SSC 2027 ভূগোল ও পরিবেশ ৪র্থ অধ্যায় MCQ ফাইনাল সাজেশন

SSC 2027 ভূগোল ও পরিবেশ ৪র্থ অধ্যায় MCQ সাজেশন: ১০০% কমন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ২০২৭ সালের SSC পরীক্ষার প্রশ্নপত্র থেকে অনুশীলন করতে চাও, তাদের জন্য এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন ও MCQ সমাধান অনেক সহায়ক হবে।  এই অধ্যায়ের নাম-পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন

এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করেছি, ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ষষ্ঠ ও ১০ম অধ্যায়ের সকল লিঙ্ক সংযুক্ত। প্রতিটি প্রশ্ন তোমাদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বোর্ড বইয়ের প্রতিটি লাইন থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো নিয়মিত অধ্যয়ন করলে এমসিকিউ, জ্ঞানমূলক ও সৃজনশীল সকল প্রশ্নের উত্তর করতে পারবে ইনশাআল্লাহ্‌। চলো, এবার আলোচনা করা যাক।

পৃথিবীর অভ্যন্তরীণ গঠন

প্রশ্ন ১: পৃথিবীর সৃষ্টির শুরুতে এটি কেমন ছিল?
ক) কঠিন শিলা
খ) উত্তপ্ত গ্যাসপিণ্ড
গ) তরল ধাতু
ঘ) বরফমণ্ডল
উত্তর: খ) উত্তপ্ত গ্যাসপিণ্ড

প্রশ্ন ২: পৃথিবীর বিভিন্ন স্তরকে কী বলা হয়?
ক) অঞ্চল
খ) মণ্ডল
গ) ক্ষেত্র
ঘ) আবরণ
উত্তর: খ) মণ্ডল

প্রশ্ন ৩: পৃথিবীর উপরের স্তরকে কী বলা হয়?
ক) ভূত্বক
খ) অশ্মমণ্ডল
গ) গুরুমণ্ডল
ঘ) কেন্দ্রমণ্ডল
উত্তর: খ) অশ্মমণ্ডল

প্রশ্ন ৪: ভূত্বককে আর কী নামে ডাকা হয়?
ক) বাহ্যিক আবরণ
খ) কঠিন কেন্দ্র
গ) সিমা স্তর
ঘ) সিয়াল স্তর
উত্তর: ক) বাহ্যিক আবরণ

প্রশ্ন ৫: পৃথিবীর ভূত্বকের গড় পুরুত্ব কত?
ক) ৫ কিমি
খ) ২০ কিমি
গ) ৩৫ কিমি
ঘ) ৫০ কিমি
উত্তর: খ) ২০ কিমি

প্রশ্ন ৬: মহাদেশীয় ভূত্বকের গড় পুরুত্ব কত?
ক) ৫ কিমি
খ) ২০ কিমি
গ) ৩৫ কিমি
ঘ) ৭০ কিমি
উত্তর: গ) ৩৫ কিমি

প্রশ্ন ৭: সমুদ্র তলদেশে ভূত্বকের গড় পুরুত্ব কত?
ক) ৫ কিমি
খ) ১০ কিমি
গ) ২০ কিমি
ঘ) ৩০ কিমি
উত্তর: ক) ৫ কিমি

প্রশ্ন ৮: সিয়াল স্তর কোন উপাদান দ্বারা গঠিত?
ক) সিলিকন ও ম্যাগনেসিয়াম
খ) সিলিকন ও অ্যালুমিনিয়াম
গ) লোহা ও নিকেল
ঘ) লোহা ও কার্বন
উত্তর: খ) সিলিকন ও অ্যালুমিনিয়াম

প্রশ্ন ৯: সিমা স্তরে প্রধান উপাদান কী?
ক) সিলিকন ও ম্যাগনেসিয়াম
খ) লোহা ও কার্বন
গ) নিকেল ও লোহা
ঘ) অ্যালুমিনিয়াম ও অক্সিজেন
উত্তর: ক) সিলিকন ও ম্যাগনেসিয়াম

প্রশ্ন ১০: ভূত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটারে তাপমাত্রা কত বৃদ্ধি পায়?
ক) ১০° সেলসিয়াস
খ) ২০° সেলসিয়াস
গ) ৩০° সেলসিয়াস
ঘ) ৫০° সেলসিয়াস
উত্তর: গ) ৩০° সেলসিয়াস

আরও পড়ুন: SSC 2026 ভূগোল ১ম অধ্যায় সাজেশন | ১০০% কমন

প্রশ্ন ১১: গুরুমণ্ডলের পুরুত্ব কত কিমি পর্যন্ত বিস্তৃত?
ক) ১,২১৬ কিমি
খ) ২,৮৮৫ কিমি
গ) ৩,৪৮৬ কিমি
ঘ) ৫,০০০ কিমি
উত্তর: খ) ২,৮৮৫ কিমি

প্রশ্ন ১২: গুরুমণ্ডল মূলত কোন শিলা দ্বারা গঠিত?
ক) গ্রানাইট
খ) ব্যাসল্ট
গ) বালি-পাথর
ঘ) মার্বেল
উত্তর: খ) ব্যাসল্ট

প্রশ্ন ১৩: গুরুমণ্ডলের ঊর্ধ্বভাগ কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
ক) ৫০০ কিমি
খ) ৭০০ কিমি
গ) ১০০০ কিমি
ঘ) ১২০০ কিমি
উত্তর: খ) ৭০০ কিমি

প্রশ্ন ১৪: ঊর্ধ্ব গুরুমণ্ডল প্রধানত কী দ্বারা গঠিত?
ক) লোহা ও নিকেল
খ) লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট
গ) সিলিকন ও অক্সিজেন
ঘ) পারদ ও সিসা
উত্তর: খ) লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট

প্রশ্ন ১৫: নিম্ন গুরুমণ্ডল প্রধানত কী দ্বারা গঠিত?
ক) আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ও সিলিকন ডাইঅক্সাইড
খ) নিকেল ও লোহা
গ) সিলিকন ও অ্যালুমিনিয়াম
ঘ) অক্সিজেন ও নাইট্রোজেন
উত্তর: ক) আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ও সিলিকন ডাইঅক্সাইড

প্রশ্ন ১৬: গুরুমণ্ডলের নিচে কোন স্তর অবস্থিত?
ক) ভূত্বক
খ) অশ্মমণ্ডল
গ) কেন্দ্রমণ্ডল
ঘ) ম্যান্টল
উত্তর: গ) কেন্দ্রমণ্ডল

প্রশ্ন ১৭: কেন্দ্রমণ্ডলের পুরুত্ব কত কিমি?
ক) ২,২৭০ কিমি
খ) ৩,৪৮৬ কিমি
গ) ১,২১৬ কিমি
ঘ) ২,৮৮৫ কিমি
উত্তর: খ) ৩,৪৮৬ কিমি

প্রশ্ন ১৮: কেন্দ্রমণ্ডলের তরল বহিরাবরণের পুরুত্ব কত?
ক) ৭০০ কিমি
খ) ১,২১৬ কিমি
গ) ২,২৭০ কিমি
ঘ) ৩,০০০ কিমি
উত্তর: গ) ২,২৭০ কিমি

প্রশ্ন ১৯: কেন্দ্রমণ্ডলের কঠিন অন্তঃভাগের পুরুত্ব কত?
ক) ৭০০ কিমি
খ) ১,২১৬ কিমি
গ) ২,২৭০ কিমি
ঘ) ২,৮৮৫ কিমি
উত্তর: খ) ১,২১৬ কিমি

প্রশ্ন ২০: ভূকম্পন তরঙ্গের সাহায্যে কোন স্তরের তথ্য জানা যায়?
ক) গুরুমণ্ডল
খ) ভূত্বক
গ) কেন্দ্রমণ্ডল
ঘ) অশ্মমণ্ডল
উত্তর: গ) কেন্দ্রমণ্ডল

আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ২য় অধ্যায় MCQ সাজেশন | ১০০% কমন

প্রশ্ন ২১: কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান কী?
ক) সিলিকন ও অক্সিজেন
খ) লোহা ও নিকেল
গ) অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম
ঘ) কার্বন ও সালফার
উত্তর: খ) লোহা ও নিকেল

প্রশ্ন ২২: কেন্দ্রমণ্ডলে কোন ধাতুগুলো সামান্য পরিমাণে আছে বলে ধরা হয়?
ক) তামা ও দস্তা
খ) পারদ ও সিসা
গ) টিন ও টাইটানিয়াম
ঘ) বক্সাইট ও ইউরেনিয়াম
উত্তর: খ) পারদ ও সিসা

প্রশ্ন ২৩: সারা পৃথিবী জুড়ে গভীর সমুদ্র তলদেশে কোন স্তর পাওয়া যায়?
ক) গ্রানাইট স্তর
খ) ব্যাসল্ট স্তর (সিমা)
গ) সিয়াল স্তর
ঘ) সিলিকা স্তর
উত্তর: খ) ব্যাসল্ট স্তর (সিমা)

প্রশ্ন ২৪: ভূত্বকের উপরের ভাগে কোন ভূ-আকৃতি দেখা যায়?
ক) সমুদ্রতল
খ) পর্বত, মালভূমি ও সমভূমি
গ) সাগর উপত্যকা
ঘ) আগ্নেয়গিরি কেবল
উত্তর: খ) পর্বত, মালভূমি ও সমভূমি

প্রশ্ন ২৫: পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির হার কী নামে পরিচিত?
ক) ভূ-তাপীয় প্রবণতা
খ) ভূমিকম্প প্রবণতা
গ) ভূতাত্ত্বিক চাপ
ঘ) অভ্যন্তরীণ ঘর্ষণ
উত্তর: ক) ভূ-তাপীয় প্রবণতা

প্রশ্ন ২৬: পৃথিবীর কোন স্তর সবচেয়ে পাতলা?
ক) ভূত্বক
খ) গুরুমণ্ডল
গ) কেন্দ্রমণ্ডল
ঘ) ম্যান্টল
উত্তর: ক) ভূত্বক

প্রশ্ন ২৭: পৃথিবীর সবচেয়ে পুরু স্তর কোনটি?
ক) ভূত্বক
খ) গুরুমণ্ডল
গ) কেন্দ্রমণ্ডল
ঘ) সিয়াল
উত্তর: খ) গুরুমণ্ডল

প্রশ্ন ২৮: পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বোঝার প্রধান উপায় কী?
ক) খনন কাজ
খ) ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণ
গ) স্যাটেলাইট ছবি
ঘ) ভূতাপীয় শক্তি
উত্তর: খ) ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণ

প্রশ্ন ২৯: ভূত্বকের সিয়াল স্তরের নিচে কোন স্তর অবস্থিত?
ক) সিমা
খ) ম্যান্টল
গ) গুরুমণ্ডল
ঘ) কেন্দ্রমণ্ডল
উত্তর: ক) সিমা

প্রশ্ন ৩০: পৃথিবীর কেন্দ্রমণ্ডলের অভ্যন্তরে মূলত কোন ধাতু পাওয়া যায়?
ক) লোহা ও নিকেল
খ) তামা ও দস্তা
গ) অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম
ঘ) সিলিকন ও অক্সিজেন
উত্তর: ক) লোহা ও নিকেল

আরও পড়ুনঃ এসএসসি ২০২৬ ভূগোল ও পরিবেশ ২য় অধ্যায়: MCQ ও জ্ঞানমূলক

শিলা ও খনিজ MCQ প্রশ্নোত্তর

প্রশ্ন ৩১: ভূত্বক মূলত কোন দ্বারা গঠিত?
ক) ধাতু
খ) শিলা
গ) খনিজ
ঘ) বালি
উত্তর: খ) শিলা

প্রশ্ন ৩২: শিলা মূলত কী দ্বারা গঠিত?
ক) মৌল
খ) যৌগ
গ) খনিজ
ঘ) ধাতু
উত্তর: গ) খনিজ

প্রশ্ন ৩৩: খনিজ বলতে কী বোঝায়?
ক) একটি প্রাকৃতিক জৈব পদার্থ
খ) একটি প্রাকৃতিক অজৈব পদার্থ যার সুনির্দিষ্ট রাসায়নিক গঠন আছে
গ) ধাতব মিশ্রণ
ঘ) মানুষের তৈরি যৌগ
উত্তর: খ) একটি প্রাকৃতিক অজৈব পদার্থ যার সুনির্দিষ্ট রাসায়নিক গঠন আছে

প্রশ্ন ৩৪: শিলা হলো—
ক) এক বা একাধিক মৌলের মিশ্রণ
খ) এক বা একাধিক খনিজের মিশ্রণ
গ) ধাতব যৌগ
ঘ) জৈব যৌগ
উত্তর: খ) এক বা একাধিক খনিজের মিশ্রণ

প্রশ্ন ৩৫: নিচের কোনটি একক মৌল দ্বারা গঠিত খনিজ?
ক) চুনাপাথর
খ) ব্যাসল্ট
গ) হীরা, সোনা, রূপা
ঘ) কোয়ার্টজ
উত্তর: গ) হীরা, সোনা, রূপা

প্রশ্ন ৩৬: চুনাপাথর আসলে কোন খনিজ দ্বারা গঠিত?
ক) কোয়ার্টজ
খ) ক্যালসাইট
গ) ফেল্ডস্পার
ঘ) মাইকা
উত্তর: খ) ক্যালসাইট

প্রশ্ন ৩৭: খনিজের প্রধান বৈশিষ্ট্য কী?
ক) সমসত্ত্ব, স্ফটিকাকার, নির্দিষ্ট রাসায়নিক সংকেত
খ) অসমসত্ত্ব, অনিয়মিত গঠন
গ) রাসায়নিক সংকেতহীন
ঘ) শুধু জৈব পদার্থ দ্বারা গঠিত
উত্তর: ক) সমসত্ত্ব, স্ফটিকাকার, নির্দিষ্ট রাসায়নিক সংকেত

প্রশ্ন ৩৮: শিলার প্রধান বৈশিষ্ট্য কী?
ক) সমসত্ত্ব, স্ফটিকাকার
খ) অসমসত্ত্ব, খনিজ দ্বারা গঠিত
গ) নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে
ঘ) মৌল দ্বারা গঠিত
উত্তর: খ) অসমসত্ত্ব, খনিজ দ্বারা গঠিত

প্রশ্ন ৩৯: খনিজের ধর্ম কী দ্বারা নিয়ন্ত্রিত হয়?
ক) গঠনকারী মৌল দ্বারা
খ) গঠনকারী খনিজ দ্বারা
গ) বায়ুমণ্ডল দ্বারা
ঘ) জলবায়ু দ্বারা
উত্তর: ক) গঠনকারী মৌল দ্বারা

প্রশ্ন ৪০: শিলার ধর্ম কী দ্বারা নিয়ন্ত্রিত হয়?
ক) মৌল দ্বারা
খ) স্ফটিক দ্বারা
গ) গঠনকারী খনিজ দ্বারা
ঘ) ভূ-তাপীয় প্রবণতা দ্বারা
উত্তর: গ) গঠনকারী খনিজ দ্বারা

আরও পড়ুনঃ SSC ভূগোল ও পরিবেশ ৩য় অধ্যায় ১ম অংশ সাজেশন: MCQ ও জ্ঞানমূলক 

আগ্নেয় শিলা

প্রশ্ন ৪১: পৃথিবীর প্রথম সৃষ্টি শিলা কোনটি?
ক) পাললিক শিলা
খ) আগ্নেয় শিলা
গ) রূপান্তরিত শিলা
ঘ) জীবাশ্ম শিলা
উত্তর: খ) আগ্নেয় শিলা

প্রশ্ন ৪২: আগ্নেয় শিলার আরেক নাম কী?
ক) স্তরীভূত শিলা
খ) অন্তরীভূত শিলা
গ) স্মীভূত শিলা
ঘ) জীবাশ্ম শিলা
উত্তর: খ) অন্তরীভূত শিলা

প্রশ্ন ৪৩: আগ্নেয় শিলায় সাধারণত কী পাওয়া যায় না?
ক) স্ফটিক
খ) জীবাশ্ম
গ) খনিজ
ঘ) কঠিন গঠন
উত্তর: খ) জীবাশ্ম

প্রশ্ন ৪৪: আগ্নেয় শিলা কোন অবস্থার শীতলীকরণের ফলে গঠিত হয়?
ক) কঠিন অবস্থা
খ) তরল অবস্থা
গ) গলিত অবস্থা
ঘ) গ্যাসীয় অবস্থা
উত্তর: গ) গলিত অবস্থা

প্রশ্ন ৪৫: বহিঃজ আগ্নেয় শিলা কোথায় গঠিত হয়?
ক) ভূগর্ভে
খ) ভূত্বকের বাইরে
গ) পানির নিচে
ঘ) বায়ুমণ্ডলে
উত্তর: খ) ভূত্বকের বাইরে

প্রশ্ন ৪৬: বহিঃজ আগ্নেয় শিলার দানার আকার কেমন?
ক) স্থূল
খ) সূক্ষ্ম
গ) অনিয়মিত
ঘ) তরঙ্গায়িত
উত্তর: খ) সূক্ষ্ম

প্রশ্ন ৪৭: ব্যাসল্ট কোন শিলার উদাহরণ?
ক) পাললিক শিলা
খ) বহিঃজ আগ্নেয় শিলা
গ) অন্তজ আগ্নেয় শিলা
ঘ) রূপান্তরিত শিলা
উত্তর: খ) বহিঃজ আগ্নেয় শিলা

প্রশ্ন ৪৮: অন্তজ আগ্নেয় শিলা কীভাবে গঠিত হয়?
ক) লাভা ভূ-পৃষ্ঠে শীতল হলে
খ) ম্যাগমা ভূগর্ভে শীতল হলে
গ) পলি জমে গেলে
ঘ) আগ্নেয়গিরি বিস্ফোরণে
উত্তর: খ) ম্যাগমা ভূগর্ভে শীতল হলে

প্রশ্ন ৪৯: অন্তজ আগ্নেয় শিলার দানা কেমন হয়?
ক) সূক্ষ্ম ও গাঢ়
খ) স্থূল ও হালকা রঙের
গ) ছিদ্রযুক্ত
ঘ) নরম
উত্তর: খ) স্থূল ও হালকা রঙের

প্রশ্ন ৫০: গ্রানাইট কোন শিলার উদাহরণ?
ক) বহিঃজ আগ্নেয় শিলা
খ) অন্তজ আগ্নেয় শিলা
গ) পাললিক শিলা
ঘ) রূপান্তরিত শিলা
উত্তর: খ) অন্তজ আগ্নেয় শিলা

আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৩য় অধ্যায় শেষ অংশ MCQ সাজেশন: ১০০% কমন 

পাললিক শিলা

প্রশ্ন ৫১: পাললিক শিলা কীভাবে গঠিত হয়?
ক) লাভা জমাট বেঁধে
খ) পলি সঞ্চিত হয়ে
গ) ম্যাগমা শীতল হয়ে
ঘ) ভূমিকম্পে ভেঙে
উত্তর: খ) পলি সঞ্চিত হয়ে

প্রশ্ন ৫২: পাললিক শিলার অপর নাম কী?
ক) অন্তরীভূত শিলা
খ) স্মীভূত শিলা
গ) প্রাথমিক শিলা
ঘ) অম্ল শিলা
উত্তর: খ) স্মীভূত শিলা

প্রশ্ন ৫৩: পৃথিবীর ভূ-পৃষ্ঠের কত শতাংশ পাললিক শিলা দ্বারা আবৃত?
ক) ২৫%
খ) ৫০%
গ) ৫%
ঘ) ৭৫%
উত্তর: গ) ৫%

প্রশ্ন ৫৪: মহাদেশীয় ভূত্বকের কত শতাংশ অংশ পাললিক শিলা দ্বারা গঠিত?
ক) ২৫%
খ) ৫০%
গ) ৭৫%
ঘ) ৯০%
উত্তর: গ) ৭৫%

প্রশ্ন ৫৫: নিচের কোনটি পাললিক শিলার উদাহরণ?
ক) গ্রানাইট
খ) ব্যাসল্ট
গ) বেলেপাথর
ঘ) নিস
উত্তর: গ) বেলেপাথর

প্রশ্ন ৫৬: কয়লা ও খনিজ তেল কোন শিলার অন্তর্গত?
ক) আগ্নেয় শিলা
খ) জৈব পাললিক শিলা
গ) রূপান্তরিত শিলা
ঘ) অন্তজ শিলা
উত্তর: খ) জৈব পাললিক শিলা

প্রশ্ন ৫৭: পাললিক শিলার প্রধান বৈশিষ্ট্য কী?
ক) স্তরীভূত ও জীবাশ্মযুক্ত
খ) স্ফটিকাকার
গ) ভারী ও শক্ত
ঘ) জীবাশ্মবিহীন
উত্তর: ক) স্তরীভূত ও জীবাশ্মযুক্ত

প্রশ্ন ৫৮: চুনাপাথর কোন শিলার উদাহরণ?
ক) আগ্নেয় শিলা
খ) পাললিক শিলা
গ) রূপান্তরিত শিলা
ঘ) অন্তজ শিলা
উত্তর: খ) পাললিক শিলা

প্রশ্ন ৫৯: পাললিক শিলায় প্রায়ই কী পাওয়া যায়?
ক) খনিজ স্ফটিক
খ) জীবাশ্ম
গ) লাভা
ঘ) ছিদ্রহীন গঠন
উত্তর: খ) জীবাশ্ম

প্রশ্ন ৬০: পাললিক শিলা সাধারণত কেমন প্রকৃতির হয়?
ক) নরম ও হালকা
খ) শক্ত ও ভারী
গ) স্ফটিকাকার
ঘ) জীবাশ্মবিহীন
উত্তর: ক) নরম ও হালকা

আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৪র্থ অধ্যায় সাজেশন | ১০০% কমন

রূপান্তরিত শিলা

প্রশ্ন ৬১: রূপান্তরিত শিলা কীভাবে গঠিত হয়?
ক) ম্যাগমা শীতল হয়ে
খ) পলি জমে
গ) আগ্নেয় ও পাললিক শিলা চাপ ও উত্তাপে পরিবর্তিত হয়ে
ঘ) আগ্নেয়গিরি বিস্ফোরণে
উত্তর: গ) আগ্নেয় ও পাললিক শিলা চাপ ও উত্তাপে পরিবর্তিত হয়ে

প্রশ্ন ৬২: চুনাপাথর রূপান্তরিত হলে কোন শিলা তৈরি হয়?
ক) নিস
খ) মার্বেল
গ) কোয়ার্টজাইট
ঘ) গ্রাফাইট
উত্তর: খ) মার্বেল

প্রশ্ন ৬৩: বেলেপাথর রূপান্তরিত হলে কী তৈরি হয়?
ক) প্লেট
খ) নিস
গ) কোয়ার্টজাইট
ঘ) মার্বেল
উত্তর: গ) কোয়ার্টজাইট

প্রশ্ন ৬৪: কাদা ও শেল রূপান্তরিত হলে কোন শিলা হয়?
ক) প্লেট
খ) গ্রাফাইট
গ) মার্বেল
ঘ) নিস
উত্তর: ক) প্লেট

প্রশ্ন ৬৫: কয়লা রূপান্তরিত হলে কী তৈরি হয়?
ক) কোয়ার্টজাইট
খ) গ্রাফাইট
গ) মার্বেল
ঘ) নিস
উত্তর: খ) গ্রাফাইট

প্রশ্ন ৬৬: গ্রানাইট রূপান্তরিত হলে কোন শিলা তৈরি হয়?
ক) মার্বেল
খ) নিস
গ) প্লেট
ঘ) কোয়ার্টজাইট
উত্তর: খ) নিস

প্রশ্ন ৬৭: রূপান্তরিত শিলায় সাধারণত কী থাকে না?
ক) খনিজ
খ) জীবাশ্ম
গ) স্ফটিক
ঘ) কঠিন গঠন
উত্তর: খ) জীবাশ্ম

প্রশ্ন ৬৮: রূপান্তরিত শিলার একটি প্রধান বৈশিষ্ট্য কী?
ক) স্তরীভূত
খ) ছিদ্রযুক্ত
গ) স্ফটিকযুক্ত ও খুব কঠিন
ঘ) নরম ও হালকা
উত্তর: গ) স্ফটিকযুক্ত ও খুব কঠিন

প্রশ্ন ৬৯: রূপান্তরিত শিলার গঠনে প্রধান প্রভাবক কী?
ক) বায়ু
খ) পানি
গ) তাপ, চাপ ও রাসায়নিক ক্রিয়া
ঘ) ক্ষয়
উত্তর: গ) তাপ, চাপ ও রাসায়নিক ক্রিয়া

প্রশ্ন ৭০: নিচের কোনটি রূপান্তরিত শিলার উদাহরণ নয়?
ক) মার্বেল
খ) কোয়ার্টজাইট
গ) নিস
ঘ) ব্যাসল্ট
উত্তর: ঘ) ব্যাসল্ট

আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৬ষ্ঠ অধ্যায় MCQ সাজেশন ১ম অংশ: ১০০% কমন

ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া

প্রশ্ন ৭১: ভূপৃষ্ঠে প্রাকৃতিকভাবে ভূমিরূপের পরিবর্তন সাধনকারী কার্যাবলি কী নামে পরিচিত?
ক) ভূপ্রক্রিয়া
খ) ভূত্বক
গ) ভূতত্ত্ব
ঘ) ভূতাপ
উত্তর: ক) ভূপ্রক্রিয়া

প্রশ্ন ৭২: ভূপ্রক্রিয়ার শক্তি উৎস নয় কোনটি?
ক) মাধ্যাকর্ষণ
খ) সৌরশক্তি
গ) ভূতাপীয় শক্তি
ঘ) কৃত্রিম শক্তি
উত্তর: ঘ) কৃত্রিম শক্তি

প্রশ্ন ৭৩: বহিঃশক্তির সঙ্গে জড়িত ভূপ্রক্রিয়া সাধারণত কেমন পরিবর্তন আনে?
ক) দ্রুত পরিবর্তন
খ) ধীর পরিবর্তন
গ) আকস্মিক পরিবর্তন
ঘ) চিরস্থায়ী পরিবর্তন
উত্তর: খ) ধীর পরিবর্তন

প্রশ্ন ৭৪: নগ্নীভবন ও অবক্ষেপণ কোন ধরনের পরিবর্তনের উদাহরণ?
ক) ধীর পরিবর্তন
খ) আকস্মিক পরিবর্তন
গ) দ্রুত পরিবর্তন
ঘ) ভূমিকম্পীয় পরিবর্তন
উত্তর: ক) ধীর পরিবর্তন

প্রশ্ন ৭৫: আকস্মিক পরিবর্তন সংঘটিত হয় প্রধানত কোন কারণে?
ক) নগ্নীভবন
খ) অবক্ষেপণ
গ) ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরি
ঘ) বৃষ্টিপাত
উত্তর: গ) ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরি

প্রশ্ন ৭৬: ভূআলোড়ন কী কারণে ঘটে?
ক) সৌরশক্তির প্রভাবে
খ) তাপ ও চাপের পার্থক্যের ফলে
গ) নদীর ক্ষয়কার্য দ্বারা
ঘ) হিমবাহ গলনের ফলে
উত্তর: খ) তাপ ও চাপের পার্থক্যের ফলে

প্রশ্ন ৭৭: আকস্মিক পরিবর্তন সাধারণত কোন বৈশিষ্ট্য বহন করে?
ক) ধীরে ধীরে ঘটে
খ) বিশাল এলাকা জুড়ে ঘটে
গ) হঠাৎ ঘটে ও সীমিত এলাকা জুড়ে থাকে
ঘ) প্রাকৃতিকভাবে ধীরগতি সম্পন্ন হয়
উত্তর: গ) হঠাৎ ঘটে ও সীমিত এলাকা জুড়ে থাকে

প্রশ্ন ৭৮: ধীর পরিবর্তন ঘটায় না কোনটি?
ক) সূর্যতাপ
খ) বৃষ্টিপাত
গ) ভূমিকম্প
ঘ) হিমবাহ
উত্তর: গ) ভূমিকম্প

প্রশ্ন ৭৯: আকস্মিক পরিবর্তনের একটি উদাহরণ হলো—
ক) নদীর ক্ষয়কার্য
খ) চুনাপাথরের গঠন
গ) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
ঘ) হিমবাহের অগ্রসর
উত্তর: গ) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

প্রশ্ন ৮০: ভূপৃষ্ঠে সবচেয়ে দ্রুত পরিবর্তন আনে কোন শক্তি?
ক) সৌরশক্তি
খ) ভূতাপীয় শক্তি
গ) অন্তঃশক্তি
ঘ) বহিঃশক্তি
উত্তর: গ) অন্তঃশক্তি

আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৬ষ্ঠ অধ্যায় শেষ অংশ সাজেশন 

ভূমিকম্প, সুনামি ও আগ্নেয়গিরি সংক্রান্ত 

প্রশ্ন ৮১: ভূত্বকের আকস্মিক কম্পনকে কী বলে?
ক) ভূআলোড়ন
খ) ভূমিকম্প
গ) ভূকম্পন তরঙ্গ
ঘ) সুনামি
উত্তর: খ) ভূমিকম্প

প্রশ্ন ৮২: ভূমিকম্প সাধারণত কতক্ষণ স্থায়ী হয়?
ক) কয়েক মিনিট
খ) কয়েক সেকেন্ড
গ) কয়েক ঘণ্টা
ঘ) কয়েক দিন
উত্তর: খ) কয়েক সেকেন্ড

প্রশ্ন ৮৩: ভূমিকম্পে ১৭৮৭ সালে ব্রহ্মপুত্র নদ কীভাবে পরিবর্তিত হয়েছিল?
ক) সম্পূর্ণ শুকিয়ে যায়
খ) তলদেশ উঁচু হয়ে যমুনা নদীতে রূপ নেয়
গ) সমুদ্রে মিশে যায়
ঘ) দ্বীপ তৈরি করে
উত্তর: খ) তলদেশ উঁচু হয়ে যমুনা নদীতে রূপ নেয়

প্রশ্ন ৮৪: ১৮৯৯ সালে ভারতের কচ্ছ উপসাগরে ভূমিকম্পে কতটুকু এলাকা সমুদ্রে নিমজ্জিত হয়?
ক) ১০০০ বর্গকিমি
খ) ২০০০ বর্গকিমি
গ) ৫০০০ বর্গকিমি
ঘ) ১০,০০০ বর্গকিমি
উত্তর: গ) ৫০০০ বর্গকিমি

প্রশ্ন ৮৫: ১৯৫০ সালের ভূমিকম্পে আসামের কোন নদীর গতি পরিবর্তিত হয়েছিল?
ক) ব্রহ্মপুত্র
খ) দিবং
গ) যমুনা
ঘ) গঙ্গা
উত্তর: খ) দিবং

প্রশ্ন ৮৬: ভূমিকম্পের ফলে কোন প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয়?
ক) খরা
খ) সুনামি
গ) অরণ্য আগুন
ঘ) অতিবৃষ্টি
উত্তর: খ) সুনামি

প্রশ্ন ৮৭: সুনামি শব্দের উৎপত্তি কোন দেশ থেকে?
ক) ভারত
খ) চীন
গ) জাপান
ঘ) ইন্দোনেশিয়া
উত্তর: গ) জাপান

প্রশ্ন ৮৮: সুনামির অর্থ কী?
ক) ভূমিকম্প তরঙ্গ
খ) গোভাইরের ঢেউ
গ) আগ্নেয় তরঙ্গ
ঘ) পানির ঝড়
উত্তর: খ) গোভাইরের ঢেউ

প্রশ্ন ৮৯: সুনামিকে আর কী বলা হয়?
ক) জলোচ্ছ্বাস
খ) ওয়েভ ট্রেন (wave train)
গ) জলঘূর্ণি
ঘ) সাইক্লোন
উত্তর: খ) ওয়েভ ট্রেন (wave train)

প্রশ্ন ৯০: ২০০৪ সালের সুনামি কোন মহাসাগরে সংঘটিত হয়েছিল?
ক) আটলান্টিক মহাসাগর
খ) ভারত মহাসাগর
গ) প্রশান্ত মহাসাগর
ঘ) আর্টিক মহাসাগর
উত্তর: খ) ভারত মহাসাগর

প্রশ্ন ৯১: ২০০৪ সালের সুনামিতে কতটি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল?
ক) ৫টি
খ) ৮টি
গ) ১০টি
ঘ) ১৪টি
উত্তর: ঘ) ১৪টি

প্রশ্ন ৯২: আগ্নেয়গিরির মুখকে কী বলে?
ক) লাভা পথ
খ) জ্বালামুখ
গ) ক্রেটার
ঘ) গহ্বর
উত্তর: খ) জ্বালামুখ

প্রশ্ন ৯৩: ভূগর্ভের গলিত পদার্থকে কী বলা হয়?
ক) লাভা
খ) ম্যাগমা
গ) সিলিকা
ঘ) খনিজ
উত্তর: খ) ম্যাগমা

প্রশ্ন ৯৪: ভূগর্ভ থেকে নির্গত তরল পদার্থকে কী বলা হয়?
ক) ম্যাগমা
খ) লাভা
গ) ভস্ম
ঘ) শিলা
উত্তর: খ) লাভা

প্রশ্ন ৯৫: সুপ্ত আগ্নেয়গিরির একটি উদাহরণ হলো—
ক) মাওনালেয়া
খ) ফুজিয়ামা
গ) ভিসুভিয়াস
ঘ) কোহিসুলতান
উত্তর: খ) ফুজিয়ামা

প্রশ্ন ৯৬: মৃত আগ্নেয়গিরির উদাহরণ কোনটি?
ক) মাওনাকেয়া
খ) কোহিসুলতান
গ) মাউন্ট এটনা
ঘ) ক্রাকাটোয়া
উত্তর: খ) কোহিসুলতান

প্রশ্ন ৯৭: শিল্ড আগ্নেয়গিরির বৈশিষ্ট্য কী?
ক) ছোট আকারের
খ) তলদেশ চওড়া ও ঢাল সামান্য
গ) গ্যাসপূর্ণ ম্যাগমার কারণে সৃষ্টি
ঘ) লাভা ও ভস্ম স্তর দ্বারা গঠিত
উত্তর: খ) তলদেশ চওড়া ও ঢাল সামান্য

প্রশ্ন ৯৮: হাওয়াই দ্বীপের মাওনালেয়া কোন ধরনের আগ্নেয়গিরি?
ক) স্ট্রাটো
খ) শিল্ড
গ) সিন্ডার কোণ
ঘ) মৃত
উত্তর: খ) শিল্ড

প্রশ্ন ৯৯: স্ট্রাটো আগ্নেয়গিরি কোন উপাদান দ্বারা গঠিত হয়?
ক) বালু ও পলল
খ) লাভা ও ভস্ম স্তর
গ) শিলা ও ধাতু
ঘ) তুষার ও হিমবাহ
উত্তর: খ) লাভা ও ভস্ম স্তর

প্রশ্ন ১০০: মেক্সিকোর পেরিকোটিন কোন ধরনের আগ্নেয়গিরি?
ক) স্ট্রাটো
খ) সিন্ডার কোণ
গ) শিল্ড
ঘ) মৃত
উত্তর: খ) সিন্ডার কোণ

প্রশ্ন ১০১: আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা জমে কী গঠন করে?
ক) মালভূমি
খ) হ্রদ
গ) নদী
ঘ) উপত্যকা
উত্তর: ক) মালভূমি

প্রশ্ন ১০২: দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা কোন কারণে গঠিত?
ক) নদীর পলল
খ) লাভা
গ) হিমবাহ
ঘ) মরুভূমির বালি
উত্তর: খ) লাভা

প্রশ্ন ১০৩: প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ কীভাবে সৃষ্টি হয়েছে?
ক) ভূমিকম্প
খ) সুনামি
গ) আগ্নেয় দ্বীপ
ঘ) অবক্ষেপণ
উত্তর: গ) আগ্নেয় দ্বীপ

প্রশ্ন ১০৪: মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে কী সৃষ্টি হয়?
ক) নদী
খ) আগ্নেয় হ্রদ
গ) মালভূমি
ঘ) উপত্যকা
উত্তর: খ) আগ্নেয় হ্রদ

প্রশ্ন ১০৫: ১৮৮৩ সালে কোন স্থানে অগ্ন্যুৎপাতের ফলে বিরাট গহ্বর তৈরি হয়েছিল?
ক) ইতালি
খ) সুমাত্রা ও জাভা
গ) জাপান
ঘ) ইরান
উত্তর: খ) সুমাত্রা ও জাভা

প্রশ্ন ১০৬: আলাস্কার মাউন্ট আডাকামা কোন ধরনের উদাহরণ?
ক) আগ্নেয় হ্রদ
খ) আগ্নেয় দ্বীপ
গ) সিন্ডার কোণ
ঘ) মৃত আগ্নেয়গিরি
উত্তর: ক) আগ্নেয় হ্রদ

প্রশ্ন ১০৭: ইতালির ভিসুভিয়াস কোন ধরনের আগ্নেয়গিরি?
ক) মৃত
খ) আগ্নেয় পর্বত
গ) সুপ্ত
ঘ) শিল্ড
উত্তর: খ) আগ্নেয় পর্বত

প্রশ্ন ১০৮: ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে কোন নগর ধ্বংস হয়েছিল?
ক) রোম
খ) হেরকিউলেনিয়াম ও পম্পেই
গ) এথেন্স
ঘ) কাতালোনিয়া
উত্তর: খ) হেরকিউলেনিয়াম ও পম্পেই

প্রশ্ন ১০৯: কৃষ্ণমৃত্তিকা কোন ফসলের জন্য বিশেষ উপযোগী?
ক) গম
খ) ধান
গ) তুলা (কার্পাস)
ঘ) ভুট্টা
উত্তর: গ) তুলা (কার্পাস)

প্রশ্ন ১১০: কোন দেশে অগ্ন্যুৎপাতের ফলে প্রচুর খনিজ দ্রব্য পাওয়া যায়?
ক) ভারত
খ) যুক্তরাষ্ট্র
গ) জাপান
ঘ) রাশিয়া
উত্তর: খ) যুক্তরাষ্ট্র

আরও পড়ুন: এসএসসি ২০২৬ ভূগোল ও পরিবেশ ১০ম অধ্যায় | জ্ঞানমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন ১১১: ভূমিকম্পের ফলে কখনো নদী শুকিয়ে যায় কেন?
ক) পানি বাষ্পীভূত হয়
খ) তলদেশ উঁচু হয়ে যায়
গ) লাভা জমে যায়
ঘ) খরা দেখা দেয়
উত্তর: খ) তলদেশ উঁচু হয়ে যায়

প্রশ্ন ১১২: ভূমিকম্পের কারণে সমুদ্রতল উপরে উঠে কী সৃষ্টি করতে পারে?
ক) হ্রদ
খ) দ্বীপ
গ) মরুভূমি
ঘ) ডেল্টা
উত্তর: খ) দ্বীপ

প্রশ্ন ১১৩: ভূমিকম্পে নদীর গতিপথ পরিবর্তনের উদাহরণ কোনটি?
ক) গঙ্গা নদী
খ) দিবং নদী
গ) মেকং নদী
ঘ) পদ্মা নদী
উত্তর: খ) দিবং নদী

প্রশ্ন ১১৪: সুনামির ক্ষতি কোন এলাকায় সীমাবদ্ধ থাকে?
ক) নদী উপত্যকা
খ) পাহাড়ি এলাকা
গ) সমুদ্র উপকূল
ঘ) মরুভূমি
উত্তর: গ) সমুদ্র উপকূল

প্রশ্ন ১১৫: আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে কোন সমভূমি সৃষ্টি করে?
ক) পলল সমভূমি
খ) লাভা সমভূমি
গ) বালিয়াড়ি
ঘ) বদ্বীপ
উত্তর: খ) লাভা সমভূমি

প্রশ্ন ১১৬: উত্তর আমেরিকার স্নেক নদীর সমভূমি কোন কারণে সৃষ্টি হয়েছে?
ক) নদী পলল
খ) হিমবাহ
গ) লাভা
ঘ) সুনামি
উত্তর: গ) লাভা

প্রশ্ন ১১৭: আগ্নেয়গিরি থেকে বের হওয়া গ্যাস ও বাষ্প কখনো কী ঘটায়?
ক) ভূমিকম্প
খ) আগ্নেয় বিস্ফোরণ
গ) সমুদ্র নিমজ্জন
ঘ) মরুভূমি সৃষ্টি
উত্তর: খ) আগ্নেয় বিস্ফোরণ

প্রশ্ন ১১৮: ভূমিকম্প, আগ্নেয়গিরি ও সুনামি কোন শক্তির প্রভাবে ঘটে?
ক) অন্তঃশক্তি
খ) বহিঃশক্তি
গ) সৌরশক্তি
ঘ) জোয়ার ভাটা
উত্তর: ক) অন্তঃশক্তি

প্রশ্ন ১১৯: লাভার সঙ্গে কোনটি বেরিয়ে এসে অর্থনৈতিক সুফল আনে?
ক) পানি
খ) খনিজ পদার্থ
গ) বালি
ঘ) ধুলো
উত্তর: খ) খনিজ পদার্থ

প্রশ্ন ১২০: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ভূমির উর্বরতা কেন বৃদ্ধি পায়?
ক) লাভা জমে পানি তৈরি করে
খ) লাভা গলিত মাটি তৈরি করে
গ) লাভা খনিজ সমৃদ্ধ মাটি তৈরি করে
ঘ) লাভা জমে নদী তৈরি করে
উত্তর: গ) লাভা খনিজ সমৃদ্ধ মাটি তৈরি করে

ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণ ও ফলাফল

প্রশ্ন ১২১: পৃথিবীর ধীর পরিবর্তনের জন্য প্রধানত কোন কোন প্রাকৃতিক শক্তি কাজ করে?
ক) সূর্যতাপ, বায়ু, বৃষ্টি, নদী
খ) ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি
গ) মাধ্যাকর্ষণ ও সৌরশক্তি
ঘ) বায়ু ও সমুদ্রস্রোত
উত্তর: ক) সূর্যতাপ, বায়ু, বৃষ্টি, নদী

প্রশ্ন ১২২: শিলারাশির চূর্ণ-বিচূর্ণ ও বিশ্লিষ্ট হওয়া কিন্তু স্থানান্তর না হলে তাকে কী বলে?
ক) ক্ষয়ীভবন
খ) নগ্নীভবন
গ) বিচূর্ণীভবন
ঘ) অবক্ষেপণ
উত্তর: গ) বিচূর্ণীভবন

প্রশ্ন ১২৩: ক্ষয়প্রাপ্ত শিলা যদি স্থানান্তরিত হয় তবে তাকে কী বলা হয়?
ক) অবক্ষেপণ
খ) ক্ষয়ীভবন
গ) নগ্নীভবন
ঘ) বিচূর্ণীভবন
উত্তর: খ) ক্ষয়ীভবন

প্রশ্ন ১২৪: বিচূর্ণীভবন ও ক্ষয়ীভবনের মাধ্যমে শিলা অপসারিত হলে নিচের অবিকৃত শিলাগুলো প্রকাশিত হয়। একে কী বলে?
ক) অবক্ষেপণ
খ) নগ্নীভবন
গ) ক্ষয়ীভবন
ঘ) স্থানান্তর
উত্তর: খ) নগ্নীভবন

প্রশ্ন ১২৫: ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ড কোনো স্থানে এসে জমা হলে তাকে কী বলা হয়?
ক) নগ্নীভবন
খ) অবক্ষেপণ
গ) ক্ষয়ীভবন
ঘ) বিচূর্ণীভবন
উত্তর: খ) অবক্ষেপণ

প্রশ্ন ১২৬: মরুভূমি অঞ্চলে ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের প্রধান কারণ কী?
ক) ভূমিকম্প
খ) বৃষ্টিপাত
গ) বায়ুর ক্ষয়কার্য
ঘ) হিমবাহ
উত্তর: গ) বায়ুর ক্ষয়কার্য

প্রশ্ন ১২৭: মরুভূমিতে দিনে সূর্যের তাপে এবং রাতে শীতলতায় শিলার প্রসারণ ও সংকোচনের ফলে কী ঘটে?
ক) অবক্ষেপণ
খ) বিচূর্ণীভবন
গ) নগ্নীভবন
ঘ) ক্ষয়ীভবন
উত্তর: খ) বিচূর্ণীভবন

প্রশ্ন ১২৮: বৃষ্টির পানি ভূপৃষ্ঠ ক্ষয় করার পাশাপাশি কোন ভূপ্রাকৃতিক দুর্যোগ ঘটাতে পারে?
ক) সুনামি
খ) ভূমিধস
গ) আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
ঘ) ভূমিকম্প
উত্তর: খ) ভূমিধস

প্রশ্ন ১২৯: হিমবাহের চাপে পর্বতগাত্র থেকে বিচ্ছিন্ন শিলা খণ্ড দূরে গিয়ে পতিত হয়। এটি কোন প্রক্রিয়ার উদাহরণ?
ক) ধীর পরিবর্তন
খ) আকস্মিক পরিবর্তন
গ) নগ্নীভবন
ঘ) বিচূর্ণীভবন
উত্তর: ক) ধীর পরিবর্তন

নদী, শাখা নদী ও উপনদী সংক্রান্ত 

প্রশ্ন ১৩০: নদী ক্ষয় ও সঞ্চয় করতে করতে কোথায় গিয়ে পতিত হয়?
ক) পাহাড়ে
খ) হ্রদে
গ) সমুদ্রে
ঘ) মরুভূমিতে
উত্তর: গ) সমুদ্রে

প্রশ্ন ১৩১: নদী বলতে কী বোঝায়?
ক) বৃষ্টি দ্বারা তৈরি পুকুর
খ) সমুদ্রে প্রবাহিত যে কোনো জলধারা
গ) উচ্চভূমি থেকে নেমে নির্দিষ্ট খাতে প্রবাহিত হয়ে সমুদ্রে পতিত জলধারা
ঘ) হ্রদে জমে থাকা পানি
উত্তর: গ) উচ্চভূমি থেকে নেমে নির্দিষ্ট খাতে প্রবাহিত হয়ে সমুদ্রে পতিত জলধারা

প্রশ্ন ১৩২: নদীর উৎস বলতে কী বোঝায়?
ক) নদী যেখানে সমুদ্রে মিশে যায়
খ) নদীর উৎপত্তিস্থল
গ) নদীর মোহনা
ঘ) নদীর শাখা
উত্তর: খ) নদীর উৎপত্তিস্থল

প্রশ্ন ১৩৩: নদী যখন কোনো হ্রদ বা সাগরে পতিত হয় তখন তাকে কী বলে?
ক) মোহনা
খ) উপত্যকা
গ) অববাহিকা
ঘ) দোয়াব
উত্তর: ক) মোহনা

প্রশ্ন ১৩৪: প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলা হয়?
ক) দোয়াব
খ) নদীসংগম
গ) অববাহিকা
ঘ) উপত্যকা
উত্তর: ক) দোয়াব

প্রশ্ন ১৩৫: দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে কী বলে?
ক) মোহনা
খ) নদীসংগম
গ) শাখানদী
ঘ) উপনদী
উত্তর: খ) নদীসংগম

প্রশ্ন ১৩৬: ছোট নদী কোনো বড় নদীতে পতিত হলে তাকে কী বলা হয়?
ক) শাখানদী
খ) দোয়াব
গ) উপনদী
ঘ) অববাহিকা
উত্তর: গ) উপনদী

প্রশ্ন ১৩৭: বাংলাদেশের কুমার ও গড়াই নদী কোনটির শাখা?
ক) যমুনা
খ) পদ্মা
গ) মেঘনা
ঘ) করতোয়া
উত্তর: খ) পদ্মা

প্রশ্ন ১৩৮: যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে কী বলে?
ক) নদীগর্ভ
খ) নদী উপত্যকা
গ) অববাহিকা
ঘ) দোয়াব
উত্তর: খ) নদী উপত্যকা

প্রশ্ন ১৩৯: নদী উপত্যকার তলদেশকে কী বলে?
ক) মোহনা
খ) অববাহিকা
গ) নদীগর্ভ
ঘ) নদীসংগম
উত্তর: গ) নদীগর্ভ

প্রশ্ন ১৪০: নদীর অববাহিকা বলতে কী বোঝায়?
ক) নদীর উৎসস্থান
খ) নদীর শাখাপ্রশাখা অঞ্চল
গ) নদী যেখানে পতিত হয়
ঘ) নদীর দ্বারা ক্ষয়িত এলাকা
উত্তর: খ) নদীর শাখাপ্রশাখা অঞ্চল

প্রশ্ন ১৪১: মরুভূমিতে ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের প্রধান প্রক্রিয়া কোনটি?
ক) বৃষ্টির ক্ষয়
খ) হিমবাহের ক্ষয়
গ) বায়ুর ক্ষয়
ঘ) নদীর ক্ষয়
উত্তর: গ) বায়ুর ক্ষয়

প্রশ্ন ১৪২: ভূমিধস ঘটার প্রধান কারণ কী?
ক) নদীর স্রোতের আঘাত
খ) বৃষ্টির পানি ফাটলে প্রবেশ করে কাদা স্তর গলিয়ে ফেলা
গ) ভূমিকম্প
ঘ) আগ্নেয়গিরি
উত্তর: খ) বৃষ্টির পানি ফাটলে প্রবেশ করে কাদা স্তর গলিয়ে ফেলা

প্রশ্ন ১৪৩: হিমবাহ কোন অঞ্চলে বেশি ক্ষয় ঘটায়?
ক) মরুভূমি
খ) শুষ্ক ভূমি
গ) পর্বত এলাকা
ঘ) সমভূমি
উত্তর: গ) পর্বত এলাকা

প্রশ্ন ১৪৪: নদীর ক্ষয় ও সঞ্চয় কাজ কোথায় একসাথে হয়?
ক) পর্বত অঞ্চলে
খ) মরুভূমিতে
গ) সমভূমিতে
ঘ) মোহনায়
উত্তর: গ) সমভূমিতে

প্রশ্ন ১৪৫: নদীর চলার পথে যেখানে নরম শিলা থাকে সেখানে নদী কী করে?
ক) অবক্ষেপণ
খ) ক্ষয় করে অগ্রসর হয়
গ) দোয়াব তৈরি করে
ঘ) খাঁড়ি সৃষ্টি করে
উত্তর: খ) ক্ষয় করে অগ্রসর হয়

প্রশ্ন ১৪৬: নদীর মোহনাকে কী বলা হয় যখন এটি অনেক বিস্তৃত হয়?
ক) উপত্যকা
খ) খাঁড়ি
গ) অববাহিকা
ঘ) দোয়াব
উত্তর: খ) খাঁড়ি

প্রশ্ন ১৪৭: নদীর শাখানদীর উদাহরণ কোনটি?
ক) করতোয়া
খ) তিস্তা
গ) কুমার
ঘ) যমুনা
উত্তর: গ) কুমার

প্রশ্ন ১৪৮: নদী কেন প্রাচীন শহরগুলোর জন্য গুরুত্বপূর্ণ ছিল?
ক) কৃষি ও পানির জন্য
খ) পরিবহন ও বসতির জন্য
গ) খনিজ উত্তোলনের জন্য
ঘ) ভূমিকম্প থেকে রক্ষার জন্য
উত্তর: খ) পরিবহন ও বসতির জন্য

প্রশ্ন ১৪৯: নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত পানি প্রবাহিত হওয়ার অঞ্চলকে কী বলা হয়?
ক) নদীসংগম
খ) নদী অববাহিকা
গ) নদীগর্ভ
ঘ) দোয়াব
উত্তর: খ) নদী অববাহিকা

প্রশ্ন ১৫০: ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের ফলে কোন নতুন ভূমিরূপ সৃষ্টি হয়?
ক) পর্বত
খ) মালভূমি
গ) সমভূমি
ঘ) উপরিউক্ত সবগুলো
উত্তর: ঘ) উপরিউক্ত সবগুলো

পৃথিবীর বাহ্যিক গঠন

প্রশ্ন ১৫১: পৃথিবীর বাহ্যিক গঠন বলতে কী বোঝায়? 
ক) পৃথিবীর অভ্যন্তরীণ স্তর
খ) পৃথিবীর উপরিভাগের বৈচিত্র্যময় ভূমিরূপ
গ) ম্যান্টল ও কোরের গঠন
ঘ) মহাসাগরের গভীরতা
উত্তর: খ) পৃথিবীর উপরিভাগের বৈচিত্র্যময় ভূমিরূপ

প্রশ্ন ১৫২: পৃথিবীর প্রধান ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: খ) ৩টি

প্রশ্ন ১৫৩: পৃথিবীর প্রধান ভূমিরূপ হলো—
ক) পর্বত, মালভূমি ও সমভূমি
খ) পর্বত, উপত্যকা ও নদী
গ) সমুদ্র, নদী ও সমভূমি
ঘ) হ্রদ, মরুভূমি ও দ্বীপ
উত্তর: ক) পর্বত, মালভূমি ও সমভূমি

পর্বত, মালভূমি ও সমভূমি সংক্রান্ত 

প্রশ্ন ১৫৪: সমুদ্রতল থেকে অন্তত ১,০০০ মিটার উঁচু ভূমিকে কী বলে?
ক) মালভূমি
খ) পর্বত
গ) পাহাড়
ঘ) সমভূমি
উত্তর: খ) পর্বত

প্রশ্ন ১৫৫: ৬০০ থেকে ১,০০০ মিটার উঁচু স্বল্প বিস্তৃত শিলাস্তূপকে কী বলে?
ক) পর্বত
খ) পাহাড়
গ) সমভূমি
ঘ) টিলা
উত্তর: খ) পাহাড়

প্রশ্ন ১৫৬: হিমালয় কোন ধরনের পর্বত?
ক) ভঙ্গিল পর্বত
খ) আগ্নেয় পর্বত
গ) চ্যুতি-স্তূপ পর্বত
ঘ) ল্যাকোলিথ পর্বত
উত্তর: ক) ভঙ্গিল পর্বত

প্রশ্ন ১৫৭: কিলিমানজারো কোন ধরনের পর্বত?
ক) ভঙ্গিল
খ) আগ্নেয়
গ) চ্যুতি-স্তূপ
ঘ) ল্যাকোলিথ
উত্তর: খ) আগ্নেয়

প্রশ্ন ১৫৮: চ্যুতি-স্তূপ পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী?
ক) ভাঁজ সৃষ্টি
খ) মোচাকৃতি চূড়া
গ) ভূত্বকের ফাটল ও স্থানচ্যুতি
ঘ) গম্বুজাকৃতি উচ্চতা
উত্তর: গ) ভূত্বকের ফাটল ও স্থানচ্যুতি

প্রশ্ন ১৫৯: ল্যাকোলিথ পর্বতের উদাহরণ হলো—
ক) হিমালয়
খ) ব্ল্যাক হিলস
গ) আল্পস
ঘ) ফুজিয়ামা
উত্তর: খ) ব্ল্যাক হিলস

প্রশ্ন ১৬০: ভঙ্গিল পর্বতের উদাহরণ কোনটি?
ক) আল্পস
খ) ফুজিয়ামা
গ) ব্ল্যাক ফরেস্ট
ঘ) ডাকোটা ব্ল্যাক হিলস
উত্তর: ক) আল্পস

প্রশ্ন ১৬১: আগ্নেয় পর্বতের আকৃতি সাধারণত কেমন হয়?
ক) সমতল
খ) গোলাকার
গ) মোচাকৃতি (Conical)
ঘ) আয়তাকার
উত্তর: গ) মোচাকৃতি (Conical)

প্রশ্ন ১৬২: পাকিস্তানের লবণ পর্বত কোন ধরনের?
ক) ভঙ্গিল
খ) আগ্নেয়
গ) চ্যুতি-স্তূপ
ঘ) ল্যাকোলিথ
উত্তর: গ) চ্যুতি-স্তূপ

প্রশ্ন ১৬৩: মালভূমি কোনটির থেকে নিচু এবং কোনটির থেকে উঁচু?
ক) পাহাড়ের থেকে উঁচু, সমভূমির থেকে নিচু
খ) পর্বতের থেকে নিচু, সমভূমির থেকে উঁচু
গ) পর্বতের থেকে উঁচু, পাহাড়ের থেকে নিচু
ঘ) সমভূমির থেকে নিচু, পর্বতের থেকে উঁচু
উত্তর: খ) পর্বতের থেকে নিচু, সমভূমির থেকে উঁচু

প্রশ্ন ১৬৪: পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি?
ক) কলোরাডো মালভূমি
খ) পাতাগোনিয়া মালভূমি
গ) তিব্বত মালভূমি
ঘ) ডাকোটা মালভূমি
উত্তর: গ) তিব্বত মালভূমি

প্রশ্ন ১৬৫: পর্বতমধ্যবর্তী মালভূমির উদাহরণ হলো—
ক) পাতাগোনিয়া
খ) মেক্সিকো মালভূমি
গ) সৌদি আরব মালভূমি
ঘ) অস্ট্রেলিয়া মালভূমি
উত্তর: খ) মেক্সিকো মালভূমি

প্রশ্ন ১৬৬: উত্তর আমেরিকার কলোরাডো কোন ধরনের মালভূমি?
ক) পর্বতমধ্যবর্তী
খ) পাদদেশীয়
গ) মহাদেশীয়
ঘ) আগ্নেয়
উত্তর: খ) পাদদেশীয়

প্রশ্ন ১৬৭: মহাদেশীয় মালভূমির বৈশিষ্ট্য হলো—
ক) পর্বতবেষ্টিত
খ) পাদদেশে গঠিত
গ) বিস্তীর্ণ উচ্চভূমি, সমুদ্র বা নিম্নভূমি পরিবেষ্টিত
ঘ) ক্ষুদ্রাকার ভূমি
উত্তর: গ) বিস্তীর্ণ উচ্চভূমি, সমুদ্র বা নিম্নভূমি পরিবেষ্টিত

প্রশ্ন ১৬৮: সৌদি আরব কোন ধরনের মালভূমির অন্তর্ভুক্ত?
ক) পর্বতমধ্যবর্তী
খ) পাদদেশীয়
গ) মহাদেশীয়
ঘ) আগ্নেয়
উত্তর: গ) মহাদেশীয়

প্রশ্ন ১৬৯: সমভূমি সাধারণত কী কাজে সবচেয়ে বেশি উপযোগী?
ক) মাছ ধরা
খ) কৃষিকাজ ও বসবাস
গ) খনিজ আহরণ
ঘ) নৌপরিবহন
উত্তর: খ) কৃষিকাজ ও বসবাস

প্রশ্ন ১৭০: বাংলাদেশের মধুপুর চত্বর কোন ধরনের সমভূমি?
ক) সঞ্চয়জাত
খ) ক্ষয়জাত
গ) হিমবাহজাত
ঘ) প্লাবন সমভূমি
উত্তর: খ) ক্ষয়জাত

প্রশ্ন ১৭১: বরেন্দ্রভূমি কী ধরনের সমভূমির উদাহরণ?
ক) সঞ্চয়জাত
খ) ক্ষয়জাত
গ) হিমবাহজাত
ঘ) আগ্নেয়জাত
উত্তর: খ) ক্ষয়জাত

প্রশ্ন ১৭২: প্লাবন সমভূমি কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়?
ক) নদীর ক্ষয়
খ) হিমবাহের চাপ
গ) নদীর পলি সঞ্চয়
ঘ) ভূমিকম্প
উত্তর: গ) নদীর পলি সঞ্চয়

প্রশ্ন ১৭৩: নদীর মোহনার কাছে সৃষ্ট সমভূমি কী নামে পরিচিত?
ক) হিমবাহ সমভূমি
খ) ব-দ্বীপ
গ) পাদদেশীয় সমভূমি
ঘ) মহাদেশীয় সমভূমি
উত্তর: খ) ব-দ্বীপ

প্রশ্ন ১৭৪: হিমবাহ সমভূমি কীভাবে গঠিত হয়?
ক) নদীর ক্ষয়
খ) বায়ুর সঞ্চয়
গ) হিমবাহের পলি সঞ্চয়
ঘ) আগ্নেয় পদার্থের স্তূপ
উত্তর: গ) হিমবাহের পলি সঞ্চয়

প্রশ্ন ১৭৫: বাংলাদেশের সমভূমি কোন কারণে ঘন জনবসতিপূর্ণ?
ক) খনিজ সমৃদ্ধির জন্য
খ) সমুদ্রতীরবর্তী হওয়ার জন্য
গ) কৃষিকাজ ও বসবাসের উপযোগী হওয়ার জন্য
ঘ) শিল্পকারখানা থাকার কারণে
উত্তর: গ) কৃষিকাজ ও বসবাসের উপযোগী হওয়ার জন্য

প্রশ্ন ১৭৬: ইউরোপের ফিনল্যান্ডের সমভূমি কী ধরনের?
ক) ক্ষয়জাত
খ) সঞ্চয়জাত
গ) প্লাবন সমভূমি
ঘ) হিমবাহ সমভূমি
উত্তর: ক) ক্ষয়জাত

প্রশ্ন ১৭৭: ইউরোপের আল্পস কোন ধরনের পর্বতের অন্তর্ভুক্ত?
ক) আগ্নেয়
খ) ভঙ্গিল
গ) চ্যুতি-স্তূপ
ঘ) ল্যাকোলিথ
উত্তর: খ) ভঙ্গিল

প্রশ্ন ১৭৮: জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত?
ক) আগ্নেয়
খ) ভঙ্গিল
গ) চ্যুতি-স্তূপ
ঘ) ল্যাকোলিথ
উত্তর: ক) আগ্নেয়

প্রশ্ন ১৭৯: ভারতের বিদ্যা ও সাতপুরা পর্বত কোন শ্রেণীর অন্তর্ভুক্ত?
ক) ভঙ্গিল
খ) আগ্নেয়
গ) চ্যুতি-স্তূপ
ঘ) ল্যাকোলিথ
উত্তর: গ) চ্যুতি-স্তূপ

প্রশ্ন ১৮০: আমেরিকার ডাকোটা প্রদেশের ব্ল্যাক হিলস কোন ধরনের পর্বত?
ক) ভঙ্গিল
খ) আগ্নেয়
গ) চ্যুতি-স্তূপ
ঘ) ল্যাকোলিথ
উত্তর: ঘ) ল্যাকোলিথ

ভূমিকম্প সংক্রান্ত FAQ

প্রশ্ন ১: ভূমিকম্প কী কারণে ঘটে?
উত্তর: ভূমিকম্প প্রধানত পৃথিবীর অভ্যন্তরে টেকটোনিক প্লেটের সরে যাওয়া বা সংঘর্ষের কারণে ঘটে।

প্রশ্ন ২: ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: ভূমিকম্প মাপার যন্ত্র হলো সিসমোগ্রাফ।

প্রশ্ন ৩: ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন স্কেলে?
উত্তর: ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিখটার স্কেলে।

সুনামি সংক্রান্ত FAQ

প্রশ্ন ৪: সুনামি কী?
উত্তর: সাগরের তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরি বিস্ফোরণ বা ভূমিধসের ফলে সৃষ্ট বিশাল ঢেউকে সুনামি বলা হয়।

প্রশ্ন ৫: সুনামি সাধারণত কোন অঞ্চলে বেশি ঘটে?
উত্তর: প্রশান্ত মহাসাগরের “রিং অফ ফায়ার” অঞ্চলে সুনামি সবচেয়ে বেশি ঘটে।

প্রশ্ন ৬: সুনামি আর সাধারণ ঢেউয়ের মধ্যে পার্থক্য কী?
উত্তর: সাধারণ ঢেউ বাতাসের কারণে সৃষ্টি হয়, কিন্তু সুনামি ভূমিকম্প বা সমুদ্রতলের অস্থিরতার কারণে সৃষ্টি হয় এবং এর ঢেউ অনেক বড় ও ধ্বংসাত্মক।

আগ্নেয়গিরি সংক্রান্ত FAQ

প্রশ্ন ৭: আগ্নেয়গিরি কী?
উত্তর: পৃথিবীর অভ্যন্তরের গলিত লাভা, গ্যাস ও ছাই যখন ভূমির উপরিভাগ দিয়ে বিস্ফোরণের মাধ্যমে বের হয়, তখন তাকে আগ্নেয়গিরি বলে।

প্রশ্ন ৮: আগ্নেয়গিরির লাভা কোথা থেকে আসে?
উত্তর: লাভা আসে পৃথিবীর ভূত্বকের নিচের ম্যান্টল থেকে।

প্রশ্ন ৯: সক্রিয়, নিস্ক্রিয় ও মৃত আগ্নেয়গিরির মধ্যে পার্থক্য কী?
উত্তর:

  • সক্রিয় আগ্নেয়গিরি: বর্তমানে বিস্ফোরিত হচ্ছে বা হতে পারে।

  • নিস্ক্রিয় আগ্নেয়গিরি: দীর্ঘদিন বিস্ফোরিত হয়নি, তবে ভবিষ্যতে হতে পারে।

  • মৃত আগ্নেয়গিরি: আর কখনোই বিস্ফোরিত হবে না।

প্রশ্ন ১০: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত মানুষের জন্য কেন ক্ষতিকর?
উত্তর: অগ্ন্যুৎপাতের সময় লাভা, ছাই, গ্যাস ও বিষাক্ত পদার্থ পরিবেশ ও মানুষকে ক্ষতিগ্রস্ত করে, ফসল ধ্বংস করে এবং মানুষের জীবনহানি ঘটায়।

উপসংহার

পরিশেষে বলতে চাই যে, উপরের সকল প্রশ্নের উত্তরগুলো নিয়মিত চর্চা করলে SSC পরীক্ষা 2027 এ ভালো করতে পারবে ইনশাআল্লাহ্‌। তবে আরো ভালো ফলাফল করতে তোমার পাঠ্যবই নিয়মিত অধ্যয়ন করবে। ধারাবাহিকভাবে অন্যান্য সকল অধ্যায়ের সাজেশন দেওয়া হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সাজেশন পেতে শিক্ষা টেক ২৪ ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করবে। পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমার ইমেইলে নটিফিকেশন যাবে। নিজে পড়বে এবং ফেইসবুক সহ অন্যান্য মাধমে বন্ধুদের কাছে শেয়ার করবে। কোন বিষয়ের সাজেশন চাও তা জানাতে কমেন্ট করবে। 

আরও পড়ুনঃ

  1. দশম শ্রেণি – ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন

  2. স্থানীয় সময় কাকে বলে?

  3. জোয়ার-ভাটার শ্রেণিবিভাগ 
  4. ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৪ : সৃজনশীল প্রশ্ন 
  5. https://www.youtube.com/watch?v=4jGIGn_ChDc

Leave a Comment