SSC 2027 অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ সাজেশন

SSC 2027 অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় MCQ সাজেশন ১০০% কমন। শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ২০২৭ সালের SSC পরীক্ষার প্রশ্নপত্র থেকে অনুশীলন করতে চাও, তাদের জন্য এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন ও MCQ সমাধান অনেক সহায়ক হবে।  এই অধ্যায়ের নাম- জাতীয় আয় ও এর পরিমাপ পদ্ধতি 

এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বোর্ড বইয়ের প্রতিটি লাইন থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো নিয়মিত অধ্যয়ন করলে এমসিকিউ, জ্ঞানমূলক ও সৃজনশীল সকল প্রশ্নের উত্তর করতে পারবে ইনশাআল্লাহ্‌। চলো, এবার আলোচনা করা যাক।

জাতীয় আয়ের ধারণাসমূহ (Concepts of National Income)

প্রশ্ন ১:
মোট দেশজ উৎপাদন (GDP) বলতে কী বোঝায়?
ক) বিদেশে উৎপাদিত দ্রব্যের বাজার মূল্য
খ) দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য
গ) নাগরিকগণের বিদেশ থেকে প্রাপ্ত আয়
ঘ) নিট জাতীয় আয় থেকে অবচয় বাদ দেওয়া পরিমাণ
উত্তর: খ) দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য

প্রশ্ন ২:
GDP নির্ণয়ের ক্ষেত্রে কোন ধরনের দ্রব্য গণনা করা হয়?
ক) প্রাথমিক দ্রব্য
খ) চূড়ান্ত দ্রব্য
গ) আমদানি দ্রব্য
ঘ) রপ্তানি দ্রব্য
উত্তর: খ) চূড়ান্ত দ্রব্য

প্রশ্ন ৩:
যদি ধান থেকে চাল তৈরি হয়, তবে GDP হিসাবের সময় কোনটি নেওয়া হবে?
ক) ধান
খ) চাল
গ) উভয়ই
ঘ) কোনোটি নয়
উত্তর: খ) চাল

প্রশ্ন ৪:
মোট জাতীয় আয় (GNI) নির্ণয় করতে হলে GDP এর সাথে কী যোগ করতে হয়?
ক) আমদানি শুল্ক
খ) নিট  আয়
গ) মূলধন ক্ষয়
ঘ) কর আদায়
উত্তর: খ) নিট  আয়

প্রশ্ন ৫:
নিট  আয় বলতে কী বোঝায়?
ক) দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ থেকে যে আয় করে
খ) বিদেশি নাগরিকগণ দেশ থেকে যে আয় নিয়ে যায়
গ) উভয়ের পার্থক্য
ঘ) উভয়ের যোগফল
উত্তর: গ) উভয়ের পার্থক্য

প্রশ্ন ৬:
বাংলাদেশে বর্তমানে নিট  আয় কী রকম?
ক) ঋণাত্মক
খ) ধনাত্মক
গ) শূন্য
ঘ) পরিবর্তনশীল
উত্তর: খ) ধনাত্মক

প্রশ্ন ৭:
নিট  আয় যদি ঋণাত্মক হয়, তাহলে GNI কী হবে?
ক) GDP এর চেয়ে বেশি
খ) GDP এর সমান
গ) GDP এর চেয়ে কম
ঘ) GDP এর দ্বিগুণ
উত্তর: গ) GDP এর চেয়ে কম

প্রশ্ন ৮:
নিট জাতীয় আয় (NNI) নির্ণয় করতে হলে GNI থেকে কী বাদ দিতে হয়?
ক) রপ্তানি
খ) অবচয়
গ) নিট উপাদান আয়
ঘ) কর
উত্তর: খ) অবচয়

প্রশ্ন ৯:
মূলধন ব্যবহারজনিত অবচয়কে আর কী বলা হয়?
ক) নিট আয়
খ) পুঁজি ক্ষয়
গ) Capital Consumption Allowance
ঘ) ভোগব্যয়
উত্তর: গ) Capital Consumption Allowance

প্রশ্ন ১০:
নিট জাতীয় আয় (NNI) কী নির্দেশ করে?
ক) নাগরিকগণের বিদেশ থেকে আয়
খ) একটি দেশের প্রকৃত উৎপাদন সক্ষমতা
গ) মোট দেশজ উৎপাদন
ঘ) অবচয় পূর্ববর্তী আয়
উত্তর: খ) একটি দেশের প্রকৃত উৎপাদন সক্ষমতা

আরও পড়ুন: SSC 2026 অর্থনীতি ২য় অধ্যায় MCQ

প্রশ্ন ১১:
GDP এর পূর্ণরূপ কী?
ক) Gross Domestic Production
খ) Gross Domestic Product
গ) General Domestic Product
ঘ) General Development Production
উত্তর: খ) Gross Domestic Product

প্রশ্ন ১২:
GNI এর পূর্ণরূপ কী?
ক) Gross National Index
খ) Gross National Income
গ) General National Income
ঘ) Global National Income
উত্তর: খ) Gross National Income

প্রশ্ন ১৩:
NNI এর পূর্ণরূপ কী?
ক) Net National Index
খ) Net National Income
গ) New National Income
ঘ) National Net Income
উত্তর: খ) Net National Income

প্রশ্ন ১৪:
GDP তে কোন আয় ধরা হয় না?
ক) বিদেশে প্রবাসীদের আয়
খ) অভ্যন্তরীণ শিল্প আয়
গ) অভ্যন্তরীণ কৃষি আয়
ঘ) অভ্যন্তরীণ সেবা আয়
উত্তর: ক) বিদেশে প্রবাসীদের আয়

প্রশ্ন ১৫:
GNI তে বিদেশ থেকে প্রবাসীদের আয় কীভাবে গণনা করা হয়?
ক) বাদ দেওয়া হয়
খ) যোগ করা হয়
গ) দ্বিগুণ ধরা হয়
ঘ) অর্ধেক ধরা হয়
উত্তর: খ) যোগ করা হয়

প্রশ্ন ১৬:
অবচয় বলতে কী বোঝায়?
ক) শ্রমিকদের মজুরি
খ) উৎপাদনে ব্যবহৃত মূলধনের ক্ষয়
গ) সরকারের কর আদায়
ঘ) বিদেশি ঋণ
উত্তর: খ) উৎপাদনে ব্যবহৃত মূলধনের ক্ষয়

প্রশ্ন ১৭:
GDP এর ক্ষেত্রে কোন সময়কাল ধরা হয়?
ক) এক মাস
খ) এক বছর
গ) এক দশক
ঘ) অনির্দিষ্ট সময়
উত্তর: খ) এক বছর

প্রশ্ন ১৮:
জাতীয় আয়ের পরিমাপে দ্বৈত গণনা এড়ানোর জন্য কী করা হয়?
ক) মধ্যবর্তী দ্রব্য বাদ দেওয়া
খ) রপ্তানি বাদ দেওয়া
গ) আমদানি বাদ দেওয়া
ঘ) অবচয় বাদ দেওয়া
উত্তর: ক) মধ্যবর্তী দ্রব্য বাদ দেওয়া

প্রশ্ন ১৯:
জাতীয় আয় ধারণার মধ্যে কোনটি দেশের নাগরিকদের আয় নির্দেশ করে?
ক) GDP
খ) GNI
গ) NNP
ঘ) CPI
উত্তর: খ) GNI

প্রশ্ন ২০:
জাতীয় আয়ের প্রকৃত মান নির্ণয় করতে হলে কী বাদ দিতে হয়?
ক) কর
খ) অবচয়
গ) নিট উপাদান আয়
ঘ) আমদানি শুল্ক
উত্তর: খ) অবচয়

আরও পড়ুন: SSC 2026 অর্থনীতি ৩য় অধ্যায় MCQ

মোট দেশজ উৎপাদন (জিডিপি) পরিমাপ পদ্ধতিসমূহ- উৎপাদন, আয় ও ব্যয় পদ্ধতি

প্রশ্ন ২১:
মোট দেশজ উৎপাদন (GDP) পরিমাপের কয়টি পদ্ধতি আছে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: খ) ৩টি

প্রশ্ন ২২:
GDP পরিমাপের প্রধান পদ্ধতিগুলো কী কী?
ক) উৎপাদন, আয়, ব্যয়
খ) ভোগ, সঞ্চয়, কর
গ) রপ্তানি, আমদানি, বিনিয়োগ
ঘ) আয়, মুনাফা, কর
উত্তর: ক) উৎপাদন, আয়, ব্যয়

প্রশ্ন ২৩:
উৎপাদন পদ্ধতিতে GDP নির্ণয়ের জন্য কী হিসাব করা হয়?
ক) মোট খাজনা
খ) মোট ব্যয়
গ) চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য
ঘ) মোট রপ্তানি
উত্তর: গ) চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য

প্রশ্ন ২৪:
বাংলাদেশে অর্থনীতিকে কতটি খাতে ভাগ করা হয় GDP নির্ণয়ের জন্য?
ক) ১০টি
খ) ১২টি
গ) ১৫টি
ঘ) ২০টি
উত্তর: গ) ১৫টি

প্রশ্ন ২৫:
উৎপাদন পদ্ধতি দ্বারা GDP নির্ণয় করতে হলে কী করতে হয়?
ক) সব খাতের আয় যোগ করতে হয়
খ) সব খাতের ব্যয় যোগ করতে হয়
গ) সব খাতের উৎপাদনের মূল্য যোগ করতে হয়
ঘ) সব খাতের কর যোগ করতে হয়
উত্তর: গ) সব খাতের উৎপাদনের মূল্য যোগ করতে হয়

প্রশ্ন ২৬:
আয় পদ্ধতিতে GDP নির্ণয়ের ক্ষেত্রে কোন উপাদানগুলো বিবেচনা করা হয়?
ক) মজুরি, ভোগ, বিনিয়োগ
খ) খাজনা, মজুরি, সুদ, মুনাফা
গ) কর, ব্যয়, রপ্তানি
ঘ) সঞ্চয়, ভোগ, কর
উত্তর: খ) খাজনা, মজুরি, সুদ, মুনাফা

প্রশ্ন ২৭:
ভূমির আয়কে কী বলা হয়?
ক) মজুরি
খ) মুনাফা
গ) খাজনা
ঘ) সুদ
উত্তর: গ) খাজনা

প্রশ্ন ২৮:
শ্রমের বিনিময়ে প্রাপ্ত আয় কী নামে পরিচিত?
ক) খাজনা
খ) মজুরি
গ) মুনাফা
ঘ) সুদ
উত্তর: খ) মজুরি

প্রশ্ন ২৯:
মূলধনের বিনিময়ে প্রাপ্ত আয়কে কী বলা হয়?
ক) মজুরি
খ) খাজনা
গ) সুদ
ঘ) মুনাফা
উত্তর: গ) সুদ

প্রশ্ন ৩০:
সংগঠনের বিনিময়ে প্রাপ্ত আয় কী নামে পরিচিত?
ক) মুনাফা
খ) খাজনা
গ) সুদ
ঘ) মজুরি
উত্তর: ক) মুনাফা

আরও পড়ুন: SSC 2026 অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ সাজেশন

প্রশ্ন ৩১:
আয় পদ্ধতিতে GDP এর সূত্র কী?
ক) খাজনা + মজুরি + সুদ + মুনাফা
খ) ভোগ + বিনিয়োগ + সরকারি ব্যয়
গ) রপ্তানি – আমদানি
ঘ) উৎপাদন – অবচয়
উত্তর: ক) খাজনা + মজুরি + সুদ + মুনাফা

প্রশ্ন ৩২:
ব্যয় পদ্ধতিতে GDP কীভাবে নির্ণয় করা হয়?
ক) দেশের সব খাতের উৎপাদন যোগ করে
খ) সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল দ্বারা
গ) বিদেশি আয় যোগ করে
ঘ) অবচয় বাদ দিয়ে
উত্তর: খ) সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল দ্বারা

প্রশ্ন ৩৩:
ব্যয় পদ্ধতিতে GDP এর উপাদান কতটি?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: গ) ৪টি

প্রশ্ন ৩৪:
ব্যয় পদ্ধতিতে GDP এর সূত্র কী?
ক) Y = C + I + G + (X – M)
খ) Y = খাজনা + মজুরি + সুদ + মুনাফা
গ) Y = উৎপাদন – অবচয়
ঘ) Y = আমদানি + রপ্তানি
উত্তর: ক) Y = C + I + G + (X – M)

প্রশ্ন ৩৫:
GDP সূত্রে “C” কী নির্দেশ করে?
ক) সরকারি ব্যয়
খ) ভোগ ব্যয়
গ) রপ্তানি
ঘ) আমদানি
উত্তর: খ) ভোগ ব্যয়

প্রশ্ন ৩৬:
GDP সূত্রে “I” দ্বারা কী বোঝানো হয়?
ক) বিনিয়োগ ব্যয়
খ) মুনাফা
গ) সুদ
ঘ) কর
উত্তর: ক) বিনিয়োগ ব্যয়

প্রশ্ন ৩৭:
GDP সূত্রে “G” কী বোঝায়?
ক) সরকারি ব্যয়
খ) মোট মজুরি
গ) ভোগ
ঘ) সুদ
উত্তর: ক) সরকারি ব্যয়

প্রশ্ন ৩৮:
GDP সূত্রে (X – M) কী বোঝায়?
ক) ভোগ ব্যয়
খ) নিট রপ্তানি
গ) কর
ঘ) বিনিয়োগ ব্যয়
উত্তর: খ) নিট রপ্তানি

প্রশ্ন ৩৯:
নিট রপ্তানি কিভাবে হিসাব করা হয়?
ক) আমদানি – রপ্তানি
খ) রপ্তানি – আমদানি
গ) রপ্তানি + আমদানি
ঘ) রপ্তানি ÷ আমদানি
উত্তর: খ) রপ্তানি – আমদানি

প্রশ্ন ৪০:
ব্যয় পদ্ধতিতে যদি আমদানি বেশি হয় রপ্তানির চেয়ে, তাহলে নিট রপ্তানি কেমন হবে?
ক) ধনাত্মক
খ) ঋণাত্মক
গ) শূন্য
ঘ) দ্বিগুণ
উত্তর: খ) ঋণাত্মক

প্রশ্ন ৪১:
GDP সূত্রে Y = C + I + G + (X – M) এ “Y” কী নির্দেশ করে?
ক) জাতীয় আয়
খ) মোট দেশজ উৎপাদন
গ) নিট জাতীয় আয়
ঘ) নিট রপ্তানি
উত্তর: খ) মোট দেশজ উৎপাদন

প্রশ্ন ৪২:
GDP পরিমাপের তিনটি পদ্ধতির ফলাফল কেমন হয়?
ক) সম্পূর্ণ ভিন্ন
খ) কাছাকাছি
গ) একেবারেই সমান নয়
ঘ) দ্বিগুণ পার্থক্য
উত্তর: খ) কাছাকাছি

প্রশ্ন ৪৩:
GDP পরিমাপে সামান্য পার্থক্যের কারণ কী?
ক) সরকারি ব্যয়
খ) হিসাবের ত্রুটি-বিচ্যুতি
গ) ভোগ ব্যয়
ঘ) কর আদায়
উত্তর: খ) হিসাবের ত্রুটি-বিচ্যুতি

প্রশ্ন ৪৪:
আয় পদ্ধতিতে সংগঠনের আয়কে কী বলা হয়?
ক) সুদ
খ) মজুরি
গ) মুনাফা
ঘ) খাজনা
উত্তর: গ) মুনাফা

প্রশ্ন ৪৫:
উৎপাদন পদ্ধতিতে কোন খাতগুলো গণনা করা হয়?
ক) কৃষি, শিল্প, সেবা খাতসহ মোট ১৫টি খাত
খ) শুধু কৃষি ও শিল্প খাত
গ) শুধু সেবা খাত
ঘ) শুধু রপ্তানি খাত
উত্তর: ক) কৃষি, শিল্প, সেবা খাতসহ মোট ১৫টি খাত

প্রশ্ন ৪৬:
GDP পরিমাপের কোন পদ্ধতিকে “Output Approach” বলা হয়?
ক) উৎপাদন পদ্ধতি
খ) আয় পদ্ধতি
গ) ব্যয় পদ্ধতি
ঘ) নিট আয় পদ্ধতি
উত্তর: ক) উৎপাদন পদ্ধতি

প্রশ্ন ৪৭:
GDP পরিমাপের কোন পদ্ধতিকে “Income Approach” বলা হয়?
ক) উৎপাদন পদ্ধতি
খ) আয় পদ্ধতি
গ) ব্যয় পদ্ধতি
ঘ) নিট আয় পদ্ধতি
উত্তর: খ) আয় পদ্ধতি

প্রশ্ন ৪৮:
GDP পরিমাপের কোন পদ্ধতিকে “Expenditure Approach” বলা হয়?
ক) উৎপাদন পদ্ধতি
খ) আয় পদ্ধতি
গ) ব্যয় পদ্ধতি
ঘ) নিট আয় পদ্ধতি
উত্তর: গ) ব্যয় পদ্ধতি

প্রশ্ন ৪৯:
GDP নির্ণয়ের সবচেয়ে প্রচলিত সূত্র কোনটি?
ক) খাজনা + মজুরি + সুদ + মুনাফা
খ) উৎপাদন – অবচয়
গ) Y = C + I + G + (X – M)
ঘ) রপ্তানি – আমদানি
উত্তর: গ) Y = C + I + G + (X – M)

প্রশ্ন ৫০:
GDP এর তিনটি পদ্ধতিতে নির্ণীত ফলাফলের মূল উদ্দেশ্য কী?
ক) সরকারি কর বাড়ানো
খ) সঠিকভাবে জাতীয় উৎপাদন নির্ণয়
গ) ভোগ ব্যয় হ্রাস
ঘ) বিদেশি ঋণ হিসাব করা
উত্তর: খ) সঠিকভাবে জাতীয় উৎপাদন নির্ণয়

আরও পড়ুন: SSC 2026 ভূগোল ১ম অধ্যায় সাজেশন | ১০০% কমন

মাথাপিছু মোট দেশজ উৎপাদন (Per Capita GDP)

প্রশ্ন ৫১:
মাথাপিছু জিডিপি বলতে কী বোঝায়?
ক) জনপ্রতি মোট আয়
খ) জনপ্রতি বার্ষিক জিডিপি
গ) জনপ্রতি নিট আয়
ঘ) জনপ্রতি মজুরি
উত্তর: খ) জনপ্রতি বার্ষিক জিডিপি

প্রশ্ন ৫২:
মাথাপিছু জিডিপি নির্ণয়ের সূত্র কী?
ক) মোট আয় ÷ জনসংখ্যা
খ) মোট দেশজ উৎপাদন ÷ ঐ বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা
গ) মোট ব্যয় ÷ জনসংখ্যা
ঘ) মোট রপ্তানি ÷ জনসংখ্যা
উত্তর: খ) মোট দেশজ উৎপাদন ÷ ঐ বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা

প্রশ্ন ৫৩:
মাথাপিছু জিডিপি কোন সূচক হিসেবে ব্যবহৃত হয়?
ক) উৎপাদন সূচক
খ) জীবনযাত্রার মান ও অর্থনৈতিক উন্নয়নের গড় সূচক
গ) কর পরিমাপ সূচক
ঘ) বেকারত্ব সূচক
উত্তর: খ) জীবনযাত্রার মান ও অর্থনৈতিক উন্নয়নের গড় সূচক

প্রশ্ন ৫৪:
বিশ্বব্যাংকের মতে মাথাপিছু জিডিপি দ্বারা কী নির্ণয় করা যায়?
ক) দেশের বেকারত্বের হার
খ) দেশ উন্নত, অনুন্নত না উন্নয়নশীল
গ) মোট রপ্তানি পরিমাণ
ঘ) সরকারের ব্যয়
উত্তর: খ) দেশ উন্নত, অনুন্নত না উন্নয়নশীল

প্রশ্ন ৫৫:
যদি মাথাপিছু জিডিপি নির্দিষ্ট স্তরের বেশি হয়, তখন দেশটিকে কী বলা হয়?
ক) অনুন্নত
খ) উন্নয়নশীল
গ) উন্নত
ঘ) নিম্ন আয়ের দেশ
উত্তর: গ) উন্নত

প্রশ্ন ৫৬:
যদি মাথাপিছু জিডিপি নির্দিষ্ট স্তরের কম হয়, দেশটি কী হিসেবে বিবেচিত হবে?
ক) উন্নত
খ) অনুন্নত বা উন্নয়নশীল
গ) মধ্যম আয়ের দেশ
ঘ) শিল্পোন্নত দেশ
উত্তর: খ) অনুন্নত বা উন্নয়নশীল

প্রশ্ন ৫৭:
বর্তমানে মাথাপিছু জিডিপি দ্বারা দেশ শ্রেণিবিন্যাসের প্রচলিত রীতি কী?
ক) উন্নত ও অনুন্নত দেশ
খ) কৃষিভিত্তিক ও শিল্পভিত্তিক দেশ
গ) উচ্চ আয়, মধ্যম আয় ও নিম্ন আয়ের দেশ
ঘ) উৎপাদনশীল ও অনুৎপাদনশীল দেশ
উত্তর: গ) উচ্চ আয়, মধ্যম আয় ও নিম্ন আয়ের দেশ

প্রশ্ন ৫৮:
মাথাপিছু জিডিপি বৃদ্ধির সঙ্গে সাধারণত কী বোঝায়?
ক) জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে
খ) জীবনযাত্রার মান উন্নত হচ্ছে
গ) আমদানি বাড়ছে
ঘ) রপ্তানি কমছে
উত্তর: খ) জীবনযাত্রার মান উন্নত হচ্ছে

প্রশ্ন ৫৯:
একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সবচেয়ে প্রচলিত গড় সূচক কোনটি?
ক) মোট রপ্তানি
খ) মাথাপিছু জিডিপি
গ) মজুরি হার
ঘ) মুদ্রাস্ফীতি
উত্তর: খ) মাথাপিছু জিডিপি

প্রশ্ন ৬০:
মাথাপিছু জিডিপি কোন সময়সীমার ভিত্তিতে নির্ণয় করা হয়?
ক) মাসিক
খ) ত্রৈমাসিক
গ) বার্ষিক (আর্থিক বছর)
ঘ) দৈনিক
উত্তর: গ) বার্ষিক (আর্থিক বছর)

জিডিপির নির্ধারকসমূহ (Determinants of GDP)

প্রশ্ন ৬১
মোট দেশজ উৎপাদনের প্রধান নির্ধারক কোনটি?
ক) ভূগোল
খ) ভূমি ও প্রাকৃতিক সম্পদ
গ) রাজনীতি
ঘ) আইন
উত্তর: খ) ভূমি ও প্রাকৃতিক সম্পদ

প্রশ্ন ৬২
উর্বর ভূমি থাকলে দেশের কী বৃদ্ধি পায়?
ক) রপ্তানি
খ) দেশজ উৎপাদন
গ) শিক্ষা
ঘ) জনসংখ্যা
উত্তর: খ) দেশজ উৎপাদন

প্রশ্ন ৬৩
শ্রম কোন ক্ষেত্রে জিডিপি বৃদ্ধিতে ভূমিকা রাখে?
ক) রাজনৈতিক স্থিতিশীলতা
খ) দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার
গ) বাণিজ্য
ঘ) ভৌগোলিক অবস্থান
উত্তর: খ) দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার

প্রশ্ন ৬৪
যে শ্রমিক প্রশিক্ষণপ্রাপ্ত নয়, তার প্রভাব কেমন হয়?
ক) উৎপাদন কমায়
খ) উৎপাদন বাড়ায়
গ) প্রযুক্তি উন্নত করে
ঘ) মূলধন বৃদ্ধি করে
উত্তর: ক) উৎপাদন কমায়

প্রশ্ন ৬৫
মোট দেশজ উৎপাদনের মূলে উন্নত দেশে কোন উপাদান কাজ করে?
ক) প্রযুক্তি
খ) মূলধন
গ) শ্রম
ঘ) সচলতা
উত্তর: খ) মূলধন

প্রশ্ন ৬৬
অনুন্নত দেশের জিডিপি বৃদ্ধির প্রধান বাধা কী?
ক) জলবায়ু পরিবর্তন
খ) মূলধনের অভাব
গ) রাজনৈতিক অস্থিরতা
ঘ) জনসংখ্যা বিস্ফোরণ
উত্তর: খ) মূলধনের অভাব

প্রশ্ন ৬৭
নতুন আবিষ্কার কোন উপাদানের সাথে সম্পর্কিত?
ক) মূলধন
খ) প্রযুক্তি
গ) শ্রম
ঘ) সচলতা
উত্তর: খ) প্রযুক্তি

প্রশ্ন ৬৮
উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের ফলে কী বৃদ্ধি পায়?
ক) কৃষি উৎপাদন
খ) ভূমি
গ) মূলধন
ঘ) সচলতা
উত্তর: ক) কৃষি উৎপাদন

প্রশ্ন ৬৯
প্রযুক্তি মূলত কোনটি বাড়িয়ে দেয়?
ক) আইন
খ) উৎপাদন উপকরণের উৎপাদনশীলতা
গ) কর ব্যবস্থা
ঘ) প্রাকৃতিক সম্পদ
উত্তর: খ) উৎপাদন উপকরণের উৎপাদনশীলতা

প্রশ্ন ৭০
অবনতিশীল খাত থেকে সম্পদ সরিয়ে প্রসারমান খাতে ব্যবহার করাকে কী বলে?
ক) মূলধন
খ) সচলতা
গ) ভূমি ব্যবহার
ঘ) প্রযুক্তি
উত্তর: খ) সচলতা

আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ২য় অধ্যায় MCQ সাজেশন | ১০০% কমন

প্রশ্ন ৭১
বাংলাদেশে পাট চাষ কমিয়ে ধান ও ভুট্টা চাষে সম্পদ ব্যবহারের উদাহরণ কোনটির?
ক) প্রযুক্তি
খ) সচলতা
গ) মূলধন
ঘ) শ্রম
উত্তর: খ) সচলতা

প্রশ্ন ৭২
মোট দেশজ উৎপাদন সরাসরি নির্ভর করে—
ক) সম্পদের পরিমাণ ও উৎপাদনশীলতা
খ) রাজনৈতিক দল
গ) বৈদেশিক ঋণ
ঘ) আমদানি
উত্তর: ক) সম্পদের পরিমাণ ও উৎপাদনশীলতা

প্রশ্ন ৭৩
উন্নত জাতের সবজির বীজ ব্যবহারের ফলে কী ঘটে?
ক) উৎপাদন কমে
খ) উৎপাদন বাড়ে
গ) প্রযুক্তি হ্রাস পায়
ঘ) সচলতা বৃদ্ধি পায়
উত্তর: খ) উৎপাদন বাড়ে

প্রশ্ন ৭৪
দক্ষ ও কর্মক্ষম শ্রম কাকে সহায়তা করে?
ক) মূলধন
খ) দেশজ উৎপাদন বৃদ্ধি
গ) সচলতা
ঘ) রাজনীতি
উত্তর: খ) দেশজ উৎপাদন বৃদ্ধি

প্রশ্ন ৭৫
মোট দেশজ উৎপাদনের নির্ধারক নয় কোনটি?
ক) ভূমি
খ) সচলতা
গ) প্রযুক্তি
ঘ) কূটনীতি
উত্তর: ঘ) কূটনীতি

প্রশ্ন ৭৬
মূলধনের অভাবে দেশগুলো সাধারণত—
ক) উৎপাদনশীল
খ) অনুন্নত
গ) উন্নত
ঘ) শিল্পায়িত
উত্তর: খ) অনুন্নত

প্রশ্ন ৭৭
প্রযুক্তির উন্নতির একটি উদাহরণ হলো—
ক) নতুন যন্ত্রপাতির ডিজাইন
খ) মূলধনের বৃদ্ধি
গ) ভূমির বিস্তার
ঘ) শ্রমিক সংখ্যা কমানো
উত্তর: ক) নতুন যন্ত্রপাতির ডিজাইন

প্রশ্ন ৭৮
মোট দেশজ উৎপাদন বৃদ্ধির মৌলিক নির্ধারক কোনটি?
ক) মূলধন
খ) শ্রম
গ) প্রযুক্তি
ঘ) সচলতা
উত্তর: ক) মূলধন

প্রশ্ন ৭৯
যদি শ্রমিক প্রযুক্তির ব্যবহার জানে, তবে—
ক) উৎপাদন কমে যায়
খ) উৎপাদন বাড়ে
গ) মূলধন হ্রাস পায়
ঘ) সচলতা কমে
উত্তর: খ) উৎপাদন বাড়ে

প্রশ্ন ৮০
একই পরিমাণ উপকরণ দিয়ে অধিক উৎপাদন সম্ভব হয় কোনটির কারণে?
ক) সচলতা
খ) শ্রম
গ) প্রযুক্তি
ঘ) মূলধন
উত্তর: গ) প্রযুক্তি

জিডিপির হিসাববহির্ভূত বিষয়াদি (Factors not Included in GDP Calculation)

প্রশ্ন ৮১
জিডিপি গণনায় কোনটি বিবেচনা করা হয় না?
ক) চূড়ান্ত দ্রব্য
খ) মূলধনী লাভ-ক্ষতি
গ) বাজারমূল্য
ঘ) উৎপাদন
উত্তর: খ) মূলধনী লাভ-ক্ষতি

প্রশ্ন ৮২
মূলধনী লাভ-ক্ষতি জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?
ক) উৎপাদন কমে যায় বলে
খ) এর প্রভাব শূন্য
গ) দ্বৈত গণনা হয়
ঘ) আইনগত বাধা আছে
উত্তর: খ) এর প্রভাব শূন্য

প্রশ্ন ৮৩
জাতীয় আয় গণনায় দ্বৈত গণনা এড়াতে কী বাদ দেওয়া হয়?
ক) মাধ্যমিক দ্রব্য ও সেবা
খ) চূড়ান্ত দ্রব্য
গ) রপ্তানি
ঘ) সরকারি খরচ
উত্তর: ক) মাধ্যমিক দ্রব্য ও সেবা

প্রশ্ন ৮৪
চূড়ান্ত দ্রব্যের ভেতরেই কোনটির মূল্য অন্তর্ভুক্ত থাকে?
ক) সরকারি ব্যয়
খ) মাধ্যমিক দ্রব্য
গ) অবৈধ আয়
ঘ) মূলধনী লাভ
উত্তর: খ) মাধ্যমিক দ্রব্য

প্রশ্ন ৮৫
মা কর্তৃক সন্তান লালন-পালন কোনটির উদাহরণ?
ক) চূড়ান্ত সেবা
খ) বিনামূল্যে ব্যবহৃত সেবা
গ) বৈধ আয়
ঘ) সরকারি ব্যয়
উত্তর: খ) বিনামূল্যে ব্যবহৃত সেবা

প্রশ্ন ৮৬
বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য ও সেবার মূল্য জিডিপিতে কেন অন্তর্ভুক্ত হয় না?
ক) এগুলো বাজারে বিক্রি হয় না
খ) এগুলো অবৈধ
গ) এগুলো সরকারি
ঘ) এগুলো রপ্তানি হয়
উত্তর: ক) এগুলো বাজারে বিক্রি হয় না

প্রশ্ন ৮৭
পুরাতন বাড়ি বা ফ্ল্যাট কেনা কোন জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না?
ক) চূড়ান্ত জিডিপি
খ) চলতি বছরের জিডিপি
গ) মূলধনী আয়
ঘ) সরকারি জিডিপি
উত্তর: খ) চলতি বছরের জিডিপি

প্রশ্ন ৮৮
পুরাতন গাড়ি বিক্রি কেন জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না?
ক) কারণ এটি নতুন পণ্য নয়
খ) কারণ এটি রপ্তানি হয়
গ) কারণ এটি বিনামূল্যে ব্যবহৃত
ঘ) কারণ এটি অবৈধ
উত্তর: ক) কারণ এটি নতুন পণ্য নয়

প্রশ্ন ৮৯
স্টক, বন্ড, কাগজি লেনদেন জিডিপিতে কেন অন্তর্ভুক্ত হয় না?
ক) উৎপাদনে ভূমিকা রাখে না
খ) অবৈধ কাজ
গ) সরকারি ঋণ
ঘ) দ্বৈত গণনা
উত্তর: ক) উৎপাদনে ভূমিকা রাখে না

প্রশ্ন ৯০
সরকারি ঋণের সুদ জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন?
ক) এটি উৎপাদনে ভূমিকা রাখে না
খ) এটি অবৈধ
গ) এটি মাধ্যমিক দ্রব্য
ঘ) এটি রপ্তানি নয়
উত্তর: ক) এটি উৎপাদনে ভূমিকা রাখে না

প্রশ্ন ৯১
যুদ্ধকালীন সরকারি ঋণের বিপরীতে প্রদত্ত সুদ কী হিসেবে বিবেচিত হয়?
ক) চূড়ান্ত ব্যয়
খ) হস্তান্তর পাওনা
গ) বিনামূল্যে সেবা
ঘ) উৎপাদন খরচ
উত্তর: খ) হস্তান্তর পাওনা

প্রশ্ন ৯২
জিডিপিতে কোনটি হস্তান্তর আয় হিসেবে বাদ দেওয়া হয়?
ক) সরকারি ঋণের সুদ
খ) শ্রমিকের মজুরি
গ) কৃষিজ আয়
ঘ) রপ্তানি আয়
উত্তর: ক) সরকারি ঋণের সুদ

প্রশ্ন ৯৩
বেআইনি আয় জাতীয় আয়ে কেন অন্তর্ভুক্ত হয় না?
ক) এগুলো অবৈধ
খ) এগুলো রপ্তানি নয়
গ) এগুলো বিনামূল্যে সেবা
ঘ) এগুলো মূলধনী লাভ
উত্তর: ক) এগুলো অবৈধ

প্রশ্ন ৯৪
বেআইনি কার্যকলাপ বলতে কী বোঝায়?
ক) সামাজিকভাবে গ্রহণযোগ্য কাজ
খ) দেশের প্রচলিত আইনের বিরোধী কাজ
গ) উৎপাদনমূলক কাজ
ঘ) সরকারি কাজ
উত্তর: খ) দেশের প্রচলিত আইনের বিরোধী কাজ

প্রশ্ন ৯৫
বন্ধুদের গান শোনানো কোনটির উদাহরণ?
ক) বিনামূল্যে ব্যবহৃত সেবা
খ) সরকারি ব্যয়
গ) অবৈধ আয়
ঘ) মাধ্যমিক দ্রব্য
উত্তর: ক) বিনামূল্যে ব্যবহৃত সেবা

প্রশ্ন ৯৬
দ্বৈত গণনা সমস্যা এড়াতে কোন দ্রব্য বিবেচনা করা হয় না?
ক) চূড়ান্ত দ্রব্য
খ) মাধ্যমিক দ্রব্য
গ) পুরাতন পণ্য
ঘ) অবৈধ দ্রব্য
উত্তর: খ) মাধ্যমিক দ্রব্য

প্রশ্ন ৯৭
অতীতে উৎপাদিত পণ্য কেন বাদ দেওয়া হয়?
ক) দ্বৈত গণনা এড়াতে
খ) এগুলো অবৈধ বলে
গ) এগুলো সরকারি খাতে যায়
ঘ) এগুলো বাজারমূল্যহীন
উত্তর: ক) দ্বৈত গণনা এড়াতে

প্রশ্ন ৯৮
অপণ্যায়িত সেবার মূল্য কেন অন্তর্ভুক্ত হয় না?
ক) বাজারে বিক্রি হয় না বলে
খ) অবৈধ বলে
গ) সরকারি খাতে পড়ে
ঘ) রপ্তানিযোগ্য নয় বলে
উত্তর: ক) বাজারে বিক্রি হয় না বলে

প্রশ্ন ৯৯
জাতীয় আয় গণনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত নয়—
ক) নতুন উৎপাদন
খ) পুরাতন উৎপাদন
গ) চূড়ান্ত দ্রব্য
ঘ) সেবা
উত্তর: খ) পুরাতন উৎপাদন

প্রশ্ন ১০০
জিডিপির অন্তর্ভুক্ত নয় এমন একটি উদাহরণ হলো—
ক) নতুন ফ্যাক্টরি নির্মাণ
খ) পুরাতন বাড়ি বিক্রি
গ) কৃষি উৎপাদন
ঘ) শিক্ষা সেবা
উত্তর: খ) পুরাতন বাড়ি বিক্রি

আরও পড়ুনঃ এসএসসি ২০২৬ ভূগোল ও পরিবেশ ২য় অধ্যায়: MCQ ও জ্ঞানমূলক

বাংলাদেশে মোট দেশজ আয় পরিমাপ পদ্ধতি (Method of Estimation of GDP in Bangladesh)

প্রশ্ন ১০১
বাংলাদেশে জিডিপি গণনার দায়িত্বে কোন প্রতিষ্ঠান নিয়োজিত?
ক) বাংলাদেশ ব্যাংক
খ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
গ) অর্থ মন্ত্রণালয়
ঘ) এনবিআর
উত্তর: খ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

প্রশ্ন ১০২
বাংলাদেশে জিডিপি গণনার জন্য কোন দুটি পদ্ধতি ব্যবহার করা হয়?
ক) উৎপাদন ও ব্যয় পদ্ধতি
খ) আয় ও সঞ্চয় পদ্ধতি
গ) ভোগ ও সঞ্চয় পদ্ধতি
ঘ) রপ্তানি ও আমদানি পদ্ধতি
উত্তর: ক) উৎপাদন ও ব্যয় পদ্ধতি

প্রশ্ন ১০৩
বাংলাদেশে জিডিপি গণনার জন্য অর্থনীতিকে কয়টি প্রধান খাতে বিভক্ত করা হয়?
ক) ১০টি
খ) ১২টি
গ) ১৫টি
ঘ) ২০টি
উত্তর: গ) ১৫টি

প্রশ্ন ১০৪
বাংলাদেশে জিডিপি গণনায় কৃষি খাতকে কয়টি উপখাতে ভাগ করা হয়?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: খ) ৩টি

প্রশ্ন ১০৫
শস্য ও শাকসবজি খাতের জিডিপি কোন মূল্যের ভিত্তিতে গণনা করা হয়?
ক) উৎপাদন খরচে
খ) আন্তর্জাতিক বাজারমূল্যে
গ) পাইকারি বাজারমূল্যে
ঘ) খুচরা বাজারমূল্যে
উত্তর: গ) পাইকারি বাজারমূল্যে

প্রশ্ন ১০৬
প্রাণিসম্পদ খাতের জিডিপি গণনা করা হয়—
ক) খুচরা বাজারমূল্যে
খ) চলতি বাজারমূল্যে
গ) স্থির মূল্যে
ঘ) আন্তর্জাতিক দরে
উত্তর: খ) চলতি বাজারমূল্যে

প্রশ্ন ১০৭
বনজ সম্পদ খাতে জিডিপি গণনার সময় কত শতাংশ বাদ দিয়ে মূল্য সংযোজন ধরা হয়?
ক) ২%
খ) ৩%
গ) ৫%
ঘ) ১০%
উত্তর: খ) ৩%

প্রশ্ন ১০৮
২০১৫-১৬ অর্থবছরে বনজ খাতের দেশজ উৎপাদন ছিল—
ক) ২০,৪৯৪ কোটি টাকা
খ) ২২,৮২৭ কোটি টাকা
গ) ১৬,৬০৫ কোটি টাকা
ঘ) ২৫,০০০ কোটি টাকা
উত্তর: খ) ২২,৮২৭ কোটি টাকা

প্রশ্ন ১০৯
মৎস্য খাতের জিডিপি গণনা করা হয়—
ক) উৎপাদন খরচে
খ) মোট আহরণ থেকে
গ) স্থির মূল্যে
ঘ) রপ্তানির ওপর
উত্তর: খ) মোট আহরণ থেকে

প্রশ্ন ১১০
২০১৫-১৬ সালে মৎস্য খাতের দেশজ উৎপাদন ছিল—
ক) ৪৭,৫৮১ কোটি টাকা
খ) ৩৬,৯৯৫ কোটি টাকা
গ) ৫৩,০৭৬ কোটি টাকা
ঘ) ৫০,০০০ কোটি টাকা
উত্তর: গ) ৫৩,০৭৬ কোটি টাকা

আরও পড়ুনঃ SSC ভূগোল ও পরিবেশ ৩য় অধ্যায় ১ম অংশ সাজেশন: MCQ ও জ্ঞানমূলক 

প্রশ্ন ১১১
খনিজ ও খনন খাতে কোন দুটি উপখাতের হিসাব রাখা হয়?
ক) বিদ্যুৎ ও পানি
খ) প্রাকৃতিক গ্যাস-তেল ও অন্যান্য খনিজ
গ) শিল্প ও খনন
ঘ) বন ও মৎস্য
উত্তর: খ) প্রাকৃতিক গ্যাস-তেল ও অন্যান্য খনিজ

প্রশ্ন ১১২
২০১৫-১৬ সালে খনিজ ও খনন খাতের জিডিপি ছিল—
ক) ২৩,৮৭৬ কোটি টাকা
খ) ১৯,৪৬১ কোটি টাকা
গ) ২৮,৫৭৮ কোটি টাকা
ঘ) ৩০,০০০ কোটি টাকা
উত্তর: গ) ২৮,৫৭৮ কোটি টাকা

প্রশ্ন ১১৩
শিল্প খাতের উৎপাদন কয়টি ভাগে বিভক্ত?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: খ) ৩টি

প্রশ্ন ১১৪
২০১৫-১৬ সালে বৃহৎ ও মাঝারি শিল্পের উৎপাদন ছিল—
ক) ২৪০১৬৪ কোটি টাকা
খ) ২৯৫১১১ কোটি টাকা
গ) ২০৫৯৯২ কোটি টাকা
ঘ) ২২৫০০০ কোটি টাকা
উত্তর: খ) ২৯৫১১১ কোটি টাকা

প্রশ্ন ১১৫
পাইকারি ও খুচরা বিপণন খাতের জিডিপি নির্ণয় করা হয়—
ক) রপ্তানি মূল্যে
খ) আমদানি মূল্যে
গ) পাইকারি মূল্যে
ঘ) খুচরা মূল্যে
উত্তর: গ) পাইকারি মূল্যে

প্রশ্ন ১১৬
২০১৫-১৬ সালে পাইকারি ও খুচরা বিপণন খাতের আয় ছিল—
ক) ১,৯২,৫৮৫ কোটি টাকা
খ) ২,২৪,২৫৭ কোটি টাকা
গ) ১,৫৪,৫৭৯ কোটি টাকা
ঘ) ২,০০,০০০ কোটি টাকা
উত্তর: খ) ২,২৪,২৫৭ কোটি টাকা

প্রশ্ন ১১৭
বিদ্যুৎ, গ্যাস ও পানিসম্পদ খাতের জিডিপি গণনা হয়—
ক) রপ্তানি আয়ে
খ) উৎপাদন খরচে
গ) সেবা সরবরাহ মূল্যে
ঘ) খুচরা মূল্যে
উত্তর: গ) সেবা সরবরাহ মূল্যে

প্রশ্ন ১১৮
২০১২-১৩ সালে বিদ্যুৎ উপখাতের আয় ছিল—
ক) ১২১৬৮ কোটি টাকা
খ) ৩৪৪৮ কোটি টাকা
গ) ৭৬৬ কোটি টাকা
ঘ) ১৬৩৮১ কোটি টাকা
উত্তর: ক) ১২১৬৮ কোটি টাকা

প্রশ্ন ১১৯
২০১৫-১৬ সালে বিদ্যুৎ, গ্যাস ও পানিসম্পদ খাতের মোট জিডিপি ছিল—
ক) ১৯,৮৬৮ কোটি টাকা
খ) ২৩,৮২৯ কোটি টাকা
গ) ২০,০০০ কোটি টাকা
ঘ) ২৫,০০০ কোটি টাকা
উত্তর: খ) ২৩,৮২৯ কোটি টাকা

প্রশ্ন ১২০
নির্মাণ খাতের জিডিপি নির্ণয় করা হয় কোন তথ্যের ভিত্তিতে?
ক) রপ্তানি ও আমদানি
খ) ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের তথ্য
গ) কেবল সরকারি ব্যয়
ঘ) কেবল বেসরকারি ব্যয়
উত্তর: খ) ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের তথ্য

আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৩য় অধ্যায় শেষ অংশ MCQ সাজেশন: ১০০% কমন 

প্রশ্ন ১২১
২০১৫-১৬ সালে নির্মাণ খাতের আয় ছিল—
ক) ৮২৪৩২ কোটি টাকা
খ) ১০৮৪৮৪ কোটি টাকা
গ) ১,২৬,৩৫৩ কোটি টাকা
ঘ) ১,০০,০০০ কোটি টাকা
উত্তর: গ) ১,২৬,৩৫৩ কোটি টাকা

প্রশ্ন ১২২
হোটেল ও রেস্তোরাঁ খাতের জিডিপি নির্ণয় করা হয়—
ক) উৎপাদন খরচে
খ) বিক্রয় মূল্যে
গ) আন্তর্জাতিক মূল্যে
ঘ) সরকারি ব্যয়ে
উত্তর: খ) বিক্রয় মূল্যে

প্রশ্ন ১২৩
২০১৫-১৬ সালে হোটেল ও রেস্তোরাঁ খাতের আয় ছিল—
ক) ১৪,৯২৮ কোটি টাকা
খ) ১৭,০৫৮ কোটি টাকা
গ) ১১,২৬৩ কোটি টাকা
ঘ) ২০,০০০ কোটি টাকা
উত্তর: খ) ১৭,০৫৮ কোটি টাকা

প্রশ্ন ১২৪
পরিবহণ, সংরক্ষণ ও যোগাযোগ খাতের বড় অংশ কার হাতে?
ক) সরকারি
খ) বেসরকারি
গ) এনজিও
ঘ) আন্তর্জাতিক
উত্তর: খ) বেসরকারি

প্রশ্ন ১২৫
২০১৫-১৬ সালে পরিবহণ, সংরক্ষণ ও যোগাযোগ খাতের আয় ছিল—
ক) ১,৫০,০২৫ কোটি টাকা
খ) ১,৬৯,১৬৫ কোটি টাকা
গ) ১,২৪,২৮১ কোটি টাকা
ঘ) ১,৩০,০০০ কোটি টাকা
উত্তর: খ) ১,৬৯,১৬৫ কোটি টাকা

প্রশ্ন ১২৬
আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা খাতের হিসাব করা হয়—
ক) উৎপাদন খরচে
খ) সেবা মূল্যে
গ) রপ্তানি আয়ে
ঘ) সরকারি ব্যয়ে
উত্তর: খ) সেবা মূল্যে

প্রশ্ন ১২৭
২০১৫-১৬ সালে আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা খাতের আয় ছিল—
ক) ৫৫,৭৬১ কোটি টাকা
খ) ৬৩,৬০১ কোটি টাকা
গ) ৪২২৩৭ কোটি টাকা
ঘ) ৫০,০০০ কোটি টাকা
উত্তর: খ) ৬৩,৬০১ কোটি টাকা

প্রশ্ন ১২৮
রিয়েল এস্টেট, ভাড়া ও ব্যবসা খাতের আয় ২০১৫-১৬ সালে ছিল—
ক) ১০,০৬০ কোটি টাকা
খ) ৭৮৮২০ কোটি টাকা
গ) ১,২৩,৭৪০ কোটি টাকা
ঘ) ১,০০,০০০ কোটি টাকা
উত্তর: গ) ১,২৩,৭৪০ কোটি টাকা

প্রশ্ন ১২৯
লোকপ্রশাসন ও প্রতিরক্ষা খাতের জিডিপি কোন পদ্ধতিতে গণনা করা হয়?
ক) উৎপাদন পদ্ধতি
খ) ব্যয় পদ্ধতি
গ) আয় পদ্ধতি
ঘ) রপ্তানি পদ্ধতি
উত্তর: খ) ব্যয় পদ্ধতি

প্রশ্ন ১৩০
২০১৫-১৬ সালে কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা খাতের আয় ছিল—
ক) ১,৭৬,৪০২ কোটি টাকা
খ) ১,৯৪,২৪৮ কোটি টাকা
গ) ১,৩৮,৯৫২ কোটি টাকা
ঘ) ২,০০,০০০ কোটি টাকা
উত্তর: খ) ১,৯৪,২৪৮ কোটি টাকা

আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৪র্থ অধ্যায় সাজেশন | ১০০% কমন

জাতীয় আয় ও এর পরিমাপ – ২০টি সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন ১: জাতীয় আয় বলতে কী বোঝায়?
উত্তর: কোনো দেশের নাগরিকদের এক বছরে উৎপাদিত চূড়ান্ত পণ্য ও সেবার মোট বাজারমূল্যকে জাতীয় আয় বলা হয়।

প্রশ্ন ২: জাতীয় আয় পরিমাপের মূল উদ্দেশ্য কী?
উত্তর: দেশের অর্থনৈতিক উন্নয়নের স্তর নির্ণয়, জীবনযাত্রার মান মূল্যায়ন এবং নীতি নির্ধারণে সহায়তা করা।

প্রশ্ন ৩: জাতীয় আয় গণনায় কোন পদ্ধতিগুলো ব্যবহার করা হয়?
উত্তর: উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি।

প্রশ্ন ৪: উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় কীভাবে হিসাব করা হয়?
উত্তর: এক বছরে উৎপাদিত চূড়ান্ত পণ্য ও সেবার বাজারমূল্য যোগ করে জাতীয় আয় গণনা করা হয়।

প্রশ্ন ৫: আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের প্রক্রিয়া কী?
উত্তর: শ্রম, জমি, পুঁজি ও উদ্যোগ থেকে প্রাপ্ত মজুরি, ভাড়া, সুদ ও মুনাফা যোগ করে জাতীয় আয় বের করা হয়।

প্রশ্ন ৬: ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় কীভাবে নির্ণয় করা হয়?
উত্তর: ভোক্তা ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় ও নিট রপ্তানি ব্যয় যোগ করে জাতীয় আয় নির্ণয় করা হয়।

প্রশ্ন ৭: মোট দেশজ উৎপাদন (GDP) ও জাতীয় আয়ের মধ্যে পার্থক্য কী?
উত্তর: GDP হলো দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট আয়; জাতীয় আয় হলো দেশের নাগরিকদের দ্বারা দেশ ও বিদেশে অর্জিত মোট আয়।

প্রশ্ন ৮: মোট জাতীয় উৎপাদন (GNP) কী?
উত্তর: কোনো দেশের নাগরিকদের দেশ ও বিদেশে উৎপাদিত পণ্য ও সেবার মোট বাজারমূল্যকে GNP বলে।

প্রশ্ন ৯: নিট জাতীয় আয় (NNI) কী?
উত্তর: মোট জাতীয় আয় থেকে অবচয় (Depreciation) বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে।

প্রশ্ন ১০: মাথাপিছু আয় কীভাবে বের করা হয়?
উত্তর: জাতীয় আয়কে দেশের জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়।

প্রশ্ন ১১: জাতীয় আয় পরিমাপ কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: অর্থনৈতিক অগ্রগতি মূল্যায়ন, আন্তর্জাতিক তুলনা, উন্নয়ন পরিকল্পনা এবং দারিদ্র্য বিমোচনে জাতীয় আয় অপরিহার্য।

প্রশ্ন ১২: জাতীয় আয় গণনায় দ্বৈত গণনা সমস্যা কী?
উত্তর: একই পণ্যকে একাধিকবার হিসাব করলে দ্বৈত গণনা সমস্যা হয়, যা জাতীয় আয়কে বেশি দেখায়।

প্রশ্ন ১৩: জাতীয় আয় গণনায় কোন খাতগুলো বাদ দেওয়া হয়?
উত্তর: অবৈধ আয়ের উৎস, বিনামূল্যের সেবা, পুরাতন পণ্যের লেনদেন ও আর্থিক কাগুজে লেনদেন।

প্রশ্ন ১৪: বাজার মূল্য ও স্থির মূল্যে জাতীয় আয়ের পার্থক্য কী?
উত্তর: বাজার মূল্যে বর্তমান দামের ভিত্তিতে আয় নির্ণয় হয়; স্থির মূল্যে পূর্ব নির্ধারিত দামের ভিত্তিতে আয় গণনা করা হয়।

প্রশ্ন ১৫: ক্রয়ক্ষমতা সমতা (PPP) ভিত্তিতে জাতীয় আয় কী?
উত্তর: দেশভেদে মুদ্রার ক্রয়ক্ষমতার তারতম্য বিবেচনায় জাতীয় আয় নির্ণয় করা হয়।

প্রশ্ন ১৬: বাংলাদেশের জাতীয় আয় কে নির্ণয় করে?
উত্তর: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

প্রশ্ন ১৭: জাতীয় আয় বৃদ্ধির হার কীভাবে নির্ণয় করা হয়?
উত্তর: নির্দিষ্ট সময়ে জাতীয় আয়ের পরিবর্তনের শতকরা হার দ্বারা।

প্রশ্ন ১৮: জাতীয় আয় ও উন্নয়নের সম্পর্ক কী?
উত্তর: জাতীয় আয় যত বেশি হয়, অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মান তত উন্নত হয়।

প্রশ্ন ১৯: উন্নত ও উন্নয়নশীল দেশে জাতীয় আয় কীভাবে ভিন্ন হয়?
উত্তর: উন্নত দেশে জাতীয় আয় ও মাথাপিছু আয় বেশি; উন্নয়নশীল দেশে তুলনামূলকভাবে কম।

প্রশ্ন ২০: জাতীয় আয় বাড়ানোর উপায় কী কী?
উত্তর: শিল্পায়ন বৃদ্ধি, কৃষি উৎপাদন বৃদ্ধি, দক্ষ জনশক্তি উন্নয়ন, প্রযুক্তি ব্যবহার ও রপ্তানি বৃদ্ধি।

আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৬ষ্ঠ অধ্যায় MCQ সাজেশন ১ম অংশ: ১০০% কমন

উপসংহার

পরিশেষে বলতে চাই যে, উপরের সকল প্রশ্নের উত্তরগুলো নিয়মিত চর্চা করলে SSC পরীক্ষা 2027 এ ভালো করতে পারবে ইনশাআল্লাহ্‌। তবে আরো ভালো ফলাফল করতে তোমার পাঠ্যবই নিয়মিত অধ্যয়ন করবে। ধারাবাহিকভাবে অন্যান্য সকল অধ্যায়ের সাজেশন দেওয়া হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সাজেশন পেতে শিক্ষা টেক ২৪ ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করবে। পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমার ইমেইলে নটিফিকেশন যাবে। নিজে পড়বে এবং ফেইসবুক সহ অন্যান্য মাধমে বন্ধুদের কাছে শেয়ার করবে। কোন বিষয়ের সাজেশন চাও তা জানাতে কমেন্ট করবে। 

আরও পড়ুনঃ

1. economics suggestion

2. SSC 2026 অর্থনীতি সাজেশন 

3. অর্থনীতি | বহুনির্বাচনি প্রশ্ন

4. SSC অর্থনীতি | | ষষ্ঠ অধ্যায়: জাতীয় আয় ও এর পরিমাপ MCQ

Leave a Comment