|

এসএসসি ২০২৬ আইসিটি ৬ষ্ঠ অধ্যায়

এসএসসি আইসিটি সাজেশন ২০২৬ ষষ্ঠ অধ্যায় MCQ । তোমরা জেনে খুশি হবে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ICT বিষয়ে ২৫ নম্বরে পরীক্ষা হবে। প্রশ্নের মানবন্টন হবে ২৫টি MCQ। ধারাবাহিকভাবে সকল অধ্যায়ের MCQ দেওয়া হবে। ১০০% কমন পড়বে ইনশাআল্লাহ্‌। এই অধ্যায়ের নাম- ডেটাবেজ এর ব্যবহার

তোমাদের বোর্ড বইয়ের  প্রতিটি লাইন থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো নিয়মিত অধ্যয়ন করলে এমসিকিউ সকল প্রশ্নের উত্তর করতে পারবে ইনশাআল্লাহ্‌। চলো, এবার আলোচনা করা যাক।

ডেটাবেজ ধারণা ও বৈশিষ্ট্য

১. ডেটাবেজকে আর কী বলা হয়?

ক) তথ্যপ্রযুক্তি
খ) তথ্যভাণ্ডার ✔
গ) কম্পিউটার
ঘ) সফটওয়্যার

উত্তর: খ) তথ্যভাণ্ডার

২. ডেটাবেজ মূলত কোন উপায়ে তথ্য সংরক্ষণ করে?

ক) হাতে লেখা
খ) কম্পিউটারভিত্তিক ✔
গ) প্রিন্ট আকারে
ঘ) কাগজে

উত্তর: খ) কম্পিউটারভিত্তিক

৩. ডেটাবেজে তথ্য আহরণের উদ্দেশ্য কী?

ক) খেলা
খ) তথ্য বিক্রি
গ) প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ✔
ঘ) প্রোগ্রামিং

উত্তর: গ) প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ

৪. ডেটাবেজ মূলত কিসের সমন্বয়ে গঠিত?

ক) সারি ও কলাম ✔
খ) গ্রাফ ও চার্ট
গ) বই ও খাতা
ঘ) রঙ ও ছবি

উত্তর: ক) সারি ও কলাম

৫. কলামের শিরোনামকে কী বলা হয়?

ক) রেকর্ড
খ) ডেটা
গ) ফিল্ড ✔
ঘ) টেবিল

উত্তর: গ) ফিল্ড

৬. সারিকে কী বলা হয়?

ক) টেবিল
খ) ফিল্ড
গ) রেকর্ড ✔
ঘ) হেডিং

উত্তর: গ) রেকর্ড

৭. ষাটের দশকে ডেটাবেজ কোথায় সংরক্ষণ শুরু হয়েছিল?

ক) কাগজে
খ) ফাইলে ✔
গ) মেমোরিতে
ঘ) ক্লাউডে

উত্তর: খ) ফাইলে

৮. বর্তমানে ডেটাবেজে কী কী থাকতে পারে?

ক) শুধু টেবিল
খ) টেবিল, কুয়েরি, ফর্ম, রিপোর্ট ✔
গ) শুধু ফিল্ড
ঘ) শুধু রেকর্ড

উত্তর: খ) টেবিল, কুয়েরি, ফর্ম, রিপোর্ট

৯. নিম্নের কোনটি ডেটাবেজ প্রোগ্রাম নয়?

ক) মাইক্রোসফট এক্সেস
খ) ফক্সপ্রো
গ) ওরাকল
ঘ) এমএস ওয়ার্ড ✔

উত্তর: ঘ) এমএস ওয়ার্ড

১০. ডেটাবেজে সংরক্ষিত তথ্য কীভাবে খুঁজে পাওয়া যায়?

ক) রিপোর্টে
খ) দ্রুত ✔
গ) ধীরে
ঘ) হাতে লিখে

উত্তর: খ) দ্রুত

১১. ডেটাবেজে রিপোর্টে কী সংযোজন করা যায়?

ক) গ্রাফ, চার্ট ও ছবি ✔
খ) বই ও খাতা
গ) রেকর্ড ও ফিল্ড
ঘ) টেক্সট ও ভিডিও

উত্তর: ক) গ্রাফ, চার্ট ও ছবি

১২. ডেটাবেজে কোন ফিচার দিয়ে ভুল এন্ট্রি রোধ করা যায়?

ক) মাক্রো
খ) ইন্ডেক্স
গ) ইনপুট ভেলিডেশন ✔
ঘ) রিপোর্ট

উত্তর: গ) ইনপুট ভেলিডেশন

১৩. ইনপুট ভেলিডেশন দ্বারা কী নির্ধারণ করা যায়?

ক) এন্ট্রির সীমা ✔
খ) ফিল্ড নাম
গ) রিপোর্ট
ঘ) টেবিল

উত্তর: ক) এন্ট্রির সীমা

১৪. কুয়েরির কাজ কী?

ক) তথ্য মুছে ফেলা
খ) তথ্য সাজানো
গ) তথ্য আলাদা করা ✔
ঘ) তথ্য প্রিন্ট

উত্তর: গ) তথ্য আলাদা করা

১৫. ডেটাবেজে টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপনকে কী বলে?

ক) কুয়েরি
খ) ফিল্ড
গ) রিলেশন ✔
ঘ) ইনডেক্স

উত্তর: গ) রিলেশন

আরও পড়ুনঃ এসএসসি আইসিটি সাজেশন ২০২৬ ২য় অধ্যায় MCQ ১ম অংশ 

১৬. ডেটা খোঁজার জন্য কোনটি ব্যবহার করা হয়?

ক) ইনপুট ভেলিডেশন
খ) ইন্ডেক্স ✔
গ) মাক্রো
ঘ) রিপোর্ট

উত্তর: খ) ইন্ডেক্স

১৭. ইন্ডেক্স মূল ডেটাকে কীভাবে সাজায়?

ক) পরিবর্তন করে
খ) অর্ডার অনুসারে ✔
গ) ডিলিট করে
ঘ) কপি করে

উত্তর: খ) অর্ডার অনুসারে

১৮. ডেটাবেজ ফাইলে লিংক তৈরির সুবিধা কী?

ক) নতুন ফাইল তৈরি হয়
খ) সব ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় ✔
গ) ফাইল মুছে যায়
ঘ) রেকর্ড হারায়

উত্তর: খ) সব ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়

১৯. একই কাজ বারবার করার ঝামেলা দূর করতে কী ব্যবহার হয়?

ক) রিপোর্ট
খ) মাক্রো ✔
গ) কুয়েরি
ঘ) ইন্ডেক্স

উত্তর: খ) মাক্রো

২০. মাক্রো ব্যবহারের প্রধান সুবিধা কী?

ক) সময়ের সাশ্রয় ✔
খ) তথ্য লুকানো
গ) তথ্য চুরি
ঘ) তথ্য মুছে ফেলা

উত্তর: ক) সময়ের সাশ্রয়

২১. ডেটাবেজকে কেন সুসজ্জিত তালিকা বলা হয়?

ক) কারণ এটি হাতে লেখা
খ) কারণ এতে তথ্য সুশৃঙ্খলভাবে রাখা যায় ✔
গ) কারণ এটি ধীরে চলে
ঘ) কারণ এটি কাগজে লেখা

উত্তর: খ) কারণ এতে তথ্য সুশৃঙ্খলভাবে রাখা যায়

২২. ব্যবহারকারী কখন তথ্য আহরণ করতে পারেন?

ক) নির্দিষ্ট সময়ে
খ) যেকোনো সময় ✔
গ) বছরে একবার
ঘ) মাসে একবার

উত্তর: খ) যেকোনো সময়

২৩. ডেটাবেজ প্রোগ্রামে টেবিল কিসের জন্য তৈরি হয়?

ক) ছবি রাখার জন্য
খ) ডেটা সংগঠিত করার জন্য ✔
গ) গান রাখার জন্য
ঘ) ভিডিও রাখার জন্য

উত্তর: খ) ডেটা সংগঠিত করার জন্য

২৪. বৃহৎ ডেটাবেজে রিপোর্ট তৈরির উদ্দেশ্য কী?

ক) অপ্রয়োজনীয় ডেটা দেখানো
খ) শুধু প্রয়োজনীয় রেকর্ড দেখানো ✔
গ) সব ডেটা একসাথে দেখানো
ঘ) ডেটা মুছে ফেলা

উত্তর: খ) শুধু প্রয়োজনীয় রেকর্ড দেখানো

২৫. ডেটাবেজে মেইলিং লেবেল তৈরি হয় কীভাবে?

ক) গ্রাফ দিয়ে
খ) রেকর্ড থেকে ✔
গ) ফিল্ড দিয়ে
ঘ) রিপোর্ট দিয়ে

উত্তর: খ) রেকর্ড থেকে

২৬. ডেটাবেজ ব্যবহারে প্রধান সুবিধা কী?

ক) তথ্য দ্রুত খুঁজে পাওয়া ✔
খ) তথ্য হারিয়ে যাওয়া
গ) তথ্য কম পাওয়া
ঘ) তথ্য নষ্ট হওয়া

উত্তর: ক) তথ্য দ্রুত খুঁজে পাওয়া

২৭. ডেটাবেজ ফাইলে আপডেট করলে অন্য লিংকড ফাইলে কী হয়?

ক) পরিবর্তন হয় না
খ) স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় ✔
গ) ফাইল নষ্ট হয়
ঘ) ফাইল ডিলিট হয়

উত্তর: খ) স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়

২৮. ডেটাবেজ সূচির (Index) কাজ কোনটির সাথে তুলনা করা যায়?

ক) নোটবুক
খ) বইয়ের সূচি ✔
গ) সংবাদপত্র
ঘ) টেলিভিশন

উত্তর: খ) বইয়ের সূচি

২৯. নিচের কোনটি ডেটাবেজ সফটওয়্যার?

ক) ওরাকল ✔
খ) ফটোশপ
গ) ইলাস্ট্রেটর
ঘ) এমএস পেইন্ট

উত্তর: ক) ওরাকল

৩০. ডেটাবেজে রেকর্ড স্ট্রাকচার কী করা যায়?

ক) পরিবর্তন ✔
খ) মুছে ফেলা
গ) কপি করা
ঘ) হারানো

উত্তর: ক) পরিবর্তন

আরও পড়ুনঃ এসএসসি আইসিটি সাজেশন ২০২৬: ict mcq ২য় অংশ

DBMS এর ব্যবহারের কৌশল

৩১. DBMS কী হিসেবে কাজ করে?

ক) সার্ভার 
খ) ব্যবহারকারী ও ডেটাবেজের মাঝে ইন্টারফেস ✔
গ) ফাইল সিস্টেম
ঘ) সফটওয়্যার ভাষা

উত্তর: খ) ব্যবহারকারী ও ডেটাবেজের মাঝে ইন্টারফেস

৩২. DBMS এর মাধ্যমে ব্যবহারকারী কী করতে পারে?

ক) শুধু তথ্য দেখা
খ) ডেটা মুছা, প্রবেশ, উত্তোলন ✔
গ) শুধু রিপোর্ট তৈরি
ঘ) শুধু সিকিউরিটি

উত্তর: খ) ডেটা মুছা, প্রবেশ, উত্তোলন

৩৩. নতুন রেকর্ড যুক্ত করার কাজ কোনটি করে?

ক) ডেটাবেজ
খ) DBMS ✔
গ) সার্ভার
ঘ) ফাইল

উত্তর: খ) DBMS

৩৪. ডেটার অনুলিপি রোধ করে কে?

ক) DBMS ✔
খ) ব্যবহারকারী
গ) কম্পিউটার
ঘ) টেবিল

উত্তর: ক) DBMS

৩৫. DBMS কোনটি নিশ্চিত করে?

ক) সিকিউরিটি ✔
খ) গেমস
গ) অঙ্ক
ঘ) মেইল

উত্তর: ক) সিকিউরিটি

৩৬. DBMS এর মাধ্যমে কী তৈরি করা যায়?

ক) রিপোর্ট ✔
খ) গেমস
গ) নোটবুক
ঘ) ভিডিও

উত্তর: ক) রিপোর্ট

৩৭. DBMS এর কোন ফাংশন ব্যবসায় প্রতিষ্ঠানে বেশি ব্যবহৃত হয়?

ক) ভিডিও এডিট
খ) বেতন-বিল তৈরি ✔
গ) প্রেজেন্টেশন
ঘ) ড্রয়িং

উত্তর: খ) বেতন-বিল তৈরি

৩৮. শিক্ষা ও গবেষণায় ডেটাবেজের কাজ কী?

ক) বই সংরক্ষণ ✔
খ) ভিডিও বানানো
গ) প্রোগ্রামিং
ঘ) ইন্টারনেট

উত্তর: ক) বই সংরক্ষণ

৩৯. ডেটাবেজ ম্যানেজমেন্টের গুরুত্ব কোন ক্ষেত্রে অপরিসীম?

ক) জনসংখ্যা, স্বাস্থ্য, কৃষি ✔
খ) সিনেমা
গ) সংগীত
ঘ) ভ্রমণ

উত্তর: ক) জনসংখ্যা, স্বাস্থ্য, কৃষি

৪০. কম্পিউটারে ডেটাবেজের কাজ সাধারণত কোন সফটওয়্যারে হয়?

ক) মাইক্রোসফট এক্সেল
খ) মাইক্রোসফট এক্সেস ✔
গ) মাইক্রোসফট ওয়ার্ড
ঘ) পাওয়ারপয়েন্ট

উত্তর: খ) মাইক্রোসফট এক্সেস

৪১. মাইক্রোসফট এক্সেস কোন কোম্পানির সফটওয়্যার?

ক) গুগল
খ) মাইক্রোসফট ✔
গ) আইবিএম
ঘ) অ্যাপল

উত্তর: খ) মাইক্রোসফট

৪২. Microsoft Access চালাতে কী ইনস্টল থাকতে হবে?

ক) মাইক্রোসফট অফিস এক্সেস ✔
খ) উইন্ডোজ এক্সপি
গ) ভিসুয়াল বেসিক
ঘ) ক্রোম ব্রাউজার

উত্তর: ক) মাইক্রোসফট অফিস এক্সেস

৪৩. Microsoft Access খুলতে প্রথমে কীতে ক্লিক করতে হয়?

ক) ডেস্কটপ
খ) Start বোতাম ✔
গ) ফোল্ডার
ঘ) কন্ট্রোল প্যানেল

উত্তর: খ) Start বোতাম

৪৪. Start মেনুর কোন অপশনে ক্লিক করলে Access পাওয়া যায়?

ক) Documents
খ) All Programs ✔
গ) Settings
ঘ) Run

উত্তর: খ) All Programs

৪৫. Blank Database নির্বাচন করার পর কী করতে হয়?

ক) ফিল্ড নাম দেওয়া
খ) ডেটাবেজের নাম টাইপ করা ✔
গ) ভিউ সিলেক্ট করা
ঘ) সেভ করা

উত্তর: খ) ডেটাবেজের নাম টাইপ করা

আরও পড়ুনঃ এসএসসি আইসিটি সাজেশন ২০২৬ ২য় অধ্যায় MCQ

৪৬. ডেটাবেজ তৈরি করার সময় ফাইলের নাম কোথায় টাইপ করতে হয়?

ক) টুলবারে
খ) File Name ঘরে ✔
গ) ভিউ ঘরে
ঘ) প্রোপার্টি ঘরে

উত্তর: খ) File Name ঘরে

৪৭. Create বোতামে ক্লিক করলে কী আসে?

ক) শূন্য উইন্ডো ✔
খ) চার্ট
গ) রিপোর্ট
ঘ) ফর্ম

উত্তর: ক) শূন্য উইন্ডো

৪৮. Table সেভ করার সময় ডিফল্ট নাম কী থাকে?

ক) Table
খ) Table1 ✔
গ) Database1
ঘ) Record

উত্তর: খ) Table1

৪৯. Table তৈরির জন্য কোন ভিউ নির্বাচন করতে হয়?

ক) Datasheet View
খ) Design View ✔
গ) Report View
ঘ) Form View

উত্তর: খ) Design View

৫০. Field Name লেখার পর কার্সর কোথায় যায়?

ক) Report
খ) Data Type ঘরে ✔
গ) Property ঘরে
ঘ) Save ঘরে

উত্তর: খ) Data Type ঘরে

৫১. Data Type হিসেবে কোনটি ব্যবহার করা যায়?

ক) Text, Number, Date/Time ✔
খ) HTML, CSS
গ) Paint, Brush
ঘ) File, Folder

উত্তর: ক) Text, Number, Date/Time

৫২. কোন Data Type এর মাধ্যমে হিসাব করা যায়?

ক) Number ✔
খ) Text
গ) Date
ঘ) Memo

উত্তর: ক) Number

৫৩. Date/Time ফিল্ডে কী বের করা যায়?

ক) বয়স ✔
খ) টাকার অঙ্ক
গ) ঠিকানা
ঘ) রঙ

উত্তর: ক) বয়স

৫৪. Field Size কেন নির্ধারণ করতে হয়?

ক) ফিল্ডের আকার ঠিক করার জন্য ✔
খ) ডেটা সাজানোর জন্য
গ) গ্রাফ বানানোর জন্য
ঘ) ফাইল কপি করার জন্য

উত্তর: ক) ফিল্ডের আকার ঠিক করার জন্য

৫৫. Field Size প্রয়োজনের তুলনায় কেমন হওয়া উচিত?

ক) একটু বড় ✔
খ) ছোট
গ) সমান
ঘ) অসীম

উত্তর: ক) একটু বড়

৫৬. Datasheet View তে প্রবেশ করলে কী করা যায়?

ক) ডেটা এন্ট্রি ✔
খ) রিপোর্ট তৈরি
গ) ইনডেক্স
ঘ) ভিউ পরিবর্তন

উত্তর: ক) ডেটা এন্ট্রি

৫৭. Access-এ টেবিলের সেভ নাম ডিফল্টভাবে কী থাকে?

ক) Report
খ) Table1 ✔
গ) Form
ঘ) Query

উত্তর: খ) Table1

৫৮. Datasheet View চালু করার আগে কী জিজ্ঞেস করা হয়?

ক) Table সেভ করা ✔
খ) Field Size
গ) Query নাম
ঘ) Report নাম

উত্তর: ক) Table সেভ করা

৫৯. Table-এ ফিল্ডের কোন ডেটা দিয়ে অঙ্ক করা যায় না?

ক) Number
খ) Date
গ) Text ✔
ঘ) Currency

উত্তর: গ) Text

৬০. টেবিল তৈরি শেষে কোন ভিউতে ডেটা এন্ট্রি হয়?

ক) Form View
খ) Datasheet View ✔
গ) Design View
ঘ) Report View

উত্তর: খ) Datasheet View

ডেটা এন্ট্রি, এডিটিং, ফিল্ড/রেকর্ড ম্যানেজমেন্ট, ফাইল খোলা–বন্ধ

৬১. Datasheet View-তে নতুন ডেটা এন্ট্রি করার জন্য কোন কী চাপতে হয়?

ক) Enter
খ) Tab ✅
গ) Shift
ঘ) Ctrl

৬২. টেবিলে ফন্ট ও ফন্ট সাইজ পরিবর্তন করা যায়—

ক) ডেটা এন্ট্রির আগে
খ) ডেটা এন্ট্রির পরে
গ) যেকোনো সময় ✅
ঘ) পরিবর্তন করা যায় না

৬৩. ডেটাবেজে Save করার শর্টকাট কী?

ক) Ctrl + P
খ) Ctrl + S ✅
গ) Ctrl + O
ঘ) Ctrl + C

৬৪. টেবিলে যেকোনো ঘরে ফন্ট পরিবর্তন করলে প্রভাব পড়ে—

ক) শুধু ওই ঘরে
খ) শুধু ওই সারিতে
গ) শুধু ওই কলামে
ঘ) পুরো টেবিলে ✅

৬৫. টেবিলের বানান সংশোধনের জন্য প্রথমে কী করতে হয়?

ক) পুরো টেবিল সিলেক্ট করতে হয়
খ) সংশ্লিষ্ট ঘরে ক্লিক করতে হয় ✅
গ) ফন্ট পরিবর্তন করতে হয়
ঘ) Tab চাপতে হয়

আরও পড়ুনঃ এসএসসি ২০২৬ আইসিটি ৫ম অধ্যায়

৬৬. ডেটাবেজ ফাইল বন্ধ করার শর্টকাট কী?

ক) Ctrl + W ✅
খ) Ctrl + E
গ) Ctrl + S
ঘ) Ctrl + F

৬৭. ডেটাবেজ ফাইল পুনরায় খোলার জন্য কী করতে হয়?

ক) নতুন টেবিল বানাতে হয়
খ) ফাইল মেনু → New
গ) ফোল্ডারে গিয়ে ফাইল ডাবল ক্লিক করতে হয় ✅
ঘ) Print Preview ব্যবহার করতে হয়

৬৮. নতুন ফিল্ড যোগ করতে হলে কোন ভিউ ব্যবহার করতে হয়?

ক) Print Preview
খ) Datasheet View
গ) Design View ✅
ঘ) Layout View

৬৯. Design View-তে Insert Rows কমান্ড দিলে কী হয়?

ক) নতুন টেবিল তৈরি হয়
খ) নতুন রেকর্ড যুক্ত হয়
গ) নতুন ফিল্ড যুক্ত হয় ✅
ঘ) ফাইল Save হয়

৭০. নতুন ফিল্ড সেভ করার সময় বার্তা আসলে কী করতে হয়?

ক) Cancel চাপতে হয়
খ) No চাপতে হয়
গ) Yes চাপতে হয় ✅
ঘ) Exit করতে হয়

৭১. অপ্রয়োজনীয় ফিল্ড ডিলিট করার জন্য কোন ট্যাব ব্যবহার করা হয়?

ক) File
খ) Home ✅
গ) View
ঘ) Design

৭২. কোনো ফিল্ড মুছে ফেলার পর Undo করা যায় কি?

ক) যায়
খ) যায় না ✅
গ) মাঝে মাঝে যায়
ঘ) সফটওয়্যারের উপর নির্ভর করে

৭৩. রেকর্ড বা সারি ডিলিট করার আগে কী দেখা যায়?

ক) ফিল্ড নাম
খ) সতর্কতাসূচক বার্তা ✅
গ) Save বার্তা
ঘ) Caption

৭৪. নতুন রেকর্ড কোথায় যুক্ত হয়?

ক) টেবিলের প্রথম সারিতে
খ) টেবিলের মাঝখানে
গ) টেবিলের সর্বশেষ সারিতে ✅
ঘ) যেকোনো স্থানে

৭৫. বিদ্যমান রেকর্ড পরিবর্তন করলে তা সেভ হয় কীভাবে?

ক) Save চাপতে হয়
খ) Enter চাপলে ✅
গ) Print Preview করলে
ঘ) Esc চাপলে

৭৬. নির্দিষ্ট তথ্য খোঁজার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়?

ক) Replace
খ) Find ✅
গ) Filter
ঘ) Lookup

৭৭. একসাথে অনেক ডেটা পরিবর্তন করতে কোন কমান্ড ব্যবহার হয়?

ক) Find
খ) Sort
গ) Replace ✅
ঘ) Caption

৭৮. Ascending/Descending কোন কাজের জন্য ব্যবহৃত হয়?

ক) ফিল্টার
খ) সাজানো ✅
গ) মুছে ফেলা
ঘ) সংরক্ষণ

৭৯. Filter by Selection ব্যবহৃত হয়—

ক) নির্দিষ্ট ডেটা দেখতে ✅
খ) নতুন রেকর্ড যোগ করতে
গ) টেবিল কপি করতে
ঘ) প্রিন্ট করতে

৮০. টেবিল প্রিন্ট করার আগে কী ব্যবহার করা হয়?

ক) Report
খ) Datasheet View
গ) Print Preview ✅
ঘ) Copy Paste

৮১. টেবিলের কপি তৈরির জন্য কোন ধাপ ব্যবহার হয়?

ক) Delete → Paste
খ) Copy → Paste ✅
গ) Print → Save
ঘ) Rename

৮২. টেবিল Rename করার জন্য কী করতে হয়?

ক) Delete চাপতে হয়
খ) Properties ব্যবহার করতে হয়
গ) টেবিল সিলেক্ট করে Rename করতে হয় ✅
ঘ) Print Preview করতে হয়

৮৩. AutoNumber ফিল্ডের কাজ কী?

ক) টেক্সট সংরক্ষণ
খ) তারিখ সংরক্ষণ
গ) স্বয়ংক্রিয় সিরিয়াল নম্বর দেওয়া ✅
ঘ) ছবি যুক্ত করা

৮৪. প্রতিটি রেকর্ডকে আলাদা চিহ্নিত করার জন্য কী ব্যবহার করা হয়?

ক) Null Value
খ) Index
গ) Primary Key ✅
ঘ) Caption

৮৫. কোনো ফিল্ড ফাঁকা থাকলে তাকে কী বলা হয়?

ক) Index
খ) Null ✅
গ) Default
ঘ) Lookup

৮৬. নির্দিষ্ট ফরম্যাটে ডেটা ইনপুট করার জন্য কোন Property ব্যবহার হয়?

ক) Caption
খ) Input Mask ✅
গ) Default Value
ঘ) Validation

৮৭. কোনো ফিল্ড খালি রাখা যাবে না—এমন শর্ত দিতে হয় কোন Property দিয়ে?

ক) Required ✅
খ) Caption
গ) Index
ঘ) Lookup

৮৮. ফিল্ড নামের পরিবর্তে যে লেখা প্রদর্শিত হয় তাকে কী বলে?

ক) Caption ✅
খ) Lookup
গ) Default Value
ঘ) Primary Key

৮৯. Dropdown তালিকা আকারে ডেটা নির্বাচনের জন্য কোন ফিল্ড ব্যবহার হয়?

ক) Lookup ✅
খ) Input Mask
গ) AutoNumber
ঘ) Caption

৯০. দুটি টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করতে কোন ফিচার ব্যবহার হয়?

ক) Relationship ✅
খ) Indexing
গ) Caption
ঘ) Filter

৯১. Referential Integrity বজায় রাখার মূল উদ্দেশ্য কী?

ক) সাজানো
খ) সঠিক ডেটা সংরক্ষণ ✅
গ) প্রিন্ট করা
ঘ) টেবিল কপি করা

৯২. Indexing এর কাজ হলো—

ক) দ্রুত ডেটা খোঁজা ✅
খ) ডেটা প্রিন্ট করা
গ) টেবিল কপি করা
ঘ) টেবিল Rename করা

৯৩. ফিল্ডে আগে থেকে নির্দিষ্ট মান বসিয়ে রাখাকে কী বলে?

ক) Default Value ✅
খ) Caption
গ) Required
ঘ) Null

৯৪. ডেটাবেজ ফাইলের ব্যাকআপ রাখা হয় কেন?

ক) নতুন রেকর্ড যুক্ত করার জন্য
খ) ডেটা হারানো রোধ করার জন্য ✅
গ) টেবিল সাজানোর জন্য
ঘ) প্রিন্ট করার জন্য

৯৫. Primary Key ছাড়া টেবিলে কী হতে পারে?

ক) ডেটা সঠিক থাকবে
খ) ডুপ্লিকেট রেকর্ড হতে পারে ✅
গ) দ্রুত সার্চ হবে
ঘ) ইনডেক্স তৈরি হবে

আরও পড়ুন: SSC 2026 অর্থনীতি ২য় অধ্যায় MCQ

৯৬. Lookup ফিল্ড সাধারণত কেমন দেখা যায়?

ক) Number Box
খ) Dropdown তালিকা ✅
গ) Checkbox
ঘ) AutoNumber

৯৭. AutoNumber ফিল্ডে ডেটা কীভাবে যুক্ত হয়?

ক) ব্যবহারকারী টাইপ করে
খ) সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে দেয় ✅
গ) Lookup থেকে নেয়
ঘ) Input Mask দিয়ে

৯৮. টেবিল থেকে স্থায়ীভাবে ডিলিট হলে Undo করা যায় কি?

ক) হ্যাঁ
খ) না ✅
গ) মাঝে মাঝে
ঘ) Shift চাপলে যায়

৯৯. ডেটা Validation Rule ব্যবহৃত হয় কেন?

ক) ফিল্ড সাজানোর জন্য
খ) সঠিক ডেটা ইনপুট নিশ্চিতে ✅
গ) টেবিল কপি করার জন্য
ঘ) ফাইল বন্ধ করার জন্য

১০০. ডেটাবেজ ফাইলের প্রধান ব্যবহার কী?

ক) শুধু প্রিন্ট করা
খ) শুধু সাজানো
গ) তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার ✅
ঘ) শুধুমাত্র প্রোগ্রামিং

ডেটার বর্ণানুক্রমিক ও সংখ্যানুক্রমিক বিন্যাস

১০১. ডেটার বর্ণানুক্রমিক বিন্যাস বলতে কী বোঝায়?
ক) সংখ্যার ভিত্তিতে সাজানো
খ) অক্ষরের ভিত্তিতে সাজানো ✅
গ) ছবির ভিত্তিতে সাজানো
ঘ) ডেটাবেজ তৈরির প্রক্রিয়া

১০২. আরোহী (Ascending) ক্রম মানে—
ক) ছোট থেকে বড় ✅
খ) বড় থেকে ছোট
গ) এলোমেলোভাবে
ঘ) উল্টো ক্রমে

১০৩. অবরোহী (Descending) ক্রম মানে—
ক) ছোট থেকে বড়
খ) বড় থেকে ছোট ✅
গ) মাঝ থেকে শুরু
ঘ) শেষ থেকে মাঝামাঝি

১০৪. Name, গ্রাম ও ইউনিয়ন ফিল্ডের ডেটা সাধারণত কোনভাবে বিন্যস্ত করা হয়?
ক) বর্ণানুক্রমিক ✅
খ) সংখ্যানুক্রমিক
গ) রঙ অনুযায়ী
ঘ) মেমোরি অনুযায়ী

১০৫. Age, জন্মতারিখ, ক্রমিক নম্বর—এগুলো কোন ভিত্তিতে বিন্যস্ত হয়?
ক) বর্ণানুক্রমিক
খ) সংখ্যানুক্রমিক ✅
গ) এলোমেলো
ঘ) অবস্থানভিত্তিক

আরও পড়ুন: SSC 2026 অর্থনীতি ৩য় অধ্যায় MCQ

১০৬. বয়স ফিল্ডকে Ascending করলে কোন বয়সের রেকর্ড উপরে আসবে?
ক) সবচেয়ে বেশি
খ) মাঝারি
গ) সবচেয়ে কম ✅
ঘ) নির্দিষ্ট বয়স

১০৭. ভুলক্রমে বিন্যাস হলে কী করতে হবে?
ক) Delete দিতে হবে
খ) Undo কমান্ড দিতে হবে ✅
গ) Save দিতে হবে
ঘ) Refresh দিতে হবে

১০৮. Find কমান্ডের কাজ কী?
ক) নতুন ডেটা তৈরি করা
খ) নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা ✅
গ) ডেটা ডিলিট করা
ঘ) ডেটা সাজানো

১০৯. Find and Replace ডায়ালগ বক্স চালু হয় কোন মেনুর মাধ্যমে?
ক) Insert
খ) Home ✅
গ) View
ঘ) Design

১১০. শর্তযুক্ত অনুসন্ধানে ১৮ বছরের কম রেকর্ড বের করতে হবে—কোন শর্ত ব্যবহার হবে?
ক) >১৮
খ) <১৮ ✅
গ) =১৮
ঘ) >=১৮

১১১. Age ফিল্ডে ৩০ থেকে ৬০ বছরের রেকর্ড দেখতে কোন ফিল্টার ব্যবহার করতে হবে?
ক) Between Numbers ✅
খ) Contains
গ) Equals
ঘ) Replace

১১২. শর্তযুক্ত ফিল্টার বাতিল করার জন্য কোন আইকন ব্যবহার হয়?
ক) Apply Filter
খ) Remove Filter ✅
গ) Find Filter
ঘ) Add Filter

১১৩. গ্রামের ভিত্তিতে তথ্য দেখাতে কোন ফিল্ড ব্যবহার করতে হবে?
ক) Name
খ) Village ✅
গ) Union
ঘ) Age

১১৪. Equals “Basail” সিলেক্ট করলে কী হবে?
ক) সব গ্রামের তথ্য দেখাবে
খ) শুধু বাসাইল গ্রামের তথ্য দেখাবে ✅
গ) বাসাইল বাদে সব দেখাবে
ঘ) কিছুই দেখাবে না

১১৫. একাধিক গ্রামের তথ্য একসাথে দেখতে কোন আইকন ব্যবহৃত হয়?
ক) Sort
খ) Drop-down (Filter) ✅
গ) Copy
ঘ) Paste

১১৬. পুরুষ-মহিলা ভিত্তিক তথ্য কোন ফিল্ডে সংরক্ষিত থাকে?
ক) Age
খ) Union
গ) Gender (M/F) ✅
ঘ) Village

১১৭. Equals “F” দিলে কী ফলাফল পাওয়া যাবে?
ক) সব পুরুষ
খ) সব মহিলা ✅
গ) সব রেকর্ড
ঘ) কোনোটিই নয়

১১৮. Query Design চালু হয় কোন মেনু থেকে?
ক) Home
খ) Create ✅
গ) Data
ঘ) Insert

১১৯. Query Design এ ফিল্ড অন্তর্ভুক্ত করতে কী করতে হয়?
ক) ড্র্যাগ করতে হয়
খ) ফিল্ডের নাম ডাবল ক্লিক করতে হয় ✅
গ) Save করতে হয়
ঘ) Delete করতে হয়

১২০. Criteria ঘরে >৩০ দিলে কী হবে?
ক) শুধু ৩০ বছর বয়সীরা দেখাবে
খ) ৩০ বছরের বেশি বয়সীরা দেখাবে ✅
গ) ৩০ বছরের কম বয়সীরা দেখাবে
ঘ) সব বয়স দেখাবে

আরও পড়ুন: SSC 2026 অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ সাজেশন

১২১. Criteria ঘরে <৩০ দিলে কী হবে?
ক) ৩০ বছরের বেশি বয়সীরা দেখাবে
খ) শুধু ৩০ বছরের কম বয়সীরা দেখাবে ✅
গ) ৩০ ও বেশি বয়সীরা দেখাবে
ঘ) সব দেখাবে

১২২. Criteria ঘরে >=৩০ and <=৬০ দিলে কী হবে?
ক) শুধু ৩০ বছর বয়সীরা দেখাবে
খ) ৩০–৬০ বছরের মধ্যে যাদের বয়স ✅
গ) ৬০ বছরের বেশি বয়সীরা
ঘ) ১৮ বছরের কম বয়সীরা

১২৩. Query Save করলে ফাইল কোন নামে থাকে?
ক) Report
খ) Table
গ) Query ✅
ঘ) Form

১২৪. গ্রাম ও ইউনিয়নের ভিত্তিতে তথ্য বের করার জন্য কোথায় শর্ত টাইপ করতে হয়?
ক) Field row
খ) Criteria row ✅
গ) Table row
ঘ) Total row

১২৫. Query রান করার জন্য কোন আইকন ব্যবহার হয়?
ক) Run ✅
খ) Save
গ) Print
ঘ) Insert

১২৬. Query ফাইল মুদ্রণের আগে কী করতে হয়?
ক) Delete করতে হয়
খ) Report বানাতে হয় ✅
গ) Table Convert করতে হয়
ঘ) Union Join করতে হয়

১২৭. Query এর মাধ্যমে তথ্য আহরণ করে কোথায় সংরক্ষণ করা যায়?
ক) Word
খ) Database ✅
গ) Paint
ঘ) Notepad

১২৮. Report এর কাজ কী?
ক) ডেটা সাজানো
খ) আকর্ষণীয়ভাবে তথ্য উপস্থাপন ✅
গ) ডেটা এন্ট্রি করা
ঘ) টেবিল বানানো

১২৯. Query Design এ Show Table ডায়ালগ বক্সের কাজ কী?
ক) ফন্ট পরিবর্তন
খ) টেবিল নির্বাচন ✅
গ) রিপোর্ট তৈরি
ঘ) ডেটা Save

১৩০. Query ফাইলের নাম Age Query দিলে কোথায় তালিকাভুক্ত হবে?
ক) Control Panel
খ) Database Window ✅
গ) Recycle Bin
ঘ) Settings

১৩১. Toggle Filter আইকনের কাজ কী?
ক) ডেটা Delete করা
খ) Filter Apply বা Remove করা ✅
গ) Undo কমান্ড
ঘ) Query Save

১৩২. কুয়েরি পদ্ধতিতে তথ্য আহরণের সুবিধা কী?
ক) এলোমেলোভাবে ডেটা আসে
খ) নির্দিষ্ট শর্ত অনুযায়ী তথ্য আসে ✅
গ) টেবিল মুছে যায়
ঘ) Save হয় না

১৩৩. Filter ব্যবহার করলে কী পাওয়া যায়?
ক) এলোমেলো তথ্য
খ) নির্দিষ্ট শর্তযুক্ত তথ্য ✅
গ) সব ডেটা একসাথে
ঘ) শুধু নাম

১৩৪. Query Save করলে ডাটাবেজ উইন্ডোতে কী আইকন যুক্ত হয়?
ক) Table Icon
খ) Query Icon ✅
গ) Report Icon
ঘ) File Icon

১৩৫. Report আকারে ডেটা কেমন হয়?
ক) সাধারণ
খ) আকর্ষণীয় ✅
গ) ডিলিটেড
ঘ) এডিটেড

১৩৬. Filtering এর পর ডেটার মূল তথ্য—
ক) পরিবর্তিত হয়
খ) অপরিবর্তিত থাকে ✅
গ) ডিলিট হয়
ঘ) Reset হয়

১৩৭. Basail OR Tepra OR Nanda—এই শর্ত কোন ফিল্ডে ব্যবহৃত হবে?
ক) Name
খ) Village ✅
গ) Age
ঘ) Union

১৩৮. Does Not Equal “Basail” দিলে কী হবে?
ক) শুধু বাসাইল দেখাবে
খ) বাসাইল বাদে বাকি সব ✅
গ) সব তথ্য মুছে যাবে
ঘ) কিছুই দেখাবে না

১৩৯. পুরুষ ও মহিলা আলাদা করতে ব্যবহৃত ফিল্ড—
ক) Name
খ) M/F ✅
গ) Union
ঘ) Table

১৪০. Query রান করার পর উপরে যে নাম থাকে—
ক) Query 1 ✅
খ) Report 1
গ) Table 1
ঘ) Form 1

আরও পড়ুন: SSC 2026 অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ সাজেশন

রিপোর্ট

১৪১. রিপোর্ট তৈরি করার জন্য কোন মেনু ব্যবহার করা হয়?
ক) Home
খ) Insert
গ) Create ✅
ঘ) Design

১৪২. রিপোর্ট তৈরির জন্য কোন ফাইল নির্বাচন করতে হয়?
ক) Word
খ) কুয়েরি বা টেবিল ফাইল ✅
গ) Excel
ঘ) PDF

১৪৩. রিপোর্টে ফিল্ডের মাপ পরিবর্তন করার জন্য কী করতে হয়?
ক) ফিল্ডের নাম ডাবল ক্লিক
খ) ফিল্ডের পাশের বাহু ক্লিক ও ড্র্যাগ ✅
গ) Undo দিতে হবে
ঘ) Save As করতে হবে

১৪৪. রিপোর্টে পৃষ্ঠা সংখ্যা, তারিখ ও সময় ঠিক করার জন্য কী করতে হয়?
ক) ফিল্ডের পাশে ক্লিক করে ড্র্যাগ ✅
খ) কেবল Save করতে হবে
গ) Delete দিতে হবে
ঘ) Filter ব্যবহার করতে হবে

১৪৫. রিপোর্টের শিরোনাম বাংলায় টাইপ করার জন্য কী করতে হবে?
ক) Rename ফাইল
খ) শিরোনামের উপর ক্লিক করে ইংরেজি মুছে বাংলায় টাইপ ✅
গ) Undo দিতে হবে
ঘ) Filter ব্যবহার করতে হবে

১৪৬. রিপোর্ট মুদ্রিত রূপ দেখতে কোন অপশন ব্যবহার করা হয়?
ক) Layout View
খ) Print Preview ✅
গ) Design View
ঘ) Gridline

১৪৭. রিপোর্ট মুদ্রণ দেওয়ার আগে কোন আইকনগুলো ঠিক করতে হয়?
ক) Save, Undo
খ) Size, Portrait, Landscape, Margins ✅
গ) Filter, Sort
ঘ) Query, Criteria

১৪৮. রিপোর্ট সংরক্ষণ করার জন্য কোন আইকন ব্যবহার হয়?
ক) Print
খ) Save ✅
গ) Run
ঘ) Undo

১৪৯. রিপোর্ট সংরক্ষণের সময় Save As ডায়ালগ বক্সে কী দিতে হয়?
ক) রিপোর্টের নাম ✅
খ) Filter
গ) Query
ঘ) Table

১৫০. রিপোর্ট সেভ হওয়ার পর কোথায় তালিকাভুক্ত হয়?
ক) Database উইন্ডো ✅
খ) Control Panel
গ) Desktop
ঘ) Recycle Bin

আরও পড়ুন: SSC 2026 অর্থনীতি ৭ম অধ্যায় MCQ সাজেশন

১৫১. রিপোর্টে গ্রিডলাইন কী?
ক) শিরোনাম
খ) ফিল্ডের উপর-নিচের রেখা ✅
গ) বাটন
ঘ) টুলবক্স

১৫২. গ্রিডলাইন যুক্ত বা তুলে ফেলার জন্য কোন ভিউতে যেতে হবে?
ক) Design View
খ) Layout View ✅
গ) Print Preview
ঘ) Home

১৫৩. Gridlines টুলবক্সে কী কী কাজ করা যায়?
ক) মোটা-চিকন, রং পরিবর্তন, ধরন পরিবর্তন ✅
খ) ডিলিট
গ) Undo
ঘ) Save

১৫৪. গ্রিডলাইনের মোটা বা চিকন করার জন্য কোন আইকন ব্যবহার হয়?
ক) Style
খ) Width ✅
গ) Color
ঘ) None

১৫৫. গ্রিডলাইনের ধরন পরিবর্তন করার জন্য কোন আইকন ব্যবহার হয়?
ক) Width
খ) Style ✅
গ) Color
ঘ) Gridline

১৫৬. গ্রিডলাইনের রঙ পরিবর্তন করার জন্য কোন আইকন ব্যবহার করা হয়?
ক) Style
খ) Width
গ) Color ✅
ঘ) Font

১৫৭. Gridlines টুলবক্সে None ক্লিক করলে কী হয়?
ক) নতুন গ্রিডলাইন যুক্ত হয়
খ) সব গ্রিডলাইন উঠে যায় ✅
গ) Save হয়
ঘ) Undo হয়

১৫৮. রিপোর্টের লেআউট ঠিক করতে কোন ভিউ ব্যবহার করা হয়?
ক) Layout View ✅
খ) Design View
গ) Print Preview
ঘ) Home

১৫৯. রিপোর্টের পৃষ্ঠা মার্জিন ঠিক করার জন্য কোন অপশন ব্যবহার হয়?
ক) Undo
খ) Margins ✅
গ) Style
ঘ) Gridline

১৬০. রিপোর্টে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ মোড নির্বাচন করার জন্য কোন আইকন ব্যবহার করা হয়?
ক) Size
খ) Portrait / Landscape ✅
গ) Width
ঘ) Color

১৬১. রিপোর্ট মুদ্রণ দেওয়ার জন্য কোন আইকন ক্লিক করতে হয়?
ক) Save
খ) Print ✅
গ) Run
ঘ) Filter

১৬২. রিপোর্টের শিরোনাম পরিবর্তন করা যায় কোথায়?
ক) Print Preview
খ) লেআউটে শিরোনামের উপর ক্লিক করে ✅
গ) Gridline টুলবক্স
ঘ) Margins

১৬৩. রিপোর্টের ফিল্ড বেশি বিস্তৃত হলে কী করা হয়?
ক) ফিল্ডের পাশের বাহু ক্লিক ও ড্র্যাগ ✅
খ) Undo
গ) Delete
ঘ) Save

১৬৪. রিপোর্টে পৃষ্ঠা সংখ্যা কোথায় দেখানো হয়?
ক) নিচে ✅
খ) উপরে
গ) ডানদিকে
ঘ) বামদিকে

১৬৫. রিপোর্টে তারিখ ও সময় কোথায় প্রদর্শিত হয়?
ক) নিচে
খ) ডান দিকে ✅
গ) উপরে
ঘ) বাম দিকে

১৬৬. রিপোর্টের গ্রিডলাইন Only Horizontal, Vertical, Both ইত্যাদি ধরণে বিভক্ত—সঠিক কী?
ক) Both, Horizontal, Vertical, Cross Hatch, Top, Bottom, Outline, None ✅
খ) Only Top, Bottom
গ) Only Horizontal
ঘ) None

১৬৭. রিপোর্টের গ্রিডলাইন সিলেকশন ছাড়ার জন্য কোথায় ক্লিক করতে হয়?
ক) মার্জিন রেখার বাইরে ✅
খ) Undo
গ) Print Preview
ঘ) Save

১৬৮. রিপোর্টে গ্রিডলাইন সিলেকশন চলে গেলে কী হয়?
ক) মোটা হয়ে যায়
খ) সিলেকশন চলে যায় ✅
গ) রিপোর্ট সেভ হয়
ঘ) রিপোর্ট মুদ্রিত হয়

১৬৯. রিপোর্টে Gridlines টুলবক্স থেকে কোন ধাপের মাধ্যমে রং আরোপ করা যায়?
ক) Width → Color
খ) Color → প্যালেট থেকে রং ✅
গ) Style → Width
ঘ) Save → Run

১৭০. রিপোর্ট মুদ্রণের পূর্বে Size, Portrait, Landscape, Margins ঠিক করার উদ্দেশ্য কী?
ক) গ্রিডলাইন ঠিক করা
খ) পৃষ্ঠা আকার ও বিন্যাস ঠিক করা ✅
গ) রিপোর্ট সংরক্ষণ
ঘ) Query তৈরি করা

আরও পড়ুন: SSC 2026 অর্থনীতি ১০ম অধ্যায় MCQ সাজেশন

ডেটাবেজ ও রিপোর্ট FAQ (২০টি)

১. রিপোর্ট কি?
রিপোর্ট হলো ডেটাবেজে থাকা তথ্যকে মুদ্রণযোগ্য ও সুন্দরভাবে উপস্থাপন করার একটি আকার।

২. রিপোর্ট তৈরির জন্য কোন ফাইল ব্যবহার করা যায়?
কুয়েরি বা টেবিল ফাইল ব্যবহার করা যায়।

৩. রিপোর্ট তৈরির জন্য কোন মেনু ব্যবহার করতে হয়?
Create মেনুতে Report আইকন ব্যবহার করা হয়।

৪. রিপোর্টের ফিল্ডের আকার ও বিস্তৃতি কীভাবে পরিবর্তন করা যায়?
ফিল্ডের পাশে ক্লিক করে বাহু ড্র্যাগ করে পরিবর্তন করা যায়।

৫. রিপোর্টের শিরোনাম বাংলায় কীভাবে টাইপ করা যায়?
শিরোনামের উপর ক্লিক করে ইংরেজি মুছে বাংলায় টাইপ করতে হয়।

৬. রিপোর্ট মুদ্রিত রূপে দেখতে কোন ভিউ ব্যবহার করা হয়?
Print Preview ব্যবহার করা হয়।

৭. রিপোর্ট মুদ্রণ দেওয়ার আগে কোন সেটিং ঠিক করতে হয়?
Size, Portrait, Landscape, Margins ঠিক করতে হয়।

৮. রিপোর্ট সংরক্ষণের জন্য কোন আইকন ব্যবহার করা হয়?
Save আইকন ব্যবহার করা হয়।

৯. রিপোর্টে গ্রিডলাইন কী?
গ্রিডলাইন হলো রেকর্ডের উপরে-নিচে বা পাশের রেখা।

১০. রিপোর্টে গ্রিডলাইন যুক্ত বা তুলতে কোন ভিউ ব্যবহার করা হয়?
Layout View ব্যবহার করা হয়।

১১. গ্রিডলাইনের মোটা বা চিকন করার জন্য কোন টুল ব্যবহার করা হয়?
Width ড্রপ-ডাউন ব্যবহার করে মোটা বা চিকন করা যায়।

১২. গ্রিডলাইনের ধরন পরিবর্তন করার জন্য কোন টুল ব্যবহার করা হয়?
Style ড্রপ-ডাউন ব্যবহার করা হয়।

১৩. গ্রিডলাইনের রঙ পরিবর্তন করার জন্য কোন টুল ব্যবহার করা হয়?
Color ড্রপ-ডাউন ব্যবহার করা হয়।

১৪. Gridlines টুলবক্সে None ক্লিক করলে কী হয়?
সব গ্রিডলাইন রিপোর্ট থেকে উঠে যায়।

১৫. রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা কোথায় প্রদর্শিত হয়?
রিপোর্টের নিচে প্রদর্শিত হয়।

১৬. রিপোর্টে তারিখ ও সময় কোথায় প্রদর্শিত হয়?
ডান পাশে প্রদর্শিত হয়।

১৭. রিপোর্টের গ্রিডলাইন সিলেকশন ছাড়ার জন্য কোথায় ক্লিক করতে হয়?
গ্রিডলাইনের উপরের মার্জিন রেখার বাইরে ক্লিক করতে হয়।

১৮. রিপোর্টের লেআউট ঠিক করার জন্য কোন ভিউ ব্যবহার করা হয়?
Layout View ব্যবহার করা হয়।

১৯. রিপোর্টের শর্তযুক্ত তথ্য কোন পদ্ধতিতে সংগ্রহ করা যায়?
Filter, Sort বা কুয়েরি পদ্ধতিতে।

২০. রিপোর্টের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও বিতরণ করার সুবিধা কী?
তথ্য সুন্দরভাবে মুদ্রণযোগ্য আকারে সংরক্ষিত হয় এবং সরাসরি বিতরণ করা যায়।

উপসংহার

পরিশেষে বলতে চাই যে, উপরের সকল প্রশ্নের উত্তরগুলো নিয়মিত চর্চা করলে SSC পরীক্ষা 2026 এ ভালো করতে পারবে ইনশাআল্লাহ্‌। তবে আরো ভালো ফলাফল করতে তোমার পাঠ্যবই নিয়মিত অধ্যয়ন করবে। ধারাবাহিকভাবে অন্যান্য সকল অধ্যায়ের সাজেশন দেওয়া হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সাজেশন পেতে শিক্ষা টেক ২৪ ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করবে। পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমার ইমেইলে নটিফিকেশন যাবে। নিজে পড়বে এবং ফেইসবুক সহ অন্যান্য মাধমে বন্ধুদের কাছে শেয়ার করবে। কোন বিষয়ের সাজেশন চাও তা জানাতে কমেন্ট করবে। 

আরও পড়ুনঃ

  1. ict suggestion 
  2. আইসিটি সাজেশন 
  3. ict 2 অধ্যায় 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *