বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: অনলাইন আবেদনের বিস্তারিত গাইড
সরকারি চাকরি প্রার্থীদের জন্য এক বিশাল সুযোগ নিয়ে এলো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB)। প্রতিষ্ঠানটি তাদের শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ ইস্টার্ণ রিফাইনারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
এক নজরে সিএএবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২০ জুলাই ২০২৬ |
| আবেদন শুরুর তারিখ ও সময় | ২৭ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ ও সময় | ১৬ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০০ টা |
| আবেদন করার মাধ্যম | অনলাইন |
| অফিসিয়াল ওয়েবসাইট | |
| ফি প্রদানের মাধ্যম | টেলিটক প্রিপেইড মোবাইল (SMS এর মাধ্যমে) |
আবেদন করুন ও মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুনঃ https://caab.teletalk.com.bd/
আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী
- বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীকে সর্বনিম্ন ১৮ বছর এবং পদভেদে সর্বোচ্চ ৩২/৩৫/৪০ বছর হতে হবে।
- জেলা কোটা: সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবেন।
- একাধিক পদে আবেদন: একই দিনে সকল পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকায় একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
অনলাইনে আবেদন করার সঠিক পদ্ধতি (How to Apply Online)
১. ওয়েবসাইটে প্রবেশ: প্রথমে caab.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। ২. আবেদন ফরম পূরণ: আপনার পছন্দের পদ নির্বাচন করে ফরমটি সতর্কতার সাথে পূরণ করুন। ৩. ছবি ও স্বাক্ষর আপলোড: রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB) আপলোড করুন। ৪. আবেদন জমা: Submit করার পর প্রাপ্ত Applicant’s Copy টি ডাউনলোড ও কালার প্রিন্ট করে সংরক্ষণ করুন।
আরও আবেদন করুনঃ বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
আবেদন ফি প্রদানের SMS পদ্ধতি
আবেদনপত্র জমা দেওয়ার পর অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক মোবাইল থেকে ফি জমা দিতে হবে।
১ম SMS:
CAABUser IDলিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।Example:
CAAB ABCDEF
২য় SMS:
CAABYESPINলিখে পাঠাতে হবে 16222 নম্বরে।Example:
CAAB YES 12345678
আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী
- নাগরিকত্ব: সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
- বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা বিজ্ঞপ্তির পদের বিবরণ অনুযায়ী হতে হবে (সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২/৩৫/৪০ বছর)।
- বয়স প্রমাণের মাধ্যম: বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- একাধিক পদে আবেদন: সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
- চাকরিরত প্রার্থীদের নিয়ম: সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সংবিধিবদ্ধ সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
- অনলাইনে আবেদন করার সময় চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতি পত্রের স্মারক নম্বর ও তারিখ উল্লেখ করতে হবে।
- মৌখিক পরীক্ষার সময় উক্ত অনাপত্তি ছাড়পত্রের (NOC) মূলকপি জমা দিতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: Online আবেদনপত্রে প্রার্থীকে তাঁর অর্জিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রে) সকল তথ্যাদি নিখুঁতভাবে উল্লেখ করতে হবে। পরবর্তীতে চাকরির জন্য নির্বাচিত হলে আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্য কোনো নতুন সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
- কোটা ও অন্যান্য নীতি: নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
- পরীক্ষা পদ্ধতি: নির্ধারিত এমসিকিউ, লিখিত, মৌখিক, মেডিকেল বা ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
- টিএ/ডিএ (TA/DA): পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ/ডিএ (ভাতা) প্রদান করা হবে না।
- চূড়ান্ত অধিকার: পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি করা কিংবা অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/সংশোধন/প্রত্যাহার করার সম্পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষের সংরক্ষিত।
আরও আবেদন করুনঃ
১) বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Ministry of Textiles & Jute Job Circular 2026
২) বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
৩) কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। shikkhatech24.com ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। শিক্ষা, স্বাস্থ্য , প্রযুক্তি, টেক আপডেট, এসএসসি ও এইচএসসি সাজেশন, চাকরির খবর, উদ্যোক্তা, খাবার ব্যবস্থাপনা ইত্যাদি নানা বিষয় সম্পর্কে নিত্যনতুন তথ্য জানতে ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন।








