|

SSC 2026 ভূগোল ১ম অধ্যায় সাজেশন | ১০০% কমন

SSC 2026 ভূগোল ও পরিবেশ ১ম অধ্যায় প্রশ্ন উত্তর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ২০২৬ সালের SSC পরীক্ষার প্রশ্নপত্র থেকে অনুশীলন করতে চাও, তাদের জন্য এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন ও MCQ সমাধান অনেক সহায়ক হবে। SSC ভূগোল ও পরিবেশ বিষয়টি কঠিন মনে হলেও সঠিকভাবে প্রস্তুতি নিলে ভালো ফলাফল করা যায়। তাই এখানে আমরা SSC 2026 ভূগোল ও পরিবেশ ১ম অধ্যায় থেকে আসা প্রশ্নগুলোর বিস্তারিত উত্তরসহ একটি SSC suggestion PDF দিয়েছি, যা শিক্ষার্থীদের বোঝা এবং মনে রাখার ক্ষেত্রে সাহায্য করবে। এই অধ্যায়ের নাম- ভূগোল ও পরিবেশ 

এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের এসএসসি ভূগোল ও পরিবেশ বোর্ড পরীক্ষা, বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। এছাড়া তোমাদের বোর্ড বইয়ের প্রতিটি লাইন থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো নিয়মিত অধ্যয়ন করলে এমসিকিউ, জ্ঞানমূলক ও সৃজনশীল সকল প্রশ্নের উত্তর করতে পারবে  ইনশাআল্লাহ্‌। চলো, এবার আলোচনা করা যাক।

জ্ঞানমূলক, MCQ, সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন  উত্তরের জন্য 

প্রশ্ন ১: ভূগোল শব্দটি এসেছে কোন ইংরেজি শব্দ থেকে?
ক) Geology
খ) Geography
গ) Geometry
ঘ) Geophysics
উত্তর: খ) Geography

প্রশ্ন ২: ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
ক) কার্ল রিটার
খ) ডাডলি স্ট্যাম্প
গ) ইরাটোসথেনিস
ঘ) হামবোল্ট
উত্তর: গ) ইরাটোসথেনিস

প্রশ্ন ৩: ‘Geo’ শব্দের অর্থ কী?
ক) বর্ণনা
খ) ভৌগোলিক
গ) ভূ বা পৃথিবী
ঘ) বিজ্ঞান
উত্তর: গ) ভূ বা পৃথিবী

প্রশ্ন ৪: ‘Graphy’ শব্দের অর্থ কী?
ক) পরিবেশ
খ) বর্ণনা
গ) সমাজ
ঘ) আবাসভূমি
উত্তর: খ) বর্ণনা

প্রশ্ন ৫: অধ্যাপক ম্যাকনি ভূগোলকে কী হিসেবে সংজ্ঞায়িত করেছেন?
ক) পৃথিবীর বিজ্ঞান
খ) মানুষের আবাসভূমির বর্ণনা
গ) প্রকৃতির বিজ্ঞান
ঘ) ভৌগোলিক মানচিত্র
উত্তর: খ) মানুষের আবাসভূমির বর্ণনা

প্রশ্ন ৬: ডাডলি স্ট্যাম্প ভূগোলকে কী বলেছেন?
ক) মানুষের বিজ্ঞান
খ) সমাজবিজ্ঞান
গ) পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনা
ঘ) প্রাকৃতিক বিজ্ঞানের অংশ
উত্তর: গ) পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনা

প্রশ্ন ৭: ভূগোলকে “পৃথিবীর বিজ্ঞান” বলেছেন কে?
ক) হামবোল্ট
খ) কার্ল রিটার
গ) হার্টশোন
ঘ) ডাডলি স্ট্যাম্প
উত্তর: খ) কার্ল রিটার

প্রশ্ন ৮: রিচার্ড হার্টশোনের মতে ভূগোলের মূল আলোচ্য বিষয় কী?
ক) পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সুবিন্যস্ত বিবরণ
খ) মানুষের জীবনযাত্রা
গ) প্রাকৃতিক সম্পদের ব্যবহার
ঘ) পরিবেশ দূষণ
উত্তর: ক) পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সুবিন্যস্ত বিবরণ

প্রশ্ন ৯: যুক্তরাষ্ট্রের বিজ্ঞান একাডেমি ভূগোলের সংজ্ঞা দেয় কোন সালে?
ক) ১৯৬০ সালে
খ) ১৯৬৫ সালে
গ) ১৯৭০ সালে
ঘ) ১৯৮০ সালে
উত্তর: খ) ১৯৬৫ সালে

প্রশ্ন ১০: আলেকজান্ডার ফন হামবোল্ট ভূগোলকে কী বলেছেন?
ক) প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান
খ) সামাজিক বিজ্ঞান
গ) পৃথিবীর বিজ্ঞান
ঘ) মানুষের জীবনধারা
উত্তর: ক) প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান

আরও পড়ুন: এসএসসি ২০২৬ ভূগোল ও পরিবেশ ১০ম অধ্যায় | জ্ঞানমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন ১১: ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে—
ক) প্রযুক্তির বিজ্ঞান
খ) সমাজের বিজ্ঞান
গ) কৃষির বিজ্ঞান
ঘ) অর্থনীতির বিজ্ঞান
উত্তর: খ) সমাজের বিজ্ঞান

প্রশ্ন ১২: পৃথিবীর কোন কোন উপাদান মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে?
ক) জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ-নদী
খ) খাদ্য, বস্ত্র, বাসস্থান
গ) অর্থনীতি ও রাজনীতি
ঘ) যুদ্ধ ও শান্তি
উত্তর: ক) জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ-নদী

প্রশ্ন ১৩: মানুষ বনভূমি কেটে কী তৈরি করে?
ক) মরুভূমি
খ) গ্রাম বা শহরের মতো লোকালয়
গ) পাহাড়
ঘ) খাল
উত্তর: খ) গ্রাম বা শহরের মতো লোকালয়

প্রশ্ন ১৪: ভূগোলের প্রধান কাজ হলো—
ক) মানচিত্র আঁকা
খ) কার্যকারণ উদঘাটন
গ) খনিজ সম্পদ খুঁজে বের করা
ঘ) নদী পরিমাপ করা
উত্তর: খ) কার্যকারণ উদঘাটন

প্রশ্ন ১৫: ভূগোলকে কেন যুক্তিপূর্ণ আলোচনার বিষয় বলা হয়?
ক) কারণ এটি শুধুমাত্র প্রকৃতি আলোচনা করে
খ) কারণ এটি শুধু মানুষের ইতিহাস বোঝায়
গ) কারণ এটি মানুষ ও পরিবেশের মিথষ্ক্রিয়া ব্যাখ্যা করে
ঘ) কারণ এটি রাজনীতি শেখায়
উত্তর: গ) কারণ এটি মানুষ ও পরিবেশের মিথষ্ক্রিয়া ব্যাখ্যা করে

প্রশ্ন ১৬: পরিবেশের উপাদান কয় প্রকার?
ক) এক প্রকার
খ) দুই প্রকার
গ) তিন প্রকার
ঘ) চার প্রকার
উত্তর: খ) দুই প্রকার

প্রশ্ন ১৭: যাদের জীবন আছে, যারা খাবার খায় ও জন্ম-মৃত্যু ঘটে তাদের বলা হয়—
ক) জড় উপাদান
খ) জীব উপাদান
গ) প্রাকৃতিক সম্পদ
ঘ) সমাজ
উত্তর: খ) জীব উপাদান

প্রশ্ন ১৮: গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ ও মানুষ কোন উপাদানের অন্তর্গত?
ক) জড় উপাদান
খ) জীব উপাদান
গ) ভৌত উপাদান
ঘ) সামাজিক উপাদান
উত্তর: খ) জীব উপাদান

প্রশ্ন ১৯: মাটি, পানি, বায়ু, পাহাড়, আলো, উষ্ণতা ইত্যাদি কোন উপাদান?
ক) জীব উপাদান
খ) জড় উপাদান
গ) সামাজিক উপাদান
ঘ) অর্থনৈতিক উপাদান
উত্তর: খ) জড় উপাদান

প্রশ্ন ২০: পরিবেশ বিজ্ঞানী আর্মস (Arms) এর মতে পরিবেশ কী?
ক) প্রাকৃতিক সম্পদের ব্যবহার
খ) জীবসম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থা
গ) সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা
ঘ) পরিবেশ দূষণের কারণ
উত্তর: খ) জীবসম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থা

আরও পড়ুনঃ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন

প্রশ্ন ২১: সি. সি. পার্ক (C. C. Park) পরিবেশকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন?
ক) মানুষের সামাজিক অবস্থা
খ) স্থান ও কালের নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল
গ) মানুষের প্রাকৃতিক সম্পদ
ঘ) রাজনৈতিক কার্যাবলি
উত্তর: খ) স্থান ও কালের নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল

প্রশ্ন ২২: পরিবেশ কি সময়ের সাথে পরিবর্তিত হয়?
ক) না
খ) কখনো কখনো
গ) হ্যাঁ
ঘ) কেবলমাত্র প্রাকৃতিক কারণে
উত্তর: গ) হ্যাঁ

প্রশ্ন ২৩: মানুষের প্রাথমিক পরিবেশে কী কী অন্তর্ভুক্ত ছিল?
ক) সামাজিক ও রাজনৈতিক অবস্থা
খ) মাটি, পানি, বায়ু, উদ্ভিদ ও প্রাণী
গ) শহর ও শিল্প
ঘ) অর্থনীতি ও সংস্কৃতি
উত্তর: খ) মাটি, পানি, বায়ু, উদ্ভিদ ও প্রাণী

প্রশ্ন ২৪: পরিবেশের সঙ্গে পরবর্তীকালে কোন উপাদান যোগ হয়েছে?
ক) জলবায়ু ও খনিজ
খ) সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যাবলি
গ) পাহাড় ও সাগর
ঘ) খাল-বিল
উত্তর: খ) সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যাবলি

প্রশ্ন ২৫: পরিবেশ বলতে মূলত কী বোঝানো হয়?
ক) কেবলমাত্র প্রাকৃতিক সম্পদ
খ) জীব ও জড় উপাদানের সমন্বয়
গ) মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড
ঘ) কেবল সামাজিক অবস্থা
উত্তর: খ) জীব ও জড় উপাদানের সমন্বয়

প্রশ্ন ২৬: ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে কী বলা হয়?
ক) মানব ভূগোল
খ) প্রাকৃতিক ভূগোল
গ) পরিবেশ ভূগোল
ঘ) আঞ্চলিক ভূগোল
উত্তর: খ) প্রাকৃতিক ভূগোল

প্রশ্ন ২৭: পৃথিবীর ভূমিরূপ, বায়ুমণ্ডল, জলবায়ু ইত্যাদি কোন শাখার অন্তর্ভুক্ত?
ক) মানব ভূগোল
খ) ভূ-রাজনীতি
গ) প্রাকৃতিক ভূগোল
ঘ) অর্থনৈতিক ভূগোল
উত্তর: গ) প্রাকৃতিক ভূগোল

প্রশ্ন ২৮: ভূমিরূপবিদ্যা (Geomorphology) কোন বিষয়ে আলোচনা করে?
ক) বায়ুমণ্ডল
খ) নগরের বিকাশ
গ) ভূমিরূপের পরিবর্তন
ঘ) জনসংখ্যা
উত্তর: গ) ভূমিরূপের পরিবর্তন

প্রশ্ন ২৯: জলবায়ুবিদ্যা (Climatology) মূলত কী অধ্যয়ন করে?
ক) মাটি ও মৃত্তিকা
খ) দীর্ঘমেয়াদি আবহাওয়ার ধরন
গ) নগরের উন্নয়ন
ঘ) সামাজিক পরিবেশ
উত্তর: খ) দীর্ঘমেয়াদি আবহাওয়ার ধরন

প্রশ্ন ৩০: পৃথিবীর প্রাণিজগৎ ও উদ্ভিদের বণ্টন নিয়ে কোন শাখা কাজ করে?
ক) অর্থনৈতিক ভূগোল
খ) জীবভূগোল
গ) আঞ্চলিক ভূগোল
ঘ) মৃত্তিকা ভূগোল
উত্তর: খ) জীবভূগোল

আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৪র্থ অধ্যায় সাজেশন | ১০০% কমন

প্রশ্ন ৩১: মৃত্তিকা ভূগোলের আলোচ্য বিষয় কী?
ক) সামাজিক পরিবেশ
খ) উদ্ভিদের বিস্তার
গ) মৃত্তিকার বণ্টন ও বিন্যাস
ঘ) সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন
উত্তর: গ) মৃত্তিকার বণ্টন ও বিন্যাস

প্রশ্ন ৩২: সমুদ্রবিদ্যা (Oceanography) কী নিয়ে আলোচনা করে?
ক) কেবলমাত্র জলবায়ু
খ) সমুদ্রের বৈশিষ্ট্য ও সম্পদ
গ) পাহাড় ও পর্বত
ঘ) কৃষি
উত্তর: খ) সমুদ্রের বৈশিষ্ট্য ও সম্পদ

প্রশ্ন ৩৩: পৃথিবীর প্রায় কত অংশ সমুদ্র দ্বারা আচ্ছাদিত?
ক) অর্ধেক
খ) এক-তৃতীয়াংশ
গ) তিন-চতুর্থাংশ
ঘ) চার-পঞ্চমাংশ
উত্তর: গ) তিন-চতুর্থাংশ

প্রশ্ন ৩৪: মানব ভূগোল মূলত কী অনুসন্ধান করে?
ক) মানুষ ও তার জীবনধারা
খ) নদী ও সমুদ্র
গ) মৃত্তিকার গঠন
ঘ) ভূমিকম্প
উত্তর: ক) মানুষ ও তার জীবনধারা

প্রশ্ন ৩৫: অর্থনৈতিক ভূগোল কোন বিষয় নিয়ে আলোচনা করে?
ক) আবহাওয়া পরিবর্তন
খ) মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড
গ) নগরের গঠন
ঘ) পরিবহন ব্যবস্থা
উত্তর: খ) মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড

প্রশ্ন ৩৬: কৃষিকাজ, পশুপালন ও ব্যবসা-বাণিজ্য কোন শাখার অন্তর্ভুক্ত?
ক) নগর ভূগোল
খ) জনসংখ্যা ভূগোল
গ) অর্থনৈতিক ভূগোল
ঘ) রাজনৈতিক ভূগোল
উত্তর: গ) অর্থনৈতিক ভূগোল

প্রশ্ন ৩৭: জনসংখ্যা ভূগোল কী নিয়ে আলোচনা করে?
ক) নদী ও সমুদ্র
খ) জনসংখ্যার গতি-প্রকৃতি ও প্রভাব
গ) জলবায়ু পরিবর্তন
ঘ) মৃত্তিকার বৈশিষ্ট্য
উত্তর: খ) জনসংখ্যার গতি-প্রকৃতি ও প্রভাব

প্রশ্ন ৩৮: অঞ্চলভেদে ভৌগোলিক বৈশিষ্ট্য কোন শাখায় অধ্যয়ন করা হয়?
ক) আঞ্চলিক ভূগোল
খ) অর্থনৈতিক ভূগোল
গ) রাজনৈতিক ভূগোল
ঘ) পরিবহন ভূগোল
উত্তর: ক) আঞ্চলিক ভূগোল

প্রশ্ন ৩৯: রাজনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় কী?
ক) প্রাকৃতিক সম্পদ
খ) রাজনৈতিক বিভাগ ও ভৌগোলিক বিষয়
গ) অর্থনৈতিক কর্মকাণ্ড
ঘ) পরিবহন ব্যবস্থা
উত্তর: খ) রাজনৈতিক বিভাগ ও ভৌগোলিক বিষয়

প্রশ্ন ৪০: ভূগোলে সংখ্যাতাত্ত্বিক কৌশল ব্যবহার করা হয় কোন শাখায়?
ক) অর্থনৈতিক ভূগোল
খ) জনসংখ্যা ভূগোল
গ) সংখ্যাতাত্ত্বিক ভূগোল
ঘ) নগর ভূগোল
উত্তর: গ) সংখ্যাতাত্ত্বিক ভূগোল

আরও পড়ুনঃ অনলাইন শিক্ষার ভবিষ্যৎ ও শিক্ষাব্যবস্থার নতুন দিগন্ত

প্রশ্ন ৪১: পরিবহন ভূগোল মূলত কী নিয়ে আলোচনা করে?
ক) নগরের বস্তি
খ) যাতায়াত ব্যবস্থা ও পণ্য পরিবহন
গ) মৃত্তিকার বিন্যাস
ঘ) জনসংখ্যার বৃদ্ধি
উত্তর: খ) যাতায়াত ব্যবস্থা ও পণ্য পরিবহন

প্রশ্ন ৪২: নগর ভূগোল কোন বিষয় নিয়ে আলোচনা করে?
ক) সমুদ্রের লবণাক্ততা
খ) নগরের উৎপত্তি ও বিকাশ
গ) মৃত্তিকার উর্বরতা
ঘ) আবহাওয়ার ধরন
উত্তর: খ) নগরের উৎপত্তি ও বিকাশ

প্রশ্ন ৪৩: দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয় কী?
ক) নগর পরিবেশ
খ) জনসংখ্যা বৃদ্ধি
গ) দুর্যোগে ক্ষয়ক্ষতি হ্রাস
ঘ) কৃষি উৎপাদন
উত্তর: গ) দুর্যোগে ক্ষয়ক্ষতি হ্রাস

প্রশ্ন ৪৪: ভূগোল ও পরিবেশের মধ্যে সম্পর্ক কেমন?
ক) আলাদা
খ) অঙ্গাঙ্গিভাবে জড়িত
গ) সামান্য সম্পর্কিত
ঘ) সম্পর্কহীন
উত্তর: খ) অঙ্গাঙ্গিভাবে জড়িত

প্রশ্ন ৪৫: বর্তমানে ভূগোল কীভাবে পড়ানো হয়?
ক) কেবল প্রাকৃতিক দিক নিয়ে
খ) পরিবেশের সঙ্গে সম্পৃক্ত করে
গ) কেবল অর্থনৈতিক দিক নিয়ে
ঘ) কেবল রাজনৈতিক বিষয় নিয়ে
উত্তর: খ) পরিবেশের সঙ্গে সম্পৃক্ত করে

প্রশ্ন ৪৬: পরিবেশ কয় প্রকার?
ক) এক প্রকার
খ) দুই প্রকার
গ) তিন প্রকার
ঘ) চার প্রকার
উত্তর: খ) দুই প্রকার

প্রশ্ন ৪৭: ভৌত বা প্রাকৃতিক পরিবেশে কী অন্তর্ভুক্ত থাকে?
ক) সামাজিক রীতি-নীতি
খ) জড় ও জীব উপাদান
গ) শিক্ষা ও অর্থনীতি
ঘ) রাজনৈতিক কার্যকলাপ
উত্তর: খ) জড় ও জীব উপাদান

প্রশ্ন ৪৮: ভৌত পরিবেশে নিম্নের কোনটি অন্তর্ভুক্ত?
ক) উৎসব
খ) অর্থনীতি
গ) পাহাড় ও নদী
ঘ) রাজনীতি
উত্তর: গ) পাহাড় ও নদী

প্রশ্ন ৪৯: সামাজিক পরিবেশ কার দ্বারা তৈরি?
ক) প্রকৃতি
খ) মানুষ
গ) প্রাণী
ঘ) নদী-সাগর
উত্তর: খ) মানুষ

প্রশ্ন ৫০: সামাজিক পরিবেশে কোনটি অন্তর্ভুক্ত নয়?
ক) শিক্ষা
খ) অর্থনীতি
গ) রাজনীতি
ঘ) সমুদ্রের লবণাক্ততা
উত্তর: ঘ) সমুদ্রের লবণাক্ততা

আরও পড়ুন: পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব ও ফজিলত

প্রশ্ন ৫১: সামাজিক পরিবেশের আলোচ্য বিষয় কোনটি?
ক) নদী
খ) পাহাড়
গ) রীতি-নীতি ও উৎসব
ঘ) মৃত্তিকা
উত্তর: গ) রীতি-নীতি ও উৎসব

প্রশ্ন ৫২: পরিবেশে মানুষের আচার-আচরণ ও সংস্কৃতি কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত?
ক) ভৌত পরিবেশ
খ) সামাজিক পরিবেশ
গ) প্রাকৃতিক পরিবেশ
ঘ) জলবায়ু পরিবেশ
উত্তর: খ) সামাজিক পরিবেশ

প্রশ্ন ৫৩: গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ কোন পরিবেশে অন্তর্ভুক্ত?
ক) ভৌত বা প্রাকৃতিক পরিবেশ
খ) সামাজিক পরিবেশ
গ) অর্থনৈতিক পরিবেশ
ঘ) রাজনৈতিক পরিবেশ
উত্তর: ক) ভৌত বা প্রাকৃতিক পরিবেশ

প্রশ্ন ৫৪: মাটি, পানি, বায়ু কোন পরিবেশের উপাদান?
ক) সামাজিক পরিবেশ
খ) ভৌত বা প্রাকৃতিক পরিবেশ
গ) রাজনৈতিক পরিবেশ
ঘ) অর্থনৈতিক পরিবেশ
উত্তর: খ) ভৌত বা প্রাকৃতিক পরিবেশ

প্রশ্ন ৫৫: শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি কোন পরিবেশের অংশ?
ক) ভৌত পরিবেশ
খ) সামাজিক পরিবেশ
গ) প্রাকৃতিক পরিবেশ
ঘ) জীব পরিবেশ
উত্তর: খ) সামাজিক পরিবেশ

প্রশ্ন ৫৬: পৃথিবীর কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ মূলত কী নির্দেশ করে?
ক) প্রাকৃতিক ভূগোল
খ) সামাজিক ভূগোল
গ) পরিবেশবিদ্যা
ঘ) আঞ্চলিক ভূগোল
উত্তর: ক) প্রাকৃতিক ভূগোল

প্রশ্ন ৫৭: পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি ও মরুভূমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
ক) প্রাকৃতিক ভূপ্রকৃতি
খ) রাজনৈতিক ভূগোল
গ) জনসংখ্যা ভূগোল
ঘ) সামাজিক পরিবেশ
উত্তর: ক) প্রাকৃতিক ভূপ্রকৃতি

প্রশ্ন ৫৮: জীবজগতের উদ্ভব বিষয়ে বিজ্ঞানীরা কী ধরনের ধারণা প্রদান করেন?
ক) ধর্মীয়
খ) কল্পনাভিত্তিক
গ) বিজ্ঞানসম্মত
ঘ) সামাজিক
উত্তর: গ) বিজ্ঞানসম্মত

প্রশ্ন ৫৯: পৃথিবীর বিভিন্ন পরিবেশের প্রাণী ও উদ্ভিদের জীবনধারা কিসের উপর নির্ভরশীল?
ক) শিক্ষা ব্যবস্থা
খ) ধর্মীয় বিশ্বাস
গ) প্রকৃতি ও পরিবেশ
ঘ) রাজনৈতিক অবস্থা
উত্তর: গ) প্রকৃতি ও পরিবেশ

প্রশ্ন ৬০: কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যের উন্নতির সরাসরি প্রভাব কোনটির উপর পড়ে?
ক) সামাজিক পরিবেশ
খ) প্রাকৃতিক পরিবেশ
গ) ভূপ্রকৃতি
ঘ) জলবায়ু
উত্তর: ক) সামাজিক পরিবেশ

FAQ- ভূগোল ও পরিবেশ 

প্রশ্ন ১: প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির প্রধান কারণ কী?
ক) শিক্ষার অভাব
খ) ভূপ্রকৃতির অবস্থান ও জলবায়ুর ধরন
গ) রাজনৈতিক অবস্থা
ঘ) সামাজিক রীতি-নীতি
উত্তর: খ) ভূপ্রকৃতির অবস্থান ও জলবায়ুর ধরন

প্রশ্ন ২: ভূপ্রকৃতি ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অনুযায়ী কোন ব্যবস্থাপনা করা হয়?
ক) শিল্পায়ন
খ) নগর পরিকল্পনা
গ) ভূমি ব্যবস্থাপনা
ঘ) পরিবহন ব্যবস্থা
উত্তর: গ) ভূমি ব্যবস্থাপনা

প্রশ্ন ৩: গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে পৃথিবীতে কী ঘটে?
ক) তাপমাত্রা হ্রাস
খ) উষ্ণতা বৃদ্ধি
গ) ভূমিকম্প বৃদ্ধি
ঘ) সমুদ্র শুকিয়ে যাওয়া
উত্তর: খ) উষ্ণতা বৃদ্ধি

প্রশ্ন ৪: মানুষ প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কী অর্জন করে?
ক) সামাজিক উন্নতি
খ) রাজনৈতিক পরিবর্তন
গ) অর্থনৈতিক সমৃদ্ধি
ঘ) সাংস্কৃতিক ঐতিহ্য
উত্তর: গ) অর্থনৈতিক সমৃদ্ধি

প্রশ্ন ৫: সমুদ্র ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কী?
ক) দুর্যোগ সৃষ্টি
খ) টেকসই ব্যবহার ও উন্নয়ন
গ) শিল্প ধ্বংস
ঘ) রাজনৈতিক আধিপত্য
উত্তর: খ) টেকসই ব্যবহার ও উন্নয়ন

উপসংহার

SSC 2026 ভূগোল ও পরিবেশ ১ম অধ্যায় প্রশ্ন উত্তর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ করে তোলে। জ্ঞানমূলক ও সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা এবং MCQ সমাধান অনুশীলন করলে লিখিত পরীক্ষায় নম্বর তোলার সম্ভাবনাও বেড়ে যায়। যারা SSC পরীক্ষায় ভালো করতে চায়, তাদের জন্য এই প্রশ্নোত্তর বিশেষভাবে সহায়ক হবে।

পরিশেষে বলতে চাই যে, উপরের সকল প্রশ্নের উত্তরগুলো নিয়মিত চর্চা করলে SSC পরীক্ষা 2026 এ ভালো করতে পারবে ইনশাআল্লাহ্‌। তবে আরো ভালো ফলাফল করতে তোমার পাঠ্যবই নিয়মিত অধ্যয়ন করবে। ধারাবাহিকভাবে অন্যান্য সকল অধ্যায়ের সাজেশন দেওয়া হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সাজেশন পেতে শিক্ষা টেক ২৪ ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করবে। পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমার ইমেইলে নটিফিকেশন যাবে। নিজে পড়বে এবং ফেইসবুক সহ অন্যান্য মাধমে বন্ধুদের কাছে শেয়ার করবে। কোন বিষয়ের সাজেশন চাও তা জানাতে কমেন্ট করবে। 

আরও পড়ুন:

  1. ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৪ : সৃজনশীল প্রশ্ন

  2. https://www.youtube.com/watch?v=4jGIGn_ChDc
  3. ৯ম-১০ম শ্রেনির ভূগোল, ৪র্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর, SSC ভূগোল সাজেশন
  4.  অতিরিক্ত লেবু খাওয়ার ক্ষতি: কী কী সমস্যা হতে পারে?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *