SSC 2027 অর্থনীতি সাজেশন – ১০০% কমন প্রশ্ন উত্তরসহ

SSC 2027

 পরীক্ষার্থী বন্ধুরা শিক্ষা টেক ২৪ এ তোমাদের স্বাগতম। বিভিন্ন বোর্ড পরীক্ষা ও নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের অর্থনীতি বিষয়ের প্রশ্ন বিশ্লেষণ করে তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি। আমি বিশ্বাস করি এই প্রশ্নগুলো নিয়মিত চর্চা করলে তোমরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ কমন পাবে। আজকে আমরা আলোচনা করব, ssc অর্থনীতি ২য় অধ্যায় সংক্ষিপ্ত ও অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। এই অধ্যায়ের নাম হচ্ছে- অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ।

এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো বিগতবছরের অর্থনীতি বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন স্কুলে হয়ে যাওয়া নির্বাচনি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে নেওয়া হয়েছে। তাহলে চলো, এবার আলোচনা করা যাক।

অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ 

. ‘সূর্যের আলো সম্পদ নয়‘- অর্থনীতির ভাষায় ব্যাখ্যা করো

উত্তর: সূর্যের আলো সম্পদ নয়, কারণ এর অপ্রাচুর্যতা ও হস্তান্তরযোগ্যতা নেই। কোনো জিনিসকে অর্থনীতিতে সম্পদ হতে হলে তার উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা এই চারটি বৈশিষ্ট্য থাকতে হবে। এগুলোর কোনো একটি অনুপস্থিত থাকলে কোনো দ্রব্য বা সেবাকে সম্পদ বলা যাবে না। সূর্যের আলোর উপযোগ ও বাহ্যিকতা থাকলেও অপ্রাচুর্যতা ও হস্তান্তরযোগ্যতা নেই। তাই সূর্যের আলো অর্থনীতিতে সম্পদ নয়।

. সাগরের পানিকে অর্থনৈতিক সম্পদ বলা যায় না কেন?

উত্তর: সাগরের পানি অর্থনৈতিক সম্পদ নয়, কারণ এর অপ্রাচুর্যতা এবং হস্তান্তরযোগ্যতা নেই। কোনো দ্রব্য বা সেবা অর্থনীতিতে সম্পদ হতে হলে তার চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক: উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা। এই চারটি বৈশিষ্ট্যের যে কোনো একটি অনুপস্থিত থাকলে তাকে অর্থনীতিতে সম্পদ বলা যাবে না। সাগরের পানির উপযোগ ও বাহ্যিকতা থাকলেও অপ্রাচুর্যতা এবং হস্তান্তরযোগ্যতা নেই। তাই সাগরের পানিকে অর্থনৈতিক সম্পদ বলা যায় না।

আরও পড়ুন: এসএসসি ২০২৬ ভূগোল ও পরিবেশ ১০ম অধ্যায় | জ্ঞানমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন

. একজন কবির প্রতিভা সম্পদ নয় কেন?

উত্তর: একজন কবির প্রতিভায় হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা নেই বলে অর্থনীতিতে তা সম্পদ নয়। হস্তান্তরযোগ্যতা হলো হাত বদল বা মালিকানা পরিবর্তনের সুযোগ, এবং বাহ্যিকতা হচ্ছে বাহ্যিক অস্তিত্ব থাকা। মানুষের অভ্যন্তরীণ গুণকে সম্পদ বলা যায় না, কারণ সম্পদ হতে হলে উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা থাকতে হয়। যা কেবল বস্তুগত দ্রব্যের ক্ষেত্রেই প্রযোজ্য। মানবীয় গুণাবলি অবস্তুগত বিষয় এবং এটি ধরা, ছোঁয়া বা হস্তান্তর করা যায় না। এজন্য কবির প্রতিভাকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যাবে না।

. ব্যবসায়ের সুনামকে সম্পদ বলা হয় কেন? ব্যাখ্যা করো

উত্তর: ব্যবসায়ের সুনামকে সম্পদ বলার কারণ হলো এর উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা রয়েছে। সাধারণত অর্থনীতিতে যেসব দ্রব্যসামগ্রীর উপযোগ আছে, যার জোগান সীমাবদ্ধ এবং যার বিনিময় মূল্য আছে তাকেই সম্পদ বলে। ব্যবসায়ের সুনামে এই বৈশিষ্ট্যগুলো থাকায় তা সম্পদ বলে বিবেচনা করা হয়।

. মানুষের অভ্যন্তরীণ গুণকে সম্পদ বলা যায় না কেন?

উত্তর: মানুষের অভ্যন্তরীণ গুণের হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা নেই বলে এটিকে সম্পদ বলা যায় না। কোনো দ্রব্য অর্থনীতিতে সম্পদ হতে হলে তার উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা থাকতে হবে। এগুলোর কোনো একটি ছাড়া দ্রব্য বা সেবাকে সম্পদ বলা যাবে না। যেমন: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য প্রতিভা মানবিক সম্পদ, আর তা অর্থনীতিতে সম্পদ নয়। কারণ কাব্য প্রতিভার মালিকানা বদল করা যায় না।

. অর্থনীতিতে হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝায়?

উত্তর: সম্পদের হস্তান্তরযোগ্যতা বলতে হাত বদল বা মালিকানা পরিবর্তন হওয়াকে বোঝায়। হস্তান্তরযোগ্যতা হলো সম্পদের এমন একটি বৈশিষ্ট্য যার দ্বারা সম্পদের মালিকানা বদল হওয়া বোঝায়। যেমন: একজন ক্রেতা টিভি বিক্রেতার কাছ থেকে টিভি ক্রয় করলে বলা যায়, টিভির হস্তান্তরযোগ্যতা আছে।

. ‘কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার উপযোগ থাকতে হবে‘- ব্যাখ্যা করো

উত্তর: কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলে। দ্রব্যের উপযোগ আছে, জোগান সীমাবদ্ধ এবং বিক্রয়যোগ্য এমন দ্রব্যকে অর্থনীতিতে সম্পদ বলে। এজন্যই বলা হয়, কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার উপযোগ থাকতে হবে।

. সম্পদের বাহ্যিকতার বৈশিষ্ট্যটি ব্যাখ্যা করো

উত্তর: অর্থনীতিতে বাহ্যিকতা বলতে কোনো একটি দ্রব্যের বাহ্যিক অস্তিত্বকে বোঝায়। সম্পদ হতে হলে তার বাহ্যিক অবস্থান থাকতে হবে। যেসব বিষয়কে মানুষের অভ্যন্তরীণ গুণ বোঝায় তা অর্থনীতির ভাষায় সম্পদ নয়। কারণ এর কোনো বাহ্যিক অস্তিত্ব উপলব্ধি করা যায় না। যেমন: কোনো ব্যক্তির কম্পিউটারের ওপর বিশেষ অভিজ্ঞতা বা জ্ঞান কিংবা কারো চারিত্রিক গুণাবলিকে সম্পদ বলা যাবে না। কারণ এগুলোর বাহ্যিকতা নেই।

. ‘শিক্ষা প্রতিষ্ঠানকোন ধরনের সম্পদ? ব্যাখ্যা করো

উত্তর: শিক্ষা প্রতিষ্ঠান উৎপাদিত সম্পদ। প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তা উৎপাদিত সম্পদ। যেমন: যন্ত্রপাতি, কলকারখানা, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদি। মানুষ তার জ্ঞান-বুদ্ধি এবং প্রকৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন সম্পদ ব্যবহার করে শিক্ষা-প্রতিষ্ঠান গড়ে তোলে। তাই শিক্ষা প্রতিষ্ঠানকে উৎপাদিত সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।

১০. উৎপাদিত সম্পদ বলতে কী বোঝায়?

উত্তর: প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি করা হয় তাই উৎপাদিত সম্পদ। মানুষ নতুন কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে রূপগত, গঠনগত পরিবর্তন সাধনের মাধ্যমে নতুন উপযোগ বা সম্পদ সৃষ্টি করে। এ ধরনের সম্পদকে উৎপাদিত সম্পদ বলে। যেমন: যন্ত্রপাতি, কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি মানুষ তৈরি করে বলে এগুলো উৎপাদিত সম্পদ।

১১. বাংলাদেশের প্রাণিজসম্পদ সম্পর্কে বর্ণনা দাও

উত্তর: বাংলাদেশে বৈচিত্র্যময় প্রাণিজসম্পদ লক্ষ করা যায়। বিভিন্ন প্রজাতির পশু-পাখি বাংলাদেশের সর্বত্র দেখা যায়। গৃহপালিত পশু-পাখির মধ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ, হাঁস, মুরগি ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে রয়েছে বাঘ, হাতি, হরিণ প্রভৃতি মূল্যবান জীবজন্তু ও অসংখ্য প্রজাতির পাখি। এছাড়াও নদী, বিল ও বঙ্গোপসাগরে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। এ ধরনের সম্পদ আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে এবং পশু থেকে পর্যাপ্ত পরিমাণ চামড়ার জোগান পাওয়া যায়।

আরও পড়ুনঃ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন

১২. শক্তিসম্পদ বলতে কী বোঝায়?

উত্তর: প্রকৃতিতে প্রাপ্ত যেসব সম্পদ ব্যবহার বা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের শক্তি (বিদ্যুৎ, তাপ) উৎপাদন করা হয়, সেগুলোকে শক্তিসম্পদ বলে। নদীর স্রোত ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম ইত্যাদি ব্যবহার করে তাপ বিদ্যুৎ উৎপাদন করা হয়। সোলার প্যানেলের মাধ্যমে সূর্যের তাপ কাজে লাগিয়ে উৎপন্ন করা হয় সৌরবিদ্যুৎ। এক্ষেত্রে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, নদীর স্রোত, সূর্যের তাপ এগুলো হচ্ছে শক্তিসম্পদের বিভিন্ন উৎস।

আরও পড়ুনঃ অনলাইন শিক্ষার ভবিষ্যৎ ও শিক্ষাব্যবস্থার নতুন দিগন্ত

১৩. ভোগ্য দ্রব্য বলতে কী বোঝায়?

উত্তর: ভোগ বা ব্যবহারের মাধ্যমে যেসব দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয় তাদেরকে ভোগ্য দ্রব্য বলে। গাড়ি, বস্ত্র ইত্যাদি ভোগ্য দ্রব্যের উদাহরণ। ভোগ্য দ্রব্য দুইভাবে বিভক্ত। যেসব ভোগ্য দ্রব্য দীর্ঘকাল ধরে ভোগ করা যায় সেসব স্থায়ী ভোগ্য দ্রব্য। আর যেসব ভোগ্য দ্রব্য স্বল্পকালে ভোগ করা যায় এবং কোনো কোনো ক্ষেত্রে একবার মাত্র ব্যবহার করা যায় সেগুলো অস্থায়ী ভোগ্য দ্রব্য।

১৪. টেবিলকে চূড়ান্ত দ্রব্য বলা হয় কেন?

উত্তর: টেবিলের উপযোগ ভোগের মাধ্যমে শেষ হয় বলে টেবিল চূড়ান্ত দ্রব্য। উৎপাদনের পর যেসব দ্রব্য ভোগ করা হয়, তাদেরকে চূড়ান্ত দ্রব্য বলে। উদাহরণ হিসেবে বলা যায়, গাছ থেকে কাঠ, কাঠ থেকে তক্তা, তক্তা থেকে টেবিল তৈরি হয়। টেবিল উৎপাদনের পর সরাসরি ভোগে ব্যবহার করা হয়। এজন্য টেবিলকে চূড়ান্ত দ্রব্য বলা হয়।

১৫. মধ্যবর্তী দ্রব্য বলতে কী বোঝায়? 

উত্তর: যেসব উৎপাদিত দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার না করে উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, তাকে মধ্যবর্তী দ্রব্য বলে। মধ্যবর্তী দ্রব্য চূড়ান্ত দ্রব্যের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। মধ্যবর্তী দ্রব্য চূড়ান্ত দ্রব্য উৎপাদনে নিঃশেষ হয়ে যায়। যেমন- আটা রুটি তৈরির উপাদান হিসেবে একটি মধ্যবর্তী দ্রব্য।

১৬. ‘মধ্যবর্তী দ্রব্য চূড়ান্ত উৎপাদনে নিঃশেষ হয়ে যায়ব্যাখ্যা করো

উত্তর: যেসব উৎপাদিত দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার না করে উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, তাকে মধ্যবর্তী দ্রব্য বলে। মধ্যবর্তী দ্রব্য চূড়ান্ত উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

সুযোগ ব্যয় ও চয়ন 

১৭. সুযোগ ব্যয় বলতে কী বোঝায়? 

উত্তর: কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটিকে ত্যাগ করতে হয়, এই ত্যাগকৃত পরিমাণই হলো অন্য দ্রব্যটির সুযোগ ব্যয়। পণ্য নির্বাচন সমস্যা থেকেই সুযোগ ব্যয় ধারণার উদ্ভব। সুযোগ ব্যয়কে দুটি দ্রব্যের পারস্পরিক বিনিময়ও বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, এক বিঘা জমিতে ধান চাষ করলে দশ কুইন্টাল ধান উৎপাদন করা যায় আবার পাট চাষ করলে পাঁচ কুইন্টাল পাট উৎপাদন করা যায়। এক্ষেত্রে দশ কুইন্টাল ধানের সুযোগ ব্যয় হলো পাঁচ কুইন্টাল পাট।

১৮. অভাব নির্বাচন বলতে কী বোঝায়?

উত্তর: অভাব নির্বাচন বলতে অসীম অভাব থেকে গুরুত্ব অনুসারে তথা অধিক প্রয়োজনীয় অভাব নির্বাচন করাকে বোঝায়। বাস্তবে মানুষের অভাব অসীম হলেও তা পূরণে প্রয়োজনীয় সম্পদ পর্যাপ্ত নয়। যার কারণে মানুষকে অভাব নির্বাচন করতে হয়। অর্থাৎ, সীমিত সম্পদ দিয়ে মানুষের সব অভাব পূরণ হয় না। তাই মানুষ অনেক অভাবের মধ্য থেকে কয়েকটি অভাব পূরণ করে। অভাবের গুরুত্ব বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে অতি প্রয়োজনীয় অভাবগুলো পূরণ করাই হলো অভাব নির্বাচন।

আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৪র্থ অধ্যায় সাজেশন | ১০০% কমন

আয়, সঞ্চয় ও বিনিয়োগ

১৯. সঞ্চয় বিনিয়োগের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমানব্যাখ্যা করো 

উত্তর: সঞ্চয়ের হ্রাস-বৃদ্ধির ওপর বিনিয়োগের হ্রাস-বৃদ্ধি নির্ভরশীল বলে উভয়ের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। মানুষ তার আয়ের যে অংশ ভবিষ্যতের জন্য জমা রাখে তাই সঞ্চয়। আবার, সঞ্চিত অর্থ উৎপাদনে খাটিয়ে নতুন মূলধন সৃষ্টি করা হলে তাকে বিনিয়োগ বলে। সঞ্চয় বিনিয়োগের ভিত্তি। সঞ্চয় বাড়লেই বিনিয়োগ বাড়ে। এজন্যই বলা হয়, সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক সমমুখী।

২০. সঞ্চয় বলতে কী বোঝায়?

উত্তর: আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাকে সঞ্চয় বলে। ধরি, একজন ব্যক্তি এক মাসে ২০ হাজার টাকা বেতন পান। ১০ হাজার টাকা তিনি পরিবারের জন্য ব্যয় করেন। সে ক্ষেত্রে তিনি ১০ হাজার টাকা সঞ্চয় করেন। সঞ্চয়কে S=Y-C সমীকরণ দিয়ে বোঝানো যায়।

২১. মানুষ আয়ের একটি অংশ আর্থিক প্রতিষ্ঠানে রেখে দেয় কেন? ব্যাখ্যা করো

উত্তর: মানুষ সঞ্চয়ের উদ্দেশ্যে আয়ের একটা অংশ আর্থিক প্রতিষ্ঠানে রেখে দেয়। মানুষ যা আয় করে তার সবটুকু ভোগ করে না, সে ভবিষ্যতের জন্য আয়ের একটা অংশ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাখে। মূলত আয়ের পরিমাণ, সামাজিক নিরাপত্তা এবং সুদের হারের ওপর মানুষের সঞ্চয় নির্ভর করে।

২২. S+C=Y সমীকরণটি ব্যাখ্যা করো   

উত্তর: S+C=Y বা S=Y-C হলো সঞ্চয়ের সমীকরণ। মানুষ তার আয়ের যে অংশ বর্তমান ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাই সঞ্চয় (S)। আয় (Y) থেকে ভোগ ব্যয় (C) বাদ দিলে যা থাকে, তা হলো সঞ্চয়। অর্থাৎ S=Y-C। এখানে, S= সঞ্চয়, Y= জাতীয় আয়, C= ভোগ ব্যয়।

২৩. বিনিয়োগ সম্পর্কে বুঝিয়ে লেখো

উত্তর: মানুষের সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে বিনিয়োগ বলে। ধরি, একটি নির্দিষ্ট সময়ে একটি কারখানায় এক লক্ষ টাকার মূলধন সামগ্রী আছে। অতিরিক্ত উৎপাদনের পরিমাণ হলো বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়।

২৪. অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগের ওপর নির্ভরশীল? ব্যাখ্যা করো 

উত্তর: বিনিয়োগ বাড়লে উৎপাদন বাড়ে, বলেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। মানুষের সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে বিনিয়োগ বলে। ধরি, একটি নির্দিষ্ট সময়ে একটি কারখানায় ২ লক্ষ টাকার মূলধন সামগ্রী আছে। উৎপাদন বাড়ানোর জন্য আরও ১ লক্ষ টাকার মূলধন সামগ্রী ক্রয় করা হলো। এই অতিরিক্ত ১ লক্ষ টাকাই বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান ও উৎপাদন বাড়ে। ফলে অর্থনৈতিক উন্নয়নও বাড়ে। তাই বলা যায়, অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগের ওপর নির্ভরশীল।

আরও পড়ুন: পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব ও ফজিলত

অর্থনৈতিক কার্যাবলি ও অ-অর্থনৈতিক কার্যাবলি

২৫. পিতামাতা কর্তৃক সন্তান লালনপালন কেন অর্থনৈতিক কার্যাবলি? 

উত্তর: পিতামাতা কর্তৃক সন্তান লালন-পালন করে অর্থ উপার্জন হয় না বলে একে অ-অর্থনৈতিক কাজ বলে। যেসব কাজের মাধ্যমে অর্থ উপার্জন হয় না তাকে অ-অর্থনৈতিক কাজ বলা হয়। এ ধরনের কর্মকাণ্ড মানুষের অভাব পূরণ করলেও অর্থ উপার্জনে ভূমিকা রাখতে পারে না। যেমন: পিতামাতার সন্তান লালন-পালন, শখের বশে বাগান করা, খেলাধুলা করা ইত্যাদি অ-অর্থনৈতিক কাজ। তাই পিতামাতা কর্তৃক সন্তান লালন-পালন অ-অর্থনৈতিক কার্যাবলি।

২৬. অর্থনৈতিক কার্যাবলি বলতে কী বোঝ?

উত্তর: মানুষ জীবিকা নির্বাহের জন্য অর্থের বিনিময়ে যে কাজ করে তাকে অর্থনৈতিক কার্যাবলি বলে। অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণের জন্য তা ব্যয় করে। যেমন- শ্রমিকরা কলকারখানায় কাজ করে, কৃষকরা জমিতে কাজ করে, ডাক্তার রোগীদের সেবা করে, শিল্পপতিরা শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করে। এসবই অর্থনৈতিক কাজ, যার বিনিময়ে অর্থ উপার্জিত হয়।

বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলি

২৭. “অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীমব্যাখ্যা করো 

উত্তর: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কৃষির ওপর বহুলাংশে নির্ভরশীল। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, জীবনযাত্রার মান বৃদ্ধিতে কৃষি প্রত্যক্ষভাবে জড়িত। দেশের কর্মসংস্থান এবং আমিষের ক্রমবর্ধমান চাহিদা পূরণে কৃষি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। এছাড়া কৃষি, শিল্পজাত দ্রব্যাদির বাজার সৃষ্টি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২৮. বাংলাদেশের শিল্পসংক্রান্ত কয়েকটি অর্থনৈতিক কাজের নাম লেখো

উত্তর: কৃষির পর শিল্পই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বড় খাত। বাংলাদেশের প্রধান শিল্পগুলো হচ্ছে- তৈরি পোশাক, বস্ত্র, নিউজপ্রিন্ট, সিমেন্ট, রাসায়নিক সার, চা প্রক্রিয়াজাতকরণ, প্রকৌশল ইত্যাদি। শিল্পখাতে নিযুক্ত শ্রমশক্তির বড় অংশ তৈরি পোশাক খাতে নিয়োজিত।

SSC 2026 অর্থনীতি সাজেশন: ১০টি বহুল জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

  1. SSC 2026 সালের জন্য অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো?
    উত্তর: অধ্যায় ১ (অর্থনীতির ধারণা), অধ্যায় ৩ (চাহিদা ও যোগান), এবং অধ্যায় ৭ (সরকারি ব্যয় ও রাজস্ব) বেশি গুরুত্বপূর্ণ ধরা হয়।

  2. বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে সাজেশন তৈরি করা কতটা কার্যকর?
    উত্তর: এটি খুবই কার্যকর, কারণ পূর্ববর্তী বছরের প্রশ্নপত্রে সাধারণত প্রশ্নের ধারা বোঝা যায় এবং পুনরাবৃত্তি হয়।

  3. অর্থনীতির কোন টপিকগুলোতে বেশি নম্বর পাওয়ার সুযোগ থাকে?
    উত্তর: গ্রাফ ও চিত্র ব্যাখ্যার প্রশ্ন, সংজ্ঞা ও ব্যাখ্যা, এবং তুলনামূলক প্রশ্নগুলোতে ভালো প্রস্তুতি থাকলে সহজেই পূর্ণ নম্বর পাওয়া যায়।

  4. প্রতি অধ্যায়ের কোন ধরনের প্রশ্ন বেশি আসে (সংজ্ঞা, ব্যাখ্যা, তুলনা)?
    উত্তর: সংজ্ঞা ও ব্যাখ্যা ধরনের প্রশ্ন বেশি আসে। কিছু অধ্যায়ে তুলনামূলক প্রশ্নও থাকে, যেমন চাহিদা ও যোগানের পার্থক্য।

  5. অর্থনীতি বিষয়ের জন্য কোন শর্ট সাজেশন সবচেয়ে কার্যকর হবে?
    উত্তর: বোর্ড প্রশ্নের পুনরাবৃত্ত অংশ, শিক্ষকের নোট, এবং টপিকভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নের তালিকা।

  6. SSC 2026 অর্থনীতির জন্য গ্রাফ/চিত্র কতটা গুরুত্বপূর্ণ?
    উত্তর: অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাফ ব্যাখ্যার প্রশ্ন প্রায় প্রতি বছরই আসে।

  7. অর্থনীতির সাজেশন অনুসারে প্রতিদিন কত সময় পড়লে ভালো প্রস্তুতি হবে?
    উত্তর: প্রতিদিন অন্তত ১ ঘণ্টা করে নিয়মিত পড়াশোনা করলে সাজেশন কাভার করা সম্ভব।

  8. SSC পরীক্ষায় অর্থনীতিতে কমন পাওয়ার জন্য কীভাবে সাজেশন অনুসরণ করব?
    উত্তর: নির্ভরযোগ্য সাজেশন বই, শিক্ষক কর্তৃক দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং বোর্ড প্রশ্ন বিশ্লেষণ অনুসরণ করতে হবে।

  9. অর্থনীতির সাজেশন থেকে কতটি সৃজনশীল প্রশ্ন মুখস্থ করা উচিত?
    উত্তর: অন্তত ২০–২৫টি সৃজনশীল প্রশ্ন ভালোভাবে অনুশীলন করলে কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

  10. SSC 2026 অর্থনীতি সাজেশন কোথায় পাওয়া যাবে?
    উত্তর: শিক্ষকের তৈরি হ্যান্ডনোট, কোচিং সেন্টারের মডেল টেস্ট, বোর্ড প্রশ্ন ও অনলাইন প্ল্যাটফর্মে (যেমন Facebook Group/YouTube Channel/Website) পাওয়া যাবে।

লেখকের মন্তব্যঃ পরিশেষে বলতে চাই যে, উপরের সকল প্রশ্নের উত্তরগুলো নিয়মিত চর্চা করলে SSC পরীক্ষা 2027 এ ভালো করতে পারবে ইনশাআল্লাহ্‌। তবে আরো ভালো ফলাফল করতে তোমার পাঠ্যবই নিয়মিত অধ্যয়ন করবে। ধারাবাহিকভাবে অন্যান্য সকল অধ্যায়ের সাজেশন দেওয়া হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সাজেশন পেতে শিক্ষা টেক ২৪ ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করবে। পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমার ইমেইলে নটিফিকেশন যাবে। নিজে পড়বে এবং ফেইসবুক সহ অন্যান্য মাধমে বন্ধুদের কাছে শেয়ার করবে। কোন বিষয়ের সাজেশন চাও তা জানাতে কমেন্ট করবে।

তথ্যসূত্রঃ বিভিন্ন ওয়েবসাইট, পাঠ্যবই ও গাইড বই।

আরও পড়ুনঃ

  1. ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৪ : সৃজনশীল প্রশ্ন

  2. https://www.youtube.com/watch?v=4jGIGn_ChDc
  3. ৯ম-১০ম শ্রেনির ভূগোল, ৪র্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর, SSC ভূগোল সাজেশন
  4.  অতিরিক্ত লেবু খাওয়ার ক্ষতি: কী কী সমস্যা হতে পারে?

 

 

 

 

Leave a Comment