এসএসসি ২০২৭ বাংলা ২য় পত্র MCQ সাজেশন ১০০% কমন : SSC Bangla 2nd Paper MCQ Final Suggestion 2027

এসএসসি ২০২৭ বাংলা ২য় পত্র MCQ সাজেশন ১০০% কমন। যা তৈরি করা হয়েছে শতভাগ কমনের নিশ্চয়তায়। এখানে ২৫০ টি প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে যা বিগত বছরে অনুষ্ঠিত SSC পরীক্ষার প্রশ্নপত্রের আলোকে। এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা ২য় পত্রের বহুনির্বাচনী (MCQ) অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশে পূর্ণ নম্বর পাওয়া তুলনামূলক সহজ হলেও সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত চর্চার অভাবে অনেক শিক্ষার্থীই কাঙ্ক্ষিত নম্বর পেতে ব্যর্থ হয়। নতুন পাঠ্যক্রম ও প্রশ্নের ধরন বিবেচনায় এনে আমরা তৈরি করেছি এসএসসি ২০২৭ বাংলা ২য় পত্র MCQ সাজেশন।

আরও পড়ুনঃ এসএসসি ২০২৭ বাংলা ২য় পত্র MCQ সাজেশন ( ১ থেকে ৬৫ নং) 

এখানে গুরুত্বপূর্ণ অধ্যায় ও পরিচ্ছেদভিত্তিক বাছাইকৃত MCQ প্রশ্ন এবং সেগুলোর সঠিক উত্তর সমাধানসহ সাজানো হয়েছে। নিয়মমাফিক এই সাজেশনটি অনুশীলন করলে ব্যাকরণ ও নির্মিতি অংশের ভীতি যেমন দূর হবে, তেমনই পরীক্ষায় শতভাগ কমন পাওয়ার আত্মবিশ্বাস তৈরি হবে।

আরও পড়ুনঃ এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৭ 

৬৬. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ?

ক) নিঃ + রোগ = নীরোগ

খ) পুরঃ + কার = পুরস্কার

গ) মনো+ যোগ = মনোযোগ

ঘ) এক + দশ = একাদশ

উত্তর: ঘ) এক + দশ = একাদশ

৬৭. ‘খুব ভালো খবর’ বাক্যে ‘খুব’ কোন বিশেষণ?

ক) গুণবাচক খ) অবস্থাবাচক গ) ভাববাচক ঘ) পরিমাণবাচক

উত্তর: গ) ভাববাচক

৬৮. ‘ঠোঁটকাটা’ বাগ্‌ধারার সমার্থক কোনটি?

ক) কানকাটা খ) চশমখোর গ) কাঠখোট্টা ঘ) বর্ণচোরা

উত্তর: খ) চশমখোর

৬৯. কোনগুলো সাকুল্যবাচক সর্বনাম?

ক) স্বয়ং, খোদ, আপনি খ) সব, সকল, তাবৎ গ) যে, যিনি, যারা ঘ) এরা, ইহারা, ইনি

উত্তর: খ) সব, সকল, তাবৎ

৭০. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি?

ক) ওষ্ঠ খ) তালু গ) দন্ত ঘ) জিভ

উত্তর: ঘ) জিভ

আরও পড়ুনঃ এসএসসি বাংলা ২য় পত্র সারাংশ ও সারমর্ম সাজেশন ২০২৭ 

৭১. প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কিসের কোনো পরিবর্তন হয় না?

ক) পুরুষের খ) ক্রিয়ার গ) কালের ঘ) সর্বনামের

উত্তর: গ) কালের

৭২. ‘প্রাচ্য’ শব্দের বিপরীত শব্দ হলো-

ক) প্রতীচ্য খ) দুষ্প্রাচ্য গ) প্রতীচী ঘ) সচেষ্ট

উত্তর: ক) প্রতীচ্য

৭৩. ‘গবাক্ষ’ শব্দের দ্বারা ‘জানালা’ বোঝালে অর্থের কোনটি ঘটে?

ক) অর্থবদল খ) অর্থের উন্নতি গ) অর্থসংকোচ ঘ) অর্থপ্রসার

উত্তর: ক) অর্থবদল

৭৪. গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার?

ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ

উত্তর: খ) তিন

৭৫. বাগ্যন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি?

ক) ওষ্ঠ খ) মূর্ধা গ) জিভ ঘ) তালু

উত্তর: গ) জিভ

৭৬. ‘নিমরাজি’ শব্দের ‘নিম’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) প্রায় খ) অভাব গ) অর্ধেক ঘ) সামান্য

উত্তর: গ) অর্ধেক

৭৭. কোন শব্দটিতে ‘অ’ বর্ণের ‘অ্যা’ উচ্চারণ হয়েছে?

ক) এক খ) এলো গ) দেশ ঘ) একটা

উত্তর: ঘ) একটা

৭৮. ‘অনুকার দ্বিত্ব’ কোনটি?

ক) ঝম ঝম খ) খক খক গ) টস টস ঘ) ঝিলমিল

উত্তর: ঘ) ঝিলমিল

৭৯. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় তাকে কী বলে?

ক) নির্দেশক খ) বলক গ) বিভক্তি ঘ) বচন

উত্তর: খ) বলক

৮০. বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের শেষে -আ বা -আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয়, তাকে কী বলে?

ক) সরল ক্রিয়া খ) প্রযোজক ক্রিয়া গ) নামক্রিয়া ঘ) যোগিক ক্রিয়া

উত্তর: গ) নাম ক্রিয়া

৮১. ‘নিমখুন’ শব্দের ‘নিম’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়?

ক) প্রায় খ) তুল্য গ) অর্ধেক ঘ) অল্প

উত্তর: ক) প্রায়

৮২. ‘পদাণুক্রিয়াবিশেষণ’ রয়েছে কোন বাক্যে?

ক) মরি তো মরব। খ) সে এখন যাবে না। গ) যথাসময়ে সে হাজির হয়। ঘ) টিপটিপ বৃষ্টি পড়ছে।

উত্তর: ক) মরি তো মরব।

৮৩. শুধু মানুষের বেলায় কোন নির্দেশক ব্যবহার হয়?

ক) খানা খ) টুকু গ) টা ঘ) জন

উত্তর: ঘ) জন

৮৪. ‘ভাব’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?

ক) বাঘা খ) জেঠামি গ) কানাই ঘ) বাহাদুরি

উত্তর: ঘ) বাহাদুরি

৮৫. প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে কোন লগ্নক ব্যবহৃত হয়?

ক) সব খ) দের গ) গুলো ঘ) বর্গ

উত্তর: ক) সব

৮৬. উপমিত কর্মধারয় সমাস কোনটি?

ক) মনমাঝি খ) চন্দ্রমুখ গ) ঘরজামাই ঘ) কাজলকালো

উত্তর: খ) চন্দ্রমুখ

৮৭. মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা?

ক) চতুর্থ খ) পঞ্চম গ) ষষ্ঠ ঘ) সপ্তম

উত্তর: গ) ষষ্ঠ

৮৮. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ কোনটি?

ক) একাদশ খ) গবাক্ষ গ) কুলটা ঘ) নাবিক

উত্তর: ক) একাদশ

৮৯. ‘বাগ্‌ধারা’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

ক) ধ্বনিতত্ত্ব খ) রূপতত্ত্ব গ) বাক্যতত্ত্ব ঘ) অর্থতত্ত্ব

উত্তর: ঘ) অর্থতত্ত্ব

৯০. বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকলে তাকে কী বলে?

ক) বিক্রিয় বাক্য খ) বেক্রিয় বাক্য গ) অক্রিয় বাক্য ঘ) সক্রিয় বাক্য

উত্তর: ঘ) সক্রিয় বাক্য

আরও পড়ুনঃ  এসএসসি ভাব-সম্প্রসারণ সাজেশন 

৯১. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক) কাজলকালো খ) বিজয় পতাকা গ) সিংহপুরুষ ঘ) বউভাত

উত্তর: খ) বিজয় পতাকা

৯২. প্রতিটি বাঙালি শিশুর প্রথম ভাষা বা তার মাতৃভাষা হলো-

ক) তার আঞ্চলিক ভাষা খ) চলিত ভাষা গ) সাধুভাষা ঘ) প্রমিত ভাষা

উত্তর: ক) তার আঞ্চলিক ভাষা

৯৩. উদ্দেশ্যের সম্প্রসারক কোথায় বসে?

ক) বিষেয়ের পূর্বে খ) উদ্দেশ্যের পূর্বে গ) উদ্দেশ্য ও বিধেয়ের পূর্বে ঘ) কর্মের পূর্বে

উত্তর: খ) উদ্দেশ্যের পূর্বে

৯৪. ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ কোনটি?

ক) চুপচাপ খ) ঝমঝম গ) ঝিকিমিকি ঘ) সুরে সুরে

উত্তর: খ) ঝমঝম

৯৫. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটি?

ক) গবাক্ষ খ) একাদশ গ) বৃহস্পতি ঘ) গোষ্পদ

উত্তর: ক) গবাক্ষ

৯৬. চলিত রীতি সাধুরীতির জায়গা দখল করে কখন?

ক) উনিশ শতকের শেষে খ) বিশ শতকের শুরুতে গ) বিশ শতকের মাঝামাঝি ঘ) একুশ শতকে

উত্তর: গ) বিশ শতকের মাঝামাঝি

৯৭. নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি?

ক) সুন্দরী খ) বেগম গ) বিধবা ঘ) শিক্ষিকা

উত্তর: গ) বিধবা

৯৮. লগ্নক কয় ধরনের?

ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ

উত্তর: গ) চার

৯৯. বাংলাদেশের শিক্ষা কার্যক্রম ভাষার কোন রীতি অনুসরণ করে?

ক) সাধু রীতি খ) আঞ্চলিক রীতি গ) প্রমিত রীতি ঘ) কথ্য রীতি

উত্তর: গ) প্রমিত রীতি

১০০. ‘চশমা’ কোন ভাষার শব্দ?

ক) তুর্কি খ) আরবি গ) ফারসি ঘ) পর্তুগিজ

উত্তর: গ) ফারসি

আরও পড়ুন: এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ২০২৭

১০১. ফুলের গন্ধে ঘুম আসে না। বাক্যে ‘ফুলের’ কোন কারক?

ক) কর্ম খ) অপাদান গ) অধিকরণ ঘ) সম্বন্ধ

উত্তর: ঘ) সম্বন্ধ

১০২. একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে কোন যতিচিহ্ন বসে?

ক) কমা খ) সেমিকোলন গ) হাইফেন ঘ) কোলন

উত্তর: খ) সেমিকোলন

১০৩. পরোক্ষ উক্তিতে কী অনুযায়ী ক্রিয়ার রূপের পরিবর্তন করতে হয়?

ক) কর্ম অনুযায়ী খ) কর্তা অনুযায়ী গ) স্বরভঙ্গি অনুযায়ী ঘ) পদ অনুযায়ী

উত্তর: খ) কর্তা অনুযায়ী

১০৪. ‘প্রাচী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) প্রতীচী খ) প্রতীচ্য গ) প্রাচ্য ঘ) পাশ্চাত্য

উত্তর: ক) প্রতীচী

১০৫. বাংলায় মৌলিক ধ্বনি কয়টি?

ক) ৭টি খ) ৩০টি গ) ৩৭টি ঘ) ৫০টি

উত্তর: গ) ৩৭টি

১০৬. ‘হাতি’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?

ক) কর খ) হয় গ) দ্বিপ ঘ) মার্তণ্ড

উত্তর: গ) দ্বিপ

১০৭. ‘ভীরু’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

ক) নির্ভীক খ) সাহসী গ) জাগ্রত ঘ) প্রবল

উত্তর: ক) নির্ভীক

১০৮. ‘ঠোঁট কাটা’ বাগধারাটির অর্থ কী?

ক) নির্লজ্জ খ) সংকীর্ণমনা গ) কাণ্ডজ্ঞানহীন ঘ) বেহায়া

উত্তর: ঘ) বেহায়া

১০৯. ‘বাতাস’ শব্দের প্রতিশব্দ কোনটি?

ক) চপলা খ) উদক গ) পাথার ঘ) অনিল

উত্তর: ঘ) অনিল

১১০. বাংলা ভাষায় সমস্ত ধাতুকে কয়টি গণে ভাগ করা হয়েছে?

ক) ১০ খ) ১৫ গ) ২০ ঘ) ২৫

উত্তর: গ) ২০

১১১. ‘আ’ এর স্বাভাবিক উচ্চারণ নেই কোনটিতে?

ক) জ্ঞাপন খ) আকাশ গ) রাত ঘ) আলো

উত্তর: ক) জ্ঞাপন

১১২. বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?

ক) ড্যাশ খ) হাইফেন গ) কোলন ঘ) সেমিকোলন

উত্তর: খ) হাইফেন

১১৩. ‘ক্রিয়াজাত’ অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে?

ক) এমন কাজ তোমার দ্বারা হবে না।

খ) মন দিয়ে লেখাপড়া করা দরকার।

গ) মাথার উপরে নীল আকাশ।

ঘ) আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।

উত্তর: ক) এমন কাজ তোমার দ্বারা হবে না।

১১৪. কর্মবাচ্যের উদাহরণ কোনটি?

ক) চিঠিটা পড়া হয়েছে।

খ) শরতে শিউলি ফোটে।

গ) আমার যাওয়া হলো না।

ঘ) এবার বাঁশিটি বাজাও।

উত্তর: ক) চিঠিটা পড়া হয়েছে।

১১৫. গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়?

ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ

উত্তর: ক) দুই

১১৬. ‘কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া।’ ‘হেতু’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?

ক) ব্যাপার খ) প্রার্থনা গ) প্রসঙ্গ ঘ) নিমিত্ত

উত্তর: ঘ) নিমিত্ত

১১৭. ‘মৃগয়া’ শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?

ক) অর্থ প্রসার খ) অর্থ বদল গ) অর্থের উন্নতি ঘ) অর্থ সংকোচ

উত্তর: ঘ) অর্থ সংকোচ

১১৮. অর্থের সংগতি রাখার জন্য বাক্যে ব্যবহৃত কোন পদের পরিবর্তন প্রয়োজন?

ক) বিশেষ্য খ) বিশেষণ গ) সর্বনাম ঘ) অব্যয়

উত্তর: গ) সর্বনাম

১১৯. ‘একটু ঘুরে আসুন না।’ – বাক্যটিতে কোন ধরনের বিশেষণ ব্যবহৃত হয়েছে?

ক) নেতিবাচক খ) ধরনবাচক গ) কালবাচক ঘ) পদাণু ক্রিয়া

উত্তর: ঘ) পদাণু ক্রিয়া

১২০. উপকারীর উপকার স্বীকার করে যে- এক কথায় কী হবে?

ক) কৃতার্থ খ) কৃতজ্ঞ গ) কৃতঘ্ন ঘ) অকৃতজ্ঞ

উত্তর: খ) কৃতজ্ঞ

আরও পড়ুন: SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় সাজেশন ২০২৭ | ssc 2026 bgs suggestion

১২১. ‘রাজীব বাংলা ব্যাকরণে ভালো’- বাক্যে ‘ব্যাকরণে’ কোন কারক?

ক) কর্তা খ) কর্ম গ) করণ ঘ) অধিকরণ

উত্তর: ঘ) অধিকরণ

১২২. নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার ভাবী অসমাপিকা ক্রিয়াবিভক্তি?

ক) -আনো খ) -ইয়ে গ) -আতে ঘ) -আলে

উত্তর: গ) -আতে

১২৩. ‘অতি’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?

ক) উতি খ) অহতি গ) ওতি ঘ) য়োতি

উত্তর: গ) ওতি

১২৪. ‘সাক্ষর’ ও ‘স্বাক্ষর’ শব্দ জোড়ের মধ্যে মিল কোথায়?

ক) উচ্চারণে খ) বানানে গ) শব্দ শ্রেণিতে ঘ) অর্থে

উত্তর: ক) উচ্চারণে

১২৫. গঠন-বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়?

ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ

উত্তর: খ) তিন

১২৬. পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কী বলে?

ক) যোজক খ) ধাতু গ) ক্রিয়া ঘ) অনুসর্গ

উত্তর: ক) যোজক

১২৭. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলে?

ক) বর্গ খ) প্রসারক গ) পূরক ঘ) উদ্দেশ্য

উত্তর: গ) পূরক

১২৮. কোন ধরনের যোজক একে অপরের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়?

ক) বিকল্প খ) কারণ গ) সাধারণ ঘ) সাপেক্ষ

উত্তর: ঘ) সাপেক্ষ

১২৯. কর্মবাচ্যের উদাহরণ কোনটি?

ক) তাদের দ্বারা বাড়িটি তৈরি হয়েছে। খ) আমরা কঠোর পরিশ্রম করি গ) ওখানে কেন যাওয়া হলো? ঘ) এবার বাঁশিটি বাজাও।

উত্তর: ক) তাদের দ্বারা বাড়িটি তৈরি হয়েছে।

১৩০. ‘সে লিখছে আর হাসছে।’ – বাক্যে ‘লিখছে আর হাসছে’ কোন বর্গ?

ক) বিশেষ্যবর্গ খ) বিশেষণবর্গ গ) ক্রিয়াবর্গ ঘ) ক্রিয়াবিশেষণ-বর্গ

উত্তর: গ) ক্রিয়াবর্গ

১৩১. যাক গে, ওসব কথা থাক। বাক্যটিতে কোন ধরনের আবেগ ব্যবহৃত হয়েছে?

ক) করুণা খ) অলংকার গ) বিরক্তি ঘ) প্রশংসা

উত্তর: খ) অলংকার

১৩২. সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক যুক্ত রয়েছে কোনটিতে?

ক) ভিক্ষুককে টাকা দাও।

খ) তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ।

গ) যেহেতু দোষ করেছ, সেহেতু শান্তি পাবে

ঘ) বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।

উত্তর: গ) যেহেতু দোষ করেছ, সেহেতু শান্তি পাবে

১৩৩. ক্রিয়া-বিশেষ্যের উদাহরণ কোনটি?

ক) ভোজন খ) ধৈর্য গ) মিছিল ঘ) দয়া

উত্তর: ক) ভোজন

১৩৪. নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ?

ক) বিপদ ও দুঃখ একসাথে আসে।

খ) লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়।

গ) ভিক্ষুককে টাকা দাও।

ঘ) যে মেয়েটি প্রথম হয়েছে, সে আমার বোন।

উত্তর: গ) ভিক্ষুককে টাকা দাও।

১৩৫. বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?

ক) এক বলার দ্বিগুণ সময়

খ) এক সেকেন্ড

গ) এক বলতে যে সময় প্রয়োজন

ঘ) থামার প্রয়োজন নেই

উত্তর: ক) এক বলার দ্বিগুণ সময়

১৩৬. ছেলেটি বলে উঠলো, ‘বাহ! কী সুন্দর বাড়ি’ – বাক্যটি পরোক্ষ উক্তিতে কী হবে?

ক) ছেলেটি বলল যে, বাড়িটি সুন্দর।

খ) ছেলেটি চিৎকার করে বলল যে, বাড়িটি সুন্দর।

গ) ছেলেটি আনন্দের সাথে বলল যে, বাড়িটি সুন্দর।

ঘ) ছেলেটি আনন্দের সাথে বলল যে, বাড়িটি খুব সুন্দর

উত্তর: ঘ) ছেলেটি আনন্দের সাথে বলল যে, বাড়িটি খুব সুন্দর

১৩৭. সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি?

(ক) এরা (খ) পরস্পর (গ) যে-সে (ঘ) নিজেরা নিজেরা

উত্তর: (গ) যে-সে

১৩৮. ‘গবাক্ষ’ শব্দের দ্বারা ‘জানালা’ বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?

(ক) অর্থ-বদল (খ) অর্থপ্রসার (গ) অর্থ সংকোচ (ঘ) অর্থের উন্নতি

উত্তর: (ক) অর্থ-বদল

১৩৯. যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?

(ক) হেসে উঠা (খ) মার খাওয়া (গ) মরচে ধরা (ঘ) কষ্ট পাওয়া

উত্তর: (ক) হেসে উঠা

১৪০. ‘বিধেয় বিশেষণ’ রয়েছে কোন বাক্যে?

(ক) খুব ভালো খবর। (খ) আধা কেজি চাল। (গ) এই পুকুরের পানি ঘোলা। (ঘ) গাড়িটা বেশ জোরে চলছে।

উত্তর: (গ) এই পুকুরের পানি ঘোলা।

১৪১. যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে —-বাচ্য বলে।

(ক) কর্তাবাচ্য (খ) কর্মবাচ্য (গ) কর্তা-কর্মবাচ্য (ঘ) ভাববাচ্য

উত্তর: (ঘ) ভাববাচ্য

১৪২. ‘সকলের জন্য প্রযোজ্য’- এক কথায় কী হবে?

(ক) সর্বংসহা (খ) সর্বত্র (গ) সার্বজনীন (ঘ) সর্বজনীন

উত্তর: (ঘ) সর্বজনীন

১৪৩. যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?

(ক) লজ্জা পাওয়া (খ) হেসে ওঠা (গ) সাঁতারকাটা (ঘ) কথা দেওয়া

উত্তর: (খ) হেসে ওঠা

১৪৪. ‘শ্রমবিমুখ’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?

(ক) উড়নচন্ডি (খ) তীর্থের কাক (গ) ননীর পুতুল (ঘ) ছা-পোষা

উত্তর: (গ) ননীর পুতুল

১৪৫. বিভক্তিহীন নামশব্দকে কী বলে?

(ক) উপসর্গ (খ) ক্রিয়াপ্রকৃতি (গ) প্রাতিপদিক (ঘ) সমাস

উত্তর: (গ) প্রাতিপদিক

১৪৬. প্রযোজক ক্রিয়ার সাধারণ বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি?

(ক) -আও (করাও) (খ) -আস (করাস) (গ) -আয় ( করায়) (ঘ) -আই (করাই)

উত্তর: (ঘ) -আই (করাই)

১৪৭. পদাণু ক্রিয়াবিশেষণ রয়েছে কোন বাক্যে?

(ক) টিপটিপ বৃষ্টি পড়ছে। (খ) যথাসময়ে সে হাজির হয়। (গ) তিনি বেড়াতে যাননি। (ঘ) মরি তো মরব।

উত্তর: (ঘ) মরি তো মরব।

১৪৮. ব্রাহ্মীলিপির কোন শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে?

(ক) দ্রাবিড়ীয় (খ) আফ্রিকীয় (গ) পূর্ব-ভারতীয় (ঘ) পশ্চিম-ভারতীয়

উত্তর: (গ) পূর্ব-ভারতীয়

১৪৯. ‘একজন এসে খবরটা দেয়’-এখানে কোন প্রকার সর্বনাম ব্যবহৃত হয়েছে?

(ক) অনির্দিষ্ট (খ) নির্দেশক (গ) সাপেক্ষ (ঘ) ব্যক্তিবাচক

উত্তর: (ক) অনির্দিষ্ট

১৫০. কোনোকিছুর সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহৃত হয়?

(ক) -টা (খ) -খানা (গ) -খানি (ঘ) -টুকু

উত্তর: (ঘ) -টুকু

আরও পড়ুনঃ ভাবসম্প্রসারণের তালিকা : এসএসসি ২০২৭ ১০০% কমন ভাবসম্প্রসারণ সাজেশন

১৫১. ‘শব্দ গঠন প্রক্রিয়া’ ব্যাকরণের কোন অংশে বিশেষ গুরুত্ব পায়?

(ক) ধ্বনিতত্ত্ব (খ) রূপতত্ত্ব (গ) বাক্যতত্ত্ব (ঘ) অর্থতত্ত্ব

উত্তর: (খ) রূপতত্ত্ব

১৫২. শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে কোন বিভক্তি ব্যবহৃত হয়?

(ক) -এ (খ) -তে (গ) -য় (ঘ) -র

উত্তর: (গ) -য়

১৫৩. ‘সকলের মঙ্গল হোক।’ বাক্যটি বর্তমান কালের কোন রূপ?

(ক) সাধারণ বর্তমান (খ) ঘটমান বর্তমান (গ) পুরাঘটিত বর্তমান (ঘ) অনুজ্ঞা বর্তমান

উত্তর: (ঘ) অনুজ্ঞা বর্তমান

১৫৪. অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কাল নির্দেশের ক্ষেত্রে কোন যতিচিহ্নের ব্যবহার হয়?

(ক) কোলন (খ) উদ্ধার চিহ্ন (গ) বন্ধনী (ঘ) বিকল্প চিহ্ন

উত্তর: (গ) বন্ধনী

১৫৫. মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনগুলো?

(ক) চ, ছ, জ, শ (খ) ন, র, ল, স (গ) ত, থ, দ, ধ (ঘ) ট, ঠ, ড, ঢ

উত্তর: (ঘ) ট, ঠ, ড, ঢ

১৫৬. বাংলা ভাষার নিকটতম আত্মীয় ভাষা কোনটি?

(ক) সংস্কৃত ও পালি (খ) সংস্কৃত ও প্রাকৃত (গ) ওড়িয়া ও পালি (ঘ) অহমিয়া ও ওড়িয়া

উত্তর: (ঘ) অহমিয়া ও ওড়িয়া

১৫৭. ‘নৈপুণ্য’ অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে?

(ক) নেয়ে (খ) টেকো (গ) চোরা (ঘ) বাহাদুরি

উত্তর: (ঘ) বাহাদুরি

১৫৮. বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি?

(ক) এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ

(খ) বাংলা ভাষার ব্যাকরণ

(গ) গৌড়ীয় ব্যাকরণ

(ঘ) বাংলা ভাষার অভিধান

উত্তর: (গ) গৌড়ীয় ব্যাকরণ

১৫৯. ‘নবনবতিতম’ সংখ্যাবাচক শব্দ দিয়ে কী প্রকাশ করে?

(ক) ২৮তম (খ) ৮০তম (গ) ৮৯তম (ঘ) ৯৯তম

উত্তর: (ঘ) ৯৯তম

১৬০. ‘পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির’- এ বাক্যে অব্যয়ের দ্বিরুক্তিটি বোঝাতে কী ব্যবহৃত হয়েছে?

(ক) ভাবের গভীরতা (খ) পৌনঃপুনিকতা (গ) অনুভূতি বা ভাব (ঘ) বিশেষণ

উত্তর: (ঘ) বিশেষণ

আরও পড়ুনঃ এসএসসি আইসিটি সাজেশন ২০২৭: ict mcq ২য় অংশ

১৬১. ‘সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে’-এ বাক্যে ‘খেয়ে আর ঘুমিয়ে’ কোন প্রকারের বর্গ?

(ক) বিশেষ্য বর্গ (খ) ক্রিয়া বর্গ (গ) বিশেষণ বর্গ (ঘ) ক্রিয়াবিশেষণ বর্গ

উত্তর: (খ) ক্রিয়া বর্গ

১৬২. ‘নালায়েক’ শব্দে ‘না’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) অপূর্ণ (খ) নেতিবাচক (গ) নিন্দনীয় (ঘ) মন্দ

উত্তর: (খ) নেতিবাচক

১৬৩. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ কোনটি?

(ক) কুলটা (খ) স্বল্প (গ) মরুদ্যান (ঘ) পবন

উত্তর: (ক) কুলটা

১৬৪. বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে-

(ক) সাধু রীতি (খ) লেখ্য রীতি (গ) আঞ্চলিক রীতি (ঘ) প্রমিত রীতি

উত্তর: (ঘ) প্রমিত রীতি

১৬৫. ‘জাত’ অর্থে কোনটি সঠিক?

(ক) চোরা (খ) ডিঙ্গা (গ) ঢাকায় (ঘ) মেটে

উত্তর: (গ) ঢাকায়

১৬৬. ব্যাসবাক্য কাকে ব্যাখ্যা করে?

(ক) পূর্বপদকে (খ) পরপদকে (গ) সমস্তপদকে (ঘ) সমস্যমান পদকে

উত্তর: (গ) সমস্তপদকে

১৬৭. বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয়-

(ক) প্রাচীন যুগে (খ) মধ্যযুগে (গ) উনিশ শতকের শুরুতে (ঘ) বিশ শতকের শুরুতে

উত্তর: (গ) উনিশ শতকের শুরুতে

১৬৮. নিচের কোনটি পুনরাবৃত্ত দ্বিত্ব?

(ক) কুটুস কুটুস (খ) কেক-টেক (গ) ফুসুর ফুসুর (ঘ) কথায় কথায়

উত্তর: (ঘ) কথায় কথায়

১৬৯. নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ?

(ক) করিল (খ) করেছে (গ) করত (ঘ) করলাম

উত্তর: (ক) করিল

১৭০. সৌরভ, তারুণ্য কোন ধরনের পদ?

(ক) ভাববাচক বিশেষ্য (খ) গুণবাচক বিশেষণ (গ) গুণবাচক বিশেষ্য (ঘ) ভাব বিশেষণ

উত্তর: (গ) গুণবাচক বিশেষ্য

১৭১. পুনরাবৃত্ত দ্বিত্ব কোনটি?

(ক) কুটকুট (খ) খকখক (গ) পটাপট (ঘ) সুরে সুরে

উত্তর: (ঘ) সুরে সুরে

১৭২. যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?

(ক) মার খাওয়া (খ) এগিয়ে চলা (গ) ছটফট করা (ঘ) ব্যাট করা

উত্তর: (খ) এগিয়ে চলা

১৭৩. সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি?

(ক) ক্রিয়ারূপ দীর্ঘ (খ) বিশেষ্যের আধিক্য (গ) অনুসর্গ হ্রস্বতর (ঘ) সর্বনাম হ্রস্বতর

উত্তর: (ক) ক্রিয়ারূপ দীর্ঘ

১৭৪. ‘ঘাতক’ শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে?

(ক) পালক (খ) পালন (গ) হত্যাকারী (ঘ) পালনকারী

উত্তর: (ক) পালক

আরও পড়ুনঃ এসএসসি বাংলা ২য় পত্র রচনা সাজেশন ২০২৭ 

১৭৫. “বাজারে সবজির দাম কমছে না”-এ বাক্যে ‘কমছে না’ কোন ক্রিয়ার উদাহরণ?

(ক) নামক্রিয়া (খ) সংযোগ ক্রিয়া (গ) যৌগিক ক্রিয়া (ঘ) সরল ক্রিয়া

উত্তর: (ক) নামক্রিয়া

১৭৬. বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়?

(ক) বরেন্দ্রি (খ) রাঢ়ি (গ) কামরূপি (ঘ) বঙ্গালি/পূর্বি

উত্তর: (গ) কামরূপি

১৭৭. কোন শব্দগুচ্ছটির প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচন ব্যবহৃত হয়?

(ক) গণ, বৃন্দ, কুল, সকল (খ) বর্ণ, সব, সমূহ, কুল (গ) কুল, সকল, সব, সমূহ (ঘ) রা, দের, গুলা, গুলি

উত্তর: (গ) কুল, সকল, সব, সমূহ

১৭৮. ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?

(ক) হাতেখড়ি (খ) লালপেড়ে (গ) গোঁফখেজুরে (ঘ) সেতার

উত্তর: (গ) গোঁফখেজুরে

১৭৯. কোনটি বাগযন্ত্র?

(ক) পাকস্থলী (খ) ফুসফুস (গ) পিত্তকোষ (ঘ) যকৃৎ

উত্তর: (খ) ফুসফুস

১৮০. ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনটি?

(ক) শব্দের অর্থ প্রকাশ করা (খ) ভাষাকে শ্রুতিমধুর করা (গ) মনের ভাব প্রকাশ করা (ঘ) শব্দের অর্থ বৈচিত্র্য সৃষ্টি করা উত্তর: (গ) মনের ভাব প্রকাশ করা

১৮১. ‘সেলিম বাংলা ব্যাকরণে ভালো’-এ বাক্যে ‘ব্যাকরণে’ কোন কারক?

(ক) কর্ম (খ) করণ (গ) অপাদান (ঘ) অধিকরণ

উত্তর: (ঘ) অধিকরণ

১৮২. ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়?

(ক) নাসারন্ধ্র (খ) মুখবিবর (গ) তালু (ঘ) ক ও খ উভয়ই

উত্তর: (ঘ) ক ও খ উভয়ই

১৮৩. লেখার সময়ে কোনো অংশ বাদ দিতে চাইলে কোন বিরাম চিহ্নের ব্যবহার হয়?

(ক) বিন্দু (খ) ড্যাশ (গ) কোলন (ঘ) ত্রিবিন্দু

উত্তর: (ঘ) ত্রিবিন্দু

১৮৪. অভিধানে অর্থ গ্রহণের বেলায় শব্দের কোনটিকে প্রাধান্য দেওয়া হয়?

(ক) বাচ্যার্থ (খ) লক্ষ্যার্থ (গ) গৌণার্থ (ঘ) অর্থপ্রসার

উত্তর: (ক) বাচ্যার্থ

১৮৫. বাকপ্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম-

(ক) তালু (খ) মূর্ধা (গ) দন্ত (ঘ) ওষ্ঠ

উত্তর: (ঘ) ওষ্ঠ

১৮৬. মৃতের মতো অবস্থা যার- এক কথায় কী হবে?

(ক) মুমূর্ষু (খ) মুমূর্ষ (গ) মুমুষু (ঘ) মূমুর্ষ

উত্তর: (ক) মুমূর্ষু

১৮৭. উচ্চারণ স্থানানুযায়ী ‘র, ড়, ঢ়’ কোন ধরনের বর্ণ?

(ক) তালব্য (খ) মূর্ধন্য (গ) কম্পন (ঘ) তাড়নজাত

উত্তর: (খ) মূর্ধন্য

১৮৮. “চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে”-বাক্যটিতে ‘ধারালো কাস্তে দিয়ে’ কোন কারক?

(ক) করণ কারক (খ) অপাদান কারক (গ) অধিকরণ কারক (ঘ) কর্ম কারক

উত্তর: (ক) করণ কারক

১৮৯. ‘রেস্তোরাঁ’ কোন ভাষার শব্দ?

(ক) পর্তুগিজ (খ) ইংরেজি (গ) ফারসি (ঘ) ফরাসি

উত্তর: (ঘ) ফরাসি

১৯০. বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি?

(ক) দাঁত (খ) মূর্ধা (গ) দন্তমূল (ঘ) জিভ

উত্তর: (ঘ) জিভ

১৯১. মানুষের কণ্ঠনিঃসৃত বাকসংকেতের সংগঠনকে কী বলে?

(ক) ধ্বনি (খ) শব্দ (গ) বাক্য (ঘ) ভাষা

উত্তর: (ঘ) ভাষা

১৯২. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলা হয়?

(ক) কর্ম (খ) পূরক (গ) উদ্দেশ্য (ঘ) প্রসারণ

উত্তর: (খ) পূরক

১৯৩. ‘অপরাজেয় বাংলা’ কোন পদের উদাহরণ?

(ক) গুণ-বিশেষ্য (খ) জাতি-বিশেষ্য (গ) সৃষ্টিনাম-বিশেষ্য (ঘ) কালনাম-বিশেষ্য

উত্তর: (গ) সৃষ্টিনাম-বিশেষ্য

১৯৪. মুখ-গহ্বরের কোন অংশে তালুর অবস্থান?

(ক) সামনে (খ) পিছনে (গ) উপরে (ঘ) নিচে

উত্তর: (গ) উপরে

১৯৫. বাংলা ভাষার ধাতুর ‘গণ’ কয়টি?

(ক) বাইশটি (খ) একুশটি (গ) বিশটি (ঘ) উনিশটি

উত্তর: (গ) বিশটি

১৯৬. গতকাল একজন বিদেশ গেল। এ বাক্যে ‘একজন’ শব্দটি কোন সর্বনাম?

(ক) নির্দেশক (খ) সাপেক্ষ (গ) প্রশ্নবাচক (ঘ) অনির্দিষ্ট

উত্তর: (ঘ) অনির্দিষ্ট

১৯৭. নাসিক্য ধ্বনি তৈরি হয় কীভাবে?

(ক) আলজিভ নিচে নেমে এলে (খ) জিভ তালুতে স্পর্শ করলে (গ) ঠোঁটের ফাঁকা কম-বেশি হলে (ঘ) জিভ মূর্ধায় স্পর্শ করলে

উত্তর: (ক) আলজিভ নিচে নেমে এলে

১৯৮. অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?

(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ

উত্তর: (ক) দুই

১৯৯. শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে-এ বিভক্তির রূপভেদ হয়-

(ক) -এ (খ) -য়ে (গ) -তে (ঘ) -র

উত্তর: (খ) -য়ে

২০০. কোন ধরনের যোজক একে অন্যের পুরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়?

(ক) বিকল্প যোজক (খ) কারণ যোজক (গ) সাপেক্ষ যোজক (ঘ) বিরোধ যোজক

উত্তর: (গ) সাপেক্ষ যোজক

২০১. কোন শব্দটিতে ব-ফলার উচ্চারণ হবে না?

(ক) বিশ্ব (খ) নশ্বর (গ) আস্বাদন (ঘ) স্বাধীন

উত্তর: (ঘ) স্বাধীন

২০২. মানী পক্ষের বহুবচন করার সময়ে নিচের কোন লগ্নক যোগ করা হয়?

(ক) মালা (খ) সমূহ (গ) আবলি (ঘ) বর্গ

উত্তর: (ঘ) বর্গ

২০৩. বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কী?

(ক) ব্রাহ্মী (খ) কুটিল (গ) মণিপুরি (ঘ) বাংলা

উত্তর: (ঘ) বাংলা

২০৪. বাংলা ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?

(ক) শব্দ (খ) বাক্য (গ) অক্ষর (ঘ) ধ্বনি

উত্তর: (ঘ) ধ্বনি

২০৫. কোন বাক্যটি বিরোধ যোজকের উদাহরণ?

(ক) যদি রোদ ওঠে, তবে রওনা দেব।

(খ) বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।

(গ) চা না-হয় কফি খান।

(ঘ) তাকে আসতে বললাম, তবু এল না।

উত্তর: (ঘ) তাকে আসতে বললাম, তবু এল না।

২০৬. শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে কী বলে?

(ক) ওষ্ঠ্য (খ) মূর্ধা (গ) দন্তমূল (ঘ) নাসিকা

উত্তর: (গ) দন্তমূল

২০৭. প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না?

(ক) উদ্ধরণ চিহ্নের (খ) ক্রিয়ার কালের (গ) ভাব বিশেষ্যের (ঘ) নাম বিশেষ্যের

উত্তর: (খ) ক্রিয়ার কালের

২০৮. কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গ রয়েছে?

(ক) মন দিয়ে লেখাপড়া করা দরকার।

(খ) আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।

(গ) মাথার উপরে নীল আকাশ।

(ঘ) কার কাছে গেলে জানা যাবে?

উত্তর: (ক) মন দিয়ে লেখাপড়া করা দরকার।

২০৯. একটি শব্দ শোনার পর সঙ্গে সঙ্গে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে উঠে, সেটাই শব্দটির –

(ক) বাচ্যার্থ (খ) লক্ষ্যার্থ (গ) বাগধারা (ঘ) বাগরথ

উত্তর: (ক) বাচ্যার্থ

২১০. পদাণু ক্রিয়াবিশেষণের উদাহরণ কোনটি?

(ক) লোকটি ধীরে হাঁটে।

(খ) মরি তো মরব।

(গ) যথাসময়ে সে হাজির হয়।

(ঘ) টিপটিপ বৃষ্টি পড়ছে।

উত্তর: (খ) মরি তো মরব।

২১১. যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না, তাদেরকে কী বলে?

(ক) হ্রস্বস্বর (খ) অর্ধস্বর (গ) দীর্ঘস্বর (ঘ) পূর্ণস্বর

উত্তর: (খ) অর্ধস্বর

২১২. ‘চলন্ত ট্রেন’। এ বাক্যের বিশেষণ পদটি কোন শ্রেণির?

(ক) গুণবাচক (খ) উপাদানবাচক (গ) অবস্থাবাচক (ঘ) ভাববাচক

উত্তর: (গ) অবস্থাবাচক

২১৩. ‘সমষ্টি’ বিশেষ্য বোঝাতে নিচের কোন শব্দটি ব্যবহৃত হয়?

(ক) সরলতা (খ) ভোজন (গ) বৈশাখ (ঘ) জনতা

উত্তর: (ঘ) জনতা

২১৪. নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?

(ক) দ্রাবিড়ীয় (খ) পূর্ব ভারতীয় প্রাকৃত (গ) সংস্কৃত (ঘ) কেন্তুম

উত্তর: (খ) পূর্ব ভারতীয় প্রাকৃত

২১৫. প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কীসের পরিবর্তন হয় না?

(ক) ক্রিয়ার কালের (খ) সর্বনাম পদের (গ) ভাববিশেষ্যের (ঘ) উদ্ধরণ চিহ্নের

উত্তর: (ক) ক্রিয়ার কালের

২১৬. মুখ গহ্বরের পাশাপাশি কী দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন করে?

(ক) দন্ত (খ) নাসিকা বা নাক (গ) মূর্ধা (ঘ) তালু

উত্তর: (খ) নাসিকা বা নাক

২১৭. যাক গে ওসব কথা থাক। বাক্যে কোন ধরনের আবেগ প্রকাশ পেয়েছে?

(ক) বিরক্তি (খ) অলংকার (গ) সম্বোধন (ঘ) সিদ্ধান্ত

উত্তর: (খ) অলংকার

২১৮. উচ্চারণের সময়ে জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়?

(ক) উচ্চতা (খ) সম্মুখ (গ) পশ্চাৎ (ঘ) সবগুলোই সঠিক

উত্তর: (ঘ) সবগুলোই সঠিক

২১৯. ‘বিশ্বনবি’ কোন ধরনের বিশেষ্য?

(ক) সংজ্ঞাবাচক (খ) গুণবাচক (গ) বস্তুবাচক (ঘ) ব্যক্তিবাচক

উত্তর: (ক) সংজ্ঞাবাচক

২২০. মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে?

(ক) লেখার ও শুনার (খ) লেখার ও দেখার (গ) লেখার ও ছাপার (ঘ) ছাপা ও বলার

উত্তর: (গ) লেখার ও ছাপার

২২১. ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি?

(ক) মুখবিবর ও জিহ্বা (খ) কণ্ঠ, ওষ্ঠ ও জিহ্বা (গ) দন্ত ও ওষ্ঠ (ঘ) মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ

উত্তর: (ঘ) মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ

২২২. ‘উ’ উচ্চারণের সময়ে জিভের অবস্থান-

(ক) উচ্চ-সম্মুখ (খ) অর্ধ-সংবৃত (গ) উচ্চ-পশ্চাৎ (ঘ) নিম্ন-সম্মুখ

উত্তর: (গ) উচ্চ-পশ্চাৎ

২২৩. “এ” বর্ণের স্বাভাবিক উচ্চারণের উদাহরণ-

(ক) একটা (খ) বেলা (গ) খেলা (ঘ) দেশ

উত্তর: (ঘ) দেশ

২২৪. ‘আ’ উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন?

(ক) সংবৃত (খ) অর্ধ-সংবৃত (গ) বিবৃত (ঘ) অর্ধ-বিবৃত

উত্তর: (গ) বিবৃত

২২৫. ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?

(ক) সাহেবান (খ) সাহেবকুল (গ) সাহেবমণ্ডলী (ঘ) সাহেবসমূহ

উত্তর: (ক) সাহেবান

২২৬. সাধু রীতির বহু সর্বনামে কী যুক্ত থাকে?

(ক) ‘ক’-বর্ণ (খ) ‘ত’-বর্ণ (গ) ‘হ’-বর্ণ (ঘ) ‘ম’-বর্ণ

উত্তর: (গ) ‘হ’-বর্ণ

২২৭. জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার?

(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ

উত্তর: (খ) তিন

২২৮. তালুর অংশ কয়টি?

(ক) দুইটি (খ) চারটি (গ) তিনটি (ঘ) পাঁচটি

উত্তর: (ক) দুইটি

২২৯. বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে?

(ক) হ্রস্বস্বর (খ) দীর্ঘস্বর (গ) অনুনাসিকতা (ঘ) ব্যঞ্জনা

উত্তর: (গ) অনুনাসিকতা

২৩০. যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে-

(ক) হ্রস্বস্বর (খ) অর্ধস্বর (গ) দীর্ঘস্বর (ঘ) পূর্ণস্বর

উত্তর: (খ) অর্ধস্বর

২৩১. লেখার সময় কোনো অংশ বাদ দিতে চাইলে কোন বিরাম চিহ্নের ব্যবহার করা হয়?

(ক) কোলন (খ) বিন্দু (গ) ত্রিবিন্দু (ঘ) সেমিকোলন

উত্তর: (গ) ত্রিবিন্দু

২৩২. পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে হয়-

(ক) স্বরধ্বনি (খ) মৌলিক স্বরধ্বনি (গ) স্বল্প স্বরধ্বনি (ঘ) দ্বিস্বরধ্বনি

উত্তর: (ঘ) দ্বিস্বরধ্বনি

২৩৩. “যা দমন করা কষ্টকর”- এর সংকুচিত রূপ হলো-

(ক) অদম্য (খ) দুর্জয় (গ) দুর্ণিবার (ঘ) দুর্দমনীয়

উত্তর: (ঘ) দুর্দমনীয়

২৩৪. ‘লাউ’ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?

(ক) অ+ই্ (খ) আ+ই্ (গ) আ+এ্ (ঘ) আ+উ্

উত্তর: (ঘ) আ+উ্

২৩৫. ‘সুযোগ সন্ধানী’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?

(ক) তীর্থের কাক (খ) লেফাফা দুরস্ত (গ) দুধের মাছি (ঘ) ননীর পুতুল

উত্তর: (ক) তীর্থের কাক

২৩৬. দন্ত্য ব্যঞ্জনধ্বনির মুখ্য বাকপ্রত্যঙ্গ কোনটি?

(ক) নিচের ঠোঁট (খ) জিভের ডগা (গ) আলজিভ (ঘ) দাঁত

উত্তর: (খ) জিভের ডগা

২৩৭. ‘শরতের পর আসে বসন্ত’ এখানে ‘পর’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?

(ক) বিরতি (খ) দীর্ঘবিরতি (গ) অল্প বিরতি (ঘ) নৈকট্য

উত্তর: (খ) দীর্ঘবিরতি

২৩৮. ‘ভূত’ এর বিপরীত শব্দ হলো-

(ক) পেত্নী (খ) ভবিষ্যৎ (গ) ভীতু (ঘ) ভৃত্য

উত্তর: (খ) ভবিষ্যৎ

২৩৯. কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে?

(ক) ওষ্ঠ্য ব্যঞ্জন (খ) দন্ত্য ব্যঞ্জন (গ) দন্তমূলীয় ব্যঞ্জন (ঘ) মূর্ধন্য ব্যঞ্জন

উত্তর: (গ) দন্তমূলীয় ব্যঞ্জন

২৪০. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি?

(ক) কুলটা (খ) গবাক্ষ (গ) ষষ্ঠ (ঘ) বৃহস্পতি

উত্তর: (ঘ) বৃহস্পতি

২৪১. তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে?

(ক) শসা (খ) ঘাস (গ) কল (ঘ) দল

উত্তর: (ক) শসা

২৪২. যে নারীর সন্তান বাঁচে না- এক কথায় কী হবে?

(ক) অনূঢ়া (খ) বীরপ্রসূ (গ) বিবোঢ়া (ঘ) মৃতবৎসা

উত্তর: (ঘ) মৃতবৎসা

২৪৩. কোন শতকের সূচনা নাগাদ চলিত রীতির নতুন নাম হয় ‘প্রমিত রীতি’?

(ক) আঠারো (খ) উনিশ (গ) বিশ (ঘ) একুশ

উত্তর: (ঘ) একুশ

২৪৪. রূপতত্ত্বে বিশেষ গুরুত্ব পায় কোনটি?

(ক) বিশেষ্যের আলোচনা (খ) ক্রিয়া বিশেষণ (গ) শব্দ গঠন প্রক্রিয়া (ঘ) ক্রিয়া বিশ্লেষণ

উত্তর: (গ) শব্দ গঠন প্রক্রিয়া

২৪৫. পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?

(ক) ল (খ) ম (গ) ন (ঘ) থ

উত্তর: (ক) ল

২৪৬. ‘উপকারীর উপকার স্বীকার করে যে’- এর সঠিক বাক্য সংকোচন কোনটি?

(ক) কৃতঘ্ন (খ) অপকারী (গ) কৃতজ্ঞ (ঘ) উপকারী

উত্তর: (গ) কৃতজ্ঞ

২৪৭. বাংলা ভাষায় কোন স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপ নেই?

(ক) এ (খ) ঔ (গ) অ (ঘ) ই

উত্তর: (গ) অ

২৪৮. কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ?

(ক) র (খ) শ (গ) ড় (ঘ) ণ

উত্তর: (গ) ড়

২৪৯. কোনগুলো ঘোষ ব্যঞ্জন?

(ক) ব, ভ (খ) ট, ঠ (গ) চ, ছ (ঘ) ত, দ

উত্তর: (ক) ব, ভ

২৫০. ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে বলে?

(ক) ঘোষ ধ্বনি (খ) অঘোষ ধ্বনি (গ) অল্পপ্রাণ ধ্বনি (ঘ) মহাপ্রাণ ধ্বনি

উত্তর: (গ) অল্পপ্রাণ ধ্বনি

সাধারণ জিজ্ঞাসাসমূহ

প্রশ্ন ১: এই সাজেশনটি অনুসরণ করলে পরীক্ষায় কতটা কমন পাওয়া যাবে?

উত্তর: এই সাজেশনটি বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং বোর্ড অনুমোদিত পাঠ্যবইয়ের ব্যাকরণ অংশের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাই নিয়মিত অনুশীলনে পরীক্ষায় অধিকাংশ প্রশ্নই কমন পাওয়ার সম্ভাবনা থাকবে।

প্রশ্ন ২: বাংলা ২য় পত্রের MCQ অংশে ভালো করার সবচেয়ে সহজ উপায় কী?

উত্তর: মূল পাঠ্যবই (ব্যাকরণ অংশ) ভালো করে রিডিং পড়া এবং প্রতিটি পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ নিয়ম ও উদাহরণগুলো বুঝে চর্চা করা।

প্রশ্ন ৩: ব্যাকরণের কোন অধ্যায়গুলো MCQ-এর জন্য বেশি গুরুত্বপূর্ণ?

উত্তর: ধ্বনিতত্ত্ব, সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, দ্বিরুক্ত শব্দ, উপসর্গ-প্রত্যয় এবং সমার্থক ও বিপরীত শব্দ পরিচ্ছেদগুলো MCQ-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশ্ন ৪: সাজেশনের প্রশ্নগুলোর কি সঠিক উত্তর সাথে দেওয়া আছে?

উত্তর: হ্যাঁ, শিক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নের সাথে নির্ভুল সঠিক উত্তর উল্লেখ করে দেওয়া হয়েছে।

পরিশেষে বলা যায়, এসএসসি ২০২৭ বাংলা ২য় পত্র MCQ সাজেশন যা তৈরি করা হয়েছে বিগত বছরে অনুষ্ঠিত বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের আলোকে। নিয়মিত চর্চা করলে শতভাগ কমন পড়বে। এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বাংলা ২য় পত্রের MCQ অংশে ভালো নম্বর পাওয়া অত্যন্ত জরুরি। ব্যাকরণের নিয়মগুলো নিয়মিত চর্চা এবং পরিচ্ছেদভিত্তিক প্রশ্নের সঠিক সমাধানের মাধ্যমে এই অংশে পূর্ণ নম্বর অর্জন করা সম্ভব। আমাদের প্রস্তুতকৃত এসএসসি বাংলা ২য় পত্র MCQ সাজেশন ২০২৭ নিয়ম মেনে অনুশীলন করলে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যেমন নিখুঁত হবে, তেমনি পরীক্ষার হলে সঠিক উত্তর নির্বাচনের আত্মবিশ্বাসও বহুগুণ বৃদ্ধি পাবে। তাই সময় অপচয় না করে এখন থেকেই নিয়মিত পড়াশোনা ও অনুশীলনের মাধ্যমে নিজের প্রস্তুতিকে অনন্য উচ্চতায় নিয়ে যান। শুভকামনা রইল সব পরীক্ষার্থীর জন্য।

আরও পড়ুন:  

১) ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি

২) এসএসসি ২০২৭: নতুন সিলেবাস, প্রশ্নপত্রের কাঠামো এবং নম্বর বণ্টন 

Leave a Comment