চাকরির দরখাস্ত বা আবেদন পত্র লেখার সঠিক নিয়ম ২০২৬

চাকরির দরখাস্ত বা আবেদন পত্র লেখার সঠিক নিয়ম ২০২৬ চাকরি প্রার্থীদের জানা অত্যান্ত প্রয়োজন। চাকরির আবেদন পত্র বা দরখাস্ত লেখার সময় নির্দিষ্ট নিয়ম ও কাঠামো অনুসরণ করা জরুরি। একটি সুন্দর ও গোছানো আবেদনপত্র চাকরিপ্রার্থীর যোগ্যতা, ভাষাগত দক্ষতা এবং পেশাদারিত্বের পরিচয় বহন করে। তাই আবেদনপত্র লেখার সময় বানান, ভাষা, তথ্যের সঠিকতা এবং বিন্যাসের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।

সাধারণত একটি আদর্শ চাকরির আবেদনপত্রে নিচের বিষয়গুলো ধারাবাহিকভাবে উল্লেখ করতে হয়।

১. তারিখ (Date): আবেদনপত্রের শুরুতে লেখার তারিখ উল্লেখ করতে হবে। যেমন: ১৭/১১/২০২৬ ইং।

২. প্রাপকের ঠিকানা (Receiver’s Address): যিনি আবেদনপত্র গ্রহণ করবেন, তাঁর পদবি, প্রতিষ্ঠানের নাম এবং পূর্ণ ঠিকানা লিখতে হবে। যেমন: ব্যবস্থাপনা পরিচালক, ABC কোম্পানি লিমিটেড, ঢাকা।

৩. বিষয় (Subject): আবেদনপত্রের উদ্দেশ্য এক লাইনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যেমন: বিষয়: সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন।

৪. সম্ভাষণ (Salutation): প্রাপককে সম্মান জানিয়ে ‘মহোদয়,’ বা ‘জনাব,’ লিখে মূল বক্তব্য শুরু করতে হবে।

৫. মূল বক্তব্য (Body of the Application): আবেদনপত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মূল বক্তব্য। এটি সাধারণত তিনটি অনুচ্ছেদে লেখা ভালো।

  • প্রথম অনুচ্ছেদ: কোন পদের জন্য এবং কোথায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সূত্রে আবেদন করছেন, তা উল্লেখ করতে হবে।
  • দ্বিতীয় অনুচ্ছেদ: নিজের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, কম্পিউটার দক্ষতা, প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট অন্যান্য যোগ্যতা সংক্ষেপে তুলে ধরতে হবে।
  • তৃতীয় অনুচ্ছেদ: নিজের যোগ্যতা বিবেচনা করে সাক্ষাৎকারের সুযোগ দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাতে হবে।

৬. সমাপ্তি সম্ভাষণ ও স্বাক্ষর (Closing and Signature): মূল বক্তব্য শেষ করে ‘বিনীত নিবেদক’ বা ‘বিনীত’ লিখতে হবে। এরপর আবেদনকারীর পূর্ণ নাম, স্বাক্ষর, বর্তমান ঠিকানা এবং যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।

৭. সংযুক্ত কাগজপত্র (Attachments): আবেদনপত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হচ্ছে, সেগুলোর তালিকা উল্লেখ করতে হবে। যেমন:

  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
  • শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্রের ফটোকপি।
  • নম্বরপত্র বা একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি।
  • জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি (প্রয়োজন অনুযায়ী)।
  • অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)।
  • জীবনবৃত্তান্ত বা CV।
  • নিয়োগ বিজ্ঞপ্তিতে চাওয়া অন্যান্য কাগজপত্র।

৮. যোগাযোগের তথ্য (Contact Information): আবেদনপত্রে একটি সচল মোবাইল নম্বর এবং পেশাদার ই-মেইল ঠিকানা দিতে হবে, যাতে নিয়োগকারী প্রতিষ্ঠান সহজে যোগাযোগ করতে পারে।

বিশেষ দ্রষ্টব্য: সব চাকরির আবেদনপত্রে একই ধরনের কাগজপত্র প্রয়োজন হয় না। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা ভালোভাবে পড়ে নিতে হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে নির্ধারিত ফরম্যাট, ফাইলের আকার, ছবি ও স্বাক্ষরের মাপ এবং অন্যান্য শর্ত অনুসরণ করতে হবে।

আরও পড়ুনঃ সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম ২০২৫

পোস্ট সূচিপত্র

চাকরির আবেদন পত্রের নমুনা

জুনিয়র অফিসার পদে চাকরির আবেদন  


১৭/১১/২০২৬ ইং

ব্যবস্থাপনা পরিচালক
সোনালী ব্যাংক লিমিটেড
প্রধান কার্যালয়, ঢাকা

বিষয়ঃ জুনিয়র অফিসার পদে আবেদন।

জনাব ,
বিনীত নিবেদন এই যে, গত ১২ নভেম্বর  ২০২৬ তারিখে ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে,  জুনিয়র অফিসার পদে সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে সদয় বিবেচনার জন্য আমার যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলী নিম্নে উপস্থাপন করলাম।

১. নাম: মো. রাকিব ইসলাম
২. পিতার নাম: মো. জব্বার 
৩. মাতার নাম: মোছা. আমেনা খাতুন 
৪. স্থায়ী ঠিকানা: গ্রাম – চাঁদপুর, ডাকঘর – বড়ইবাড়ি, উপজেলা – দৌলতপুর, জেলা – কুষ্টিয়া
৫. বর্তমান ঠিকানা: ১২/এ, কলেজ রোড, ঢাকা
৬. মোবাইল নম্বর: ০১৭********
৭. ই-মেইল: rakib@gmail.com
৮. জন্মতারিখ: ৫ মার্চ, ১৯৯৮
৯. জাতীয়তা: বাংলাদেশী
১০. ধর্ম: ইসলাম
১১. বৈবাহিক অবস্থা: অবিবাহিত

আরও পড়ুনঃ ইতিহাস ৪র্থ অধ্যায় সাজেশন ২০২৬

শিক্ষাগত যোগ্যতা

পরীক্ষার নামপ্রতিষ্ঠানবোর্ড/বিশ্ববিদ্যালয়পাশের বছরফলাফল
এস.এস.সিকুষ্টিয়া হাই স্কুলযশোর২০১৪জিপিএ ৫.০০
এইচ.এস.সিকুষ্টিয়া কলেজযশোর২০১৬জিপিএ ৫.০০
বিবিএ (হিসাববিজ্ঞান)ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা২০২০সিজিপিএ ৩.৮৫

অভিজ্ঞতা

  • এক্সিম ব্যাংক, কুষ্টিয়া শাখায় ৬ মাসের ইন্টার্নশিপ।
  • অফিস ব্যবস্থাপনা ও কম্পিউটার সফটওয়্যারে দক্ষতা।

ভাষাগত দক্ষতা

  • বাংলা ও ইংরেজিতে সাবলীল।

রেফারেন্স

১. অধ্যাপক ড. “ক”, চেয়ারম্যান, হিসাববিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
২. জনাব মো. ‘খ’, ব্যবস্থাপক, এক্সিম ব্যাংক, কুষ্টিয়া শাখা

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, উল্লিখিত বিষয়সমূহ বিবেচনা পূর্বক আমাকে উক্ত পদে নিয়োগ দান করলে আমি আমার মেধা ও দক্ষতা দ্বারা দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকবো।

বিনীত নিবেদক,

‘খ’ ( আপনার স্বাক্ষর দিতে হবে)

সংযুক্তিঃ

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি
  • জাতীয় পরিচয়পত্রের কপি ও পাসপোর্ট সাইজ রঙিন ছবি (২ কপি)
  • ব্যাংক ড্রাফট
  • চারিত্রিক ও নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি

 আবেদন পত্র লেখার সময় কিছু গুরুত্বপূর্ণ টিপস

১) বানান ও ব্যাকরণ ভুল যেন না থাকে
২) ভাষা হোক সংক্ষিপ্ত, ভদ্র ও প্রাঞ্জল
৩) “আমি” শব্দের ব্যবহার সীমিত রাখো
৪) আবেদনপত্রে অতিরিক্ত তথ্য না দেওয়া 
৫) জীবনবৃত্তান্ত পরিষ্কারভাবে ফরম্যাট করো

আরও পড়ুনঃ এসএসসি ২০২৬ ইতিহাস ষষ্ঠ অধ্যায় সাজেশন ১০০% কমন

এনজিও চাকরির আবেদন পত্র

ব্র্যাক (BRAC) এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম / আশা এনজিও চাকরির আবেদন পত্র লেখার 

তারিখ: ১৭/১১/২০২৬ ইং

নির্বাহী পরিচালক
ব্র্যাক বাংলাদেশ
প্রধান কার্যালয়, ঢাকা

বিষয়: ফিল্ড অফিসার পদে আবেদন।

মহাশয়,

দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির সূত্র ধরে জানতে পারি যে, আপনার প্রতিষ্ঠানে “ফিল্ড অফিসার” পদে কিছু শূন্যপদ রয়েছে। আমি উক্ত পদে আবেদন জানাচ্ছি।

আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি। গ্রামীণ উন্নয়ন প্রকল্পে দুই বছরের কর্মঅভিজ্ঞতা রয়েছে। আমি মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী এবং দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক উন্নয়নে কাজ করতে আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

অতএব, আমার আবেদনটি সদয় বিবেচনা করে আমাকে ফিল্ড অফিসার পদে নিয়োগের সুযোগ দিলে কৃতজ্ঞ থাকব।

বিনীত,
(স্বাক্ষর)
নামঃ 
মোবাইল: ০১৭********
ই-মেইল: rakib@gmail.com

জীবনবৃত্তান্ত (Curriculum Vitae)

ব্যক্তিগত তথ্য (Personal Information)

নাম: 
পিতার নাম: 
মাতার নাম: 
স্থায়ী ঠিকানা: 
বর্তমান ঠিকানা: 
মোবাইল: ০১৭********
ই-মেইল:
জন্মতারিখ: 
জাতীয়তা: বাংলাদেশী
ধর্ম: ইসলাম
বৈবাহিক অবস্থা:

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

পরীক্ষার নামপ্রতিষ্ঠানবোর্ড/বিশ্ববিদ্যালয়পাশের বছরফলাফল
এস.এস.সিকুষ্টিয়া হাই স্কুলযশোর২০১৩জিপিএ ৫.০০
এইচ.এস.সিকুষ্টিয়া কলেজযশোর২০১৫জিপিএ ৫.০০
বি.এস.এস (সমাজবিজ্ঞান)ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা২০১৯সিজিপিএ ৩.৭৫
এম.এস.এস (সমাজবিজ্ঞান)ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা২০২১সিজিপিএ ৩.৮০

কর্ম অভিজ্ঞতা (Work Experience)

ফিল্ড অফিসার -গ্রামীণ উন্নয়ন ফাউন্ডেশন (২০২১ – ২০২৩)

  • দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পে মাঠ পর্যায়ে কাজ
  • মহিলা ও শিশু উন্নয়ন কর্মসূচিতে সমন্বয়
  • প্রকল্প প্রতিবেদন ও তথ্য সংগ্রহে দক্ষতা অর্জন

কম্পিউটার ও ভাষাগত দক্ষতা (Skills)

  • মাইক্রোসফট অফিস (Word, Excel, PowerPoint), ইন্টারনেট ও ই-মেইল ব্যবহারে পারদর্শী
  • বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল

ব্যক্তিগত গুণাবলি (Personal Qualities)

  • সমাজসেবামূলক কাজে আগ্রহী
  • দলগতভাবে কাজের মানসিকতা
  • নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা
  • সৎ, দায়িত্বশীল ও পরিশ্রমী

আরও পড়ুনঃ এসএসসি ২০২৬ ইতিহাস ৮ম অধ্যায় সাজেশন

রেফারেন্স (Reference)

১. 

২.

সংযুক্তিঃ

১. জীবনবৃত্তান্ত (Bio-data / CV)
২. শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি
৩. অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
৪.  জাতীয় পরিচয়পত্রের কপি
৫. ছবি (১ কপি)

কোম্পানির চাকরির আবেদন পত্র

তারিখ:
১৭/১১/২০২৬ ইং

প্রাপকের ঠিকানা:
মাননীয় ব্যবস্থাপনা পরিচালক
গ্লোবাল ট্রেডিং কোম্পানি লিমিটেড
ঢাকা

বিষয়: অফিস সহকারী পদে আবেদন।

মহাশয়,

দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির সূত্র ধরে জানতে পারি যে, আপনার প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে কয়েকজন দক্ষ প্রার্থী নিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে। আমি উক্ত পদে আবেদন জানাচ্ছি।

আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা (Management) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। অফিস ব্যবস্থাপনা, ডকুমেন্ট হ্যান্ডলিং ও কম্পিউটার পরিচালনায় আমার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। আমি দায়িত্বশীল, পরিশ্রমী এবং অফিসের কার্যক্রমে দক্ষতার সঙ্গে কাজ করার মানসিকতা রাখি।

অতএব, আমার আবেদনটি সদয় বিবেচনা করে আমাকে অফিস সহকারী পদে নিয়োগের সুযোগ দিলে কৃতজ্ঞ থাকব।

বিনীত,
(স্বাক্ষর)
মো. রাকিবুল ইসলাম
মোবাইল: ০১৭********
ই-মেইল: rakib@gmail.com

আরও পড়ুনঃ শিক্ষা ক্ষেত্রে AI এর ব্যবহার

জীবনবৃত্তান্ত (Curriculum Vitae)

ব্যক্তিগত তথ্য (Personal Information)

নাম: 
পিতার নাম: 
মাতার নাম: 
স্থায়ী ঠিকানা:
বর্তমান ঠিকানা: 
মোবাইল: *
ই-মেইল:
জন্মতারিখ: ১০ এপ্রিল, ১৯৯৭
জাতীয়তা: বাংলাদেশী
ধর্ম: ইসলাম
বৈবাহিক অবস্থা: অবিবাহিত

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

পরীক্ষার নামপ্রতিষ্ঠানবোর্ড/বিশ্ববিদ্যালয়পাশের বছরফলাফল
এস.এস.সিকুষ্টিয়া হাই স্কুলযশোর২০১৩জিপিএ ৫.০০
এইচ.এস.সিকুষ্টিয়া কলেজযশোর২০১৫জিপিএ ৪.৮০
বিবিএ (ব্যবস্থাপনা)রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী২০১৯সিজিপিএ ৩.৬০

কর্ম অভিজ্ঞতা (Work Experience)

অফিস সহকারী – গ্লোবাল ট্রেডিং কোম্পানি (২০২০ – ২০২৩)

  • অফিস ফাইল, চিঠিপত্র ও রিপোর্ট পরিচালনা
  • দৈনন্দিন প্রশাসনিক সহায়তা প্রদান
  • ক্লায়েন্টদের সাথে যোগাযোগ ও ডেটা ম্যানেজমেন্ট

ইন্টার্ন -ব্র্যাক হেড অফিস (২০১৯)

  • ডেটা এন্ট্রি ও ডকুমেন্ট প্রক্রিয়াকরণে সহায়তা
  • অফিস সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞতা অর্জন

দক্ষতা (Skills)

  • এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহারে দক্ষ
  • দ্রুত টাইপিং (বাংলা ও ইংরেজি)
  • যোগাযোগ দক্ষতা ও দলগতভাবে কাজের মানসিকতা

ব্যক্তিগত গুণাবলি (Personal Qualities)

  • দায়িত্বশীল ও পরিশ্রমী
  • সময়ানুবর্তী ও সংগঠিত
  • অফিসিয়াল কাজে যত্নবান
  • শেখার আগ্রহ ও পেশাগত মনোভাব

রেফারেন্স (Reference)

১. জনাব ——
ম্যানেজার (অপারেশনস), গ্লোবাল ট্রেডিং কোম্পানি
মোবাইল: ০১৭********

২. —– 
প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
মোবাইল: ০১৮********

ঘোষণা (Declaration)

আমি এই মর্মে ঘোষণা করছি যে, উপরোল্লিখিত তথ্যাবলি সম্পূর্ণ সত্য ও যথাযথ।

স্বাক্ষর: ___________________
তারিখ: ___________________

সংযুক্তিঃ

১. জীবনবৃত্তান্ত (Bio-data / CV)
২. শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি
৩. অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
৪. জাতীয় পরিচয়পত্রের কপি
৫. ছবি (১ কপি)

আরও পড়ুনঃ জাতীয় দিবস উদযাপন

সরকারি চাকরির আবেদন পত্র

তারিখ:
১৭/১১/২০২৬ ইং

মাননীয় জেলা প্রশাসক
মানবসম্পদ শাখা
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়

বিষয়: অফিস সহকারী পদে নিয়োগের জন্য আবেদন।

মহাশয়,

দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির সূত্র ধরে জানতে পারি যে, আপনার দপ্তরে অফিস সহকারী পদে কিছু শূন্যপদ রয়েছে। আমি উক্ত পদে নিয়োগের জন্য আবেদন জানাচ্ছি।

আমি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছি এবং বর্তমানে কুষ্টিয়া সরকারি কলেজে স্নাতক অধ্যয়নরত। আমি পরিশ্রমী, দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধভাবে অফিস কার্যক্রম পরিচালনা করতে সক্ষম। তাছাড়া, অফিস ব্যবস্থাপনা ও কম্পিউটার ব্যবহারে আমার মৌলিক জ্ঞান রয়েছে।

অতএব, আমার আবেদনটি সদয় বিবেচনা করে আমাকে অফিস সহকারী পদে নিয়োগের সুযোগ দিলে চিরকৃতজ্ঞ থাকব।

বিনীত,
(স্বাক্ষর)
নাম– 

জীবনবৃত্তান্ত (Curriculum Vitae)

ব্যক্তিগত তথ্য (Personal Information)

নাম: 
পিতার নাম: 
মাতার নাম: 
স্থায়ী ঠিকানা:
বর্তমান ঠিকানা: 
মোবাইল: *
ই-মেইল:
জন্মতারিখ: ১০ এপ্রিল, ১৯৯৭
জাতীয়তা: বাংলাদেশী
ধর্ম: ইসলাম
বৈবাহিক অবস্থা: অবিবাহিত

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

পরীক্ষার নামপ্রতিষ্ঠানবোর্ড/বিশ্ববিদ্যালয়পাশের বছরফলাফল
এস.এস.সিকুষ্টিয়া হাই স্কুলযশোর২০১৩জিপিএ ৫.০০
এইচ.এস.সিকুষ্টিয়া কলেজযশোর২০১৫জিপিএ ৪.৮০
বিবিএ (ব্যবস্থাপনা)রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী২০১৯সিজিপিএ ৩.৬০

কর্ম অভিজ্ঞতা (Work Experience)

অফিস সহকারী – গ্লোবাল ট্রেডিং কোম্পানি (২০২০ – ২০২৩)

সংযুক্তিঃ

১. জীবনবৃত্তান্ত (Bio-data)
২. শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি
৩. অভিজ্ঞতার সনদ (যদি থাকে)
৪. জাতীয় পরিচয়পত্রের কপি
৫. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি

আরও পড়ুনঃ কৃত্তিম বুদ্ধিমত্তা ai : ব্যবহার, প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ প্রভাব

ব্যক্তিগত দরখাস্তের নমুনা

ছুটির জন্য আবেদন পত্র

তারিখঃ১৭/১১/২০২৬ ইং

বরাবর

প্রধান শিক্ষক/শিক্ষিকা,
[তোমার স্কুলের নাম],
[স্কুলের ঠিকানা]।

বিষয়: ছুটির জন্য আবেদন।

জনাব/জনাবা,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের [তোমার শ্রেণি]-এর ছাত্র/ছাত্রী [তোমার নাম]। আমি [অসুস্থতা/পারিবারিক প্রয়োজনে/নিজের কাজে] কারণে [শুরুর তারিখ] থেকে [শেষ তারিখ] পর্যন্ত মোট [দিনের সংখ্যা] দিন  বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারব না।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমাকে উক্ত [দিনের সংখ্যা] দিনের ছুটি দেওয়ার অনুমতি দানে বাধিত করবেন।

বিনীত নিবেদক, 
[তোমার নাম]
শ্রেণি: [তোমার শ্রেণি]
রোল নম্বর: [রোল নম্বর]

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র

তারিখঃ ১৭/১১/২০২৬ ইং

বরাবর 
প্রধান শিক্ষক/শিক্ষিকা,
[বিদ্যালয়ের নাম],
[বিদ্যালয়ের ঠিকানা]।

বিষয়: বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

জনাব/জনাবা,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের [শ্রেণি]-এর ছাত্র/ছাত্রী [তোমার নাম]। আমার পিতা/অভিভাবক একজন [পেশা—যেমন, দিনমজুর/চাষি/স্বল্প আয়ের কর্মচারী]। পরিবারের আর্থিক অবস্থার অবনতি ঘটায় আমার পক্ষে বিদ্যালয়ের মাসিক বেতন প্রদান করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমি মনোযোগসহকারে নিয়মিত পাঠ্যক্রমে অংশগ্রহণ করছি এবং সব বিষয়ে ভালো ফলাফল অর্জনের চেষ্টা করছি।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করে বাধিত করবেন।

বিনীত নিবেদক,
[তোমার নাম]
শ্রেণি: [তোমার শ্রেণি]
রোল নম্বর: [তোমার রোল নম্বর]

দারিদ্র্য তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন পত্র

তারিখঃ ১৭/১১/২০২৬ ইং

বরাবর 
প্রধান শিক্ষক/শিক্ষিকা,
[বিদ্যালয়ের নাম],
[বিদ্যালয়ের ঠিকানা]।

বিষয়: দারিদ্র্য তহবিল থেকে আর্থিক সাহায্য প্রার্থনা।

জনাব/জনাবা,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের [শ্রেণি]-এর ছাত্র/ছাত্রী [তোমার নাম]। আমার পিতা/অভিভাবক একজন [পেশা—যেমন, দিনমজুর/চাষি/অল্প আয়ের কর্মচারী]। আমাদের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল, যার ফলে আমার শিক্ষার ব্যয়ভার বহন করা কঠিন হয়ে পড়েছে। আমি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকি এবং পাঠ্যক্রমে যথাসাধ্য মনোযোগ দিয়ে ভালো ফলাফল অর্জনের চেষ্টা করি।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমাকে বিদ্যালয়ের দারিদ্র্য তহবিল থেকে উপযুক্ত আর্থিক সাহায্য প্রদান করে আমার শিক্ষাজীবন অব্যাহত রাখার সুযোগ দানে বাধিত করবেন।

বিনীত নিবেদক,
[তোমার নাম]
শ্রেণি: [তোমার শ্রেণি]
রোল নম্বর: [রোল নম্বর]

পাঠাগার স্থাপনের জন্য আবেদন পত্র

তারিখঃ১৭/১১/২০২৬ ইং

বরাবর

প্রধান শিক্ষক/শিক্ষিকা,
[বিদ্যালয়ের নাম],
[বিদ্যালয়ের ঠিকানা]।

বিষয়: পাঠাগার স্থাপনের জন্য আবেদন।

জনাব/জনাবা,
বিনীত নিবেদন এই যে, আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত পাঠ্যবই থাকলেও শিক্ষার্থীদের জ্ঞান ও মনন বিকাশের জন্য একটি পৃথক পাঠাগার (লাইব্রেরি) অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমানে বিদ্যালয়ে কোনো পাঠাগার না থাকায় আমরা বইপত্র, সাময়িকী ও তথ্যবহুল গ্রন্থাদি পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। যদি বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপন করা হয়, তবে শিক্ষার্থীরা অবসর সময়ে পাঠাভ্যাস গড়ে তুলতে পারবে এবং তাদের জ্ঞানচর্চা আরও সমৃদ্ধ হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মানও বৃদ্ধি পাবে।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমাদের বিদ্যালয়ে একটি পাঠাগার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কৃপা করবেন।

বিনীত নিবেদক,

বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে, 
[তোমার নাম]
শ্রেণি: [তোমার শ্রেণি]
রোল নম্বর: [রোল নম্বর]

ছাড়পত্রের জন্য আবেদন পত্র

তারিখঃ ১৭/১১/২০২৬ ইং
প্রধান শিক্ষক/শিক্ষিকা,
[বিদ্যালয়ের নাম],
[বিদ্যালয়ের ঠিকানা]।

বিষয়: ছাড়পত্রের জন্য আবেদন।

জনাব/জনাবা,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের [শ্রেণি]-এর ছাত্র/ছাত্রী [তোমার নাম]। পারিবারিক কারণে/অন্যত্র ভর্তি হওয়ার কারণে আমি আর আপনার বিদ্যালয়ে অধ্যয়ন চালিয়ে যেতে পারছি না। এমতবস্থায় আমার ছাড়পত্র দরকার।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমাকে ছাড়পত্র (Transfer Certificate) প্রদান করার অনুমতি দানে বাধিত করবেন।

বিনীত নিবেদক,
[তোমার নাম]
শ্রেণি: [তোমার শ্রেণি]
রোল নম্বর: [তোমার রোল নম্বর]
অভিভাবকের স্বাক্ষর:

শিক্ষাসফরে যাওয়ার অনুমতির জন্য আবেদন পত্র

তারিখ:১৭/১১/২০২৬ ইং
প্রধান শিক্ষক/শিক্ষিকা,
[বিদ্যালয়ের নাম],
[বিদ্যালয়ের ঠিকানা]।

বিষয়: শিক্ষাসফরে যাওয়ার অনুমতির জন্য আবেদন।

জনাব/জনাবা,
বিনীত নিবেদন এই যে, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে [স্থান নাম, যেমন-কক্সবাজার, সোনারগাঁও, জাতীয় জাদুঘর ইত্যাদি]-এ একটি শিক্ষাসফর আয়োজন করা হয়েছে। আমি আপনার বিদ্যালয়ের [শ্রেণি]-এর ছাত্র/ছাত্রী [তোমার নাম]। আমি ওই শিক্ষাসফরে অংশগ্রহণ করতে ইচ্ছুক।

অতএব, বিনীত অনুরোধ করছি আমাকে শিক্ষাসফরে অংশগ্রহণের জন্য অনুমতি প্রদান করার কৃপা করবেন। আপনার সদয় অনুমতির জন্য চিরকৃতজ্ঞ থাকব।

বিনীত নিবেদক,
[তোমার নাম]
শ্রেণি: [তোমার শ্রেণি]
রোল নম্বর: [রোল নম্বর]

আরও পড়ুনঃ  শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।

  1. চাকরির আবেদন পত্র বা দরখাস্ত সম্পর্কিত ১০টি সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQ)

    ১. চাকরির আবেদন পত্র বা দরখাস্ত কী?

    চাকরির আবেদন পত্র হলো একটি আনুষ্ঠানিক চিঠি, যার মাধ্যমে কোনো চাকরিপ্রার্থী নির্দিষ্ট প্রতিষ্ঠানের নির্দিষ্ট পদে চাকরি করার আগ্রহ প্রকাশ করেন। এতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য দক্ষতার সংক্ষিপ্ত বিবরণ থাকে।

    ২. চাকরির আবেদন পত্র কীভাবে লিখতে হয়?

    চাকরির আবেদন পত্র লেখার জন্য প্রথমে তারিখ, প্রাপকের ঠিকানা ও বিষয় লিখতে হয়। এরপর যথাযথ সম্ভাষণ দিয়ে আবেদনের কারণ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করতে হয়। সবশেষে বিনীত সম্ভাষণ, আবেদনকারীর নাম, স্বাক্ষর ও যোগাযোগের তথ্য দিতে হয়।

    ৩. চাকরির আবেদন পত্রে কী কী বিষয় উল্লেখ করতে হয়?

    একটি আদর্শ চাকরির আবেদন পত্রে তারিখ, প্রাপকের ঠিকানা, বিষয়, সম্ভাষণ, আবেদনের কারণ, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, দক্ষতা, সমাপ্তি সম্ভাষণ, আবেদনকারীর নাম ও যোগাযোগের তথ্য উল্লেখ করতে হয়।

    ৪. চাকরির আবেদন পত্র কত পৃষ্ঠার হওয়া উচিত?

    সাধারণত চাকরির আবেদন পত্র এক পৃষ্ঠার মধ্যে লেখা ভালো। অপ্রয়োজনীয় কথা এড়িয়ে সংক্ষিপ্ত ও পরিষ্কার ভাষায় নিজের যোগ্যতা এবং আবেদনের উদ্দেশ্য তুলে ধরতে হবে। তবে নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো নির্দেশনা থাকলে সেটি অনুসরণ করতে হবে।

    ৫. অভিজ্ঞতা না থাকলে কি চাকরির আবেদন করা যায়?

    হ্যাঁ, অভিজ্ঞতা না থাকলেও চাকরির আবেদন করা যায়। এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ, কম্পিউটার দক্ষতা, যোগাযোগের দক্ষতা এবং সংশ্লিষ্ট কাজ শেখার আগ্রহ তুলে ধরতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতা বাধ্যতামূলক না হলে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারেন।

    ৬. চাকরির আবেদন পত্রের সঙ্গে কী কী কাগজপত্র জমা দিতে হয়?

    সাধারণত চাকরির আবেদন পত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত (CV), পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) জমা দিতে হয়। তবে প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাগজপত্রের তালিকা পরিবর্তিত হতে পারে।

    ৭. চাকরির আবেদন পত্র কি হাতে লিখতে হয়, নাকি কম্পিউটারে টাইপ করা যায়?

    চাকরির আবেদন পত্র হাতে লেখা অথবা কম্পিউটারে টাইপ করে জমা দেওয়া যায়। তবে অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটারে টাইপ করা আবেদনপত্র বেশি প্রচলিত। সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে।

    ৮. ই-মেইলের মাধ্যমে চাকরির আবেদন কীভাবে করতে হয়?

    ই-মেইলে চাকরির আবেদন করার সময় একটি উপযুক্ত Subject লিখতে হবে। ই-মেইলের মূল অংশে সংক্ষেপে পদের নাম ও আবেদনের উদ্দেশ্য উল্লেখ করতে হবে। এরপর CV, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র PDF ফরম্যাটে সংযুক্ত করে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

    ৯. চাকরির আবেদন পত্রে কী ধরনের ভাষা ব্যবহার করা উচিত?

    চাকরির আবেদন পত্রে মার্জিত, শুদ্ধ, সহজ ও আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করা উচিত। অপ্রয়োজনীয় বাক্য, অতিরিক্ত প্রশংসা, ভুল বানান এবং একই শব্দের বারবার ব্যবহার এড়িয়ে চলতে হবে। আবেদনপত্রে নিজের যোগ্যতা ও আগ্রহ স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

    ১০. চাকরির আবেদন পত্র ও জীবনবৃত্তান্ত (CV) কি একই জিনিস?

    না, চাকরির আবেদন পত্র ও জীবনবৃত্তান্ত (CV) এক নয়। আবেদনপত্রের মাধ্যমে নির্দিষ্ট পদে চাকরির জন্য আগ্রহ প্রকাশ করা হয়। অন্যদিকে CV-তে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, দক্ষতা ও অন্যান্য অর্জনের বিস্তারিত বিবরণ থাকে। সাধারণত চাকরির আবেদনের সঙ্গে CV জমা দিতে হয়।

আরও পড়ুনঃ ছুটির জন্য আবেদন

১০. প্রশ্ন: আবেদন পত্র লেখার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়?

উত্তর:

  • সঠিক ঠিকানা ও তারিখ লিখতে হবে।
  • বিষয় স্পষ্ট হতে হবে।
  • ব্যাকরণ ও বানান ভুল থাকা যাবে না।
  • বিনীত ও শ্রদ্ধাপূর্ণ ভাষা ব্যবহার করতে

উপসংহার

চাকরির আবেদন পত্র বা দরখাস্ত একজন চাকরিপ্রার্থীর পেশাগত জীবনের প্রথম পরিচয়। তাই আবেদনপত্র লেখার সময় এর ভাষা, বানান, বিন্যাস ও উপস্থাপনার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। একটি সুন্দর, সংক্ষিপ্ত ও তথ্যসমৃদ্ধ আবেদনপত্র নিয়োগকর্তার কাছে প্রার্থীর যোগ্যতা, দক্ষতা এবং পেশাদারিত্বের ইতিবাচক ধারণা তৈরি করে। ২০২৬ সালে সরকারি কিংবা বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে চাকরির আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়া জরুরি। পাশাপাশি আবেদনপত্রের সঙ্গে সঠিক জীবনবৃত্তান্ত (CV) ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। আশা করি, এই আর্টিকেলে দেওয়া চাকরির আবেদন পত্র লেখার নিয়ম ও বাংলা-ইংরেজি নমুনা অনুসরণ করে খুব সহজেই একটি মানসম্মত চাকরির দরখাস্ত তৈরি করতে পারবে।

আরও পড়ুনঃ শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।

Leave a Comment