SSC 2026 অর্থনীতি ২য় অধ্যায় MCQ
SSC 2026 অর্থনীতি ২য় অধ্যায় MCQ সাজেশন ১০০% কমন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ২০২৬ সালের SSC পরীক্ষার প্রশ্নপত্র থেকে অনুশীলন করতে চাও, তাদের জন্য এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন ও MCQ সমাধান অনেক সহায়ক হবে। এই অধ্যায়ের নাম- অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বোর্ড বইয়ের প্রতিটি লাইন থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো নিয়মিত অধ্যয়ন করলে এমসিকিউ, জ্ঞানমূলক ও সৃজনশীল সকল প্রশ্নের উত্তর করতে পারবে ইনশাআল্লাহ্। চলো, এবার আলোচনা করা যাক।
অর্থনৈতিক সম্পদ
প্রশ্ন ১:
অর্থনীতিতে সম্পদ বলতে কী বোঝায়?
ক) যেকোনো জিনিস
খ) যা পেতে অর্থ ব্যয় করতে হয়
গ) যা প্রাকৃতিকভাবে পাওয়া যায়
ঘ) যা প্রচুর পরিমাণে পাওয়া যায়
উত্তর: খ) যা পেতে অর্থ ব্যয় করতে হয়
প্রশ্ন ২:
অর্থনৈতিক দ্রব্যকে আর কী বলা হয়?
ক) ভোগ দ্রব্য
খ) সম্পদ
গ) অভাবী দ্রব্য
ঘ) বিলাস দ্রব্য
উত্তর: খ) সম্পদ
প্রশ্ন ৩:
নিচের কোনটি দৃশ্যমান বা বস্তুগত সম্পদ?
ক) শিক্ষকের পাঠদান
খ) ডাক্তারের সেবা
গ) টেলিভিশন
ঘ) প্রতিভা
উত্তর: গ) টেলিভিশন
প্রশ্ন ৪:
অর্থনৈতিক সম্পদের প্রথম বৈশিষ্ট্য কোনটি?
ক) হস্তান্তরযোগ্যতা
খ) অপ্রাচুর্যতা
গ) উপযোগ
ঘ) বাহ্যিকতা
উত্তর: গ) উপযোগ
প্রশ্ন ৫:
কোন দ্রব্য সম্পদ হতে হলে তার—
ক) দাম বেশি হতে হবে
খ) উপযোগ থাকতে হবে
গ) বাহ্যিকতা না থাকতে হবে
ঘ) সীমাহীন যোগান থাকতে হবে
উত্তর: খ) উপযোগ থাকতে হবে
প্রশ্ন ৬:
কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ হতে হবে—
ক) প্রচুর
খ) সীমাহীন
গ) সীমিত
ঘ) বিনামূল্যে প্রাপ্ত
উত্তর: গ) সীমিত
প্রশ্ন ৭:
নদীর পানি কেন অর্থনৈতিক সম্পদ নয়?
ক) এর দাম বেশি
খ) এর যোগান সীমিত নয়
গ) এর কোনো উপযোগ নেই
ঘ) এর মালিকানা নেই
উত্তর: খ) এর যোগান সীমিত নয়
প্রশ্ন ৮:
বোতলজাত পানি কেন সম্পদ?
ক) এতে খনিজ মেশানো হয়
খ) এর দাম কম
গ) শ্রম ব্যয় করে প্রস্তুত করা হয়
ঘ) প্রাকৃতিকভাবে প্রচুর পাওয়া যায়
উত্তর: গ) শ্রম ব্যয় করে প্রস্তুত করা হয়
প্রশ্ন ৯:
সম্পদের হস্তান্তরযোগ্যতা মানে কী?
ক) সম্পদের দাম পরিবর্তন
খ) সম্পদের মালিকানা পরিবর্তন
গ) সম্পদের পরিমাণ বৃদ্ধি
ঘ) সম্পদের ব্যবহারযোগ্যতা
উত্তর: খ) সম্পদের মালিকানা পরিবর্তন
প্রশ্ন ১০:
রবীন্দ্রনাথের প্রতিভা সম্পদ নয় কেন?
ক) এর উপযোগ নেই
খ) এর দাম কম
গ) এর মালিকানা পরিবর্তন সম্ভব নয়
ঘ) এর যোগান সীমিত নয়
উত্তর: গ) এর মালিকানা পরিবর্তন সম্ভব নয়
আরও পড়ুন: SSC 2026 ভূগোল ১ম অধ্যায় সাজেশন | ১০০% কমন
প্রশ্ন ১১:
অর্থনৈতিক সম্পদের বাহ্যিকতা বলতে বোঝায়—
ক) জ্ঞানের বহিঃপ্রকাশ
খ) দৃশ্যমান অস্তিত্ব
গ) অন্তর্নিহিত গুণ
ঘ) মালিকানা পরিবর্তন
উত্তর: খ) দৃশ্যমান অস্তিত্ব
প্রশ্ন ১২:
কারো চারিত্রিক গুণ সম্পদ নয় কেন?
ক) উপযোগ নেই
খ) বাহ্যিকতা নেই
গ) দাম বেশি
ঘ) যোগান সীমিত নয়
উত্তর: খ) বাহ্যিকতা নেই
প্রশ্ন ১৩:
অর্থনৈতিক সম্পদের উৎস কয় প্রকার?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
উত্তর: খ) ৩ প্রকার
প্রশ্ন ১৪:
ভূমি, বনভূমি, খনিজ সম্পদ—এসব কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
ক) মানবিক সম্পদ
খ) উৎপাদিত সম্পদ
গ) প্রাকৃতিক সম্পদ
ঘ) সামাজিক সম্পদ
উত্তর: গ) প্রাকৃতিক সম্পদ
প্রশ্ন ১৫:
মানুষের যোগ্যতা, দক্ষতা ও প্রতিভা কোন ধরনের সম্পদ?
ক) প্রাকৃতিক
খ) মানবিক
গ) উৎপাদিত
ঘ) বাহ্যিক
উত্তর: খ) মানবিক
প্রশ্ন ১৬:
উৎপাদিত সম্পদ বলতে বোঝায়—
ক) প্রকৃতির দেওয়া সম্পদ
খ) মানুষের শরীরগত যোগ্যতা
গ) প্রাকৃতিক ও মানবিক সম্পদ ব্যবহার করে তৈরি দ্রব্য
ঘ) সামাজিক সম্পদ
উত্তর: গ) প্রাকৃতিক ও মানবিক সম্পদ ব্যবহার করে তৈরি দ্রব্য
প্রশ্ন ১৭:
যন্ত্রপাতি, কলকারখানা কোন সম্পদের উদাহরণ?
ক) প্রাকৃতিক সম্পদ
খ) মানবিক সম্পদ
গ) উৎপাদিত সম্পদ
ঘ) বাহ্যিক সম্পদ
উত্তর: গ) উৎপাদিত সম্পদ
প্রশ্ন ১৮:
ডাক্তারের সেবা কোন ধরনের সম্পদ?
ক) দৃশ্যমান
খ) অদৃশ্যমান
গ) প্রাকৃতিক
ঘ) উৎপাদিত
উত্তর: খ) অদৃশ্যমান
প্রশ্ন ১৯:
যোগাযোগ ব্যবস্থা কোন শ্রেণির সম্পদ?
ক) প্রাকৃতিক সম্পদ
খ) মানবিক সম্পদ
গ) উৎপাদিত সম্পদ
ঘ) বাহ্যিক সম্পদ
উত্তর: গ) উৎপাদিত সম্পদ
প্রশ্ন ২০:
সম্পদ হতে হলে নিচের কোন বৈশিষ্ট্য থাকা আবশ্যক নয়?
ক) উপযোগ
খ) অপ্রাচুর্যতা
গ) হস্তান্তরযোগ্যতা
ঘ) সীমাহীন যোগান
উত্তর: ঘ) সীমাহীন যোগান
আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ২য় অধ্যায় MCQ সাজেশন | ১০০% কমন
বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ
প্রশ্ন ২১: বাংলাদেশের মোট চাষযোগ্য কৃষিজমির পরিমাণ কত?
ক) ৮০,৯৯০ বর্গ কি.মি.
খ) ৯০,৯৯০ বর্গ কি.মি.
গ) ১,০০,৯৯০ বর্গ কি.মি.
ঘ) ৭০,৯৯০ বর্গ কি.মি.
উত্তর: খ) ৯০,৯৯০ বর্গ কি.মি.
প্রশ্ন ২২: বাংলাদেশের কত শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল?
ক) ৫০%
খ) ৫৫%
গ) ৬৩%
ঘ) ৭০%
উত্তর: গ) ৬৩%
প্রশ্ন ২৩: জাতীয় আয়ের কত শতাংশ কৃষি থেকে আসে?
ক) ১০%
খ) ১২%
গ) ১৪%
ঘ) ১৬%
উত্তর: ঘ) ১৬%
প্রশ্ন ২৪: বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
ক) কয়লা
খ) প্রাকৃতিক গ্যাস
গ) চুনাপাথর
ঘ) তামা
উত্তর: খ) প্রাকৃতিক গ্যাস
প্রশ্ন ২৫: ২০১৬ সাল পর্যন্ত দেশে কতটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে?
ক) ২৪টি
খ) ২৫টি
গ) ২৬টি
ঘ) ২৮টি
উত্তর: গ) ২৬টি
প্রশ্ন ২৬: বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?
ক) তিতাস
খ) বাখরাবাদ
গ) সাঙ্গু
ঘ) জালালাবাদ
উত্তর: ক) তিতাস
প্রশ্ন ২৭: বাংলাদেশের কোন খনিজ সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয়?
ক) চুনাপাথর
খ) কয়লা
গ) চীনামাটি
ঘ) সিলিকা
উত্তর: ক) চুনাপাথর
প্রশ্ন ২৮: চীনামাটির প্রধান খনি কোথায়?
ক) দিনাজপুর
খ) ময়মনসিংহ (বিজয়পুর)
গ) চট্টগ্রাম
ঘ) সিলেট
উত্তর: খ) ময়মনসিংহ (বিজয়পুর)
প্রশ্ন ২৯: দিনাজপুরের কোন স্থানে কয়লা উত্তোলন করা হয়?
ক) রাণীপুকুর
খ) বড় পুকুরিয়া
গ) ফেঞ্চুগঞ্জ
ঘ) ভাঙ্গারহাট
উত্তর: খ) বড় পুকুরিয়া
প্রশ্ন ৩০: মধ্যপাড়া কঠিন শিলা খনি কোন জেলায় অবস্থিত?
ক) সিলেট
খ) দিনাজপুর
গ) চট্টগ্রাম
ঘ) রংপুর
উত্তর: খ) দিনাজপুর
আরও পড়ুনঃ এসএসসি ২০২৬ ভূগোল ও পরিবেশ ২য় অধ্যায়: MCQ ও জ্ঞানমূলক
প্রশ্ন ৩১: সিলিকা বালু প্রধানত কোন শিল্পে ব্যবহৃত হয়?
ক) কাগজ
খ) কাচ
গ) তেল
ঘ) সার
উত্তর: খ) কাচ
প্রশ্ন ৩২: বাংলাদেশের কোন দ্বীপে গন্ধক পাওয়ার সম্ভাবনা রয়েছে?
ক) সেন্ট মার্টিন
খ) মহেশখালী
গ) কুতুবদিয়া
ঘ) ভোলা
উত্তর: গ) কুতুবদিয়া
প্রশ্ন ৩৩: বাংলাদেশের প্রথম খনিজ তেলের সন্ধান পাওয়া যায় কোথায়?
ক) কক্সবাজার
খ) সিলেটের হরিপুর
গ) বগুড়া
ঘ) দিনাজপুর
উত্তর: খ) সিলেটের হরিপুর
প্রশ্ন ৩৪: বাংলাদেশের মোট বনভূমির শতকরা কত ভাগ?
ক) ২৫%
খ) ১১.১%
গ) ২০%
ঘ) ৩০%
উত্তর: খ) ১১.১%
প্রশ্ন ৩৫: বাংলাদেশের বৃহত্তম বন কোনটি?
ক) মধুপুর বন
খ) সুন্দরবন
গ) ভাওয়াল বন
ঘ) সিলেট বন
উত্তর: খ) সুন্দরবন
প্রশ্ন ৩৬: সুন্দরবনের আয়তন কত?
ক) ৬,০১৭ বর্গ কি.মি.
খ) ৭,০১৭ বর্গ কি.মি.
গ) ৮,০১৭ বর্গ কি.মি.
ঘ) ৯,০১৭ বর্গ কি.মি.
উত্তর: ক) ৬,০১৭ বর্গ কি.মি.
প্রশ্ন ৩৭: রয়েল বেঙ্গল টাইগার কোন বনে পাওয়া যায়?
ক) মধুপুর বন
খ) সুন্দরবন
গ) ভাওয়াল বন
ঘ) চট্টগ্রাম বন
উত্তর: খ) সুন্দরবন
প্রশ্ন ৩৮: বাংলাদেশের সর্বাধিক সেগুন গাছ জন্মায় কোথায়?
ক) দিনাজপুর
খ) সিলেট
গ) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম
ঘ) খুলনা
উত্তর: গ) চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম
প্রশ্ন ৩৯: মধুপুর গড়ে প্রধানত কোন গাছ পাওয়া যায়?
ক) শাল
খ) সেগুন
গ) সুন্দরী
ঘ) গামারি
উত্তর: ক) শাল
প্রশ্ন ৪০: দিনাজপুর-রংপুর অঞ্চলের বনভূমিতে কোন গাছ প্রধান?
ক) সেগুন
খ) শাল
গ) সুন্দরী
ঘ) কেওড়া
উত্তর: খ) শাল
আরও পড়ুনঃ SSC ভূগোল ও পরিবেশ ৩য় অধ্যায় ১ম অংশ সাজেশন: MCQ ও জ্ঞানমূলক
প্রশ্ন ৪১: বাংলাদেশের প্রধান প্রাণিজ সম্পদ কী?
ক) লবণ
খ) পশু-পাখি ও মাছ
গ) চামড়া
ঘ) পাট
উত্তর: খ) পশু-পাখি ও মাছ
প্রশ্ন ৪২: বাংলাদেশের সর্বাধিক চামড়াশিল্পের কাঁচামাল কোন সম্পদ থেকে আসে?
ক) মাছ
খ) বনজ সম্পদ
গ) প্রাণিজ সম্পদ
ঘ) খনিজ
উত্তর: গ) প্রাণিজ সম্পদ
প্রশ্ন ৪৩: বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায়?
ক) সিলেট
খ) কাপ্তাই
গ) খুলনা
ঘ) বগুড়া
উত্তর: খ) কাপ্তাই
প্রশ্ন ৪৪: গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
ক) গোয়ালপাড়া
খ) ঘোড়াশাল
গ) ঠাকুরগাঁও
ঘ) সৈয়দপুর
উত্তর: খ) ঘোড়াশাল
প্রশ্ন ৪৫: গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন করে?
ক) পানি বিদ্যুৎ
খ) তাপ বিদ্যুৎ
গ) সৌর বিদ্যুৎ
ঘ) বায়ু বিদ্যুৎ
উত্তর: খ) তাপ বিদ্যুৎ
প্রশ্ন ৪৬: বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস কী?
ক) সৌরশক্তি
খ) আণবিক শক্তি
গ) প্রাকৃতিক গ্যাস
ঘ) কয়লা
উত্তর: গ) প্রাকৃতিক গ্যাস
প্রশ্ন ৪৭: কর্ণফুলি নদীর তীরে বিদ্যুৎ কেন্দ্রটি কোন ধরনের?
ক) সৌর বিদ্যুৎ
খ) পানি বিদ্যুৎ
গ) তাপ বিদ্যুৎ
ঘ) বায়ু বিদ্যুৎ
উত্তর: খ) পানি বিদ্যুৎ
প্রশ্ন ৪৮: বাংলাদেশের পানি সম্পদের প্রধান উৎস কতটি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: খ) ৩টি
প্রশ্ন ৪৯: বাংলাদেশের পানি সম্পদের প্রধান উৎস কোনটি নয়?
ক) নদ-নদী
খ) ভূ-গর্ভস্থ পানি
গ) সাগর
ঘ) পাহাড়
উত্তর: ঘ) পাহাড়
প্রশ্ন ৫০: বাংলাদেশের কৃষি উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি?
ক) পানি
খ) গ্যাস
গ) কয়লা
ঘ) বন
উত্তর: ক) পানি
আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৩য় অধ্যায় শেষ অংশ MCQ সাজেশন: ১০০% কমন
দ্রব্য ও এর শ্রেণিবিভাগ
প্রশ্ন ৫১:
অর্থনীতিতে যে জিনিসের উপযোগ আছে তাকে কী বলা হয়?
ক) সম্পদ
খ) দ্রব্য
গ) পণ্য
ঘ) সেবা
উত্তর: খ) দ্রব্য
প্রশ্ন ৫২:
যে দ্রব্য প্রকৃতিতে বিনামূল্যে পাওয়া যায় তাকে কী বলা হয়?
ক) অর্থনৈতিক দ্রব্য
খ) ভোগ্য দ্রব্য
গ) অবাধলভ্য দ্রব্য
ঘ) মূলধনী দ্রব্য
উত্তর: গ) অবাধলভ্য দ্রব্য
প্রশ্ন ৫৩:
আলো ও বাতাস কোন ধরনের দ্রব্য?
ক) অবাধলভ্য দ্রব্য
খ) অর্থনৈতিক দ্রব্য
গ) ভোগ্য দ্রব্য
ঘ) চূড়ান্ত দ্রব্য
উত্তর: ক) অবাধলভ্য দ্রব্য
প্রশ্ন ৫৪:
যে দ্রব্যের যোগান সীমিত এবং মূল্য প্রদান করতে হয়, তাকে বলা হয়—
ক) অবাধলভ্য দ্রব্য
খ) অর্থনৈতিক দ্রব্য
গ) ভোগ্য দ্রব্য
ঘ) মধ্যবর্তী দ্রব্য
উত্তর: খ) অর্থনৈতিক দ্রব্য
প্রশ্ন ৫৫:
খাদ্য, বস্ত্র, বই কোন শ্রেণির দ্রব্য?
ক) ভোগ্য দ্রব্য
খ) অবাধলভ্য দ্রব্য
গ) অর্থনৈতিক দ্রব্য
ঘ) মধ্যবর্তী দ্রব্য
উত্তর: গ) অর্থনৈতিক দ্রব্য
প্রশ্ন ৫৬:
যে দ্রব্য ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ হয় তাকে কী বলা হয়?
ক) স্থায়ী দ্রব্য
খ) ভোগ্য দ্রব্য
গ) মূলধনী দ্রব্য
ঘ) মধ্যবর্তী দ্রব্য
উত্তর: খ) ভোগ্য দ্রব্য
প্রশ্ন ৫৭:
ফ্রিজ, গাড়ি, ঘরবাড়ি কোন শ্রেণির দ্রব্য?
ক) অস্থায়ী ভোগ্য দ্রব্য
খ) স্থায়ী ভোগ্য দ্রব্য
গ) মধ্যবর্তী দ্রব্য
ঘ) অবাধলভ্য দ্রব্য
উত্তর: খ) স্থায়ী ভোগ্য দ্রব্য
প্রশ্ন ৫৮:
যে দ্রব্য একবার ভোগ করলে শেষ হয়ে যায়, তা হলো—
ক) মধ্যবর্তী দ্রব্য
খ) মূলধনী দ্রব্য
গ) অস্থায়ী ভোগ্য দ্রব্য
ঘ) স্থায়ী ভোগ্য দ্রব্য
উত্তর: গ) অস্থায়ী ভোগ্য দ্রব্য
প্রশ্ন ৫৯:
খাদ্য ও তরিতরকারি কোন শ্রেণির দ্রব্য?
ক) স্থায়ী ভোগ্য দ্রব্য
খ) মধ্যবর্তী দ্রব্য
গ) অস্থায়ী ভোগ্য দ্রব্য
ঘ) মূলধনী দ্রব্য
উত্তর: গ) অস্থায়ী ভোগ্য দ্রব্য
প্রশ্ন ৬০:
যে দ্রব্য উৎপাদনে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তাকে কী বলে?
ক) ভোগ্য দ্রব্য
খ) মূলধনী দ্রব্য
গ) চূড়ান্ত দ্রব্য
ঘ) মধ্যবর্তী দ্রব্য
উত্তর: ঘ) মধ্যবর্তী দ্রব্য
প্রশ্ন ৬১:
রসগোল্লা তৈরিতে ব্যবহৃত দুধ কোন শ্রেণির দ্রব্য?
ক) চূড়ান্ত দ্রব্য
খ) মধ্যবর্তী দ্রব্য
গ) স্থায়ী দ্রব্য
ঘ) মূলধনী দ্রব্য
উত্তর: খ) মধ্যবর্তী দ্রব্য
প্রশ্ন ৬২:
যে দ্রব্য সরাসরি ভোগে ব্যবহৃত হয় তাকে বলা হয়—
ক) চূড়ান্ত দ্রব্য
খ) মধ্যবর্তী দ্রব্য
গ) স্থায়ী দ্রব্য
ঘ) মূলধনী দ্রব্য
উত্তর: ক) চূড়ান্ত দ্রব্য
প্রশ্ন ৬৩:
পাউরুটি কোন শ্রেণির দ্রব্য?
ক) চূড়ান্ত দ্রব্য
খ) মধ্যবর্তী দ্রব্য
গ) মূলধনী দ্রব্য
ঘ) অবাধলভ্য দ্রব্য
উত্তর: ক) চূড়ান্ত দ্রব্য
প্রশ্ন ৬৪:
যে উৎপাদিত দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকে কী বলা হয়?
ক) ভোগ্য দ্রব্য
খ) মূলধনী দ্রব্য
গ) চূড়ান্ত দ্রব্য
ঘ) অবাধলভ্য দ্রব্য
উত্তর: খ) মূলধনী দ্রব্য
প্রশ্ন ৬৫:
যন্ত্রপাতি, কারখানা, গুদামঘর কোন শ্রেণির দ্রব্য?
ক) স্থায়ী দ্রব্য
খ) মূলধনী দ্রব্য
গ) চূড়ান্ত দ্রব্য
ঘ) মধ্যবর্তী দ্রব্য
উত্তর: খ) মূলধনী দ্রব্য
প্রশ্ন ৬৬:
মূলধনী দ্রব্য কিসে ব্যবহৃত হয়?
ক) সরাসরি ভোগে
খ) উৎপাদনে
গ) বিনোদনে
ঘ) অবাধলভ্য দ্রব্য তৈরিতে
উত্তর: খ) উৎপাদনে
প্রশ্ন ৬৭:
সব দ্রব্য কি পণ্য?
ক) হ্যাঁ
খ) না
গ) সবসময়
ঘ) কখনও নয়
উত্তর: খ) না
প্রশ্ন ৬৮:
সব অর্থনৈতিক দ্রব্যকে কী বলা হয়?
ক) অবাধলভ্য দ্রব্য
খ) সেবা
গ) পণ্য
ঘ) স্থায়ী দ্রব্য
উত্তর: গ) পণ্য
প্রশ্ন ৬৯:
সব সেবাই কি পণ্য?
ক) হ্যাঁ
খ) না
গ) সবসময়
ঘ) অবাধ সেবা
উত্তর: খ) না
প্রশ্ন ৭০:
যে দ্রব্য ও অবস্তুগত সেবা বিক্রয়যোগ্য তাকে কী বলা হয়?
ক) সম্পদ
খ) দ্রব্য
গ) পণ্য
ঘ) অর্থনৈতিক দ্রব্য
উত্তর: গ) পণ্য
আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৪র্থ অধ্যায় সাজেশন | ১০০% কমন
সুযোগ ব্যয় ও চয়ন Opportunity Cost and Choice
প্রশ্ন ৭১:
সুযোগ ব্যয় বলতে কী বোঝায়?
ক) কম খরচের দ্রব্য
খ) সর্বোচ্চ ত্যাগকৃত বিকল্প
গ) প্রাকৃতিক সম্পদ
ঘ) উৎপাদন ব্যয়
উত্তর: খ) সর্বোচ্চ ত্যাগকৃত বিকল্প
বিঃ দ্রঃ কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটিকে ত্যাগ করতে হয়-এই ত্যাগকৃত পরিমাণই হলো অন্য দ্রব্যটির ‘সুযোগ ব্যয়’ (Opportunity Cost)। সাধারণত নানারকম সুযোগ ব্যয়ের মধ্যে সর্বোচ্চ সুযোগ ব্যয়টিকেই অর্থনীতিতে সুযোগ ব্যয় হিসাবে গ্রহণ করা হয় ।
প্রশ্ন ৭২:
একই সময়ে দুটি কাজ করা সম্ভব নয়-এই ধারণার সাথে কোনটি সম্পর্কিত?
ক) নির্বাচন
খ) সুযোগ ব্যয়
গ) উৎপাদন
ঘ) ভোগ
উত্তর: খ) সুযোগ ব্যয়
প্রশ্ন ৭৩:
ধান চাষের পরিবর্তে যদি পাট চাষ করা হয়, তবে ধানের সুযোগ ব্যয় কী হবে?
ক) ধানের মূল্য
খ) জমি
গ) উৎপাদন ব্যয়
ঘ) পাটের উৎপাদন
উত্তর: ঘ) পাটের উৎপাদন
প্রশ্ন ৭৪:
অর্থনীতিতে কোন সুযোগ ব্যয়কে গ্রহণ করা হয়?
ক) গড় সুযোগ ব্যয়
খ) সর্বনিম্ন সুযোগ ব্যয়
গ) সর্বোচ্চ সুযোগ ব্যয়
ঘ) মোট সুযোগ ব্যয়
উত্তর: গ) সর্বোচ্চ সুযোগ ব্যয়
প্রশ্ন ৭৫:
জসীম তার জমিতে ধান অথবা গম চাষ করতে পারেন। এটি কোন ধারণার উদাহরণ?
ক) নির্বাচন (চয়ন)
খ) অবাধ দ্রব্য
গ) ভোগ
ঘ) চূড়ান্ত দ্রব্য
উত্তর: ক) নির্বাচন (চয়ন)
প্রশ্ন ৭৬:
জসীম যদি শুধুমাত্র ধান চাষ করে, তবে কত কুইন্টাল ধান উৎপাদন হবে?
ক) ৮০ কুইন্টাল
খ) ১২০ কুইন্টাল
গ) ৬০ কুইন্টাল
ঘ) ১০০ কুইন্টাল
উত্তর: খ) ১২০ কুইন্টাল
প্রশ্ন ৭৭:
জসীম যদি শুধুমাত্র গম চাষ করে, তবে কত কুইন্টাল গম উৎপাদন হবে?
ক) ১০০ কুইন্টাল
খ) ৯০ কুইন্টাল
গ) ৮০ কুইন্টাল
ঘ) ৬০ কুইন্টাল
উত্তর: গ) ৮০ কুইন্টাল
প্রশ্ন ৭৮:
সুযোগ ব্যয় ধারণাটি কেন গুরুত্বপূর্ণ?
ক) সম্পদের প্রাচুর্যের জন্য
খ) সম্পদের স্বল্পতার জন্য
গ) দ্রব্যের স্থায়িত্বের জন্য
ঘ) উৎপাদনের আধিক্যের জন্য
উত্তর: খ) সম্পদের স্বল্পতার জন্য
প্রশ্ন ৭৯:
ফসল উৎপাদনের ক্ষেত্রে ধান ও গমের মধ্যে বেছে নেওয়া কিসের উদাহরণ?
ক) উৎপাদন
খ) নির্বাচন (চয়ন)
গ) ভোগ
ঘ) সম্পদ সৃষ্টি
উত্তর: খ) নির্বাচন (চয়ন)
প্রশ্ন ৮০:
অর্থনীতিতে কোন কারণে ব্যক্তি ও সমাজকে চয়ন করতে হয়?
ক) প্রযুক্তির জন্য
খ) স্বল্পতার জন্য
গ) বাজারের জন্য
ঘ) ভোগের জন্য
উত্তর: খ) স্বল্পতার জন্য
আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৬ষ্ঠ অধ্যায় MCQ সাজেশন ১ম অংশ: ১০০% কমন
অর্থনৈতিক কার্যাবলি ও অ-অর্থনৈতিক কার্যাবলি
প্রশ্ন ৮১:
অর্থনৈতিক কার্যাবলি বলতে কী বোঝায়?
ক) বিনোদনের কাজ
খ) অর্থ উপার্জনের জন্য করা কাজ
গ) অবসর কাটানোর কাজ
ঘ) দাতব্য কাজ
উত্তর: খ) অর্থ উপার্জনের জন্য করা কাজ
প্রশ্ন ৮২:
মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য কী?
ক) সমাজসেবা করা
খ) দ্রব্যসামগ্রীর অভাব পূরণ করা
গ) চিত্তবিনোদন
ঘ) খেলাধুলা
উত্তর: খ) দ্রব্যসামগ্রীর অভাব পূরণ করা
প্রশ্ন ৮৩:
কোন কাজ অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত?
ক) খেলাধুলা করা
খ) সন্তান লালন-পালন
গ) কলকারখানায় কাজ করা
ঘ) অবসর যাপন
উত্তর: গ) কলকারখানায় কাজ করা
প্রশ্ন ৮৪:
অর্থনৈতিক কাজের মাধ্যমে কী পাওয়া যায়?
ক) আনন্দ
খ) অর্থ উপার্জন
গ) সামাজিক মর্যাদা
ঘ) বিশ্রাম
উত্তর: খ) অর্থ উপার্জন
প্রশ্ন ৮৫:
কোনটি অ-অর্থনৈতিক কার্যাবলির উদাহরণ?
ক) কৃষকের জমিতে কাজ করা
খ) ডাক্তার রোগী দেখা
গ) পিতামাতার সন্তান লালন-পালন
ঘ) শিল্পপতি প্রতিষ্ঠানে কাজ করা
উত্তর: গ) পিতামাতার সন্তান লালন-পালন
প্রশ্ন ৮৬:
অ-অর্থনৈতিক কার্যাবলির বৈশিষ্ট্য কী?
ক) অর্থ উপার্জন হয়
খ) অর্থ ব্যয় হয়
গ) অর্থ উপার্জিত হয় না
ঘ) পণ্য উৎপাদন হয়
উত্তর: গ) অর্থ উপার্জিত হয় না
প্রশ্ন ৮৭:
কোন কাজকে অর্থনৈতিক কার্যাবলি বলা হবে না?
ক) ডাক্তারি পেশা
খ) কলকারখানায় শ্রমিকের কাজ
গ) সমাজবিরোধী কাজ
ঘ) জমিতে কৃষিকাজ
উত্তর: গ) সমাজবিরোধী কাজ
প্রশ্ন ৮৮:
অ-অর্থনৈতিক কার্যাবলির মাধ্যমে কী পাওয়া যায়?
ক) অর্থ
খ) আনন্দ ও তৃপ্তি
গ) দ্রব্য
ঘ) শিল্প
উত্তর: খ) আনন্দ ও তৃপ্তি
প্রশ্ন ৮৯:
অর্থনৈতিক কার্যাবলির একটি উদাহরণ কোনটি?
ক) শখের বশে গান গাওয়া
খ) অবসরে খেলাধুলা করা
গ) শিক্ষক পাঠদান করা
ঘ) সন্তান লালন-পালন
উত্তর: গ) শিক্ষক পাঠদান করা
প্রশ্ন ৯০:
অ-অর্থনৈতিক কার্যাবলি সাধারণত কোন উদ্দেশ্যে করা হয়?
ক) অর্থ উপার্জনের জন্য
খ) সমাজসেবার জন্য
গ) চিত্তবিনোদন বা দায়িত্ব পালনের জন্য
ঘ) নতুন পণ্য তৈরির জন্য
উত্তর: গ) চিত্তবিনোদন বা দায়িত্ব পালনের জন্য
বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলি
প্রশ্ন ৯১:
বাংলাদেশের অর্থনীতি কোন তিনটি খাতের উপর নির্ভরশীল?
ক) কৃষি, শিল্প, সেবা
খ) কৃষি, শিক্ষা, পরিবহন
গ) শিল্প, বন, জলাশয়
ঘ) সেবা, রেল, নদী
উত্তর: ক) কৃষি, শিল্প, সেবা
প্রশ্ন ৯২:
বাংলাদেশে কোন খাতের অবদান সাম্প্রতিককালে ক্রমশ কমছে?
ক) শিল্প
খ) সেবা
গ) কৃষি
ঘ) বানিজ্য
উত্তর: গ) কৃষি
প্রশ্ন ৯৩:
বাংলাদেশের শ্রমশক্তির প্রায় কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত?
ক) ২৫%
খ) ৫০%
গ) ৭৫%
ঘ) ৬০%
উত্তর: খ) ৫০%
প্রশ্ন ৯৪:
জনসংখ্যার কত শতাংশ মানুষ কৃষির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত?
ক) ৫০%
খ) ৬০%
গ) ৭৫%
ঘ) ৮০%
উত্তর: গ) ৭৫%
প্রশ্ন ৯৫:
নিম্নের কোনটি কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলি এর অন্তর্ভুক্ত?
ক) পোশাক কারখানায় কাজ
খ) জমিচাষ ও ফসল বিক্রয়
গ) রেললাইন নির্মাণ
ঘ) স্বর্ণকারের কাজ
উত্তর: খ) জমিচাষ ও ফসল বিক্রয়
প্রশ্ন ৯৬:
মাছ চাষ এবং হাঁস-মুরগি প্রতিপালন কোন খাতের অর্থনৈতিক কাজ?
ক) শিল্প
খ) সেবা
গ) কৃষি
ঘ) ব্যবসা
উত্তর: গ) কৃষি
প্রশ্ন ৯৭:
পোশাক শিল্প, বিভিন্ন কল-কারখানা, সরকারি ও বেসরকারি চাকরি কোন খাতের কাজের উদাহরণ?
ক) কৃষি সংক্রান্ত
খ) কৃষি বহির্ভূত
গ) জল সম্পদ
ঘ) বনজ সম্পদ
উত্তর: খ) কৃষি বহির্ভূত
প্রশ্ন ৯৮:
বাংলাদেশে খেলনা, পুতুল, মিষ্টি তৈরির কাজকে কোন ধরনের কার্যাবলি বলা হয়?
ক) কৃষি সংক্রান্ত
খ) কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলি
গ) অ-অর্থনৈতিক কার্যাবলি
ঘ) মূলধনী কার্যাবলি
উত্তর: খ) কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলি
প্রশ্ন ৯৯:
গ্রাম্য ডাক্তারি, কবিরাজি, ঝাড়ফুঁক এর মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে – এটি কোন ধরনের কার্যাবলি?
ক) শিল্প খাতের কার্যাবলি
খ) সেবা খাতের অর্থনৈতিক কার্যাবলি
গ) অ-অর্থনৈতিক কার্যাবলি
ঘ) কৃষি খাতের কার্যাবলি
উত্তর: খ) সেবা খাতের অর্থনৈতিক কার্যাবলি
প্রশ্ন ১০০:
বাংলাদেশের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের বৈশিষ্ট্য কী?
ক) সীমিত ও একরকম
খ) বিচিত্র ধরনের
গ) শুধুমাত্র কৃষি খাতে সীমাবদ্ধ
ঘ) শুধুমাত্র শিল্প খাতে সীমাবদ্ধ
উত্তর: খ) বিচিত্র ধরনের
অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ – ২০টি FAQ
প্রশ্ন ১: অর্থনীতি বলতে কী বোঝায়?
উত্তর: মানুষের সীমাহীন চাহিদা পূরণে সীমিত সম্পদের যথাযথ ব্যবহার করার বিদ্যাকে অর্থনীতি বলা হয়।
প্রশ্ন ২: অভাব (Scarcity) কী?
উত্তর: মানুষের সীমাহীন চাহিদা পূরণের জন্য সম্পদের সীমিত প্রাপ্যতাকেই অভাব বলা হয়।
প্রশ্ন ৩: সুযোগ ব্যয় (Opportunity Cost) কী?
উত্তর: কোনো একটি কাজ বেছে নেওয়ার ফলে অন্য একটি সুযোগ হারানোকে সুযোগ ব্যয় বলে।
প্রশ্ন ৪: উৎপাদনের উপাদান কয়টি ও কী কী?
উত্তর: উৎপাদনের প্রধান ৪টি উপাদান হলো—ভূমি, শ্রম, মূলধন ও উদ্যোগ।
প্রশ্ন ৫: চাহিদা (Demand) বলতে কী বোঝায়?
উত্তর: নির্দিষ্ট দামে ও সময়ে ভোক্তা কোনো পণ্য বা সেবা কতটুকু কিনতে চাইবে সেটাই চাহিদা।
প্রশ্ন ৬: জোগান (Supply) কী?
উত্তর: নির্দিষ্ট দামে ও সময়ে উৎপাদক কোনো পণ্য বা সেবা কতটুকু বিক্রি করতে চাইবে সেটাই জোগান।
প্রশ্ন ৭: বাজার কী?
উত্তর: যেখানে ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্য ও সেবার বিনিময় ঘটে তাকেই বাজার বলে।
প্রশ্ন ৮: মূল্য বা দাম কী?
উত্তর: কোনো পণ্য বা সেবার বিনিময়ে প্রদত্ত অর্থকেই দাম বা মূল্য বলা হয়।
প্রশ্ন ৯: জাতীয় আয় (National Income) কী?
উত্তর: একটি দেশে নির্দিষ্ট সময়ে উৎপাদিত সব পণ্য ও সেবার আর্থিক মূল্যের যোগফলকেই জাতীয় আয় বলা হয়।
প্রশ্ন ১০: মুদ্রাস্ফীতি (Inflation) কী?
উত্তর: যখন সামগ্রিকভাবে পণ্যের দাম বেড়ে যায় এবং টাকার ক্রয়ক্ষমতা কমে যায় তখন তাকে মুদ্রাস্ফীতি বলে।
প্রশ্ন ১১: বেকারত্ব বলতে কী বোঝায়?
উত্তর: কর্মক্ষম লোকেরা কাজ না পেলে সেটাকেই বেকারত্ব বলা হয়।
প্রশ্ন ১২: অর্থনৈতিক উন্নয়ন (Economic Development) কী?
উত্তর: কেবল জাতীয় আয়ের বৃদ্ধি নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, জীবনমান ও অবকাঠামোর উন্নয়নকেও অর্থনৈতিক উন্নয়ন বলা হয়।
প্রশ্ন ১৩: অর্থনৈতিক প্রবৃদ্ধি (Economic Growth) কী?
উত্তর: জাতীয় আয়ের ধারাবাহিক বৃদ্ধি বা উৎপাদনশীলতার বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি।
প্রশ্ন ১৪: বৈদেশিক বাণিজ্য কী?
উত্তর: একটি দেশের সঙ্গে অন্য দেশের পণ্য ও সেবার বিনিময়কেই বৈদেশিক বাণিজ্য বলে।
প্রশ্ন ১৫: সঞ্চয় (Savings) কী?
উত্তর: ভোগের বাইরে ভবিষ্যতের জন্য আয়ের একটি অংশ আলাদা রাখা সঞ্চয়।
প্রশ্ন ১৬: বিনিয়োগ (Investment) কী?
উত্তর: ভবিষ্যতে মুনাফা অর্জনের জন্য মূলধন খাতে অর্থ ব্যয় করাকে বিনিয়োগ বলে।
প্রশ্ন ১৭: মূলধন (Capital) কী?
উত্তর: উৎপাদনে ব্যবহৃত কৃত্রিম উপকরণ যেমন—যন্ত্রপাতি, প্রযুক্তি, ভবন ইত্যাদি মূলধন।
প্রশ্ন ১৮: শ্রম (Labour) কী?
উত্তর: উৎপাদনে মানুষের শারীরিক ও মানসিক অবদানই শ্রম।
প্রশ্ন ১৯: অর্থনৈতিক বৈষম্য কী?
উত্তর: সমাজে ধনী-গরিবের মধ্যে আয়ের ও সম্পদের অসম বণ্টনকেই অর্থনৈতিক বৈষম্য বলে।
প্রশ্ন ২০: অর্থনৈতিক কার্যকলাপ কী কী?
উত্তর: উৎপাদন, ভোগ, বণ্টন, বিনিময় ও বিনিয়োগ হলো প্রধান অর্থনৈতিক কার্যকলাপ।
উপসংহার
পরিশেষে বলতে চাই যে, উপরের সকল প্রশ্নের উত্তরগুলো নিয়মিত চর্চা করলে SSC পরীক্ষা 2026 এ ভালো করতে পারবে ইনশাআল্লাহ্। তবে আরো ভালো ফলাফল করতে তোমার পাঠ্যবই নিয়মিত অধ্যয়ন করবে। ধারাবাহিকভাবে অন্যান্য সকল অধ্যায়ের সাজেশন দেওয়া হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সাজেশন পেতে শিক্ষা টেক ২৪ ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করবে। পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমার ইমেইলে নটিফিকেশন যাবে। নিজে পড়বে এবং ফেইসবুক সহ অন্যান্য মাধমে বন্ধুদের কাছে শেয়ার করবে। কোন বিষয়ের সাজেশন চাও তা জানাতে কমেন্ট করবে।
আরও পড়ুনঃ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোঃ আনোয়ার হোসেন, পেশায় একজন শিক্ষক এবং অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর। নিত্য নতুন কন্টেন্ট পেতে shikkhatech24.com ওয়েবসাইটটি সাবস্ক্রাইব এবং ফেইসবুকে শেয়ার করুন।
