মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP job circular 2026 ) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে বিভিন্ন গ্রেডে মোট ৪৩১ জন জনবল নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বর্তমান চাকরির বাজারে সরকারি চাকরির প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে। চাকরির নিরাপত্তা, নিয়মিত বেতন, পদোন্নতির সুযোগ এবং অন্যান্য সরকারি সুবিধার কারণে অনেকেই সরকারি প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে চান। সেই দিক থেকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের জন্য একটি বড় সুযোগ।
আরও পড়ুনঃ বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পদভিত্তিক নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৩ গ্রেড থেকে শুরু করে বিভিন্ন গ্রেডের পদ অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখযোগ্য পদগুলো হলো:
১. কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ০১টি
- গ্রেড: ১৩
- বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
- যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
২. সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ০২টি, ০৩টি
- গ্রেড: ১৩, ১৪
- বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা, ১০,২০০-২৪৬৮০ টাকা
- যোগ্যতা: স্নাতক ডিগ্রি, শর্টহ্যান্ড ও কম্পিউটার টাইপিং দক্ষতা।
৩. লাইব্রেরিয়ান
- পদসংখ্যা: ০১টি
- গ্রেড: ১৪
- বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
- যোগ্যতা: স্নাতক ডিগ্রি ও লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা।
৪. সহকারী লাইব্রেরিয়ান
- পদসংখ্যা: ০১টি
- গ্রেড: ১৪
- বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
- যোগ্যতা: এইচএসসি/সমমান ও লাইব্রেরি ব্যবস্থাপনায় অভিজ্ঞতা।
৫. গাড়িচালক
- পদসংখ্যা: ০৪টি
- গ্রেড: ১৫
- বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা
- যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস ও বৈধ ড্রাইভিং লাইসেন্স।
৬. হিসাব সহকারী
- পদসংখ্যা: ৩১টি
- গ্রেড: ১৬
- বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
- যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান।
৭. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যা: ৫৪টি
- গ্রেড: ১৬
- বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
- যোগ্যতা: এইচএসসি পাস ও কম্পিউটার টাইপিং দক্ষতা।
৮. সহকারী স্টোরকিপার
- পদসংখ্যা: ১০টি
- গ্রেড: ১৬
- বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
- যোগ্যতা: এইচএসসি বা সমমান।
৯. সেলসম্যান
- পদসংখ্যা: ০১টি
- গ্রেড: ১৬
- বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
- যোগ্যতা: এইচএসসি বা সমমান।
১০. পানির পাম্প চালক
- পদসংখ্যা: ০৩টি
- গ্রেড: ১৮
- বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা
- যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। অষ্টম শ্রেণি পাস।
১১. অফিস সহায়ক
- পদসংখ্যা: ৩২টি
- গ্রেড: ২০
- বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
- যোগ্যতা: এসএসসি পাশ
১২. নিরাপত্তা প্রহরী
- পদসংখ্যা: ০৩টি
- গ্রেড: ২০
- বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
- যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
১৩. পোর্টার
- পদসংখ্যা: ৮৭টি
- গ্রেড: ২০
- বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
- যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
১৪. পরিচ্ছন্নতাকর্মী
- পদসংখ্যা: ০১টি
- গ্রেড: ২০
- বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
- যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
১৫. কপিহোল্ডার
- পদসংখ্যা: ২৫টি
- গ্রেড: ১৬
- বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
- যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস।
১৬. সহকারী চেকার
- পদসংখ্যা: ০৬টি
- গ্রেড: ১৬
- বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
- যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ।
১৭. মেকানিক (মেশিনিক্যাল)
- পদসংখ্যা: ০১টি
- গ্রেড: ১৬
- বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
- যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেড কোর্স ও অভিজ্ঞতা।
১৮. ইলেকট্রিশিয়ান
- পদসংখ্যা: ০১টি
- গ্রেড: ১৬
- বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
- যোগ্যতা: এসএসসি পাশ এবং ইলেকট্রিক্যাল ট্রেডে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা।
১৯. বাইন্ডার
- পদসংখ্যা: ১৬২টি
- গ্রেড: ১৬
- বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
- যোগ্যতা: এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে দক্ষতা।
২০. কাউন্টার কর্মী
- পদসংখ্যা: ০২টি
- গ্রেড: ১৯
- বেতন: ৮,৫০০–২০,৫৭০ টাকা
- যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং গ্রাহকসেবা কাজে আগ্রহ।
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বয়সসীমা
- ১ জুন ২০২৬ তারিখে বয়স ১৮–৩২ বছর হতে হবে।
- বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত শর্ত অনুযায়ী বয়স শিথিলযোগ্য।
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ আবেদন পদ্ধতি
যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনে আবেদন করতে পারবে।
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ দেখুন ও আবেদন করুনঃ
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ১৮ জুন ২০২৬ সকাল ১০:০০ টা
- আবেদনের শেষ সময়: ১৭ জুলাই ২০২৬ বিকাল ৫:০০ টা
আবেদন ফি
- ৫৬ টাকা থেকে ১১২ টাকা
- অনগ্রসর শ্রেণি ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য নির্ধারিত ছাড় প্রযোজ্য।
বিশেষ নির্দেশনা
- অনলাইনে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
- আবেদন সাবমিটের পর User ID সংগ্রহ করে টেলিটক SMS-এর মাধ্যমে ফি জমা দিতে হবে।
- মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষাগত সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোঃ আনোয়ার হোসেন, পেশায় একজন শিক্ষক এবং অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর। নিত্য নতুন কন্টেন্ট পেতে shikkhatech24.com ওয়েবসাইটটি সাবস্ক্রাইব এবং ফেইসবুকে শেয়ার করুন।