SSC 2026 অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ সাজেশন
SSC 2026 অর্থনীতি ৪র্থ অধ্যায় MCQ সাজেশন ১০০% কমন। শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ২০২৬ সালের SSC পরীক্ষার প্রশ্নপত্র থেকে অনুশীলন করতে চাও, তাদের জন্য এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন ও MCQ সমাধান অনেক সহায়ক হবে। এই অধ্যায়ের নাম- উৎপাদন ও সংগঠন
এখানে আমরা যে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করেছি, প্রতিটি প্রশ্ন তোমাদের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বোর্ড বইয়ের প্রতিটি লাইন থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো নিয়মিত অধ্যয়ন করলে এমসিকিউ, জ্ঞানমূলক ও সৃজনশীল সকল প্রশ্নের উত্তর করতে পারবে ইনশাআল্লাহ্। চলো, এবার আলোচনা করা যাক।
উৎপাদন ও উৎপাদক (Production & Producer
প্রশ্ন ১: উৎপাদন বলতে কী বোঝায়?
ক) দ্রব্য বিক্রয় করা
খ) উপযোগ সৃষ্টি করা
গ) দ্রব্য ভোগ করা
ঘ) দ্রব্য মজুদ করা
উত্তর: খ) উপযোগ সৃষ্টি করা
প্রশ্ন ২: উৎপাদিত দ্রব্যের কী থাকতে হবে?
ক) সৌন্দর্য
খ) বিনিময় মূল্য
গ) রঙ
ঘ) স্থায়িত্ব
উত্তর: খ) বিনিময় মূল্য
প্রশ্ন ৩: উৎপাদন না হলে কী হবে না?
ক) লাভ
খ) উপযোগ
গ) দাম
ঘ) খরচ
উত্তর: খ) উপযোগ
প্রশ্ন ৪: রুটি বানানো কোন উদাহরণ?
ক) ভোগ
খ) উৎপাদন
গ) আমদানি
ঘ) সঞ্চয়
উত্তর: খ) উৎপাদন
প্রশ্ন ৫: রুটি খেয়ে আমরা কী পাই?
ক) সম্পদ
খ) ক্ষুধা
গ) তৃপ্তি
ঘ) লাভ
উত্তর: গ) তৃপ্তি
প্রশ্ন ৬: ব্যবসার জন্য রুটি বানানো হলে কী করতে হয়?
ক) সংরক্ষণ
খ) বাজারজাতকরণ
গ) খাওয়া
ঘ) ধ্বংস
উত্তর: খ) বাজারজাতকরণ
প্রশ্ন ৭: সংগঠন পরিচালকের নাম কী?
ক) মালিক
খ) উদ্যোক্তা
গ) শ্রমিক
ঘ) ভোক্তা
উত্তর: খ) উদ্যোক্তা
প্রশ্ন ৮: উৎপাদনে সর্বোচ্চ পরিমাণ দ্রব্য পেতে কী প্রয়োজন?
ক) মূলধন
খ) দক্ষ সংগঠন
গ) কাঁচামাল
ঘ) জমি
উত্তর: খ) দক্ষ সংগঠন
সংগঠক ও উৎপাদক
প্রশ্ন ৯: একই ব্যক্তি সংগঠক ও উৎপাদক হতে পারে—এর উদাহরণ কোনটি?
ক) ব্যবসায়ী
খ) ছোট কৃষক
গ) শ্রমিক
ঘ) ভোক্তা
উত্তর: খ) ছোট কৃষক
প্রশ্ন ১০: কারখানার মালিক শ্রমিক দ্বারা উৎপাদন করালে কিন্তু নিজে অংশগ্রহণ না করলে তিনি কী হবেন?
ক) উদ্যোক্তা
খ) উৎপাদক
গ) নিছক মালিক
ঘ) সংগঠক
উত্তর: গ) নিছক মালিক
আরও পড়ুন: SSC 2026 অর্থনীতি ২য় অধ্যায় MCQ
প্রশ্ন ১১: যে মালিক নিজে উৎপাদন কাজে অংশগ্রহণ করেন এবং অন্যদের তত্ত্বাবধান করেন তিনি কী হবেন?
ক) উৎপাদক
খ) সংগঠক
গ) মালিক-উৎপাদক-সংগঠক
ঘ) উদ্যোক্তা
উত্তর: গ) মালিক-উৎপাদক-সংগঠক
প্রশ্ন ১২: শুধুমাত্র ব্যবস্থাপনার দায়িত্ব পালন করলে কী বলা হয়?
ক) উৎপাদক
খ) সংগঠক
গ) ভোক্তা
ঘ) মালিক
উত্তর: খ) সংগঠক
উৎপাদনে উপযোগ সৃষ্টি (৫ ভাগ)
প্রশ্ন ১৩: রূপগত উপযোগ বলতে কী বোঝায়?
ক) রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন
খ) এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর
গ) সময়ের ব্যবধানে উপযোগ বৃদ্ধি
ঘ) মালিকানা পরিবর্তন
উত্তর: ক) রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন
প্রশ্ন ১৪: কাঠ দিয়ে খাট বানানো কোন উপযোগ?
ক) স্থানগত
খ) রূপগত
গ) সময়গত
ঘ) মালিকানাগত
উত্তর: খ) রূপগত
প্রশ্ন ১৫: স্থানগত উপযোগ কিভাবে হয়?
ক) দ্রব্যের রূপ পরিবর্তনে
খ) দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে নিলে
গ) দ্রব্য মজুদ করলে
ঘ) মালিকানা পরিবর্তনে
উত্তর: খ) দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে নিলে
প্রশ্ন ১৬: বনের কাঠ শহরে এনে আসবাব বানানো কোন উপযোগ?
ক) সময়গত
খ) স্থানগত
গ) রূপগত
ঘ) সেবাগত
উত্তর: খ) স্থানগত
প্রশ্ন ১৭: ধান মৌসুমে মজুদ করে পরে বিক্রি করলে কোন উপযোগ সৃষ্টি হয়?
ক) স্থানগত
খ) সময়গত
গ) মালিকানাগত
ঘ) সেবাগত
উত্তর: খ) সময়গত
প্রশ্ন ১৮: সময়ের ব্যবধানে উপযোগ বৃদ্ধিকে কী বলা হয়?
ক) রূপগত উপযোগ
খ) সময়গত উপযোগ
গ) সেবাগত উপযোগ
ঘ) মালিকানাগত উপযোগ
উত্তর: খ) সময়গত উপযোগ
প্রশ্ন ১৯: শিক্ষক শিক্ষাদান করেন—এটি কোন উপযোগ?
ক) সেবাগত
খ) মালিকানাগত
গ) রূপগত
ঘ) সময়গত
উত্তর: ক) সেবাগত
প্রশ্ন ২০: ডাক্তার চিকিৎসা দিয়ে সুস্থ রাখেন—এটি কোন উপযোগ?
ক) রূপগত
খ) সেবাগত
গ) সময়গত
ঘ) স্থানগত
উত্তর: খ) সেবাগত
আরও পড়ুন: SSC 2026 অর্থনীতি ৩য় অধ্যায় MCQ
প্রশ্ন ২১: মালিকানা পরিবর্তনের মাধ্যমে উপযোগ বৃদ্ধিকে কী বলে?
ক) রূপগত
খ) সময়গত
গ) মালিকানাগত
ঘ) সেবাগত
উত্তর: গ) মালিকানাগত
প্রশ্ন ২২: অব্যবহৃত জমি কিনে কৃষক চাষ করলে কোন উপযোগ তৈরি হয়?
ক) সেবাগত
খ) মালিকানাগত
গ) রূপগত
ঘ) স্থানগত
উত্তর: খ) মালিকানাগত
উৎপাদনের উদাহরণভিত্তিক প্রশ্ন
প্রশ্ন ২৩: পানি, আটা, লবণ মিশিয়ে রুটি বানানো হলো—
ক) ভোগ
খ) উৎপাদন
গ) সঞ্চয়
ঘ) বাজারজাতকরণ
উত্তর: খ) উৎপাদন
প্রশ্ন ২৪: বাজারে দ্রব্য নিয়ে যাওয়া কাজটি কিসের অন্তর্ভুক্ত?
ক) উৎপাদন প্রক্রিয়া
খ) ভোগ
গ) রূপগত পরিবর্তন
ঘ) মূলধন
উত্তর: ক) উৎপাদন প্রক্রিয়া
প্রশ্ন ২৫: উদ্যোক্তার প্রধান ভূমিকা কী?
ক) পণ্য ভোগ
খ) সংগঠন পরিচালনা
গ) জমি কেনা
ঘ) মজুদ
উত্তর: খ) সংগঠন পরিচালনা
প্রশ্ন ২৬: শ্রমিকদের দ্বারা উৎপাদন করানো মানে মালিক কেবল কী করছেন?
ক) সংগঠন
খ) তত্ত্বাবধান
গ) মজুদ
ঘ) ভোগ
উত্তর: খ) তত্ত্বাবধান
প্রশ্ন ২৭: উৎপাদন না হলে কী পাওয়া যাবে না?
ক) দাম
খ) উপযোগ
গ) বাজার
ঘ) খরচ
উত্তর: খ) উপযোগ
প্রশ্ন ২৮: উৎপাদন কোনটির সাথে সম্পর্কিত?
ক) উপযোগ সৃষ্টি
খ) দ্রব্য ধ্বংস
গ) মজুদ
ঘ) ভোগ
উত্তর: ক) উপযোগ সৃষ্টি
প্রশ্ন ২৯: উৎপাদনে কী অপরিহার্য নয়?
ক) শ্রম
খ) উপযোগ
গ) সংগঠন
ঘ) ভোগ
উত্তর: ঘ) ভোগ
প্রশ্ন ৩০: মালিক হলেও উৎপাদক না হওয়া সম্ভব কি?
ক) না
খ) হ্যাঁ
গ) আংশিক
ঘ) কখনও নয়
উত্তর: খ) হ্যাঁ
আরও পড়ুন: SSC 2026 ভূগোল ১ম অধ্যায় সাজেশন | ১০০% কমন
প্রশ্ন ৩১: ভোক্তার জন্য উৎপাদনের উদ্দেশ্য কী?
ক) উপযোগ সৃষ্টি
খ) বাজার দখল
গ) খরচ কমানো
ঘ) মজুদ বৃদ্ধি
উত্তর: ক) উপযোগ সৃষ্টি
প্রশ্ন ৩২: উৎপাদন প্রক্রিয়ায় কোনটি অন্তর্ভুক্ত নয়?
ক) উপকরণ সংগ্রহ
খ) উৎপাদন
গ) বাজারজাতকরণ
ঘ) ভোগ
উত্তর: ঘ) ভোগ
প্রশ্ন ৩৩: শিক্ষক কোন ধরনের উৎপাদনে যুক্ত?
ক) পণ্য উৎপাদন
খ) সেবাগত উৎপাদন
গ) কৃষিজ উৎপাদন
ঘ) শিল্প উৎপাদন
উত্তর: খ) সেবাগত উৎপাদন
প্রশ্ন ৩৪: ধান মজুদ করে পরে বিক্রি করা হলো—
ক) সময়গত উপযোগ
খ) স্থানগত উপযোগ
গ) রূপগত উপযোগ
ঘ) মালিকানাগত উপযোগ
উত্তর: ক) সময়গত উপযোগ
প্রশ্ন ৩৫: শহরে ফুল এনে আঙিনায় সাজানো হলো—
ক) স্থানগত উপযোগ
খ) রূপগত উপযোগ
গ) সময়গত উপযোগ
ঘ) মালিকানাগত উপযোগ
উত্তর: ক) স্থানগত উপযোগ
প্রশ্ন ৩৬: উৎপাদনে উদ্যোক্তার মূল কাজ কী?
ক) শ্রম প্রদান
খ) ব্যবস্থাপনা
গ) জমি ব্যবহার
ঘ) ভোগ করা
উত্তর: খ) ব্যবস্থাপনা
প্রশ্ন ৩৭: নতুন দ্রব্য তৈরির প্রক্রিয়া কী নামে পরিচিত?
ক) ভোগ
খ) উৎপাদন
গ) সঞ্চয়
ঘ) মজুদ
উত্তর: খ) উৎপাদন
প্রশ্ন ৩৮: উৎপাদন কার্যক্রমের প্রধান উদ্দেশ্য কী?
ক) বাজার তৈরি
খ) উপযোগ বৃদ্ধি
গ) খরচ কমানো
ঘ) ভোগ
উত্তর: খ) উপযোগ বৃদ্ধি
প্রশ্ন ৩৯: এক স্থান থেকে অন্য স্থানে দ্রব্য নিলে কোন উপযোগ সৃষ্টি হয়?
ক) স্থানগত
খ) সময়গত
গ) সেবাগত
ঘ) রূপগত
উত্তর: ক) স্থানগত
প্রশ্ন ৪০: উৎপাদনের সাথে কোনটি সরাসরি সম্পর্কিত নয়?
ক) উপযোগ সৃষ্টি
খ) বিনিময় মূল্য
গ) সংগঠন
ঘ) ভোগ
উত্তর: ঘ) ভোগ
উৎপাদনের উপকরণ
প্রশ্ন ৪১: উৎপাদনের উপকরণ কয় প্রকার?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
উত্তর: গ) ৪ প্রকার
আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ২য় অধ্যায় MCQ সাজেশন | ১০০% কমন
প্রশ্ন ৪২: উৎপাদনের প্রধান উপকরণ কোনগুলো?
ক) ভূমি, শ্রম, মূলধন, সংগঠন
খ) শ্রম, বাজার, মূলধন, ভোগ
গ) জমি, খনিজ, শ্রম, আয়
ঘ) ভোগ, সঞ্চয়, বিনিয়োগ, উৎপাদন
উত্তর: ক) ভূমি, শ্রম, মূলধন, সংগঠন
প্রশ্ন ৪৩: উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে কী বলে?
ক) মূলধন
খ) শ্রম
গ) ভূমি
ঘ) সংগঠন
উত্তর: গ) ভূমি
প্রশ্ন ৪৪: নিম্নের কোনটি ভূমির অন্তর্ভুক্ত নয়?
ক) মাটি
খ) সূর্য কিরণ
গ) কারখানা
ঘ) বৃষ্টিপাত
উত্তর: গ) কারখানা
প্রশ্ন ৪৫: মাটির উর্বরতা শক্তি কোন উপকরণের অন্তর্ভুক্ত?
ক) মূলধন
খ) শ্রম
গ) ভূমি
ঘ) সংগঠন
উত্তর: গ) ভূমি
প্রশ্ন ৪৬: উৎপাদনে মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রমকে কী বলা হয়?
ক) মূলধন
খ) শ্রম
গ) ভূমি
ঘ) সংগঠন
উত্তর: খ) শ্রম
প্রশ্ন ৪৭: কৃষকের মাঠে ধান চাষ কোন উপকরণের উদাহরণ?
ক) শ্রম
খ) মূলধন
গ) সংগঠন
ঘ) ভূমি
উত্তর: ক) শ্রম
প্রশ্ন ৪৮: অফিসের কর্মচারীর কাজ কোন উপকরণের উদাহরণ?
ক) ভূমি
খ) শ্রম
গ) মূলধন
ঘ) সংগঠন
উত্তর: খ) শ্রম
প্রশ্ন ৪৯: শিক্ষকের শিক্ষাদান কোন উপকরণের অন্তর্ভুক্ত?
ক) ভূমি
খ) শ্রম
গ) মূলধন
ঘ) সংগঠন
উত্তর: খ) শ্রম
প্রশ্ন ৫০: মানুষের দ্বারা উৎপাদিত এবং উৎপাদনে ব্যবহৃত দ্রব্যকে কী বলা হয়?
ক) ভূমি
খ) শ্রম
গ) মূলধন
ঘ) সংগঠন
উত্তর: গ) মূলধন
প্রশ্ন ৫১: মূলধনের উদাহরণ কোনটি?
ক) মাটি
খ) সূর্য কিরণ
গ) যন্ত্রপাতি
ঘ) বৃষ্টিপাত
উত্তর: গ) যন্ত্রপাতি
প্রশ্ন ৫২: কাঁচামাল কোন উপকরণের উদাহরণ?
ক) শ্রম
খ) মূলধন
গ) সংগঠন
ঘ) ভূমি
উত্তর: খ) মূলধন
প্রশ্ন ৫৩: উৎপাদনের উপকরণগুলোকে একত্র করে সমন্বয় সাধন করাকে কী বলা হয়?
ক) শ্রম
খ) ভোগ
গ) সংগঠন
ঘ) মূলধন
উত্তর: গ) সংগঠন
প্রশ্ন ৫৪: সমন্বয় সাধন ও ব্যবস্থাপনার কাজটি কে করেন?
ক) শ্রমিক
খ) উদ্যোক্তা
গ) মালিক
ঘ) ভোক্তা
উত্তর: খ) উদ্যোক্তা
প্রশ্ন ৫৫: উদ্যোক্তার প্রধান কাজ কোনটি?
ক) জমি ক্রয়
খ) উৎপাদনের পরিকল্পনা ও পরিচালনা
গ) খনিজ সম্পদ আহরণ
ঘ) ভোগ করা
উত্তর: খ) উৎপাদনের পরিকল্পনা ও পরিচালনা
প্রশ্ন ৫৬: উৎপাদনের ঝুঁকি গ্রহণ করেন কে?
ক) শ্রমিক
খ) উদ্যোক্তা
গ) ভোক্তা
ঘ) জমির মালিক
উত্তর: খ) উদ্যোক্তা
প্রশ্ন ৫৭: ভূমি, শ্রম ও মূলধনকে একত্র করে উৎপাদন পরিচালনা করে কে?
ক) শ্রমিক
খ) ভোক্তা
গ) উদ্যোক্তা
ঘ) মালিক
উত্তর: গ) উদ্যোক্তা
প্রশ্ন ৫৮: উৎপাদন ব্যবস্থায় কতটি উপকরণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: গ) ৪টি
প্রশ্ন ৫৯: উৎপাদন ক্ষেত্রে কোনো উপকরণ অনুপস্থিত হলে কী হবে?
ক) উৎপাদন সম্ভব হবে না
খ) উৎপাদন দ্বিগুণ হবে
গ) উৎপাদন হ্রাস পাবে না
ঘ) ভোগ কমবে
উত্তর: ক) উৎপাদন সম্ভব হবে না
প্রশ্ন ৬০: সব উপকরণের গুরুত্ব কি সমান?
ক) হ্যাঁ
খ) না
গ) আংশিক
ঘ) সবসময়
উত্তর: খ) না
আরও পড়ুনঃ এসএসসি ২০২৬ ভূগোল ও পরিবেশ ২য় অধ্যায়: MCQ ও জ্ঞানমূলক
প্রশ্ন ৬১: বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় এখানে কোনটির গুরুত্ব বেশি?
ক) ভূমি ও শ্রম
খ) মূলধন ও সংগঠন
গ) শ্রম ও সংগঠন
ঘ) ভূমি ও মূলধন
উত্তর: ক) ভূমি ও শ্রম
প্রশ্ন ৬২: উন্নত শিল্প প্রধান দেশে কোনটির গুরুত্ব বেশি?
ক) ভূমি
খ) শ্রম
গ) মূলধন
ঘ) সংগঠন
উত্তর: গ) মূলধন
প্রশ্ন ৬৩: যুক্তরাষ্ট্র ও জাপানে কোন উপকরণ বেশি গুরুত্বপূর্ণ?
ক) ভূমি
খ) শ্রম
গ) মূলধন
ঘ) সংগঠন
উত্তর: গ) মূলধন
প্রশ্ন ৬৪: উৎপাদন প্রক্রিয়ায় শ্রমের কোন দিকটি গুরুত্বপূর্ণ?
ক) ভোগ
খ) পরিশ্রম
গ) উপভোগ
ঘ) বিশ্রাম
উত্তর: খ) পরিশ্রম
প্রশ্ন ৬৫: উৎপাদনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি কোন উপকরণের অন্তর্ভুক্ত?
ক) সংগঠন
খ) মূলধন
গ) শ্রম
ঘ) ভূমি
উত্তর: খ) মূলধন
প্রশ্ন ৬৬: উৎপাদনে সূর্যের আলো কোন উপকরণের অন্তর্ভুক্ত?
ক) ভূমি
খ) শ্রম
গ) মূলধন
ঘ) সংগঠন
উত্তর: ক) ভূমি
প্রশ্ন ৬৭: উৎপাদনে শিক্ষক, ডাক্তার ও উকিলের কাজ কোনটির উদাহরণ?
ক) ভূমি
খ) শ্রম
গ) সংগঠন
ঘ) মূলধন
উত্তর: খ) শ্রম
প্রশ্ন ৬৮: উৎপাদনে অফিস আসবাবপত্র কোন উপকরণ?
ক) ভূমি
খ) শ্রম
গ) মূলধন
ঘ) সংগঠন
উত্তর: গ) মূলধন
প্রশ্ন ৬৯: উৎপাদনে বিভিন্ন উপকরণের মধ্যে সমন্বয় সাধন কাকে বলা হয়?
ক) শ্রম
খ) সংগঠন
গ) মূলধন
ঘ) ভূমি
উত্তর: খ) সংগঠন
প্রশ্ন ৭০: উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, সমন্বয় সাধন ও ঝুঁকি গ্রহণ কার কাজ?
ক) মালিক
খ) উদ্যোক্তা
গ) শ্রমিক
ঘ) ভোক্তা
উত্তর: খ) উদ্যোক্তা
সংগঠন ও এর বিকাশ (Organisation and Its Development)
প্রশ্ন ৭১: আয়েশা বেগমের হাঁস-মুরগির খামার ও মাছ চাষ শুরু করার ঘটনাটি কোন বিষয়ের উদাহরণ?
ক) উৎপাদনের উপকরণ
খ) সংগঠন
গ) মূলধন
ঘ) ভূমি
উত্তর: খ) সংগঠন
প্রশ্ন ৭২: ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করাকে কী বলা হয়?
ক) ব্যবস্থাপনা
খ) সংগঠন
গ) উৎপাদন
ঘ) বিনিয়োগ
উত্তর: খ) সংগঠন
প্রশ্ন ৭৩: সংগঠন ছাড়া উৎপাদন ও ব্যবসায় নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা কেমন হয়?
ক) খুব সহজ
খ) সম্পূর্ণ অসম্ভব
গ) প্রায় অসম্ভব
ঘ) খুব সাশ্রয়ী
উত্তর: গ) প্রায় অসম্ভব
প্রশ্ন ৭৪: সংগঠন হচ্ছে ব্যবসায়ের—
ক) আয়
খ) ভিত্তি
গ) মূলধন
ঘ) শ্রম
উত্তর: খ) ভিত্তি
প্রশ্ন ৭৫: সংগঠনের কাঠামোর কাজ হলো—
ক) উৎপাদন প্রক্রিয়া বৃদ্ধি
খ) পণ্যের দাম নির্ধারণ
গ) বিভিন্ন অংশকে একত্রে ধরে রাখা
ঘ) বাজারে বিক্রি করা
উত্তর: গ) বিভিন্ন অংশকে একত্রে ধরে রাখা
প্রশ্ন ৭৬: কাজের দায়িত্ব বণ্টন, নিয়ম-শৃঙ্খলা গড়ে তোলা কোনটির অন্তর্গত?
ক) সংগঠনের কাঠামো
খ) মূলধনের কাঠামো
গ) শ্রমিক ব্যবস্থাপনা
ঘ) বাজার গবেষণা
উত্তর: ক) সংগঠনের কাঠামো
প্রশ্ন ৭৭: ব্যবসার আয়তন, উৎপাদিত পণ্যের প্রকৃতি, শিল্পের ধরন প্রভৃতি কোনটির উপর নির্ভরশীল?
ক) উৎপাদন ব্যবস্থা
খ) সংগঠনের কাঠামো
গ) শ্রমশক্তি
ঘ) বিনিয়োগ ব্যবস্থা
উত্তর: খ) সংগঠনের কাঠামো
প্রশ্ন ৭৮: সংগঠনের প্রধান সমস্যা কী?
ক) উৎপাদন খরচ কমানো
খ) সঠিক বিজ্ঞাপন প্রদান
গ) উৎপাদনের বা আয়ের সুষম বণ্টন
ঘ) আন্তর্জাতিক বাজার দখল
উত্তর: গ) উৎপাদনের বা আয়ের সুষম বণ্টন
প্রশ্ন ৭৯: সংগঠনের সাফল্যের জন্য প্রয়োজন—
ক) বিজ্ঞাপন
খ) সুন্দর ও সুষ্ঠু ব্যবস্থাপনা
গ) প্রচার মাধ্যম
ঘ) খরচ বৃদ্ধি
উত্তর: খ) সুন্দর ও সুষ্ঠু ব্যবস্থাপনা
প্রশ্ন ৮০: ব্যবসায়ের কার্যাবলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়?
ক) উৎপাদন
খ) ক্রয়-বিক্রয়
গ) অর্থসংস্থান
ঘ) বিনোদন
উত্তর: ঘ) বিনোদন
আরও পড়ুনঃ SSC ভূগোল ও পরিবেশ ৩য় অধ্যায় ১ম অংশ সাজেশন: MCQ ও জ্ঞানমূলক
প্রশ্ন ৮১: কার্যাবলি বিশ্লেষণের পর কী করা হয়?
ক) শ্রমিক নিয়োগ
খ) কাজের বিভাগ
গ) বিজ্ঞাপন প্রচার
ঘ) মূলধন বৃদ্ধি
উত্তর: খ) কাজের বিভাগ
প্রশ্ন ৮২: কাজগুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করাকে কী বলা হয়?
ক) কার্যাবলির বিভাগ
খ) শ্রম বিভাজন
গ) মূলধন ব্যবহার
ঘ) বাজার বিভাজন
উত্তর: ক) কার্যাবলির বিভাগ
প্রশ্ন ৮৩: উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, হিসাবরক্ষণ বিভাগ ইত্যাদি কোনটির উদাহরণ?
ক) মূলধন ব্যবস্থা
খ) কার্যাবলির বিভাগ
গ) শ্রমিক নিয়োগ
ঘ) বাজারজাতকরণ
উত্তর: খ) কার্যাবলির বিভাগ
প্রশ্ন ৮৪: ব্যবসার শাখা একত্রে কোন ভিত্তিতে ভাগ করা যেতে পারে?
ক) আঞ্চলিক ভিত্তি
খ) সময় ভিত্তি
গ) লিঙ্গ ভিত্তি
ঘ) শিক্ষা ভিত্তি
উত্তর: ক) আঞ্চলিক ভিত্তি
প্রশ্ন ৮৫: প্রতিটি কর্মীর উপর নির্দিষ্ট কাজ অর্পণ করাকে কী বলা হয়?
ক) কার্যাবলির বিভাগ
খ) কর্তব্য বণ্টন
গ) অধিকার অর্পণ
ঘ) সংগঠন
উত্তর: খ) কর্তব্য বণ্টন
প্রশ্ন ৮৬: অভিজ্ঞতা, ক্ষমতা ও দক্ষতা অনুসারে কর্মীর কাজ নির্ধারণ করা হয় কোন ধাপে?
ক) কর্তব্য বণ্টন
খ) অধিকার বণ্টন
গ) কার্যাবলির বিভাগ
ঘ) ব্যবস্থাপনা
উত্তর: ক) কর্তব্য বণ্টন
প্রশ্ন ৮৭: কর্তব্য পালনের জন্য কার্যনির্বাহী ক্ষমতা অর্পণ করাকে কী বলা হয়?
ক) কর্তব্য বণ্টন
খ) অধিকার ও ভার বণ্টন
গ) ব্যবস্থাপনা
ঘ) সংগঠন
উত্তর: খ) অধিকার ও ভার বণ্টন
প্রশ্ন ৮৮: অধস্তন কর্মী কাকে কাজের কৈফিয়ত দিতে বাধ্য?
ক) বাজারকে
খ) মালিককে
গ) ঊর্ধ্বতন কর্মকর্তাকে
ঘ) গ্রাহককে
উত্তর: গ) ঊর্ধ্বতন কর্মকর্তাকে
প্রশ্ন ৮৯: সংগঠন সফল হতে হলে কী অব্যাহত থাকতে হবে?
ক) নিচ থেকে উপরে প্রবাহ
খ) উপর থেকে নিচে প্রবাহ
গ) উভয় প্রবাহ
ঘ) কোনো প্রবাহ নয়
উত্তর: গ) উভয় প্রবাহ
প্রশ্ন ৯০: ব্যবসার বা যে কোন সামাজিক উৎপাদনের মৌলিক ও প্রধান বিষয় কোনটি?
ক) মূলধন
খ) শ্রম
গ) সংগঠন
ঘ) ভূমি
উত্তর: গ) সংগঠন
মোট, গড় ও প্রান্তিক উৎপাদন (Total, Average and Marginal Production)
প্রশ্ন ৯১: ১০ জন শ্রমিক দিয়ে ৬০০ কুইন্টাল গম উৎপাদন করলে মোট উৎপাদন কত?
ক) ১০ কুইন্টাল
খ) ৬০ কুইন্টাল
গ) ৬০০ কুইন্টাল
ঘ) ৬৫৫ কুইন্টাল
উত্তর: গ) ৬০০ কুইন্টাল
প্রশ্ন ৯২: ১০ জন শ্রমিক দিয়ে ৬০০ কুইন্টাল উৎপাদন করলে গড় উৎপাদন কত?
ক) ১০ কুইন্টাল
খ) ৬০ কুইন্টাল
গ) ৬৫ কুইন্টাল
ঘ) ৫৫ কুইন্টাল
উত্তর: খ) ৬০ কুইন্টাল
প্রশ্ন ৯৩: ১১ জন শ্রমিক দিয়ে মোট উৎপাদন হয় ৬৫৫ কুইন্টাল। প্রান্তিক উৎপাদন কত?
ক) ৬৫ কুইন্টাল
খ) ৫৫ কুইন্টাল
গ) ৬০ কুইন্টাল
ঘ) ১১ কুইন্টাল
উত্তর: খ) ৫৫ কুইন্টাল
প্রশ্ন ৯৪: প্রান্তিক শ্রমিক বলতে কাকে বোঝায়?
ক) প্রথম শ্রমিক
খ) শেষ শ্রমিক
গ) অতিরিক্ত শ্রমিক
ঘ) দক্ষ শ্রমিক
উত্তর: গ) অতিরিক্ত শ্রমিক
প্রশ্ন ৯৫: গড় উৎপাদন বের করতে হলে কী করতে হয়?
ক) প্রান্তিক উৎপাদন ÷ শ্রমিক সংখ্যা
খ) মোট উৎপাদন ÷ শ্রমিক সংখ্যা
গ) মোট উৎপাদন × শ্রমিক সংখ্যা
ঘ) প্রান্তিক উৎপাদন × শ্রমিক সংখ্যা
উত্তর: খ) মোট উৎপাদন ÷ শ্রমিক সংখ্যা
প্রশ্ন ৯৬: প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা কী?
ক) মোট উৎপাদন ÷ শ্রমিক সংখ্যা
খ) উৎপাদনের পরিবর্তন ÷ উপকরণের পরিবর্তন
গ) গড় উৎপাদন ÷ শ্রমিক সংখ্যা
ঘ) উৎপাদনের হার × শ্রমিক সংখ্যা
উত্তর: খ) উৎপাদনের পরিবর্তন ÷ উপকরণের পরিবর্তন
প্রশ্ন ৯৭: এক একক শ্রম বৃদ্ধির ফলে উৎপাদন পরিবর্তনকে কী বলে?
ক) মোট উৎপাদন
খ) গড় উৎপাদন
গ) প্রান্তিক উৎপাদন
ঘ) উৎপাদন দক্ষতা
উত্তর: গ) প্রান্তিক উৎপাদন
প্রশ্ন ৯৮: শ্রম ১ থেকে ২ হলে মোট উৎপাদন ১০ থেকে ২২ কুইন্টাল হলে প্রান্তিক উৎপাদন কত?
ক) ১২ কুইন্টাল
খ) ২২ কুইন্টাল
গ) ১০ কুইন্টাল
ঘ) ৮ কুইন্টাল
উত্তর: ক) ১২ কুইন্টাল
প্রশ্ন ৯৯: শ্রম ২ থেকে ৩ হলে উৎপাদন ২২ থেকে ৩০ কুইন্টাল হলে প্রান্তিক উৎপাদন কত?
ক) ১২ কুইন্টাল
খ) ২২ কুইন্টাল
গ) ৮ কুইন্টাল
ঘ) ৩০ কুইন্টাল
উত্তর: গ) ৮ কুইন্টাল
প্রশ্ন ১০০: প্রান্তিক উৎপাদন বেশি হলে গড় উৎপাদনের কী হয়?
ক) কমে যায়
খ) বাড়ে
গ) অপরিবর্তিত থাকে
ঘ) শূন্য হয়
উত্তর: খ) বাড়ে
আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৩য় অধ্যায় শেষ অংশ MCQ সাজেশন: ১০০% কমন
প্রশ্ন ১০১: গড় উৎপাদন বাড়তে থাকলে প্রান্তিক উৎপাদন রেখা কোথায় থাকে?
ক) গড় উৎপাদনের নিচে
খ) গড় উৎপাদনের উপরে
গ) গড় উৎপাদনের সমান
ঘ) গড় উৎপাদন রেখার বাইরে
উত্তর: খ) গড় উৎপাদনের উপরে
প্রশ্ন ১০২: প্রান্তিক উৎপাদন কমলেও যদি তা গড় উৎপাদনের উপরে থাকে, তবে গড় উৎপাদন—
ক) কমে যায়
খ) একই থাকে
গ) ধীরে ধীরে বাড়ে
ঘ) শূন্য হয়
উত্তর: গ) ধীরে ধীরে বাড়ে
প্রশ্ন ১০৩: প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদন সমান হলে গড় উৎপাদন কী অবস্থায় থাকে?
ক) সর্বনিম্ন
খ) সর্বোচ্চ
গ) কমতে থাকে
ঘ) বাড়তে থাকে
উত্তর: খ) সর্বোচ্চ
প্রশ্ন ১০৪: গড় উৎপাদনের সর্বোচ্চ বিন্দুতে কোনটি সত্য?
ক) গড় উৎপাদন > প্রান্তিক উৎপাদন
খ) গড় উৎপাদন < প্রান্তিক উৎপাদন
গ) গড় উৎপাদন = প্রান্তিক উৎপাদন
ঘ) গড় উৎপাদন = মোট উৎপাদন
উত্তর: গ) গড় উৎপাদন = প্রান্তিক উৎপাদন
প্রশ্ন ১০৫: মোট উৎপাদনের সংজ্ঞা কী?
ক) শ্রমিকপ্রতি উৎপাদন
খ) অতিরিক্ত শ্রমিকের উৎপাদন
গ) উপকরণ নিয়োগে প্রাপ্ত উৎপাদন
ঘ) শ্রমিক সংখ্যা × গড় উৎপাদন
উত্তর: গ) উপকরণ নিয়োগে প্রাপ্ত উৎপাদন
প্রশ্ন ১০৬: উৎপাদনে AP দ্বারা কী বোঝানো হয়?
ক) প্রান্তিক উৎপাদন রেখা
খ) গড় উৎপাদন রেখা
গ) মোট উৎপাদন রেখা
ঘ) উৎপাদন দক্ষতা
উত্তর: খ) গড় উৎপাদন রেখা
প্রশ্ন ১০৭: উৎপাদনে MP দ্বারা কী বোঝানো হয়?
ক) মোট উৎপাদন রেখা
খ) প্রান্তিক উৎপাদন রেখা
গ) গড় উৎপাদন রেখা
ঘ) মূলধন রেখা
উত্তর: খ) প্রান্তিক উৎপাদন রেখা
প্রশ্ন ১০৮: গড় উৎপাদন সবচেয়ে বেশি হলে প্রান্তিক উৎপাদন রেখা কী করে?
ক) গড় উৎপাদন রেখার উপরে থাকে
খ) গড় উৎপাদন রেখাকে ছেদ করে
গ) গড় উৎপাদন রেখার নিচে থাকে
ঘ) অপরিবর্তিত থাকে
উত্তর: খ) গড় উৎপাদন রেখাকে ছেদ করে
প্রশ্ন ১০৯: শ্রমিক সংখ্যা ১০ থেকে ১১ হলে উৎপাদন ৫৫ কুইন্টাল বাড়ে, এটি কোন উৎপাদনের উদাহরণ?
ক) মোট উৎপাদন
খ) গড় উৎপাদন
গ) প্রান্তিক উৎপাদন
ঘ) শ্রমিক উৎপাদন
উত্তর: গ) প্রান্তিক উৎপাদন
প্রশ্ন ১১০: প্রান্তিক উৎপাদন যদি গড় উৎপাদনের চেয়ে কম হয়, তবে গড় উৎপাদন—
ক) বাড়তে থাকে
খ) কমতে থাকে
গ) অপরিবর্তিত থাকে
ঘ) সর্বোচ্চ হয়
উত্তর: খ) কমতে থাকে
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি (Law of Diminishing Marginal Returns)
প্রশ্ন ১১১:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি মূলত কোন ক্ষেত্রে বেশি কার্যকর হয়?
ক) শিল্পক্ষেত্রে
খ) কৃষিক্ষেত্রে
গ) ব্যাংকিং খাতে
ঘ) সেবাখাতে
উত্তর: খ) কৃষিক্ষেত্রে
প্রশ্ন ১১২:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হওয়ার মূল কারণ কী?
ক) শ্রমিকের অলসতা
খ) ভূমির পরিমাণ স্থির থাকা
গ) অতিরিক্ত সার ব্যবহার
ঘ) নতুন যন্ত্রপাতি ব্যবহার
উত্তর: খ) ভূমির পরিমাণ স্থির থাকা
প্রশ্ন ১১৩:
যখন একটি উপকরণ স্থির রেখে অন্যটি বাড়ানো হয়, তখন কোন উৎপাদন নীতি কার্যকর হয়?
ক) স্কেল অর্থনীতি
খ) ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি
গ) তুলনামূলক সুবিধা
ঘ) গড় উৎপাদন
উত্তর: খ) ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি
প্রশ্ন ১১৪:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে প্রাথমিকভাবে উৎপাদন কেমন হয়?
ক) ক্রমহ্রাসমান
খ) স্থির
গ) ক্রমবর্ধমান
ঘ) হ্রাসমান
উত্তর: গ) ক্রমবর্ধমান
প্রশ্ন ১১৫:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কোন অর্থনীতিবিদ প্রথম আলোচনা করেছিলেন?
ক) ডেভিড রিকার্ডো
খ) অ্যাডাম স্মিথ
গ) মার্শাল
ঘ) কেইন্স
উত্তর: ক) ডেভিড রিকার্ডো
প্রশ্ন ১১৬:
প্রথম পর্যায়ের উৎপাদনকে কী বলা হয়?
ক) স্থির উৎপাদন
খ) ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন
গ) ক্রমহ্রাসমান উৎপাদন
ঘ) গড় উৎপাদন
উত্তর: খ) ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন
সূচির মাধ্যমে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি
| ভূমি (ভূমির পরিমাণ স্থির) | শ্রম উপকরণ (শ্রমিকের শ্রমঘণ্টা | উপকরণ সংমিশ্রণ | মোট উৎপাদন (কুইন্টাল) | প্রান্তিক উৎপাদন (কুইন্টাল |
| ১ হেক্টর | ১ | A | ১০ | ১০ |
| ১ হেক্টর | ২ | B | ২২ | ১২ |
| ১ হেক্টর | ৩ | C | ৩০ | ৮ |
| ১ হেক্টর | ৪ | D | ৩৪ | ৪ |
প্রশ্ন ১১৭:
শ্রমিক সংখ্যা ২ হলে মোট উৎপাদন হয় ২২ কুইন্টাল। প্রান্তিক উৎপাদন কত?
ক) ১০
খ) ১২
গ) ২২
ঘ) ৮
উত্তর: খ) ১২
প্রশ্ন ১১৮:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি মূলত কোন প্রকার উপকরণের ক্ষেত্রে প্রযোজ্য?
ক) পরিবর্তনশীল উপকরণ
খ) স্থির উপকরণ
গ) গড় উপকরণ
ঘ) মূলধন
উত্তর: ক) পরিবর্তনশীল উপকরণ
প্রশ্ন ১১৯:
শ্রমিক সংখ্যা ৩ হলে মোট উৎপাদন হয় ৩০ কুইন্টাল। প্রান্তিক উৎপাদন কত?
ক) ৮
খ) ১২
গ) ৩০
ঘ) ২২
উত্তর: ক) ৮
প্রশ্ন ১২০:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে মোট উৎপাদন কীভাবে বাড়ে?
ক) ক্রমবর্ধমান হারে
খ) ক্রমহ্রাসমান হারে
গ) স্থির হারে
ঘ) একেবারেই বাড়ে না
উত্তর: খ) ক্রমহ্রাসমান হারে
আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৪র্থ অধ্যায় সাজেশন | ১০০% কমন
প্রশ্ন ১২১:
উৎপাদনে প্রথম দিকে শ্রম বৃদ্ধির ফলে উৎপাদন কেমন হয়?
ক) ধীরে বাড়ে
খ) দ্রুত বাড়ে
গ) একেবারেই বাড়ে না
ঘ) কমে যায়
উত্তর: খ) দ্রুত বাড়ে
প্রশ্ন ১২২:
শ্রমিক সংখ্যা ৪ হলে মোট উৎপাদন হয় ৩৪ কুইন্টাল। প্রান্তিক উৎপাদন কত?
ক) ৮
খ) ৪
গ) ১০
ঘ) ১২
উত্তর: খ) ৪
প্রশ্ন ১২৩:
যখন প্রান্তিক উৎপাদন কমতে শুরু করে, তখন সেটিকে কী বলা হয়?
ক) ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন
খ) গড় উৎপাদন
গ) স্থির উৎপাদন
ঘ) মোট উৎপাদন
উত্তর: ক) ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন
প্রশ্ন ১২৪:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির উদাহরণ কোনটি?
ক) ব্যাংক বাড়ানো
খ) জমিতে অতিরিক্ত শ্রমিক নিয়োগ
গ) কারখানায় নতুন মেশিন বসানো
ঘ) নতুন প্রযুক্তি আবিষ্কার
উত্তর: খ) জমিতে অতিরিক্ত শ্রমিক নিয়োগ
প্রশ্ন ১২৫:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে কোন উপকরণ স্থির ধরা হয়?
ক) মূলধন
খ) ভূমি
গ) শ্রম
ঘ) যন্ত্রপাতি
উত্তর: খ) ভূমি
প্রশ্ন ১২৬:
প্রান্তিক উৎপাদন কীভাবে পাওয়া যায়?
ক) মোট উৎপাদন ÷ শ্রম
খ) অতিরিক্ত উৎপাদন – পূর্বের উৎপাদন
গ) গড় উৎপাদন × শ্রম
ঘ) মোট উৎপাদন ÷ সময়
উত্তর: খ) অতিরিক্ত উৎপাদন – পূর্বের উৎপাদন
প্রশ্ন ১২৭:
শ্রমিক সংখ্যা ১ হলে মোট উৎপাদন হয় ১০ কুইন্টাল। প্রান্তিক উৎপাদন কত?
ক) ১
খ) ১০
গ) ১২
ঘ) ২২
উত্তর: খ) ১০
প্রশ্ন ১২৮:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রধানত কোন খাতে কম কার্যকর?
ক) কৃষি খাত
খ) শিল্প খাত
গ) প্রাথমিক উৎপাদন খাত
ঘ) খাদ্য উৎপাদন
উত্তর: খ) শিল্প খাত
প্রশ্ন ১২৯:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কোন নীতির সাথে সম্পর্কিত?
ক) উৎপাদন নীতি
খ) ভোগ নীতি
গ) বাজার নীতি
ঘ) বাণিজ্য নীতি
উত্তর: ক) উৎপাদন নীতি
প্রশ্ন ১৩০:
যখন শ্রম বৃদ্ধি করা হয় কিন্তু ভূমি স্থির থাকে, তখন কী ঘটে?
ক) শ্রমিকরা অলস হয়
খ) প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয়
গ) উৎপাদন একেবারেই থেমে যায়
ঘ) মূলধন নষ্ট হয়
উত্তর: খ) প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয়
আরও পড়ুনঃ SSC 2026 ভূগোল ৬ষ্ঠ অধ্যায় MCQ সাজেশন ১ম অংশ: ১০০% কমন
প্রশ্ন ১৩১:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সূচিতে C সংমিশ্রণের প্রান্তিক উৎপাদন কত?
ক) ৪
খ) ৮
গ) ১২
ঘ) ২২
উত্তর: খ) ৮
প্রশ্ন ১৩২:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সূচিতে D সংমিশ্রণের মোট উৎপাদন কত?
ক) ৩০
খ) ৩৪
গ) ২২
ঘ) ১০
উত্তর: খ) ৩৪
প্রশ্ন ১৩৩:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে প্রথমে কোন ধরণের উৎপাদন দেখা যায়?
ক) হ্রাসমান
খ) ক্রমবর্ধমান
গ) স্থির
ঘ) নেগেটিভ
উত্তর: খ) ক্রমবর্ধমান
প্রশ্ন ১৩৪:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির দ্বিতীয় পর্যায়ে কী ঘটে?
ক) মোট উৎপাদন বাড়ে না
খ) প্রান্তিক উৎপাদন কমে
গ) শ্রম নষ্ট হয়
ঘ) গড় উৎপাদন বাড়ে
উত্তর: খ) প্রান্তিক উৎপাদন কমে
প্রশ্ন ১৩৫:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে উৎপাদনের হার কেন কমে যায়?
ক) ভূমির স্বল্পতার কারণে
খ) যন্ত্রপাতির অভাবে
গ) শ্রমিকের অলসতায়
ঘ) বাজার সংকটে
উত্তর: ক) ভূমির স্বল্পতার কারণে
প্রশ্ন ১৩৬:
প্রথমে উৎপাদন বেশি হারে বাড়ার কারণ কী?
ক) শ্রম কম থাকায় পর্যাপ্ত ভূমি মেলে
খ) প্রযুক্তি উন্নত
গ) শ্রমিকরা বেশি পরিশ্রম করে
ঘ) মূলধন বেশি
উত্তর: ক) শ্রম কম থাকায় পর্যাপ্ত ভূমি মেলে
প্রশ্ন ১৩৭:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সূচিতে B সংমিশ্রণের মোট উৎপাদন কত?
ক) ১০
খ) ২২
গ) ৩০
ঘ) ৩৪
উত্তর: খ) ২২
প্রশ্ন ১৩৮:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সূচিতে A সংমিশ্রণের প্রান্তিক উৎপাদন কত?
ক) ১০
খ) ১২
গ) ৮
ঘ) ৪
উত্তর: ক) ১০
প্রশ্ন ১৩৯:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কোন ধারণার সাথে সরাসরি যুক্ত?
ক) উৎপাদন ফাংশন
খ) ভোগ ফাংশন
গ) বিনিয়োগ ফাংশন
ঘ) অর্থ সরবরাহ
উত্তর: ক) উৎপাদন ফাংশন
প্রশ্ন ১৪০:
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রধান বার্তা কী?
ক) শ্রম যত বাড়বে, উৎপাদন ততই বাড়বে
খ) শ্রম বাড়ালে প্রান্তিক উৎপাদন ধীরে ধীরে কমে
গ) ভূমি বাড়ালে উৎপাদন কমবে
ঘ) মূলধন কমালে উৎপাদন কমবে
উত্তর: খ) শ্রম বাড়ালে প্রান্তিক উৎপাদন ধীরে ধীরে কমে
আরও পড়ুনঃ economics suggestion
প্রশ্ন ১৪১:
সামাজিক ব্যয় কেন গুরুত্বপূর্ণ?
ক) মুনাফা নিরূপণের জন্য
খ) ব্যক্তিগত আয় বোঝার জন্য
গ) সমাজের ক্ষতির হিসাবের জন্য
ঘ) হিসাববই রক্ষার জন্য
উত্তর: গ) সমাজের ক্ষতির হিসাবের জন্য
প্রশ্ন ১৪২:
অপ্রকাশ্য ব্যয় মূলত কিসের সঙ্গে সম্পর্কিত?
ক) নগদ লেনদেন
খ) স্বনিয়োজিত সম্পদ ও সেবা
গ) ব্যাংক ঋণ
ঘ) ভর্তুকি
উত্তর: খ) স্বনিয়োজিত সম্পদ ও সেবা
উৎপাদন ব্যয় (Cost of Production)
প্রশ্ন ১৪৩:
উৎপাদন ব্যয়ের দুটি প্রধান ধরন কী?
ক) অর্থনৈতিক ও প্রাকৃতিক
খ) প্রকাশ্য ও সামাজিক
গ) আর্থিক ব্যয় ও মানবিক কষ্ট
ঘ) মজুরি ও ভাড়া
উত্তর: গ) আর্থিক ব্যয় ও মানবিক কষ্ট
প্রশ্ন ১৪৪:
প্রকৃত উৎপাদন ব্যয় কাকে বলে?
ক) শুধু প্রকাশ্য ব্যয়
খ) শুধু অপ্রকাশ্য ব্যয়
গ) প্রকাশ্য ব্যয় + অপ্রকাশ্য ব্যয়
ঘ) সামাজিক ব্যয়
উত্তর: গ) প্রকাশ্য ব্যয় + অপ্রকাশ্য ব্যয়
প্রশ্ন ১৪৫:
উৎপাদন ব্যয় নিরূপণে কোনটি অন্তর্ভুক্ত হয় না?
ক) উপকরণ খরচ
খ) ঘুম ও আরাম ত্যাগ
গ) সামাজিক ক্ষতি
ঘ) শ্রম মজুরি
উত্তর: গ) সামাজিক ক্ষতি
প্রশ্ন ১৪৬:
প্রকাশ্য ব্যয়ের উদাহরণ কোনটি?
ক) মালিকের ব্যক্তিগত শ্রমের মূল্য
খ) কর্মচারীর বেতন
গ) মালিকের স্বনিয়োজিত সম্পদ
ঘ) নিজের বাড়িতে ব্যবসা চালানো
উত্তর: খ) কর্মচারীর বেতন
প্রশ্ন ১৪৭:
অপ্রকাশ্য ব্যয়ের উদাহরণ কোনটি?
ক) কাঁচামালের খরচ
খ) অফিস ভাড়া
গ) মালিকের শ্রমের মূল্য
ঘ) বেতন ও ভাতা
উত্তর: গ) মালিকের শ্রমের মূল্য
প্রশ্ন ১৪৮:
প্রকাশ্য ব্যয়কে আর কী বলা হয়?
ক) দৃশ্যমান ব্যয়
খ) অদৃশ্য ব্যয়
গ) সামাজিক ব্যয়
ঘ) প্রাকৃতিক ব্যয়
উত্তর: ক) দৃশ্যমান ব্যয়
প্রশ্ন ১৪৯:
অপ্রকাশ্য ব্যয় সাধারণত কোথায় লিপিবদ্ধ হয় না?
ক) আয় বিবরণীতে
খ) ব্যালান্স শীটে
গ) হিসাব বইয়ে
ঘ) বাজেটে
উত্তর: গ) হিসাব বইয়ে
প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয় (Explicit & Implicit Cost)
প্রশ্ন ১৫০:
প্রকাশ্য ব্যয়ের মধ্যে কোনটি পড়ে?
ক) মালিকের ব্যক্তিগত শ্রম
খ) সুদ প্রদান
গ) স্বনিয়োজিত সম্পদের মূল্য
ঘ) নিজের বাড়ি ব্যবহার
উত্তর: খ) সুদ প্রদান
আরও পড়ুনঃ দশম শ্রেণি – অর্থনীতি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-১৭)
প্রশ্ন ১৫১:
অপ্রকাশ্য ব্যয় কোনটির সঙ্গে সম্পর্কিত?
ক) দৃশ্যমান খরচ
খ) স্বনিয়োজিত সম্পদ
গ) নগদ ব্যয়
ঘ) বেতন প্রদান
উত্তর: খ) স্বনিয়োজিত সম্পদ
প্রশ্ন ১৫২:
ব্যক্তিগত ব্যয় বলতে বোঝায়—
ক) শুধু প্রকাশ্য ব্যয়
খ) শুধু সামাজিক ব্যয়
গ) প্রকাশ্য + অপ্রকাশ্য ব্যয়
ঘ) শুধুমাত্র দৃশ্যমান ব্যয়
উত্তর: গ) প্রকাশ্য + অপ্রকাশ্য ব্যয়
প্রশ্ন ১৫৩:
ব্যক্তিগত ব্যয়ের সঙ্গে কোনটি প্রতিফলিত হয় না?
ক) অপ্রকাশ্য ব্যয়
খ) প্রকাশ্য ব্যয়
গ) সামাজিক ব্যয়
ঘ) শ্রম ব্যয়
উত্তর: গ) সামাজিক ব্যয়
প্রশ্ন ১৫৪:
সামাজিক ব্যয় কাকে বলে?
ক) উৎপাদনের সব খরচ
খ) ভোক্তার খরচ
গ) সমাজের ক্ষতিপূরণ বাবদ ব্যয়
ঘ) মালিকের ব্যয়
উত্তর: গ) সমাজের ক্ষতিপূরণ বাবদ ব্যয়
প্রশ্ন ১৫৫:
মটরগাড়ির ধোঁয়া কোন ব্যয়ের উদাহরণ?
ক) ব্যক্তিগত ব্যয়
খ) সামাজিক ব্যয়
গ) প্রকাশ্য ব্যয়
ঘ) অপ্রকাশ্য ব্যয়
উত্তর: খ) সামাজিক ব্যয়
প্রশ্ন ১৫৬:
সামাজিক ব্যয় সাধারণত কোনটিতে অন্তর্ভুক্ত হয় না?
ক) ব্যক্তিগত ব্যয়
খ) প্রকৃত ব্যয়
গ) উৎপাদন খরচ
ঘ) মানবিক কষ্ট
উত্তর: ক) ব্যক্তিগত ব্যয়
প্রশ্ন ১৫৭:
ব্যক্তিগত ব্যয়ে কী অন্তর্ভুক্ত হয়?
ক) কেবল আর্থিক খরচ
খ) প্রকাশ্য ও অপ্রকাশ্য খরচ
গ) সামাজিক ক্ষতি
ঘ) সরকারি ভর্তুকি
উত্তর: খ) প্রকাশ্য ও অপ্রকাশ্য খরচ
প্রশ্ন ১৫৮:
সামাজিক ব্যয়ের মধ্যে কী অন্তর্ভুক্ত থাকে?
ক) কেবল প্রকাশ্য খরচ
খ) কেবল অপ্রকাশ্য খরচ
গ) সমাজের ক্ষতিপূরণ বাবদ খরচ
ঘ) কেবল ব্যক্তিগত খরচ
উত্তর: গ) সমাজের ক্ষতিপূরণ বাবদ খরচ
প্রশ্ন ১৫৯:
প্রকাশ্য ব্যয়ের মধ্যে পড়ে না—
ক) শ্রমিকের বেতন
খ) অফিস ভাড়া
গ) মালিকের ব্যক্তিগত বেতন
ঘ) সুদ প্রদান
উত্তর: গ) মালিকের ব্যক্তিগত বেতন
প্রশ্ন ১৬০:
অপ্রকাশ্য ব্যয়ের মধ্যে পড়ে—
ক) ভাড়া প্রদান
খ) কাঁচামাল কেনা
গ) মালিকের শ্রমের মূল্য
ঘ) শ্রমিকের বেতন
উত্তর: গ) মালিকের শ্রমের মূল্য
আরও পড়ুনঃঅর্থনীতি ২য় পত্র ২য় অধ্যায় MCQ
প্রশ্ন ১৬১:
ব্যক্তিগত ব্যয়ের একটি উদাহরণ হলো—
ক) ধোঁয়ার ক্ষতি
খ) চিকিৎসা খরচ
গ) কাঁচামালের খরচ
ঘ) পরিবেশ দূষণ
উত্তর: গ) কাঁচামালের খরচ
প্রশ্ন ১৬২:
সামাজিক ব্যয়ের একটি উদাহরণ হলো—
ক) মালিকের বেতন
খ) কর্মচারীর ভাতা
গ) ধোঁয়ার কারণে চিকিৎসা খরচ
ঘ) অফিস ভাড়া
উত্তর: গ) ধোঁয়ার কারণে চিকিৎসা খরচ
প্রশ্ন ১৬৩:
প্রকাশ্য ব্যয়ের আরেক নাম হলো—
ক) External Cost
খ) Implicit Cost
গ) Explicit Cost
ঘ) Social Cost
উত্তর: গ) Explicit Cost
প্রশ্ন ১৬৪:
অপ্রকাশ্য ব্যয়ের আরেক নাম হলো—
ক) Implicit Cost
খ) Explicit Cost
গ) Personal Cost
ঘ) Social Cost
উত্তর: ক) Implicit Cost
ব্যক্তিগত ও সামাজিক ব্যয় (Personal & Social Cost)
প্রশ্ন ১৬৫:
ব্যক্তিগত ব্যয়ের মধ্যে সামাজিক ব্যয় প্রতিফলিত হয় কি?
ক) হ্যাঁ
খ) না
গ) কখনো হয়, কখনো হয় না
ঘ) বলা যায় না
উত্তর: খ) না
প্রশ্ন ১৬৬:
সামাজিক ব্যয়ের মধ্যে ব্যক্তিগত ব্যয়—
ক) প্রতিফলিত হয়
খ) হয় না
গ) কখনো হয়
ঘ) কখনো হয় না
উত্তর: ক) প্রতিফলিত হয়
প্রশ্ন ১৬৭:
ব্যক্তিগত ব্যয়ের মূল উপাদান কতটি?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
উত্তর: খ) ২টি (প্রকাশ্য + অপ্রকাশ্য)
আরও পড়ুনঃ SSC 2026 অর্থনীতি সাজেশন
উৎপাদন ও সংগঠন বিষয়ক ২০টি সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
প্রশ্ন ১: উৎপাদন বলতে কী বোঝায়?
উত্তর: মানুষের চাহিদা পূরণের জন্য প্রাকৃতিক ও মানবসম্পদ ব্যবহার করে নতুন দ্রব্য ও সেবা সৃষ্টিকেই উৎপাদন বলে।
প্রশ্ন ২: উৎপাদনের প্রধান উপাদানগুলো কী কী?
উত্তর: ভূমি, শ্রম, পুঁজি ও সংগঠন।
প্রশ্ন ৩: সংগঠন কাকে বলে?
উত্তর: উৎপাদনের অন্যান্য উপাদানগুলোকে সঠিকভাবে সমন্বয় করে উৎপাদন কার্যক্রম পরিচালনাকেই সংগঠন বলা হয়।
প্রশ্ন ৪: উৎপাদনের উদ্দেশ্য কী?
উত্তর: মানুষের চাহিদা পূরণ করা এবং জাতীয় আয় বৃদ্ধি করা।
প্রশ্ন ৫: শ্রম উৎপাদনের ক্ষেত্রে কী ভূমিকা রাখে?
উত্তর: শ্রম মানবশক্তির দ্বারা পরিচালিত কাজ, যা উৎপাদনের সবচেয়ে সক্রিয় উপাদান।
প্রশ্ন ৬: সংগঠক (Entrepreneur) কে?
উত্তর: যিনি ভূমি, শ্রম ও পুঁজিকে একত্রিত করে উৎপাদন কার্য পরিচালনা করেন, তাকেই সংগঠক বলে।
প্রশ্ন ৭: সংগঠকের প্রধান কাজ কী?
উত্তর: ঝুঁকি গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ, ব্যবস্থাপনা ও নতুন উদ্ভাবনের মাধ্যমে উৎপাদন পরিচালনা।
প্রশ্ন ৮: ভূমির বৈশিষ্ট্য কী কী?
উত্তর: ভূমি প্রকৃতিদত্ত, সরবরাহ নির্দিষ্ট, উৎপাদনের মৌলিক উপাদান।
প্রশ্ন ৯: পুঁজির প্রকারভেদ কী কী?
উত্তর: বাস্তব পুঁজি, আর্থিক পুঁজি, ভোগ্য পুঁজি ও উৎপাদন পুঁজি।
প্রশ্ন ১০: উৎপাদন কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: এটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে।
প্রশ্ন ১১: উৎপাদনের প্রাথমিক শর্ত কী?
উত্তর: প্রাকৃতিক সম্পদ ও মানবসম্পদের যথাযথ ব্যবহার।
প্রশ্ন ১২: সংগঠন ছাড়া উৎপাদন সম্ভব কি?
উত্তর: না, কারণ সংগঠন ছাড়া অন্যান্য উপাদান একত্রিত হয়ে কার্যকরভাবে কাজ করতে পারে না।
প্রশ্ন ১৩: উদ্যোক্তা ঝুঁকি কেন নেন?
উত্তর: ব্যবসা বা উৎপাদন থেকে মুনাফা অর্জনের জন্য উদ্যোক্তাকে ঝুঁকি নিতে হয়।
প্রশ্ন ১৪: উৎপাদন উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গতিশীল উপাদান কোনটি?
উত্তর: সংগঠন।
প্রশ্ন ১৫: উৎপাদন প্রক্রিয়ায় উদ্ভাবনের গুরুত্ব কী?
উত্তর: উদ্ভাবন উৎপাদন খরচ কমায়, নতুন পণ্য তৈরি করে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করে।
প্রশ্ন ১৬: শ্রমের উৎপাদনশীলতা কিসের উপর নির্ভর করে?
উত্তর: শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা, স্বাস্থ্য ও কর্মপরিবেশ।
প্রশ্ন ১৭: উৎপাদন বৃদ্ধি পেলে সমাজে কী প্রভাব পড়ে?
উত্তর: কর্মসংস্থান বাড়ে, দারিদ্র্য হ্রাস পায় এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়।
প্রশ্ন ১৮: সংগঠকের মুনাফা কীসের প্রতিদান?
উত্তর: সংগঠন দক্ষতা ও ঝুঁকি গ্রহণের প্রতিদানই মুনাফা।
প্রশ্ন ১৯: উৎপাদন প্রক্রিয়া ক’টি ধাপে বিভক্ত?
উত্তর: কাঁচামাল সংগ্রহ, উৎপাদন প্রক্রিয়াজাতকরণ, পণ্য বিপণন।
প্রশ্ন ২০: উৎপাদন ও সংগঠনের মধ্যে সম্পর্ক কী?
উত্তর: সংগঠন ছাড়া উৎপাদন সম্ভব নয় এবং উৎপাদনের সফলতা সংগঠনের দক্ষতার উপর নির্ভরশীল।
উপসংহার
পরিশেষে বলতে চাই যে, উপরের সকল প্রশ্নের উত্তরগুলো নিয়মিত চর্চা করলে SSC পরীক্ষা 2026 এ ভালো করতে পারবে ইনশাআল্লাহ্। তবে আরো ভালো ফলাফল করতে তোমার পাঠ্যবই নিয়মিত অধ্যয়ন করবে। ধারাবাহিকভাবে অন্যান্য সকল অধ্যায়ের সাজেশন দেওয়া হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সাজেশন পেতে শিক্ষা টেক ২৪ ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করবে। পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমার ইমেইলে নটিফিকেশন যাবে। নিজে পড়বে এবং ফেইসবুক সহ অন্যান্য মাধমে বন্ধুদের কাছে শেয়ার করবে। কোন বিষয়ের সাজেশন চাও তা জানাতে কমেন্ট করবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোঃ আনোয়ার হোসেন, পেশায় একজন শিক্ষক এবং অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর। নিত্য নতুন কন্টেন্ট পেতে shikkhatech24.com ওয়েবসাইটটি সাবস্ক্রাইব এবং ফেইসবুকে শেয়ার করুন।
