবে
প্রশ্ন ৪২: “ক্রেতার আয়, রুচি ও অভ্যাস অপরিবর্তিত থাকবে”—এটি কোন নীতির শর্ত?
ক) প্রান্তিক উপযোগ নীতি
খ) চাহিদা বিধি
গ) সরবরাহ নীতি
ঘ) উপযোগ নীতি
উত্তর: খ) চাহিদা বিধি
প্রশ্ন ৪৩: চাহিদা ও দাম সম্পর্ক বোঝানোর জন্য কোন ধারণা ব্যবহার করা হয়?
ক) প্রান্তিক উপযোগ
খ) চাহিদা সূচি ও রেখা
গ) ভোগের মাত্রা
ঘ) ভোক্তার সংখ্যা
উত্তর: খ) চাহিদা সূচি ও রেখা
প্রশ্ন ৪৪: চাহিদা সূচি কিসের একটি তালিকা?
ক) উৎপাদন পরিমাণ
খ) দাম ও চাহিদার পরিমাণ
গ) ভোক্তার আয়
ঘ) রুচি ও অভ্যাস
উত্তর: খ) দাম ও চাহিদার পরিমাণ
প্রশ্ন ৪৫: অর্থনীতিতে “Demand” বলতে কী বোঝানো হয়?
ক) ভোক্তার অযৌক্তিক ইচ্ছা
খ) ভোক্তার পণ্য ক্রয়ের সামর্থ্যহীন ইচ্ছা
গ) ভোক্তার নির্দিষ্ট মূল্যে পণ্য ক্রয়ের ইচ্ছা ও সামর্থ্য
ঘ) ভোক্তার অভ্যাস
উত্তর: গ) ভোক্তার নির্দিষ্ট মূল্যে পণ্য ক্রয়ের ইচ্ছা ও সামর্থ্য
বাজার চাহিদা রেখা, যোগান (Supply), যোগান বিধি, যোগান সূচি ও যোগান রেখা
প্রশ্ন ৪৬:
বাজারে নির্দিষ্ট দামে সব ভোক্তার ব্যক্তিগত চাহিদার যোগফলকে কী বলে?
ক) ব্যক্তিগত চাহিদা
খ) মোট উপযোগ
গ) বাজার চাহিদা
ঘ) প্রান্তিক উপযোগ
উত্তর: গ) বাজার চাহিদা
প্রশ্ন ৪৭:
অর্থনীতিতে যোগান বলতে কী বোঝায়?
ক) উৎপাদকের আয়
খ) নির্দিষ্ট দামে বিক্রেতার বিক্রয়কৃত পরিমাণ
গ) ভোক্তার চাহিদা
ঘ) পণ্যের দাম
উত্তর: খ) নির্দিষ্ট দামে বিক্রেতার বিক্রয়কৃত পরিমাণ
প্রশ্ন ৪৮:
যোগান নির্ধারণে কোন বিষয়টি অপরিহার্য?
ক) পণ্যের গুণগত মান
খ) নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দাম
গ) ভোক্তার ইচ্ছা
ঘ) বাজারের স্থান
উত্তর: খ) নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দাম
প্রশ্ন ৪৯:
দ্রব্যের দাম বাড়লে সাধারণত যোগান—
ক) কমে যায়
খ) স্থির থাকে
গ) বাড়ে
ঘ) হ্রাস পায়
উত্তর: গ) বাড়ে
প্রশ্ন ৫০:
যোগান বিধি অনুযায়ী দাম ও যোগানের সম্পর্ক কেমন?
ক) বিপরীতমুখী
খ) সমমুখী
গ) নিরপেক্ষ
ঘ) পরিবর্তনহীন
উত্তর: খ) সমমুখী
আরও পড়ুনঃ SSC ভূগোল ও পরিবেশ ৩য় অধ্যায় ১ম অংশ সাজেশন: MCQ ও জ্ঞানমূলক
প্রশ্ন ৫১:
আলুর কেজি ১৫ টাকা হলে বিক্রেতা ২ কুইন্টাল বিক্রি করে, দাম বেড়ে ২০ টাকা হলে বেশি বিক্রি করে। এ উদাহরণটি কোন বিধি প্রকাশ করে?
ক) চাহিদা বিধি
খ) যোগান বিধি
গ) প্রান্তিক উপযোগ
ঘ) বাজার চাহিদা
উত্তর: খ) যোগান বিধি
প্রশ্ন ৫২:
যোগান বিধি কার্যকর হতে কোন অবস্থা অপরিবর্তিত থাকতে হয়?
ক) প্রযুক্তি, উপকরণের দাম
খ) ভোক্তার রুচি
গ) ভোক্তার আয়
ঘ) চাহিদা সূচি
উত্তর: ক) প্রযুক্তি, উপকরণের দাম
প্রশ্ন ৫৩:
দামের সাথে যোগানের পরিবর্তনকে সূচিতে প্রকাশ করলে তাকে কী বলে?
ক) যোগান রেখা
খ) যোগান সূচি
গ) বাজার চাহিদা
ঘ) প্রান্তিক উপযোগ
উত্তর: খ) যোগান সূচি
প্রশ্ন ৫৪:
যোগান সূচির এক পাশে থাকে—
ক) আয়
খ) দাম
গ) রুচি
ঘ) প্রযুক্তি
উত্তর: খ) দাম
প্রশ্ন ৫৫:
যোগান সূচির অন্য পাশে থাকে—
ক) ভোগ
খ) যোগানের পরিমাণ
গ) উৎপাদন খরচ
ঘ) আয়
উত্তর: খ) যোগানের পরিমাণ
প্রশ্ন ৫৬:
যোগান সূচি অনুযায়ী, ১০ টাকায় যোগান হয়—
ক) ২০ কুইন্টাল
খ) ১০ কুইন্টাল
গ) ৩০ কুইন্টাল
ঘ) ৪০ কুইন্টাল
উত্তর: খ) ১০ কুইন্টাল
প্রশ্ন ৫৭:
২০ টাকা দামে যোগানের পরিমাণ কত?
ক) ১০ কুইন্টাল
খ) ২০ কুইন্টাল
গ) ৩০ কুইন্টাল
ঘ) ৪০ কুইন্টাল
উত্তর: খ) ২০ কুইন্টাল
প্রশ্ন ৫৮:
৩০ টাকা দামে যোগানের পরিমাণ কত?
ক) ১০ কুইন্টাল
খ) ২০ কুইন্টাল
গ) ৩০ কুইন্টাল
ঘ) ৪০ কুইন্টাল
উত্তর: গ) ৩০ কুইন্টাল
প্রশ্ন ৫৯:
৪০ টাকা দামে যোগানের পরিমাণ কত?
ক) ১০ কুইন্টাল
খ) ২০ কুইন্টাল
গ) ৩০ কুইন্টাল
ঘ) ৪০ কুইন্টাল
উত্তর: ঘ) ৪০ কুইন্টাল
প্রশ্ন ৬০:
দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ—
ক) কমে যায়
খ) বাড়ে
গ) অপরিবর্তিত থাকে
ঘ) হ্রাস পায়
উত্তর: খ) বাড়ে
আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৩য় অধ্যায় শেষ অংশ MCQ সাজেশন: ১০০% কমন
প্রশ্ন ৬১:
দ্রব্যের দাম কমলে যোগানের পরিমাণ—
ক) কমে যায়
খ) বাড়ে
গ) অপরিবর্তিত থাকে
ঘ) দ্বিগুণ হয়
উত্তর: ক) কমে যায়
প্রশ্ন ৬২:
যোগান রেখা কী নির্দেশ করে?
ক) দাম ও যোগানের সমমুখী সম্পর্ক
খ) দাম ও চাহিদার বিপরীত সম্পর্ক
গ) আয় ও ব্যয়ের সম্পর্ক
ঘ) উৎপাদন ও ভোগের সম্পর্ক
উত্তর: ক) দাম ও যোগানের সমমুখী সম্পর্ক
প্রশ্ন ৬৩:
যোগান রেখা সাধারণত কোন দিকে ঢালু হয়?
ক) ঊর্ধ্বমুখী
খ) নিম্নমুখী
গ) সমতল
ঘ) উলম্ব
উত্তর: ক) ঊর্ধ্বমুখী
প্রশ্ন ৬৪:
যোগান বৃদ্ধির প্রধান কারণ কোনটি?
ক) দাম বৃদ্ধি
খ) দাম হ্রাস
গ) প্রযুক্তি হ্রাস
ঘ) উৎপাদন ব্যয় বৃদ্ধি
উত্তর: ক) দাম বৃদ্ধি
প্রশ্ন ৬৫:
যোগান হ্রাসের প্রধান কারণ কোনটি?
ক) দাম বৃদ্ধি
খ) দাম হ্রাস
গ) প্রযুক্তি উন্নয়ন
ঘ) উৎপাদন বৃদ্ধি
উত্তর: খ) দাম হ্রাস
প্রশ্ন ৬৬:
যোগান বলতে বোঝায়—
ক) ভোক্তার পছন্দ
খ) বিক্রেতার নির্দিষ্ট দামে বিক্রয়ের ইচ্ছা
গ) উৎপাদকের আয়
ঘ) ভোক্তার চাহিদা
উত্তর: খ) বিক্রেতার নির্দিষ্ট দামে বিক্রয়ের ইচ্ছা
প্রশ্ন ৬৭:
যোগান বিধি কার্যকর হতে কোন সময় বিবেচিত হয়?
ক) নির্দিষ্ট সময়
খ) অনির্দিষ্ট সময়
গ) দীর্ঘ সময়
ঘ) অসীম সময়
উত্তর: ক) নির্দিষ্ট সময়
প্রশ্ন ৬৮:
যোগান সূচি কী বোঝায়?
ক) দামের সাথে চাহিদার সম্পর্ক
খ) দামের সাথে যোগানের সম্পর্ক
গ) আয়ের সাথে ব্যয়ের সম্পর্ক
ঘ) উৎপাদনের সাথে ভোগের সম্পর্ক
উত্তর: খ) দামের সাথে যোগানের সম্পর্ক
প্রশ্ন ৬৯:
বাজার চাহিদা রেখা তৈরি হয়—
ক) যোগান থেকে
খ) ব্যক্তিগত চাহিদার সমষ্টি থেকে
গ) আয় থেকে
ঘ) উৎপাদন থেকে
উত্তর: খ) ব্যক্তিগত চাহিদার সমষ্টি থেকে
প্রশ্ন ৭০:
যোগান রেখার মূল বৈশিষ্ট্য হলো—
ক) ঊর্ধ্বমুখী
খ) নিম্নমুখী
গ) সমান্তরাল
ঘ) স্থির
উত্তর: ক) ঊর্ধ্বমুখী
বাজার যোগান রেখা অঙ্কন
বাজার যোগান সূচি
|
দ্রব্যের দাম (টাকা) |
১ম বিক্রেতার যোগান (Si)(কুইন্টাল) |
২য় বিক্রেতার যোগান (S2) (কুইন্টাল) |
বাজার যোগান (S) S=S1+ S2 (কুইন্টাল) |
| ১০ টাকা | ১০০ কুইন্টাল | ৫০ কুইন্টাল | ১৫০ কুইন্টাল |
| ১৫ টাকা | ১৫০ কুইন্টাল | ৭৫ কুইন্টাল | ২২৫ কুইন্টাল |
| ২০ টাকা | ২০০ কুইন্টাল | ১০০ কুইন্টাল | ৩০০ কুইন্টাল |
প্রশ্ন ৭১. ব্যক্তিগত যোগান বলতে কী বোঝায়?
ক) বাজারের সব বিক্রেতার যোগান
খ) একজন বিক্রেতার বিভিন্ন দামে যোগান
গ) ভোক্তার চাহিদা
ঘ) উৎপাদকের আয়
উত্তর: খ) একজন বিক্রেতার বিভিন্ন দামে যোগান
প্রশ্ন ৭২. বাজার যোগান বলতে বোঝায়—
ক) একজন বিক্রেতার যোগান
খ) সব ভোক্তার যোগান
গ) বাজারের সব বিক্রেতার যোগান
ঘ) শুধুমাত্র একটি কোম্পানির যোগান
উত্তর: গ) বাজারের সব বিক্রেতার যোগান
প্রশ্ন ৭৩. বাজার যোগান সূচি কিসের মাধ্যমে তৈরি হয়?
ক) চাহিদা সূচি যোগ করে
খ) ব্যক্তিগত যোগান সূচি যোগ করে
গ) উৎপাদন সূচি যোগ করে
ঘ) ভোগ সূচি যোগ করে
উত্তর: খ) ব্যক্তিগত যোগান সূচি যোগ করে
প্রশ্ন ৭৪. বাজার যোগান রেখা কীভাবে অঙ্কন করা হয়?
ক) ব্যক্তিগত চাহিদা যোগ করে
খ) বাজার চাহিদা যোগ করে
গ) ব্যক্তিগত যোগান সূচি যোগ করে
ঘ) ভোক্তার উপযোগ যোগ করে
উত্তর: গ) ব্যক্তিগত যোগান সূচি যোগ করে
প্রশ্ন ৭৫. ১০ টাকায় ১ম বিক্রেতার যোগান কত কুইন্টাল?
ক) ৫০ কুইন্টাল
খ) ১০০ কুইন্টাল
গ) ১৫০ কুইন্টাল
ঘ) ২০০ কুইন্টাল
উত্তর: খ) ১০০ কুইন্টাল
প্রশ্ন ৭৬. ১০ টাকায় ২য় বিক্রেতার যোগান কত কুইন্টাল?
ক) ৫০ কুইন্টাল
খ) ৭৫ কুইন্টাল
গ) ১০০ কুইন্টাল
ঘ) ১৫০ কুইন্টাল
উত্তর: ক) ৫০ কুইন্টাল
প্রশ্ন ৭৭. ১০ টাকায় বাজার যোগান কত কুইন্টাল?
ক) ১০০ কুইন্টাল
খ) ১৫০ কুইন্টাল
গ) ২০০ কুইন্টাল
ঘ) ২৫০ কুইন্টাল
উত্তর: খ) ১৫০ কুইন্টাল
প্রশ্ন ৭৮. ১৫ টাকায় ১ম বিক্রেতার যোগান কত?
ক) ১০০ কুইন্টাল
খ) ১৫০ কুইন্টাল
গ) ২০০ কুইন্টাল
ঘ) ২৫০ কুইন্টাল
উত্তর: খ) ১৫০ কুইন্টাল
প্রশ্ন ৭৯. ১৫ টাকায় ২য় বিক্রেতার যোগান কত?
ক) ৫০ কুইন্টাল
খ) ৭৫ কুইন্টাল
গ) ১০০ কুইন্টাল
ঘ) ২০০ কুইন্টাল
উত্তর: খ) ৭৫ কুইন্টাল
প্রশ্ন ৮০. ১৫ টাকায় বাজার যোগান কত?
ক) ২২৫ কুইন্টাল
খ) ২০০ কুইন্টাল
গ) ২৫০ কুইন্টাল
ঘ) ১৫০ কুইন্টাল
উত্তর: ক) ২২৫ কুইন্টাল
আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৪র্থ অধ্যায় সাজেশন | ১০০% কমন
প্রশ্ন ৮১. ২০ টাকায় ১ম বিক্রেতার যোগান কত?
ক) ১৫০ কুইন্টাল
খ) ১০০ কুইন্টাল
গ) ২০০ কুইন্টাল
ঘ) ২৫০ কুইন্টাল
উত্তর: গ) ২০০ কুইন্টাল
প্রশ্ন ৮২. ২০ টাকায় ২য় বিক্রেতার যোগান কত?
ক) ৫০ কুইন্টাল
খ) ৭৫ কুইন্টাল
গ) ১০০ কুইন্টাল
ঘ) ২০০ কুইন্টাল
উত্তর: গ) ১০০ কুইন্টাল
প্রশ্ন ৮৩. ২০ টাকায় বাজার যোগান কত?
ক) ২০০ কুইন্টাল
খ) ২৫০ কুইন্টাল
গ) ৩০০ কুইন্টাল
ঘ) ১৫০ কুইন্টাল
উত্তর: খ) ৩০০ কুইন্টাল
প্রশ্ন ৮৪. বাজার যোগান রেখার মূল বৈশিষ্ট্য কী?
ক) ঋণাত্মক ঢাল
খ) ধনাত্মক ঢাল
গ) সমান্তরাল রেখা
ঘ) বাঁকা রেখা
উত্তর: খ) ধনাত্মক ঢাল
প্রশ্ন ৮৫. বাজার যোগান সূচিতে কতজন বিক্রেতার যোগান যোগ করা হয়েছে?
ক) ১ জন
খ) ২ জন
গ) ৩ জন
ঘ) ৪ জন
উত্তর: খ) ২ জন
প্রশ্ন ৮৬. বাজার যোগান রেখা অঙ্কনের জন্য কোন তথ্য প্রয়োজন?
ক) দাম ও চাহিদা
খ) দাম ও যোগান
গ) আয় ও ব্যয়
ঘ) মজুরি ও শ্রম
উত্তর: খ) দাম ও যোগান
প্রশ্ন ৮৭. বাজার যোগান সূচিতে দাম বৃদ্ধির সঙ্গে কী ঘটে?
ক) যোগান কমে যায়
খ) যোগান অপরিবর্তিত থাকে
গ) যোগান বাড়ে
ঘ) যোগান শূন্য হয়
উত্তর: গ) যোগান বাড়ে
প্রশ্ন ৮৮. বাজার যোগান সূচিতে দাম কমলে যোগানের কী হয়?
ক) যোগান বাড়ে
খ) যোগান কমে যায়
গ) যোগান অপরিবর্তিত থাকে
ঘ) যোগান দ্বিগুণ হয়
উত্তর: খ) যোগান কমে যায়
প্রশ্ন ৮৯. বাজার যোগান সূচিতে যোগান নির্ণয়ের সূত্র কী?
ক) S = D1 + D2
খ) S = S1 + S2
গ) S = MU1 + MU2
ঘ) S = P1 + P2
উত্তর: খ) S = S1 + S2
প্রশ্ন ৯০. বাজার যোগান রেখা কোন সম্পর্ক প্রদর্শন করে?
ক) দাম ও চাহিদার সম্পর্ক
খ) দাম ও যোগানের সম্পর্ক
গ) আয় ও ব্যয়ের সম্পর্ক
ঘ) উপযোগ ও আয়ের সম্পর্ক
উত্তর: খ) দাম ও যোগানের সম্পর্ক
প্রশ্ন ৯১: বাজার যোগান রেখায় দাম কমলে যোগানের কী অবস্থা হয়?
ক) বৃদ্ধি পায়
খ) কমে যায়
গ) অপরিবর্তিত থাকে
ঘ) দ্বিগুণ হয়
উত্তর: খ) কমে যায়
প্রশ্ন ৯২: যদি ১ম বিক্রেতা ১৫০ কুইন্টাল এবং ২য় বিক্রেতা ৭৫ কুইন্টাল যোগান দেন, বাজার যোগান হবে—
ক) ২০০ কুইন্টাল
খ) ২২৫ কুইন্টাল
গ) ২৫০ কুইন্টাল
ঘ) ৩০০ কুইন্টাল
উত্তর: খ) ২২৫ কুইন্টাল
প্রশ্ন ৯৩: বাজার যোগান রেখা প্রকাশ করে—
ক) চাহিদা ও যোগানের সম্পর্ক
খ) দাম ও বাজার যোগানের সম্পর্ক
গ) আয় ও খরচের সম্পর্ক
ঘ) উৎপাদন ও লাভের সম্পর্ক
উত্তর: খ) দাম ও বাজার যোগানের সম্পর্ক
প্রশ্ন ৯৪: বাজার যোগান রেখা কোন আইনকে প্রতিফলিত করে?
ক) যোগান আইন
খ) চাহিদা আইন
গ) সঞ্চয় আইন
ঘ) ভোগ আইন
উত্তর: ক) যোগান আইন
প্রশ্ন ৯৫: যোগান রেখা কোন অক্ষে দাম দেখায়?
ক) X-অক্ষ
খ) Y-অক্ষ
গ) উভয় অক্ষে
ঘ) কোনো অক্ষেই না
উত্তর: খ) Y-অক্ষ
প্রশ্ন ৯৬: যোগান রেখা কোন অক্ষে পরিমাণ দেখায়?
ক) X-অক্ষ
খ) Y-অক্ষ
গ) উভয় অক্ষে
ঘ) কোনো অক্ষেই না
উত্তর: ক) X-অক্ষ
প্রশ্ন ৯৭: বাজার যোগান রেখা হলো-
ক) নিম্নমুখী রেখা
খ) ঊর্ধ্বমুখী রেখা
গ) বাঁকা রেখা
ঘ) সোজা অনুভূমিক রেখা
উত্তর: খ) ঊর্ধ্বমুখী রেখা
প্রশ্ন ৯৮: বাজার যোগান সূচি তৈরি করতে কী প্রয়োজন?
ক) ব্যক্তিগত যোগান সূচি
খ) চাহিদা সূচি
গ) উৎপাদন সূচি
ঘ) ব্যয় সূচি
উত্তর: ক) ব্যক্তিগত যোগান সূচি
প্রশ্ন ৯৯: বাজার যোগান রেখায় মোট যোগান নির্ণয় করা হয় কীভাবে?
ক) চাহিদা যোগ করে
খ) ব্যক্তিগত যোগান যোগ করে
গ) উৎপাদন ব্যয় যোগ করে
ঘ) আয়ের হিসাব করে
উত্তর: খ) ব্যক্তিগত যোগান যোগ করে
ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ
প্রশ্ন ১০০:
ভারসাম্য দাম বলতে কী বোঝায়?
ক) দ্রব্যের সর্বোচ্চ দাম
খ) দ্রব্যের সর্বনিম্ন দাম
গ) যে দামে চাহিদা ও যোগান সমান হয়
ঘ) সরকার নির্ধারিত দাম
উত্তর: গ) যে দামে চাহিদা ও যোগান সমান হয়
আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৬ষ্ঠ অধ্যায় MCQ সাজেশন ১ম অংশ: ১০০% কমন
প্রশ্ন ১০১:
ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য কেনা-বেচা হয় তাকে কী বলে?
ক) মোট চাহিদা
খ) ভারসাম্য পরিমাণ
গ) যোগান সূচি
ঘ) বাজার মূল্য
উত্তর: খ) ভারসাম্য পরিমাণ
প্রশ্ন ১০২:
ভারসাম্য দাম কিসের মাধ্যমে নির্ধারিত হয়?
ক) সরকারের আদেশে
খ) ক্রেতা ও বিক্রেতার দর-কষাকষির মাধ্যমে
গ) শুধু উৎপাদকের ইচ্ছায়
ঘ) শুধু ভোক্তার ইচ্ছায়
উত্তর: খ) ক্রেতা ও বিক্রেতার দর-কষাকষির মাধ্যমে
প্রশ্ন ১০৩:
যদি বাজারে চাহিদা > যোগান হয়, তবে দাম কী হবে?
ক) দাম কমবে
খ) দাম বাড়বে
গ) দাম অপরিবর্তিত থাকবে
ঘ) দাম শূন্য হবে
উত্তর: খ) দাম বাড়বে
প্রশ্ন ১০৪:
যদি বাজারে যোগান > চাহিদা হয়, তবে দাম কী হবে?
ক) দাম বাড়বে
খ) দাম অপরিবর্তিত থাকবে
গ) দাম কমবে
ঘ) দাম দ্বিগুণ হবে
উত্তর: গ) দাম কমবে
প্রশ্ন ১০৫:
ভারসাম্য স্থিতি অর্জিত হলে বাজারে—
ক) কোন সংযোজন প্রয়োজন হয় না
খ) চাহিদা কমে যায়
গ) যোগান কমে যায়
ঘ) বাজার বন্ধ হয়ে যায়
উত্তর: ক) কোন সংযোজন প্রয়োজন হয় না
আরও পড়ুনঃ economics suggestion
প্রশ্ন ১০৬:
ভারসাম্য দামে কোন ঘটনার সমতা থাকে?
ক) চাহিদা > যোগান
খ) যোগান > চাহিদা
গ) চাহিদা = যোগান
ঘ) চাহিদা ≠ যোগান
উত্তর: গ) চাহিদা = যোগান
উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য – ২০টি গুরুত্বপূর্ণ FAQ
১. প্রশ্ন: উপযোগ (Utility) বলতে কী বোঝায়?
উত্তর: কোনো ভোক্তা যখন কোনো দ্রব্য বা সেবা ভোগ করে তার প্রয়োজন মেটাতে সক্ষম হয়, তখন সেই দ্রব্য বা সেবার উপযোগ রয়েছে বলে ধরা হয়।
২. প্রশ্ন: মোট উপযোগ (Total Utility) কী?
উত্তর: কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য বা সেবা ভোগ করে যে মোট তৃপ্তি বা সন্তুষ্টি লাভ করে তাকেই মোট উপযোগ বলে।
৩. প্রশ্ন: সীমান্ত উপযোগ (Marginal Utility) কী?
উত্তর: কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগ করার ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকেই সীমান্ত উপযোগ বলে।
৪. প্রশ্ন: সীমান্ত উপযোগ হ্রাসের নীতি কী?
উত্তর: ক্রমান্বয়ে কোনো দ্রব্যের একক ভোগ করতে থাকলে প্রতিটি অতিরিক্ত এককের উপযোগ ধীরে ধীরে কমে যায়—এটিই সীমান্ত উপযোগ হ্রাসের নীতি।
৫. প্রশ্ন: চাহিদা (Demand) বলতে কী বোঝায়?
উত্তর: কোনো দ্রব্য বা সেবা ক্রয় করার জন্য ভোক্তার ইচ্ছা, সামর্থ্য এবং প্রস্তুতি মিলিত অবস্থাকে চাহিদা বলে।
৬. প্রশ্ন: চাহিদার আইন কী?
উত্তর: অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমে যায় এবং দাম কমলে চাহিদা বেড়ে যায়—এটিই চাহিদার আইন।
৭. প্রশ্ন: চাহিদা ও ইচ্ছার মধ্যে পার্থক্য কী?
উত্তর: শুধু ইচ্ছা থাকলে চাহিদা হয় না; ইচ্ছার পাশাপাশি সামর্থ্য ও প্রস্তুতি থাকতে হয়।
৮. প্রশ্ন: যোগান (Supply) বলতে কী বোঝায়?
উত্তর: নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মূল্যে, উৎপাদকরা বাজারে যে পরিমাণ দ্রব্য বা সেবা বিক্রি করতে ইচ্ছুক ও প্রস্তুত থাকে তাকেই যোগান বলে।
৯. প্রশ্ন: যোগানের আইন কী?
উত্তর: অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে তার যোগান বাড়ে এবং দাম কমলে যোগানও কমে যায়।
১০. প্রশ্ন: যোগান ও মজুদের মধ্যে পার্থক্য কী?
উত্তর: যোগান হলো বাজারে বিক্রয়ের জন্য প্রস্তুত অংশ, আর মজুদ হলো উৎপাদকের হাতে মোট সংরক্ষিত দ্রব্য।
১১. প্রশ্ন: ভারসাম্য মূল্য (Equilibrium Price) কী?
উত্তর: বাজারে যখন কোনো দ্রব্যের চাহিদা ও যোগান সমান হয় তখন যে মূল্যে লেনদেন হয় তাকেই ভারসাম্য মূল্য বলে।
১২. প্রশ্ন: ভারসাম্য পরিমাণ (Equilibrium Quantity) কী?
উত্তর: ভারসাম্য মূল্যে যে পরিমাণ দ্রব্য ক্রয়-বিক্রয় হয় তাকেই ভারসাম্য পরিমাণ বলে।
১৩. প্রশ্ন: চাহিদা বৃদ্ধি পেলে ভারসাম্য মূল্যে কী প্রভাব পড়ে?
উত্তর: চাহিদা বাড়লে ভারসাম্য মূল্য ও পরিমাণ উভয়ই বৃদ্ধি পায়।
১৪. প্রশ্ন: যোগান বৃদ্ধি পেলে ভারসাম্য মূল্যে কী প্রভাব পড়ে?
উত্তর: যোগান বাড়লে ভারসাম্য মূল্য কমে যায়, তবে পরিমাণ বৃদ্ধি পায়।
১৫. প্রশ্ন: বাজারে অতিরিক্ত চাহিদা (Excess Demand) হলে কী হয়?
উত্তর: অতিরিক্ত চাহিদা হলে দ্রব্যের দাম বেড়ে যায় এবং উৎপাদকরা যোগান বাড়াতে উৎসাহিত হয়।
১৬. প্রশ্ন: বাজারে অতিরিক্ত যোগান (Excess Supply) হলে কী হয়?
উত্তর: অতিরিক্ত যোগান হলে দ্রব্যের দাম কমে যায় এবং ভোক্তারা বেশি ক্রয় করতে আগ্রহী হয়।
১৭. প্রশ্ন: চাহিদা বক্ররেখা (Demand Curve) কেমন হয়?
উত্তর: চাহিদা বক্ররেখা সাধারণত ঋণাত্মক ঢাল বিশিষ্ট হয়, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে।
১৮. প্রশ্ন: যোগান বক্ররেখা (Supply Curve) কেমন হয়?
উত্তর: যোগান বক্ররেখা সাধারণত ধনাত্মক ঢাল বিশিষ্ট হয়, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে।
১৯. প্রশ্ন: ভোক্তার ভারসাম্য (Consumer’s Equilibrium) কী?
উত্তর: যখন ভোক্তা সীমিত আয়ে সর্বাধিক সন্তুষ্টি অর্জন করে তখন তাকে ভোক্তার ভারসাম্য বলে।
২০. প্রশ্ন: উৎপাদকের ভারসাম্য (Producer’s Equilibrium) কী?
উত্তর: যখন উৎপাদক নির্দিষ্ট উৎপাদন খরচে সর্বাধিক লাভ অর্জন করে তখন তাকে উৎপাদকের ভারসাম্য বলে।
উপসংহার
পরিশেষে বলতে চাই যে, উপরের সকল প্রশ্নের উত্তরগুলো নিয়মিত চর্চা করলে SSC পরীক্ষা 2027 এ ভালো করতে পারবে ইনশাআল্লাহ্। তবে আরো ভালো ফলাফল করতে তোমার পাঠ্যবই নিয়মিত অধ্যয়ন করবে। ধারাবাহিকভাবে অন্যান্য সকল অধ্যায়ের সাজেশন দেওয়া হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সাজেশন পেতে শিক্ষা টেক ২৪ ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করবে। পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমার ইমেইলে নটিফিকেশন যাবে। নিজে পড়বে এবং ফেইসবুক সহ অন্যান্য মাধমে বন্ধুদের কাছে শেয়ার করবে। কোন বিষয়ের সাজেশন চাও তা জানাতে কমেন্ট করবে।
আরও পড়ুনঃ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোঃ আনোয়ার হোসেন, পেশায় একজন শিক্ষক এবং অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর। নিত্য নতুন কন্টেন্ট পেতে shikkhatech24.com ওয়েবসাইটটি সাবস্ক্রাইব এবং ফেইসবুকে শেয়ার করুন।