এসএসসি ২০২৬ ভূগোল ও পরিবেশ ১০ম অধ্যায় | জ্ঞানমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন
SSC 2026 ভূগোল ও পরিবেশ ১০ম অধ্যায় প্রশ্ন উত্তর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ২০২৬ সালের SSC পরীক্ষার প্রশ্নপত্র থেকে অনুশীলন করতে চান, তাদের জন্য এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন ও MCQ সমাধান অনেক সহায়ক হবে। SSC ভূগোল ও পরিবেশ বিষয়টি কঠিন মনে হলেও সঠিকভাবে প্রস্তুতি নিলে ভালো ফলাফল করা যায়। তাই এখানে আমরা SSC 2026 ভূগোল ও পরিবেশ ১০ম অধ্যায় থেকে আসা প্রশ্নগুলোর বিস্তারিত উত্তরসহ একটি SSC suggestion PDF দিয়েছি, যা শিক্ষার্থীদের বোঝা এবং মনে রাখার ক্ষেত্রে সাহায্য করবে। এই অধ্যায়ের নাম বাংলাদেশের ভৌগোলিক বিবরণ
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের এসএসসি ভূগোল ও পরিবেশ বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, এবার আলোচনা করা যাক।
SSC 2026 ভূগোল ১০ম অধ্যায় জ্ঞানমূলক ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে- কর্কটক্রান্তি রেখা
২. বাংলাদেশের অবস্থান- দক্ষিণ এশিয়ায়
৩. ২০°৩৪’ থেকে ২৬°৩৮’ উত্তর অক্ষরেখা এবং ৮৮°০১’ থেকে ৯২°৪১’ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত- বাংলাদেশ
৪. বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা- ১২ নটিক্যাল মাইল
৫. ১ নটিক্যাল মাইল- ১.৮৫২ কিলোমিটার
আরও পড়ুনঃ সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম ২০২৫
৬. বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল- ২০০ নটিক্যাল মাইল
৭. বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত যথাক্রমে- ৩৭১৫ ও ২৮০ কি.মি.
৮. বঙ্গোপসাগরের তটরেখা- ৭১৬ কি.মি.
৯. দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং যার উচ্চতা- ১,২৩১ মিটার
১০. টারশিয়ারি যুগের পাহাড় গঠিত- হিমালয় সৃষ্টিকালীন
১১. উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়গুলোর স্থানীয় পরিচয়- টিলা
১২. বরেন্দ্র ভূমির মাটির রং- ধূসর ও লাল
১৩. প্লাইস্টোসিনকালের সোপানসমূহের অন্তর্গত- কুমিল্লার লালমাই পাহাড়
১৪. পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ- বাংলাদেশ
১৫. পাদদেশীয় সমভূমির অন্তর্ভুক্ত- রংপুর ও দিনাজপুর
১৬. কুমিল্লা, নোয়াখালী, সিলেট- বদ্বীপ সমভূমি
আরও পড়ুনঃ কৃত্তিম বুদ্ধিমত্তা ai : ব্যবহার, প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ প্রভাব
১৭. খুলনা, পটুয়াখালী- স্রোতজ সমভূমি
১৮. হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে- গঙ্গা নদী
১৯. রাজশাহীর দক্ষিণ-পশ্চিমে প্রবাহিত হচ্ছে মূল ধারার- গঙ্গা নদী
২০. ভৈরব ও গড়াই, পদ্মার- শাখা নদী
২১. পদ্মা, মেঘনা ও যমুনার মিলন স্থান- চাঁদপুর
২২. মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে- ব্রহ্মপুত্র নদ
২৩. আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে- খরস্রোতা কর্ণফুলী নদী
২৪. বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর অবস্থিত- কর্ণফুলী নদীর তীরে
২৫. গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্র- আন্তর্জাতিক নদী
২৬. সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু- ক্রান্তীয় মৌসুমি
২৭. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত- ২০৩ সে.মি.
২৮. বাংলাদেশের উত্তর-পূর্ব দিকে অধিক বৃষ্টিপাত হয়- বর্ষাকালে
২৯. মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশের জলবায়ু- সমভাবাপন্ন
৩০. সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়- গ্রীষ্মে
৩১. বাংলাদেশের উষ্ণ ঋতু- গ্রীষ্মকাল
৩২. বাংলাদেশে উষ্ণতম মাস- এপ্রিল
৩৩. গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য- কালবৈশাখী ঝড়
৩৪. টিলা কাকে বলে?
উত্তর: বাংলাদেশের উত্তরের পাহাড়গুলোকে স্থানীয়ভাবে টিলা বলে। (সিলেট, ময়মনসিংহ)
আরও পড়ুনঃ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন
৩৫. লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত?
উত্তর: লালমাই পাহাড়ের গড় উচ্চতা ২১ মিটার।
৩৬. নদীমাতৃক দেশ কাকে বলে?
উত্তর: যেদেশে অসংখ্য নদ-নদী ছড়িয়ে ছিটিয়ে মানুষের জীবনের সাথে জড়িয়ে রয়েছে সেসব দেশকে নদীমাতৃক দেশ বলে। যেমন- বাংলাদেশ।
৩৭. বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী?
উত্তর: বুড়িগঙ্গা ধলেশ্বরীর শাখা নদী।
৩৮. ‘ধরলা’ কোন নদীর উপনদী?
উত্তর: ধরলা ব্রহ্মপুত্রের উপনদী।
৩৯. মৌসুমি বায়ু কাকে বলে?
উত্তর: ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বায়ুপ্রবাহের দিক পরিবর্তিত হয় তাকে মৌসুমি বায়ু বলে।
৪০. বাংলাদেশে বর্ষাকাল শুরু হয় কোন মাসে?
উত্তর: জুন মাসে।
এসএসসি ভূগোল অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন
১. বাংলাদেশে পদ্মা নদীর গতিপথ ব্যাখ্যা করো।
উত্তর: গঙ্গা নদীর মূল প্রবাহ রাজশাহী অঞ্চলের দক্ষিণ-পশ্চিম প্রান্তে পদ্মা নাম ধারণ করে ১৪৫ কিলোমিটার প্রবাহিত হয়ে কুষ্টিয়ার উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। দৌলতদিয়ার কাছে যমুনার সাথে মিলিত হয়ে পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরের কাছে মেঘনার সাথে মিলিত হয়।
আরও পড়ুনঃ অনলাইন শিক্ষার ভবিষ্যৎ ও শিক্ষাব্যবস্থার নতুন দিগন্ত
২. নদী ও জলাশয় ভরাটের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশের নদীগুলো বিভিন্ন কারণে ভরাট হয়ে যাচ্ছে। নদী ভরাটের কারণগুলো বর্ণনা করা হলো:
i. নদীর তলদেশে পলি সঞ্চিত হয়ে ভরাট হয় ও নদীর নাব্যতা কমে যায়।
ii. নদীর দুই ধারে অপরিকল্পিত বাঁধ, সড়ক, কলকারখানা, আবাসিক স্থাপন নির্মাণ ও নদী পয়ঃনিষ্কাশনের নির্গমন স্থান হিসেবে ব্যবহৃত হওয়ায় নদী ভরাট হচ্ছে।
iii. আন্তর্জাতিক নদীগুলো নিয়ে বিরোধ থাকায় এবং এ সকল নদীতে পানি প্রত্যাহারের ফলে নদীতে স্রোত কমে গেছে। ফলে নদীর মোহনায় পলি জমে চর জেগে উঠেছে।
৩. বাংলাদেশের নদীগুলোর পানি ধারণ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে কেন? ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশের নদীগুলো ভরাটের কারণে পানি ধারণ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। বর্ষাকালে উজান থেকে আসা খরস্রোতা নদীগুলো পাহাড়ি পলি বয়ে নিয়ে আসে এবং নদীতীরে ভাঙনের সৃষ্টি করে। ভাটিতে নদীগুলোর স্রোতের গতি কমে যায় তখন নদীগুলোর তলদেশে পলি সঞ্চিত হয়ে ভরাট হয় ও ক্রমে তা নাব্যতা হারায়। তাছাড়া দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নদীর দুধারে অপরিকল্পিত বাঁধ, সড়ক, কারখানা, আবাসিক স্থাপন নির্মাণ এবং নদী অপদখল ও ভরাট করার কারণে দ্রুত নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে।
আরও পড়ুন: পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব ও ফজিলত
৪. বাংলাদেশের নদীগুলোর নাব্যতা হ্রাসের প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশের নদীগুলোর নাব্যতা হ্রাসের প্রভাবে নৌ চলাচল, সেচ ব্যবস্থা, মাছচাষ প্রভৃতি কাজ ব্যাহত হচ্ছে। প্রাকৃতিক পানির জলাধারের সংরক্ষণ ক্ষমতা ক্রমান্বয়ে সংকুচিত হওয়ায় শহরগুলোতে পানির সরবরাহ কমে যাচ্ছে ও পরিবেশের বিপর্যয় ঘটছে।
৫. নদীতে চর জেগে ওঠার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশের নদীগুলো নাব্যতা হারানোর ফলে চর জেগে উঠছে। বর্ষাকালে উজান থেকে আসা খরস্রোতা নদীগুলো পাহাড়ি পলি বয়ে নিয়ে আসে এবং নদীতীরে উজানের সৃষ্টি করে। ভাটিতে নদীগুলোর স্রোতের গতি কমে যায়। তখন নদীগুলোর তলদেশে পলি সঞ্চিত হয়ে ভরাট হয় ও ক্রমে নাব্যতা হারায়। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক নদীগুলো নিয়ে বিরোধ ও ঐগুলো থেকে পানি প্রত্যাহারের ফলে পানির খরস্রোতধারা কমে যাওয়ায় নদীর মোহনায় এই সঞ্চিত পলি থেকে চর জেগে উঠছে।
৬. বাংলাদেশের নদীগুলো ভরাট হওয়ার ফলে কোন দুর্যোগ দেখা দেয়? ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশে নদীগুলো ভরাট হওয়ার ফলে বন্য দুর্যোগটি দেখা দেয়। নদী ভরাটের কারণে বর্ষাকালে পানির প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং দুকূল উপচিয়ে বন্যার প্রাদুর্ভাব দেখা দেয়। নদীগুলো ভরাটের কারণে বর্ষাকালে পানির প্রচুর প্রবাহ ঘটলে তা নদী তীরবর্তী বাঁধ অনেক সময় ভেঙে ফেলে চারদিক ভাসিয়ে নেয় এবং দুর্যোগের সৃষ্টি করে।
আরও পড়ুনঃ জাতীয় দিবস উদযাপন
৭. মেঘনা নদী নাব্যতা হারাচ্ছে কেন? ব্যাখ্যা করো।
উত্তর: মানুষের অপরিণামদর্শী কর্মকান্ডে মেঘনা নদী নাব্যতা হারাচ্ছে। পলি সঞ্চয়, দুধারে অপরিকল্পিত বাঁধ, সড়ক, কারখানা, আবাসিক স্থাপন নির্মাণ ও পয়নিষ্কাশনের নির্গমনের স্থান হিসেবে ব্যবহার এবং নদী অপদখল ও ভরাটকরণের ফলে মেঘনা নদী ক্রমে নাব্যতা হারাচ্ছে।
৮. বাংলাদেশের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলা হয় কেন?
উত্তর: বাংলাদেশের জলবায়ু সাধারণত সমভাবাপন্ন। দেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করায় এখানে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে। কিন্তু এদেশের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব এত বেশি যে সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামে পরিচিত।
সৃজনশীল রচনামূলক
১। সাব্বিরের বাড়ি টাঙ্গাইলে। সে তার বন্ধুদের সাথে বান্দরবান শিক্ষা সফরে গেল। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ দেখে সে খুবই আনন্দিত হল।
ক. এক নটিক্যাল মাইল কত কি.মি?
খ. বাংলাদেশে কেন প্লাবন সমভূমি গঠিত হয়েছে?
গ. সাব্বিরের বসবাসরত অঞ্চলের ভূ-প্রকৃতির বর্ণনা দাও।
ঘ. সাব্বিরের শিক্ষা সফরকৃত অঞ্চলের সাথে তার বসবাসরত অঞ্চলের কি পার্থক্য আছে- বিশ্লেষণ করো।
২। ছকটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাওঃ
| অঞ্চল | মৃত্তিকা | ভূমির উচ্চতা |
| ক | বেলে পাথর, শেল | ৬১০ মিটার |
| খ | ধূসর লালচে | ৩১ মিটারের কম |
ক. মৌসুমী বায়ু কাকে বলে?
খ.বদ্বীপ সমভূমি কিভাবে গঠিত হয়?
গ. ছকে উল্লেখিত ‘ক’ অঞ্চলটি বাংলাদেশের কোন ভূ-প্রাকৃতিক শ্রেণির অন্তর্গত? ব্যাখ্যা কর।
ঘ. ছকে উল্লিখিত ক ও খ অঞ্চল দুটির মধ্যে যে বনভূমি দেখা যায় তার তুলনামূলক বিশ্লেষণ কর।
৩। ছকটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাওঃ
| ঋতু | বৃষ্টিপাত | তাপমাত্রা |
| গ্রীষ্মকাল | গড় ৫১ সেন্টিমিটার | গড় ২৮° সেলসিয়াস |
| বর্ষাকাল | গড় ১১৯ সেন্টিমিটার | গড় ২৭° সেলসিয়াস |
| শীতকাল | গড় ১০ সেন্টিমিটার | গড় ১৭.৭° সেলসিয়াস |
ক. আবহাওয়া কী?
খ. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য নিরূপণ কর।
গ. বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য বর্ণনা কর।
ঘ. ‘বাংলাদেশে বর্ষাকালে মৌসুমি বায়ু দ্বারা বৃষ্টিপাত ঘটে’- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
৪। ছকটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাওঃ
| নদী | উপনদী |
| ক | মনু, বাউলাই, তিতাস, গোমতী |
| খ | কাসালং হালদা, বোয়ালখালী |
| গ | ধরলা, তিস্তা |
ক. বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী?
বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
গ. ‘ক’ নির্দেশিত নদীটির গতিপথ বর্ণনা করো।
ঘ. ক’ ও ‘গ’ নদীদ্বয়ের মধ্যে কোন নদীটি বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে ব্যাপক ভূমিকা রাখছে? তুলনামূলক বিশ্লেষণ করো।
৫। একদল শিক্ষার্থী দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে শিক্ষা ভ্রমণে যায়। সেখানে তারা দেখতে পায় একটি নদীর স্রোতকে কাজে লাগিয়ে এক ধরনের শক্তি উৎপন্ন করা হচ্ছে।
ক. বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী?
খ. বাংলাদেশের অবস্থান লেখো।
গ. শিক্ষার্থীদের দেখা নদীটির গতিপথ বর্ণনা করো।
ঘ. বৈদেশিক বাণিজ্যে উক্ত নদীটির অবদান মূল্যায়ন করো।
৬। ছকটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাওঃ
| নদীর নাম | উৎপত্তিস্থল |
| ক | হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ |
| খ | আসামের বরাক নদী |
| গ | কৈলাস শৃঙ্গের মানস সরোবর |
ক. বাণিজ্য কাকে বলে?
খ. বাংলাদেশের নদীগুলো ভরাট হওয়ার ফলে কোন দুর্যোগ দেখা দেয়? ব্যাখ্যা কর।
গ. ‘ক’ নদীটির গতিপথ ব্যাখ্যা কর।
ঘ. ‘খ’ ও ‘গ’ নদীর মধ্যে বৃহত্তম নদীটির উৎপত্তিগত বৈশিষ্ট্য আলোচনা কর।
৭। শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের এক পর্যায়ে বললেন- অধিক সংখ্যক নদী থাকার কারণে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। এ দেশের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও অর্থনীতির উপর নদীর প্রভাব রয়েছে। পদ্মা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র, তিস্তা, কর্ণফুলী ইত্যাদি আমাদের উল্লেখযোগ্য নদী। এছাড়াও এসব নদ-নদীর অনেক শাখানদী ও উপনদী রয়েছে।
ক. ‘দোয়াব’ কাকে বলে?
খ. বাংলাদেশের জলবায়ু কেমন- ব্যাখ্যা কর।
গ. শাখানদীর নাম উল্লেখ করে উদ্দীপকে উল্লেখিত নদীগুলোর যেকোনো একটির গতিপথ মানচিত্রে দেখাও।
ঘ. উদ্দীপকে উল্লেখিত নদীগুলোর উপর মানুষের কর্মকাণ্ডের কোনো ক্ষতিকর প্রভাব পড়ছে কি? কীভাবে তা প্রতিরোধ করা যায়- বিশ্লেষণ কর।
বাংলাদেশর ভৌগোলিক বিবরণ ও নদ-নদী ভিত্তিক ২০টি FAQ
1. প্রশ্ন: বাংলাদেশের অবস্থান কোথায়?
উত্তর: বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত, ২০°৩৪´ থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১´ থেকে ৯২°৪১´ পূর্ব দ্রাঘিমাংশে।
2. প্রশ্ন: বাংলাদেশের সীমান্তবর্তী দেশগুলো কোনগুলো?
উত্তর: ভারত ও মিয়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগর।
3. প্রশ্ন: বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: কৃষি, জলবায়ু, বাণিজ্য এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ।
4. প্রশ্ন: বাংলাদেশের প্রধান ভূপ্রকৃতি কী কী?
উত্তর: সমভূমি, পাহাড়ি অঞ্চল, নদীভিত্তিক অঞ্চল।
5. প্রশ্ন: বাংলাদেশের জলবায়ু কেমন?
উত্তর: গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি জলবায়ু (গরম গ্রীষ্ম, বর্ষাকাল, শীতকাল)।
6. প্রশ্ন: বাংলাদেশের প্রধান বনাঞ্চল কোথায়?
উত্তর: চট্টগ্রামের পার্বত্য অঞ্চল, সিলেট এবং উত্তর-পূর্বাঞ্চল।
7. প্রশ্ন: বাংলাদেশের ভূমির ধরন কীভাবে বিভক্ত?
উত্তর: সমভূমি, পার্বত্য এলাকা ও নদীভিত্তিক এলাকা।
8. প্রশ্ন: বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কী কী?
উত্তর: গ্যাস, কয়লা, পানি, উর্বর কৃষিজমি, বন।
9. প্রশ্ন: বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলো কী কী?
উত্তর: বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়।
10. প্রশ্ন: বাংলাদেশের পরিবেশগত সমস্যাগুলো কী কী?
উত্তর: নদী দূষণ, বন উজাড়, জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ।
11. প্রশ্ন: বাংলাদেশের প্রধান নদী কোনগুলো?
উত্তর: পদ্মা, যমুনা, মেঘনা, কক্সবাজার ও সুরমা নদী।
12. প্রশ্ন: বাংলাদেশের নদীর উৎস কোথায়?
উত্তর: হিমালয় পর্বতমালা থেকে পদ্মা ও যমুনা নদী উৎপন্ন হয়।
13. প্রশ্ন: বাংলাদেশের নদী নদীভাঙনের সমস্যার কারণ কী?
উত্তর: বন্যা, নদীর প্রবাহ পরিবর্তন, বালু উত্তোলন।
14. প্রশ্ন: বাংলাদেশের নদী ব্যবহারের প্রধান উপায় কী কী?
উত্তর: সেচ, জলপানী, নৌপথ এবং বিদ্যুৎ উৎপাদন।
15. প্রশ্ন: বাংলাদেশের নদী ও জলবায়ুর সম্পর্ক কী?
উত্তর: নদী বর্ষা মৌসুমে বন্যার জন্য দায়ী, শুকনো মৌসুমে সেচের উৎস।
16. প্রশ্ন: বাংলাদেশের নদী কোন অঞ্চলে বেশি বন্যার ঝুঁকি তৈরি করে?
উত্তর: পদ্মা, যমুনা এবং মেঘনা নদীর তীরবর্তী এলাকায়।
17. প্রশ্ন: বাংলাদেশের নদী পরিবেশ দূষণের প্রধান কারণ কী?
উত্তর: শিল্পকর্ম, কৃষি রাসায়নিক এবং শহর থেকে নিকাশি।
18. প্রশ্ন: বাংলাদেশের নদীর জলবায়ু পরিবর্তনের উপর প্রভাব কী?
উত্তর: বন্যা, নদী ভাঙন, মাটি ক্ষয় এবং মাছের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত।
19. প্রশ্ন: বাংলাদেশের নদী তীরবর্তী মানুষ কীভাবে নদীর সঙ্গে বাঁচে?
উত্তর: মাছ ধরাই জীবিকা, নৌপথ ও সেচের জন্য নদী ব্যবহার করে।
20. প্রশ্ন: বাংলাদেশের নদী সংরক্ষণের উপায় কী কী?
উত্তর: বন্যা নিয়ন্ত্রণ, বনায়ন, শিল্প দূষণ নিয়ন্ত্রণ ও নদী তীর সংরক্ষণ।
উপসংহার
SSC 2026 ভূগোল ও পরিবেশ ১০ম অধ্যায় প্রশ্ন উত্তর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করে তোলে। জ্ঞানমূলক ও সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা এবং MCQ সমাধান অনুশীলন করলে লিখিত পরীক্ষায় নম্বর তোলার সম্ভাবনাও বেড়ে যায়। যারা SSC পরীক্ষায় ভালো করতে চায়, তাদের জন্য এই প্রশ্নোত্তর বিশেষভাবে সহায়ক হবে।
পরিশেষে বলতে চাই যে, উপরের সকল প্রশ্নের উত্তরগুলো নিয়মিত চর্চা করলে SSC পরীক্ষা 2026 এ ভালো করতে পারবে ইনশাআল্লাহ্। তবে আরো ভালো ফলাফল করতে তোমার পাঠ্যবই নিয়মিত অধ্যয়ন করবে। ধারাবাহিকভাবে অন্যান্য সকল অধ্যায়ের সাজেশন দেওয়া হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সাজেশন পেতে শিক্ষা টেক ২৪ ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করবে। পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমার ইমেইলে নটিফিকেশন যাবে। নিজে পড়বে এবং ফেইসবুক সহ অন্যান্য মাধমে বন্ধুদের কাছে শেয়ার করবে। কোন বিষয়ের সাজেশন চাও তা জানাতে কমেন্ট করবে।
আরও পড়ুন:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোঃ আনোয়ার হোসেন, পেশায় একজন শিক্ষক এবং অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর। নিত্য নতুন কন্টেন্ট পেতে shikkhatech24.com ওয়েবসাইটটি সাবস্ক্রাইব এবং ফেইসবুকে শেয়ার করুন।
