|

SSC 2026 ভূগোল ৬ষ্ঠ অধ্যায় সাজেশন

এখানে আমরা যে MCQ প্রশ্নগুলো আলোচনা করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বোর্ড বইয়ের প্রতিটি লাইন থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো নিয়মিত অধ্যয়ন করলে এমসিকিউ, জ্ঞানমূলক ও সৃজনশীল সকল প্রশ্নের উত্তর করতে পারবে ইনশাআল্লাহ্‌। চলো, এবার আলোচনা করা যাক।এই অধ্যায়ের নাম-বারিমণ্ডল

জোয়ার-ভাটা

প্রশ্ন ১:
জোয়ার-ভাটার প্রধান কারণ কী?
ক) বায়ুর চাপ
খ) চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তি
গ) পৃথিবীর ঢাল
ঘ) সূর্যের তাপ
উত্তর: খ) চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তি

প্রশ্ন ২:
পৃথিবীর উপর কোনটির আকর্ষণ বল বেশি?
ক) সূর্যের
খ) চাঁদের
গ) উল্কার
ঘ) নক্ষত্রের
উত্তর: খ) চাঁদের

প্রশ্ন ৩:
সূর্যের ভর অপেক্ষা চাঁদের ভর অনেক কম হলেও চাঁদের আকর্ষণ বল বেশি কেন?
ক) চাঁদ নিকটে অবস্থিত
খ) সূর্য দূরে অবস্থিত
গ) পৃথিবীর ভর বেশি
ঘ) পৃথিবীর আকৃতি ছোট
উত্তর: ক) চাঁদ নিকটে অবস্থিত

প্রশ্ন ৪:
চাঁদ ও সূর্য একই সরলরেখায় থাকলে কী হয়?
ক) ভাটা প্রবল হয়
খ) জোয়ার প্রবল হয়
গ) জোয়ার হয় না
ঘ) ভাটা হয় না
উত্তর: খ) জোয়ার প্রবল হয়

প্রশ্ন ৫:
সমুদ্রের জল ফুলে ওঠাকে কী বলে?
ক) ভাটা
খ) জোয়ার
গ) স্রোত
ঘ) ঢেউ
উত্তর: খ) জোয়ার

প্রশ্ন ৬:
সমুদ্রের জল নামাকে কী বলে?
ক) জোয়ার
খ) ভাটা
গ) স্রোত
ঘ) ঢেউ
উত্তর: খ) ভাটা

প্রশ্ন ৭:
জোয়ার-ভাটা প্রতিদিন কয়বার হয়?
ক) একবার
খ) দুইবার
গ) চারবার
ঘ) পাঁচবার
উত্তর: গ) চারবার

প্রশ্ন ৮:
মহাবিশ্বের প্রতিটি বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বিদ্যমান তাকে কী বলে?
ক) কেন্দ্রাতিগ শক্তি
খ) মহাকর্ষ
গ) ঘর্ষণ শক্তি
ঘ) ভরবেগ
উত্তর: খ) মহাকর্ষ

প্রশ্ন ৯:
জোয়ার-ভাটা সৃষ্টির দ্বিতীয় কারণ কী?
ক) সূর্যের তাপ
খ) পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিগ শক্তি
গ) পৃথিবীর ঢাল
ঘ) চাঁদের আলো
উত্তর: খ) পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিগ শক্তি

প্রশ্ন ১০:
কেন্দ্রাতিগ শক্তি কীভাবে সৃষ্টি হয়?
ক) পৃথিবীর আবর্তনে
খ) সূর্যের আলোতে
গ) চাঁদের মহাকর্ষে
ঘ) পৃথিবীর ঢালে
উত্তর: ক) পৃথিবীর আবর্তনে

আরও পড়ুন: SSC 2026 ভূগোল ১ম অধ্যায় সাজেশন | ১০০% কমন

প্রশ্ন ১১:
চাঁদের আকর্ষণে সমুদ্রের জল ফুলে ওঠে, এটিকে কী বলা হয়?
ক) সূর্য জোয়ার
খ) চন্দ্র জোয়ার
গ) ভাটা
ঘ) ঘূর্ণিঝড়
উত্তর: খ) চন্দ্র জোয়ার

প্রশ্ন ১২:
সূর্যের আকর্ষণে জোয়ার কেমন হয়?
ক) প্রবল
খ) দুর্বল
গ) হয় না
ঘ) সর্বদা সমান
উত্তর: খ) দুর্বল

প্রশ্ন ১৩:
জলরাশির নিয়মিত স্ফীতি ও নামা কোন প্রক্রিয়া?
ক) ভাটা-জোয়ার
খ) জোয়ার-ভাটা
গ) ঢেউ সৃষ্টি
ঘ) স্রোত তৈরি
উত্তর: খ) জোয়ার-ভাটা

প্রশ্ন ১৪:
জোয়ার-ভাটা প্রধানত কোন ধরনের জলাশয়ে ঘটে?
ক) পুকুরে
খ) সমুদ্র ও উপকূলবর্তী নদীতে
গ) হ্রদে
ঘ) ঝর্ণায়
উত্তর: খ) সমুদ্র ও উপকূলবর্তী নদীতে

প্রশ্ন ১৫:
কেন্দ্রাতিগ শক্তি কোন শক্তির বিপরীতে কাজ করে?
ক) চৌম্বক শক্তি
খ) মহাকর্ষ শক্তি
গ) ঘর্ষণ শক্তি
ঘ) বিদ্যুৎ শক্তি
উত্তর: খ) মহাকর্ষ শক্তি

প্রশ্ন ১৬:
যখন সূর্য, পৃথিবী ও চাঁদ এক সরলরেখায় থাকে তখন কী ঘটে?
ক) ক্ষুদ্র জোয়ার
খ) ভাটা প্রবল হয়
গ) অতি প্রবল জোয়ার
ঘ) জোয়ার হয় না
উত্তর: গ) অতি প্রবল জোয়ার

প্রশ্ন ১৭:
চাঁদের প্রভাবে সৃষ্ট জোয়ার পৃথিবীর কোন দিকে বেশি হয়?
ক) দূর পাশে
খ) চাঁদের কাছাকাছি পাশে
গ) উত্তর মেরুতে
ঘ) দক্ষিণ মেরুতে
উত্তর: খ) চাঁদের কাছাকাছি পাশে

প্রশ্ন ১৮:
পৃথিবীর প্রতিটি অণু কেন্দ্রাতিগ শক্তির প্রভাবে কী করে?
ক) কেন্দ্রে আকর্ষিত হয়
খ) বিপরীত দিকে ছিটকে যায়
গ) স্থির থাকে
ঘ) গলে যায়
উত্তর: খ) বিপরীত দিকে ছিটকে যায়

প্রশ্ন ১৯:
ভাটার সময় সমুদ্রের জল কেমন থাকে?
ক) উঁচু
খ) নিচু
গ) ফুলে ওঠা
ঘ) ঘূর্ণায়মান
উত্তর: খ) নিচু

প্রশ্ন ২০:
জোয়ার-ভাটার অধ্যয়ন কোন বিদ্যার অন্তর্গত?
ক) ভূগোল
খ) পদার্থবিদ্যা
গ) ভূতত্ত্ব
ঘ) জ্যোতির্বিজ্ঞান
উত্তর: ক) ভূগোল

প্রশ্ন ২১:
মহাকর্ষ শক্তির কারণে জোয়ার সৃষ্টি হলে কেন্দ্রাতিগ শক্তি কোথায় জোয়ার ঘটায়?
ক) একই পাশে
খ) বিপরীত পাশে
গ) উত্তর মেরুতে
ঘ) দক্ষিণ মেরুতে
উত্তর: খ) বিপরীত পাশে

প্রশ্ন ২২:
পৃথিবী কত সময়ে একবার আবর্তন করে?
ক) ১২ ঘণ্টা
খ) ২৪ ঘণ্টা
গ) ৩৬ ঘণ্টা
ঘ) ৪৮ ঘণ্টা
উত্তর: খ) ২৪ ঘণ্টা

প্রশ্ন ২৩:
জোয়ার-ভাটার প্রভাবে উপকূলীয় মানুষের কোন কাজে সুবিধা হয়?
ক) কৃষি
খ) মাছ ধরা
গ) বাগান করা
ঘ) ভ্রমণ
উত্তর: খ) মাছ ধরা

প্রশ্ন ২৪:
জোয়ার-ভাটার সাথে সম্পর্কিত শক্তি কোনটি?
ক) চৌম্বক শক্তি
খ) কেন্দ্রাতিগ ও মহাকর্ষ শক্তি
গ) রাসায়নিক শক্তি
ঘ) বিদ্যুৎ শক্তি
উত্তর: খ) কেন্দ্রাতিগ ও মহাকর্ষ শক্তি

প্রশ্ন ২৫:
জোয়ার কখন প্রবল হয়?
ক) পূর্ণিমা ও অমাবস্যায়
খ) অষ্টমী তিথিতে
গ) অর্ধচন্দ্র রাতে
ঘ) অমাবস্যার পরদিন
উত্তর: ক) পূর্ণিমা ও অমাবস্যায়

আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ২য় অধ্যায় MCQ সাজেশন | ১০০% কমন

প্রশ্ন ২৬:
যখন সূর্য, পৃথিবী ও চাঁদ সমকোণে থাকে তখন জোয়ার কেমন হয়?
ক) প্রবল
খ) দুর্বল
গ) হয় না
ঘ) সব সময় সমান
উত্তর: খ) দুর্বল

প্রশ্ন ২৭:
মহাকর্ষ শক্তি কাকে আকর্ষণ করে?
ক) শুধু ছোট বস্তু
খ) শুধু বড় বস্তু
গ) সব বস্তুকণাকে
ঘ) শুধু নক্ষত্রকে
উত্তর: গ) সব বস্তুকণাকে

প্রশ্ন ২৮:
কোন প্রভাবের কারণে চাঁদের আকর্ষণে জল ফুলে ওঠে?
ক) জল কঠিন হওয়ায়
খ) জল তরল হওয়ায়
গ) পৃথিবী ঘূর্ণন করায়
ঘ) সূর্যের আলোতে
উত্তর: খ) জল তরল হওয়ায়

প্রশ্ন ২৯:
জোয়ার-ভাটা সম্পর্কিত বিজ্ঞানী নিউটনের কোন সূত্রের সাথে সম্পর্কিত?
ক) গতিসূত্র
খ) মহাকর্ষ সূত্র
গ) শক্তিসূত্র
ঘ) আলোক সূত্র
উত্তর: খ) মহাকর্ষ সূত্র

প্রশ্ন ৩০:
জোয়ার-ভাটা সৃষ্টিতে সূর্যের ভূমিকা কেমন?
ক) প্রধান
খ) আংশিক
গ) কোনো ভূমিকা নেই
ঘ) ক্ষুদ্র
উত্তর: খ) আংশিক

জোয়ার-ভাটার প্রভাব

প্রশ্ন ৩১:
জোয়ার-ভাটার মাধ্যমে কী নদীর মধ্য দিয়ে সমুদ্রে যায়?
ক) বালি
খ) আবর্জনা
গ) মাছ
ঘ) জল
উত্তর: খ) আবর্জনা

প্রশ্ন ৩২:
দৈনিক দু’বার জোয়ার-ভাটা হওয়ার ফলে নদীর মোহনায় কী জমতে পারে না?
ক) মাছ
খ) পলি ও আবর্জনা
গ) জল
ঘ) নৌকা
উত্তর: খ) পলি ও আবর্জনা

প্রশ্ন ৩৩:
জোয়ার-ভাটার ফলে নদীখাত কীভাবে প্রভাবিত হয়?
ক) গভীর হয়
খ) সংকীর্ণ হয়
গ) শুকনো হয়
ঘ) নাও হয়
উত্তর: ক) গভীর হয়

প্রশ্ন ৩৪:
ভাটার স্রোতের বিপরীতে কোথায় জলবিদ্যুৎ উৎপাদন করা হয়?
ক) সমুদ্রে
খ) নদীর বাঁধ দিয়ে
গ) হ্রদে
ঘ) খালে
উত্তর: খ) নদীর বাঁধ দিয়ে

প্রশ্ন ৩৫:
জোয়ারের পানি কী কাজে ব্যবহৃত হয়?
ক) সেচে
খ) মাছ ধরায়
গ) ঘর বানাতে
ঘ) পানীয় জল
উত্তর: ক) সেচে

প্রশ্ন ৩৬:
শীতপ্রধান দেশে জোয়ারের সাহায্যে নদীতে কী প্রবেশ করে?
ক) মিঠা জল
খ) লবণাক্ত পানি
গ) বালি
ঘ) মাছ
উত্তর: খ) লবণাক্ত পানি

আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ও পরিবেশ ৩য় অধ্যায় সাজেশন: MCQ ও জ্ঞানমূলক

প্রশ্ন ৩৭:
জোয়ার-ভাটার কারণে নৌযান চলাচলে কী সুবিধা হয়?
ক) স্রোত বৃদ্ধি
খ) জাহাজের প্রবেশ সহজ হয়
গ) মাছ ধরার সুবিধা
ঘ) নদী শুকনো হয়
উত্তর: খ) জাহাজের প্রবেশ সহজ হয়

প্রশ্ন ৩৮:
বাংলাদেশের কোন দুটি প্রধান সমুদ্রবন্দর জোয়ার-ভাটার কারণে সচল থাকে?
ক) চট্টগ্রাম ও খুলনা
খ) পতেঙ্গা ও মংলা
গ) নারায়ণগঞ্জ ও কক্সবাজার
ঘ) সিলেট ও কুমিল্লা
উত্তর: খ) পতেঙ্গা ও মংলা

প্রশ্ন ৩৯:
অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে নদীতে কী ঘটে?
ক) কম পানি থাকে
খ) অধিক জোয়ার হয়
গ) মাছ বেশি আসে
ঘ) নদী শুকিয়ে যায়
উত্তর: খ) অধিক জোয়ার হয়

প্রশ্ন ৪০:
অধিক জোয়ারের সময় নদীর সংকীর্ণ মোহনায় কী সৃষ্টি হয়?
ক) জলবন্দী
খ) জোয়ারের বান
গ) মাছের জন্ম
ঘ) নদী শুকনো
উত্তর: খ) জোয়ারের বান

প্রশ্ন ৪১:
জোয়ারের টানে নদীর মোহনায় বড় বড় জাহাজের জন্য কী সুবিধা হয়?
ক) প্রবেশ করা সহজ হয়
খ) নৌকা ডুবে যায়
গ) মাছ ধরা যায়
ঘ) পানি শুকিয়ে যায়
উত্তর: ক) প্রবেশ করা সহজ হয়

প্রশ্ন ৪২:
জোয়ারের সময় নৌকা ও লঞ্চের কী সমস্যা দেখা দিতে পারে?
ক) দ্রুত চলে যায়
খ) ডুবে যায় বা ক্ষতিগ্রস্ত হয়
গ) মাছ ধরতে পারে
ঘ) নদী শুকিয়ে যায়
উত্তর: খ) ডুবে যায় বা ক্ষতিগ্রস্ত হয়

প্রশ্ন ৪৩:
জোয়ার-ভাটার সাহায্যে নদী কীভাবে সেচে সহায়ক হয়?
ক) জল কমে
খ) জল আটকে ব্যবহার করা হয়
গ) মাছ চলে যায়
ঘ) নদী শুকিয়ে যায়
উত্তর: খ) জল আটকে ব্যবহার করা হয়

প্রশ্ন ৪৪:
ভাটার টানে নদীর মোহনায় পলি জমতে না পারার ফলে কী হয়?
ক) নদীর খাত গভীর থাকে
খ) নদী শুকিয়ে যায়
গ) পানি দূষিত হয়
ঘ) মাছ মারা যায়
উত্তর: ক) নদীর খাত গভীর থাকে

প্রশ্ন ৪৫:
জোয়ার-ভাটার কারণে কোথায় ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয়?
ক) নদীর মোহনায়
খ) পাহাড়ে
গ) মরুভূমিতে
ঘ) হ্রদে
উত্তর: ক) নদীর মোহনায়

বঙ্গোপসাগরে সামুদ্রিক সম্পদ

প্রশ্ন ৪৬:
বঙ্গোপসাগরে কত প্রজাতির চিংড়ি পাওয়া যায়?
ক) ১৯
খ) ৩৩৬
গ) ৪৪২
ঘ) ২৫
উত্তর: ক) ১৯

প্রশ্ন ৪৭:
বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে কোন ধরনের বন পাওয়া যায়?
ক) ট্রপিকাল বন
খ) ম্যাঙ্গ্রোভ বন
গ) পাইন বন
ঘ) সেভানা বন
উত্তর: খ) ম্যাঙ্গ্রোভ বন

প্রশ্ন ৪৮:
বঙ্গোপসাগরে কোন প্রজাতির কাঁকড়া পাওয়া যায়?
ক) রক্তকাঁকড়া
খ) নানারকম কাঁকড়া
গ) শুধু সাদা কাঁকড়া
ঘ) কোন কাঁকড়া নেই
উত্তর: খ) নানারকম কাঁকড়া

প্রশ্ন ৪৯:
কক্সবাজার উপকূলীয় এলাকায় পাওয়া খনিজ জিরকন মূলত কোন জন্য ব্যবহৃত হয়?
ক) গৃহনির্মাণে
খ) কসমেটিক ও সিরামিক শিল্পে
গ) রাসায়নিক সার তৈরিতে
ঘ) খাদ্য উৎপাদনে
উত্তর: খ) কসমেটিক ও সিরামিক শিল্পে

প্রশ্ন ৫০:
বঙ্গোপসাগরের সমুদ্র তলদেশে মোনাজাইট খনিজের প্রধান ব্যবহার কী?
ক) ইলেকট্রনিক্সে
খ) আয়রণ তৈরিতে
গ) প্লাস্টিক শিল্পে
ঘ) গৃহস্থালী কাজে
উত্তর: ক) ইলেকট্রনিক্সে

আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৪র্থ অধ্যায় সাজেশন | ১০০% কমন

প্রশ্ন ৫১:
বাংলাদেশের বঙ্গোপসাগরের উপকূলের দৈর্ঘ্য কত?
ক) ৫০০ কিমি
খ) ৭১৬ কিমি
গ) ৮০০ কিমি
ঘ) ৬০০ কিমি
উত্তর: খ) ৭১৬ কিমি

প্রশ্ন ৫২:
বঙ্গোপসাগরে সমুদ্র তলদেশে কত প্রজাতির মাছ পাওয়া যায়?
ক) ৩৩৬
খ) ১৯
গ) ৪৪২
ঘ) ৫০০
উত্তর: গ) ৪৪২

প্রশ্ন ৫৩:
বঙ্গোপসাগরে কত প্রজাতির মলাস্কস (Mollusks) পাওয়া যায়?
ক) ১৯
খ) ৩৩৬
গ) ৪৪২
ঘ) ২৫০
উত্তর: খ) ৩৩৬

প্রশ্ন ৫৪:
কক্সবাজারের উপকূলীয় এলাকায় কোন খনিজ পাওয়া যায়?
ক) রৌপ্য
খ) জিরকন, মোনাজাইট, ইলমেনাইট
গ) স্বর্ণ
ঘ) কপার
উত্তর: খ) জিরকন, মোনাজাইট, ইলমেনাইট

প্রশ্ন ৫৫:
বঙ্গোপসাগরের তলদেশে আর কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে?
ক) প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল
খ) কংক্রিট
গ) কাঠ
ঘ) লবণ
উত্তর: ক) প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল 

আরও পড়ুনঃ  এসএসসি ২০২৬ ভূগোল ও পরিবেশ ১০ম অধ্যায় | জ্ঞানমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন

জোয়ার-ভাটা সম্পর্কিত FAQ

প্রশ্ন ১: জোয়ার-ভাটা কী?
উত্তর: সমুদ্রের পানি নির্দিষ্ট সময় অন্তর ফুলে ফেপে ওঠাকে বলে জোয়ার এবং নেমে যাওয়াকে বলে ভাটা।

প্রশ্ন ২: জোয়ার কেন হয়?
উত্তর: মূলত চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে জোয়ার হয়।

প্রশ্ন ৩: ভাটা কেন হয়?
উত্তর: চাঁদ ও সূর্যের আকর্ষণ দুর্বল হলে পানির স্তর নেমে যায়, তখন ভাটা হয়।

প্রশ্ন ৪: দিনে কয়বার জোয়ার-ভাটা হয়?
উত্তর: সাধারণত দিনে দুইবার জোয়ার ও দুইবার ভাটা হয়।

প্রশ্ন ৫: পূর্ণিমা ও অমাবস্যায় জোয়ার-ভাটার অবস্থা কেমন হয়?
উত্তর: পূর্ণিমা ও অমাবস্যায় সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় থাকে, ফলে বেশি উচ্চতার জোয়ার (Spring Tide) হয়।

প্রশ্ন ৬: অষ্টমী বা অর্ধেক চাঁদের সময় কেমন জোয়ার হয়?
উত্তর: তখন সূর্য ও চাঁদ ৯০° কোণে থাকে, ফলে দুর্বল জোয়ার (Neap Tide) হয়।

প্রশ্ন ৭: জোয়ার-ভাটা নির্ণয়ের প্রধান কারণ কী?
উত্তর: চাঁদের মহাকর্ষীয় আকর্ষণ।

প্রশ্ন ৮: সূর্যের ভূমিকা জোয়ার-ভাটায় কেমন?
উত্তর: সূর্যও আকর্ষণ করে, তবে চাঁদের তুলনায় প্রভাব কম।

প্রশ্ন ৯: পৃথিবীর ঘূর্ণনের কারণে জোয়ার-ভাটায় কী ঘটে?
উত্তর: পৃথিবীর আবর্তনের ফলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে জোয়ার-ভাটা ঘটে।

প্রশ্ন ১০: সমুদ্রতীরবর্তী অঞ্চলের মানুষের জীবনে জোয়ার-ভাটা কীভাবে প্রভাব ফেলে?
উত্তর: মাছ ধরা, জাহাজ চলাচল, চাষাবাদ ও দৈনন্দিন জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলে।

জোয়ার-ভাটার প্রভাব সম্পর্কিত FAQ

প্রশ্ন ১১: জোয়ার-ভাটা মাছ ধরার ওপর কী প্রভাব ফেলে?
উত্তর: জোয়ারের সময় মাছ বেশি তীরে আসে, তাই মাছ ধরতে সুবিধা হয়।

প্রশ্ন ১২: জাহাজ চলাচলে জোয়ার-ভাটা কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: জোয়ারের সময় পানির গভীরতা বাড়ে, ফলে জাহাজ সহজে নোঙর করতে ও চলাচল করতে পারে।

প্রশ্ন ১৩: কৃষিক্ষেত্রে জোয়ার-ভাটার ভূমিকা কী?
উত্তর: জোয়ারের পানিতে লবণাক্ততা ছড়ায়, আবার ভাটার সময় উর্বর পলি জমে কৃষি উপকার পায়।

প্রশ্ন ১৪: জোয়ার-ভাটা বন্দর পরিচালনায় কীভাবে সাহায্য করে?
উত্তর: বন্দরে জাহাজ প্রবেশ ও প্রস্থানের সময় ঠিক করতে জোয়ার-ভাটার হিসাব জরুরি।

প্রশ্ন ১৫: জোয়ার-ভাটার প্রভাবে কোন ক্ষতি হতে পারে?
উত্তর: অতিরিক্ত জোয়ারে উপকূলীয় এলাকা প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি হয়।

প্রশ্ন ১৬: বিদ্যুৎ উৎপাদনে জোয়ার-ভাটার ব্যবহার হয় কি?
উত্তর: হ্যাঁ, জোয়ার-ভাটার শক্তি ব্যবহার করে Tidal Energy থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়।

প্রশ্ন ১৭: নদী মোহনায় জোয়ার-ভাটার প্রভাব কেমন?
উত্তর: নদী মোহনায় জোয়ার-ভাটা পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে ও জীববৈচিত্র্যে প্রভাব ফেলে।

প্রশ্ন ১৮: বাংলাদেশে কোন কোন অঞ্চলে জোয়ার-ভাটার প্রভাব বেশি?
উত্তর: সুন্দরবন, কক্সবাজার, ভোলা, পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় বেশি।

প্রশ্ন ১৯: জোয়ার-ভাটা ও সমুদ্র দূষণের মধ্যে কী সম্পর্ক আছে?
উত্তর: জোয়ারের সময় দূষিত পদার্থ ভেতরে আসে, ভাটার সময় সাগরে ফিরে যায়।

প্রশ্ন ২০: জোয়ার-ভাটার গবেষণা কেন জরুরি?
উত্তর: জাহাজ চলাচল, মাছ ধরা, উপকূলীয় জনবসতি রক্ষা ও নবায়নযোগ্য শক্তি ব্যবহারের জন্য গবেষণা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ SSC ভূগোল ৬ষ্ঠ অধ্যায় MCQ ১ম অংশ সাজেশন: ১০০% কমন 

উপসংহার

পরিশেষে বলতে চাই যে, উপরের সকল প্রশ্নের উত্তরগুলো নিয়মিত চর্চা করলে SSC পরীক্ষা 2026 এ ভালো করতে পারবে ইনশাআল্লাহ্‌। তবে আরো ভালো ফলাফল করতে তোমার পাঠ্যবই নিয়মিত অধ্যয়ন করবে। ধারাবাহিকভাবে অন্যান্য সকল অধ্যায়ের সাজেশন দেওয়া হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সাজেশন পেতে শিক্ষা টেক ২৪ ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করবে। পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমার ইমেইলে নটিফিকেশন যাবে। নিজে পড়বে এবং ফেইসবুক সহ অন্যান্য মাধমে বন্ধুদের কাছে শেয়ার করবে। কোন বিষয়ের সাজেশন চাও তা জানাতে কমেন্ট করবে। 

আরও পড়ুনঃ

  1. দশম শ্রেণি – ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন

  2. স্থানীয় সময় কাকে বলে?

  3. জোয়ার-ভাটার শ্রেণিবিভাগ 
  4. ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৪ : সৃজনশীল প্রশ্ন 
  5. https://www.youtube.com/watch?v=4jGIGn_ChDc

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *