এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৭। প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো। আজকের এই আর্টিকেলে তোমাদের বাংলা ২য় পত্র এর জন্য এসএসসি পরীক্ষা ২০২৭ এর গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, সারাংশ ও সারমর্ম, ভাব–সম্প্রসারণ, আবেদনপত্র, চিঠিপত্র, সংবাদ প্রতিবেদন ও রচনা নিয়ে আলোচনা করবো। এই সাজেশন অনুযায়ী নিয়মিত পড়লে শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ।
অনুচ্ছেদ সাজেশন এসএসসি ২০২৭
অনুচ্ছেদ লেখার নিয়ম
১) অনুচ্ছেদে সব সময় একটি ভাব বা বিষয় থাকবে।
২) একটি অনুচ্ছেদের মধ্যে একাধিক ভাব বা বিষয়ের অবতারণা করা ঠিক নয়।
৩) ১০ থেকে ১৫ বাক্যে অনুচ্ছেদ লেখার চেষ্টা করবে কারণ এই ধরনের অনুচ্ছেদ হল একটি আদর্শ অনুচ্ছেদ।
৪) অনুচ্ছেদের শেষ বাক্যে ভাব বা বিষয়ের সমাপ্তির ইঙ্গিত থাকবে।
আরও পড়ুন: এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ২০২৭
এসএসসি পরীক্ষা ২০২৭ এর জন্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ
ক) বইমেলা
খ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি সারা বিশ্বে পালন করা হয়। এই দিনটির মূল উৎস বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতা পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকেই। তাদের এই আত্মত্যাগের ফলেই বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। ভাষা আন্দোলন ছিল আত্মপরিচয়, সংস্কৃতি ও জাতীয় চেতনার প্রতীক। এই আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি প্রথমবারের মতো নিজের অস্তিত্ব ও মর্যাদার দাবি প্রতিষ্ঠা করে, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের ভিত্তি তৈরি করে। ১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করে ২১ ফেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে দিবসটি সারা বিশ্বে ভাষাগত বৈচিত্র্য ও সংস্কৃতির মর্যাদা রক্ষার প্রতীক হিসেবে পালন করা হচ্ছে। বাংলাদেশে এ দিনটি অত্যন্ত শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হয়। শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়, কবিতা পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাতৃভাষা একটি জাতির আত্মপরিচয় ও সংস্কৃতির মূলভিত্তি। নিজের ভাষায় চিন্তা, শিক্ষা ও সংস্কৃতি বিকাশ পায়। তাই আমাদের উচিত মাতৃভাষাকে ভালোবাসা, সঠিকভাবে ব্যবহার করা এবং নতুন প্রজন্মকে মাতৃভাষার গুরুত্ব শেখানো। ২১শে ফেব্রুয়ারি আমাদের স্মরণ করিয়ে দেয়- ভাষার জন্য জীবন দেওয়া এক জাতিরই ইতিহাসে লেখা আছে।
গ) বৈশাখী মেলা
ঘ) সুন্দরবন
ঙ) কম্পিউটার
কম্পিউটার
কম্পিউটার আধুনিক যুগের এক বিস্ময়কর আবিষ্কার। এটি এমন একটি ইলেকট্রনিক যন্ত্র, যা অতি অল্প সময়ে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াজাত করতে পারে। “কম্পিউটার” শব্দটি ল্যাটিন শব্দ Computare থেকে এসেছে, যার অর্থ হলো ‘গণনা করা’। প্রাথমিকভাবে এটি গণনার কাজে ব্যবহৃত হলেও বর্তমানে কম্পিউটার মানুষের জীবনের প্রায় সব ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠেছে। কম্পিউটার দিয়ে লেখা, হিসাব করা, আঁকা, গান শোনা, সিনেমা দেখা, তথ্য সংরক্ষণ, ইন্টারনেট ব্যবহারসহ নানা কাজ করা যায়। শিক্ষা, চিকিৎসা, ব্যাংক, ব্যবসা-বাণিজ্য, গবেষণা, যোগাযোগ ও বিনোদন- সবক্ষেত্রেই এর ব্যবহার ক্রমে বাড়ছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে কম্পিউটার শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, প্রজেক্ট ও তথ্য অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অফিসে নথি তৈরি, সংরক্ষণ ও হিসাব রাখার কাজেও এটি অপরিহার্য। কম্পিউটার সাধারণত তিনটি প্রধান অংশে বিভক্ত ইনপুট ইউনিট, প্রসেসিং ইউনিট ও আউটপুট ইউনিট। ইনপুট ইউনিটে (যেমন কিবোর্ড, মাউস) তথ্য প্রবেশ করানো হয়, প্রসেসিং ইউনিট তথ্য প্রক্রিয়াজাত করে, আর আউটপুট ইউনিট (যেমন মনিটর, প্রিন্টার) ফলাফল প্রদর্শন করে। বর্তমানে ইন্টারনেট-সংযুক্ত কম্পিউটার বিশ্বকে একত্রিত করেছে। মানুষ এখন ঘরে বসেই শিক্ষা, ব্যবসা, যোগাযোগ ও বিনোদন সবকিছুই করতে পারছে। তবে অতিরিক্ত ব্যবহার চোখের সমস্যা, মানসিক ক্লান্তি ও আসক্তির কারণ হতে পারে, তাই সচেতনভাবে ব্যবহার করা জরুরি। সব মিলিয়ে, কম্পিউটার আধুনিক সভ্যতার মেরুদণ্ড। এটি মানবজীবনকে সহজ, দ্রুত ও উন্নত করেছে। প্রযুক্তিনির্ভর এই যুগে কম্পিউটার ছাড়া আধুনিক বিশ্ব কল্পনাই করা যায় না।
চ) মোবাইল ফোন
ছ) স্বাধীনতা দিবস
জ) পদ্মা নদী
আরও পড়ুন: SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাজেশন ২০২৭ | ssc 2026 bgs suggestion
সারাংশ ও সারমর্ম সাজেশন এসএসসি ২০২৭
সারাংশ ও সারমর্ম লেখার নিয়ম
১) প্রদত্ত রচনার বিবরণ ও ভাবকে অনুসরণ করে সারাংশ ও সারমর্ম লিখতে হবে।
২) অনধিক চার বাক্য বা ৪০ শব্দের মধ্যে সারাংশ ও সারমর্ম লেখা উত্তম।
৩) সারাংশ ও সারমর্মে পুনরাবৃত্তি পুরোপুরি নিষিদ্ধ।
এসএসসি পরীক্ষা ২০২৭ এর জন্য গুরুত্বপূর্ণ সারাংশ সাজেশন
১) বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ।
২) মাতৃস্নেহের তুলনা নেই।
৩) অভ্যাস ভয়ানক জিনিস।
৪) মানুষের মূল্য কোথায়?
৫) তুমি বসন্তের কোকিল।
৬) অভাব আছে বলেই জগত বৈচিত্র্যময়।
আরও পড়ুন: এসএসসি আইসিটি সাজেশন ২০২৭: SSC ICT MCQ
এসএসসি পরীক্ষা ২০২৭ এর জন্য গুরুত্বপূর্ণ সারমর্ম সাজেশন
১) শৈশবে সদুপদেশ যাহার না রোচে।
২) কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর।
৩) এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান।
৪) দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।
৫) বসুমতি, কেন তুমি এতই কৃপণা।
৬) নিখিলের এত শোভা, এতরুপ, এত হাসি গান।
৭) দৈন্য যদি আসে, আসুক, লজ্জা কিবা তাহে?
৮) তুমি আসবে বলে, হে স্বাধীনতা।
আরও পড়ুন: এসএসসি ২০২৭ আইসিটি ৬ষ্ঠ অধ্যায়
ভাব–সম্প্রসারণ সাজেশন এসএসসি ২০২৭
ভাব–সম্প্রসারণ লেখার নিয়ম
১) ভাব–সম্প্রসারণকে সাধারণত তিনটি অংশে বিভক্ত করা যায়। প্রথম অংশে ভাবের অর্থ, দ্বিতীয় অংশে ভাবের ব্যাখ্যা এবং তৃতীয় অংশে ভাবের তাৎপর্য লিখতে হবে।
২) কমবেশি ২০০ শব্দ অথবা অনধিক বৃষ্টি বাক্যে ভাব–সম্প্রসারণ লেখা উচিত।
এসএসসি পরীক্ষা ২০২৭ এর জন্য গুরুত্বপূর্ণ ভাব-সম্প্রসারণ সাজেশন
ক) অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃনসম দহে।
খ) জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।
গ) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
ঘ) প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
ঙ) বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।
চ) মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।
ছ) ভোগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ।
জ) যে সহে সে রহে।
আরও পড়ুন: এসএসসি ২০২৭ আইসিটি ৫ম অধ্যায়
আবেদনপত্র সাজেশন এসএসসি ২০২৭
১) পাঠাগার স্থাপনের জন্য আবেদন।
২) সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন।
সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি সাজেশন ২০২৭
১) সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি।
২) স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি।
চিঠিপত্র সাজেশন
১) ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি।
আমন্ত্রণপত্র
১) রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আমন্ত্রণ পত্র।
সংবাদ প্রতিবেদন সাজেশন এসএসসি ২০২৭
১) এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন।
২) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন।
৩) বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন।
আরও পড়ুন: এসএসসি আইসিটি সাজেশন ২০২৭ ২য় অধ্যায় MCQ
রচনা সাজেশন এসএসসি ২০২৭
১) বাংলাদেশের পর্যটন শিল্প
২) কৃষি উদ্যোক্তা
৩) বাংলাদেশের মুক্তিযুদ্ধ
৪) ভাষা আন্দোলন
৫) কৃষিকাজে বিজ্ঞান
৬) মাদকাসক্তি ও এর প্রতিকার
৭) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
আরও পড়ুন: এসএসসি আইসিটি সাজেশন ২০২৭: ict mcq
FAQ (প্রশ্নোত্তর)
অনুচ্ছেদ (Paragraph)
প্রশ্ন ১: অনুচ্ছেদ কী?
উত্তর: একটি নির্দিষ্ট বিষয়ের ওপর ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত ও সংগঠিতভাবে লেখা অংশকেই অনুচ্ছেদ বলে।
প্রশ্ন ২: অনুচ্ছেদের বৈশিষ্ট্য কী?
উত্তর: অনুচ্ছেদে একক বিষয়, সুসংগঠিত চিন্তা, যৌক্তিক বিন্যাস ও সংক্ষিপ্ত উপস্থাপন থাকতে হয়।
প্রশ্ন ৩: ভালো অনুচ্ছেদ লেখার কৌশল কী?
উত্তর: প্রথমে বিষয় নির্বাচন, তার পর মূল বক্তব্য, যুক্তি ও উপসংহার স্পষ্টভাবে উপস্থাপন করতে হয়।
সারাংশ ও সারমর্ম (Summary & Abstract)
প্রশ্ন ৪: সারাংশ কী?
উত্তর: একটি বড় লেখা বা বক্তব্যের মূল বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরা লেখাকেই সারাংশ বলে।
প্রশ্ন ৫: সারমর্ম ও সারাংশের মধ্যে পার্থক্য কী?
উত্তর: সারাংশে মূল বিষয় সংক্ষেপে বলা হয়, আর সারমর্মে সেই বিষয়টির ভাবার্থ বা মূল বক্তব্য প্রকাশ করা হয়।
প্রশ্ন ৬: সারাংশ লেখার সময় কী কী বিষয় খেয়াল রাখতে হয়?
উত্তর: অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে মূল বক্তব্য তুলে ধরা ও নিজের ভাষায় সংক্ষেপে লেখা উচিত।
আরও পড়ুন: SSC 2027 অর্থনীতি ২য় অধ্যায় MCQ
ভাব-সম্প্রসারণ (Expansion of Idea)
প্রশ্ন ৭: ভাব-সম্প্রসারণ কী?
উত্তর: কোনো প্রবাদ, উক্তি বা চিন্তার মর্মার্থ ব্যাখ্যা করে বিস্তারিতভাবে লেখা ভাব-সম্প্রসারণ।
প্রশ্ন ৮: ভাব-সম্প্রসারণ লেখার নিয়ম কী?
উত্তর: প্রথমে মূল ভাব ব্যাখ্যা, তারপর যুক্তি ও উদাহরণসহ ব্যাখ্যা এবং শেষে উপসংহার দিতে হয়।
প্রশ্ন ৯: ভাব-সম্প্রসারণে ভাষার ধরন কেমন হওয়া উচিত?
উত্তর: ভাষা হতে হবে প্রাঞ্জল, যুক্তিনির্ভর ও সুন্দরভাবে উপস্থাপিত।
আবেদনপত্র (Application)
প্রশ্ন ১০: আবেদনপত্র কী?
উত্তর: কোনো প্রয়োজন বা অনুমতির জন্য কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে লেখা পত্রকে আবেদনপত্র বলে।
প্রশ্ন ১১: আবেদনপত্রের প্রধান অংশ কয়টি ও কী কী?
উত্তর: আবেদনপত্রে ৩টি প্রধান অংশ থাকে— (১) প্রারম্ভিক অংশ (২) মূল অংশ (৩) উপসংহার ও স্বাক্ষর।
প্রশ্ন ১২: ভালো আবেদনপত্র লেখার মূল বৈশিষ্ট্য কী?
উত্তর: বিনয়পূর্ণ ভাষা, সংক্ষিপ্ততা, পরিষ্কার উদ্দেশ্য ও সঠিক ফরম্যাটে লেখা হওয়া উচিত।
আরও পড়ুন: SSC 2027 অর্থনীতি ৩য় অধ্যায় MCQ
চিঠিপত্র (Letter Writing)
প্রশ্ন ১৩: চিঠির ধরন কয়টি?
উত্তর: চিঠির দুটি ধরন — (১) ব্যক্তিগত চিঠি (২) সরকারি বা অফিসিয়াল চিঠি।
প্রশ্ন ১৪: চিঠি লেখার প্রধান অংশ কী কী?
উত্তর: প্রেরকের ঠিকানা, তারিখ, প্রাপক, বিষয়, মূল বক্তব্য, শুভেচ্ছা ও স্বাক্ষর।
প্রশ্ন ১৫: চিঠি লেখার সময় কী বিষয়ে সতর্ক থাকতে হয়?
উত্তর: ভাষা হতে হবে বিনয়ী, সংক্ষিপ্ত ও উদ্দেশ্যভিত্তিক।
আরও পড়ুনঃ সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম ২০২৬
সংবাদ প্রতিবেদন (News Report)
প্রশ্ন ১৬: সংবাদ প্রতিবেদন কী?
উত্তর: কোনো ঘটনা বা তথ্যের সত্য, নিরপেক্ষ ও সংক্ষিপ্ত বিবরণই সংবাদ প্রতিবেদন।
প্রশ্ন ১৭: সংবাদ প্রতিবেদন লেখার মূল কাঠামো কী?
উত্তর: শিরোনাম, উপশিরোনাম, ভূমিকা, ঘটনার বিস্তারিত বিবরণ ও উপসংহার।
প্রশ্ন ১৮: সংবাদ প্রতিবেদনের ভাষার ধরন কেমন হওয়া উচিত?
উত্তর: ভাষা হতে হবে স্পষ্ট, সংক্ষিপ্ত, তথ্যভিত্তিক ও নিরপেক্ষ।
আরও পড়ুনঃ চাকরির দরখাস্ত : আবেদন পত্র লেখার সঠিক নিয়ম ২০২৬
রচনা (Essay)
প্রশ্ন ১৯: রচনা কী?
উত্তর: কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর নিজের চিন্তা, যুক্তি ও বিশ্লেষণসহ সুন্দরভাবে উপস্থাপিত লেখা রচনা।
প্রশ্ন ২০: একটি ভালো রচনার বৈশিষ্ট্য কী?
উত্তর: সুন্দর ভূমিকা, সুসংগঠিত মূল অংশ, যৌক্তিক বিশ্লেষণ ও আকর্ষণীয় উপসংহারই ভালো রচনার বৈশিষ্ট্য।
শেষকথা
পরিশেষে বলতে চাই যে, উপরের সকল প্রশ্নের উত্তরগুলো নিয়মিত চর্চা করলে SSC পরীক্ষা ২০২৭ এ ভালো করতে পারবে ইনশাআল্লাহ্। তবে আরো ভালো ফলাফল করতে তোমার পাঠ্যবই নিয়মিত অধ্যয়ন করবে। ধারাবাহিকভাবে অন্যান্য সকল অধ্যায়ের সাজেশন দেওয়া হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সাজেশন পেতে শিক্ষা টেক ২৪ ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করবে। পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমার ইমেইলে নটিফিকেশন যাবে। নিজে পড়বে এবং ফেইসবুক সহ অন্যান্য মাধমে বন্ধুদের কাছে শেয়ার করবে। কোন বিষয়ের সাজেশন চাও তা জানাতে কমেন্ট করবে।
আরও পড়ুন:
১) ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি
২) এসএসসি ২০২৭: নতুন সিলেবাস, প্রশ্নপত্রের কাঠামো এবং নম্বর বণ্টন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। shikkhatech24.com ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। শিক্ষা, স্বাস্থ্য , প্রযুক্তি, টেক আপডেট, এসএসসি ও এইচএসসি সাজেশন, চাকরির খবর, উদ্যোক্তা, খাবার ব্যবস্থাপনা ইত্যাদি নানা বিষয় সম্পর্কে নিত্যনতুন তথ্য জানতে ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন।
